বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আধুনিক খাও য়া রিজ দাঈশ

ইসলামের ইতিহাসে ভ্রান্ত মতবাদ ও বিচ্যুত সম্প্রদায়সমূহ! (পর্ব ১)

✍🏻 সাঈদ

ইসলামের ইতিহাসে ভ্রান্ত মতবাদ ও বিচ্যুত সম্প্রদায়সমূহ! (পর্ব ১)
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

খারিজি সম্প্রদায়

খারিজিদের উত্থানের ঐতিহাসিক পটভূমি

কোনো ভ্রান্তির পেছনে কারণ থাকে না, এমন নয়; বরং প্রতিটি বিচ্যুতির পেছনেই এমন কিছু কারণ থাকে, যা তার উত্থানের ক্ষেত্র প্রস্তুত করে। খারিজিরাও এর ব্যতিক্রম নয়। তাদের উত্থান ঘটেছিল একটি যুদ্ধের মধ্য দিয়ে। হজরত আলী ইবনে আবি তালিব (রাদিয়াল্লাহু আনহু)-এর যেসব সঙ্গী একসময় তাঁর পাশে থেকে যুদ্ধ করেছিলেন, তাঁরাই কীভাবে পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে তরবারি উঁচিয়ে ধরলেন, তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ৩৬ হিজরির সিফফিনের যুদ্ধের প্রেক্ষাপটে। সে সময় উভয় পক্ষ শান্তি ও সালিশের সিদ্ধান্ত মেনে নিয়েছিল।

হজরত আবু বকর সিদ্দিক (রাদিয়াল্লাহু আনহু)-এর খেলাফত থেকে শুরু করে হজরত উসমান (রাদিয়াল্লাহু আনহু)-এর খেলাফতের প্রথম বছর পর্যন্ত মুসলমানরা ঐক্যবদ্ধ ছিলেন। তাঁদের মধ্যে কোনো বিরোধ কিংবা মতবিরোধ ছিল না। কিন্তু হজরত উসমান (রাদিয়াল্লাহু আনহু)-এর খেলাফতের শেষ বছরগুলোতে এমন কিছু ঘটনা ঘটে, যার ফলে মুসলমানদের ঐক্য বিনষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়।

ফিতনা ও বিপর্যয় সৃষ্টিকারী একটি দল মাথাচাড়া দিয়ে ওঠে এবং হজরত উসমান (রাদিয়াল্লাহু আনহু)-কে শহিদ করে। এ ঘটনার পর মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর সিফফিনের যুদ্ধে মুসলমানরা পরস্পরের মুখোমুখি হন। তবে শেষ পর্যন্ত পারস্পরিক পরামর্শ ও আলোচনার ভিত্তিতে উভয় পক্ষ শান্তিচুক্তিতে সম্মত হয়। এই চুক্তি বাস্তবায়নের জন্য দুই ব্যক্তিকে সালিশ নিযুক্ত করা হয়। কিন্তু খারিজিরা হজরত আলী (রাদিয়াল্লাহু আনহু)-এর বিরুদ্ধে বিদ্রোহ করে তাঁর দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা মুসলমানদের মূল জামাআত থেকে পৃথক হয়ে ‘হারুরা’ নামক স্থানে চলে যায়।

আমিরুল মুমিনিন হজরত আলী (রাদিয়াল্লাহু আনহু) প্রথমে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেননি। বরং তিনি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তারা মুসলমানদের রক্তপাত ও সম্পদ লুণ্ঠনকে বৈধ মনে না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের জন্য আমাদের দায়িত্ব হলো, ফাইয়ের সম্পদ থেকে তাদের প্রাপ্য অংশ প্রদান করা এবং মসজিদে প্রবেশে তাদের বাধা না দেওয়া। কিন্তু তারা আবদুল্লাহ ইবনে খাব্বাবকে হত্যা করে এবং মুসলমানদের গবাদিপশুর ওপর হামলা চালায়।

তখন হজরত আলী (রাদিয়াল্লাহু আনহু) বললেন, এরা সেই সম্প্রদায়, যাদের সম্পর্কে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেন, ‘তোমাদের কেউ তাদের নামাজ, রোজা ও কুরআন তিলাওয়াতের তুলনায় নিজের নামাজ, রোজা ও কুরআন তিলাওয়াতকে তুচ্ছ মনে করবে। তারা কুরআন তিলাওয়াত করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালি অতিক্রম করবে না। তারা দ্বীন থেকে এমনভাবে বেরিয়ে যাবে, যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তাদের মধ্যে এমন এক ব্যক্তি থাকবে, যার হাত খাটো ও বিকৃত হবে। তাতে একটি উঁচু গোশতের পিণ্ড থাকবে এবং তার ওপর কয়েকটি পশম থাকবে।’

অন্য একটি বর্ণনায় এসেছে, ‘তারা মুসলমানদের হত্যা করবে, অথচ মূর্তিপূজারীদের ছেড়ে দেবে।’

হজরত আলী (রাদিয়াল্লাহু আনহু) লোকদের উদ্দেশে ভাষণ দিলেন এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছ থেকে শোনা কথাগুলো তাঁদের সামনে তুলে ধরলেন। তিনি বললেন, এরাই সেই সম্প্রদায়। তারা মানুষের রক্ত ঝরিয়েছে এবং তাদের গবাদিপশুর ওপর হামলা চালিয়েছে। এ কারণে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। দীর্ঘ অনুসন্ধানের পর, যখন সেই ব্যক্তিকে খুঁজে পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, তখন নিহতদের মধ্যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বর্ণিত সেই ব্যক্তির নিদর্শন পাওয়া গেল। এতে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন।

খারিজিদের বিদআতের প্রথম কারণ ছিল পবিত্র কুরআনের ভুল ব্যাখ্যা। কুরআনের বিরোধিতা করা তাদের উদ্দেশ্য ছিল না; বরং তারা কুরআন থেকে এমন একটি অর্থ গ্রহণ করেছিল, যার পক্ষে কুরআনের কোনো সমর্থন নেই। এর ফলে তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে, কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিকে কাফির মনে করা ওয়াজিব। তাদের যুক্তি ছিল, মুমিন তো সেই ব্যক্তি, যে নেককার ও পরহেজগার। অতএব, যার মধ্যে এসব গুণ নেই, সে কাফির এবং চিরকাল জাহান্নামে থাকবে।

পরবর্তী সময়ে তারা বলতে শুরু করে, হজরত উসমান ও হজরত আলী (রাদিয়াল্লাহু আনহুমা) এবং তাঁদের প্রতি ভালোবাসা ও বন্ধুত্ব পোষণকারী প্রত্যেকেই মুমিন নন। কারণ, তাঁরা আল্লাহর নির্দেশের বিপরীতে শাসনকার্য পরিচালনা করেছেন।

এভাবে তাদের বিদআত দুটি মৌলিক ধারণার ওপর প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রথমত, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ কিংবা মতাদর্শের মাধ্যমে পবিত্র কুরআনের বিরোধিতা করবে, সে কাফির।

দ্বিতীয়ত, হজরত উসমান ও হজরত আলী (রাদিয়াল্লাহু আনহুমা) এবং তাঁদের প্রতি ভালোবাসা পোষণকারীরা কাফির।

এ কারণেই মুসলমানদের জন্য আবশ্যক হলো, কোনো গুনাহ বা ভুলের কারণে কাউকে কাফির ঘোষণা না করা। কেননা ইসলামের ইতিহাসে প্রথম বিদআতই ছিল তাকফিরের বিদআত। এর ভিত্তিতেই মুসলমানদের কাফির আখ্যায়িত করা হয়েছিল এবং তাঁদের রক্তপাত ও সম্পদ লুণ্ঠনকে বৈধ মনে করা হয়েছিল।

খারিজিদের নিন্দা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশসংবলিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। ইমাম আহমদ (রহিমাহুল্লাহ) বলেন, খারিজিদের বিষয়ে এই বর্ণনাটি দশটি সনদে বর্ণিত হয়েছে। ইমাম মুসলিম (রহিমাহুল্লাহ) তাঁর গ্রন্থে এই বর্ণনাটি সংকলন করেছেন এবং ইমাম বুখারি (রহিমাহুল্লাহ) এর একটি অংশ বর্ণনা করেছেন। খারিজিরা পবিত্র কুরআনের অনুসরণের ইচ্ছা পোষণ করা সত্ত্বেও নিন্দিত ও ভর্ৎসিত হয়েছে। তাহলে যাদের বিদআত সরাসরি পবিত্র কুরআনের বিরোধী এবং যারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের ব্যাপারে কী বলা যেতে পারে?

খারিজিদের উত্থানের ঐতিহাসিক পটভূমি এক বাক্যে তুলে ধরতে চাইলে বলা যায়, তারা একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু আকিদাগত বিচ্যুতির কারণে একটি ভ্রান্ত সম্প্রদায়ে পরিণত হয়েছিল। রাজনৈতিক সংকটটি ছিল সিফফিনের যুদ্ধ। আর আকিদাগত বিচ্যুতিটি ছিল এই বিশ্বাস যে, ‘সালিশ মীমাংসা’ কুফরি এবং কবিরা গুনাহে লিপ্ত প্রত্যেক ব্যক্তি কাফির। গভীর ফিকহি জ্ঞান ও দ্বীনের সঠিক উপলব্ধি থেকে বঞ্চিত কিছু ইবাদতগুজার মানুষের মধ্যে এই বিশ্বাসের জন্ম হয়েছিল।

হজরত আলী (রাদিয়াল্লাহু আনহু) তাদের সঙ্গে অত্যন্ত ধৈর্য ও নম্রতার আচরণ করেছিলেন। তিনি তাদের সামনে দলিল-প্রমাণ উপস্থাপন করেন এবং বিতর্কের জন্য দূত পাঠান। কিন্তু তারা নিজেদের অজ্ঞতার ওপর অটল থাকে।

Tags: #আলমিরসাদবাংলা#দাঈশখাওয়ারিজ
ShareTweet

related-post

খাওয়ারিজদের জন্ম
আধুনিক খাও য়া রিজ

খাওয়ারিজদের জন্ম

জুন 28, 2024
আইএসের হয়ে হামলা চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে
ব্রেকিং নিউজ

আইএসের হয়ে হামলা চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে

সেপ্টেম্বর 8, 2024
দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪
আফগানিস্তান

দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪

অক্টোবর 15, 2026
আমেরিকান অস্ত্রের অভিযাত্রা: রাষ্ট্রীয় চুক্তি থেকে কালোবাজারের অতল গহ্বর পর্যন্ত
রাজনীতি

আমেরিকান অস্ত্রের অভিযাত্রা: রাষ্ট্রীয় চুক্তি থেকে কালোবাজারের অতল গহ্বর পর্যন্ত

এপ্রিল 14, 2025
নিরপরাধ বেসামরিক জনগণের গণহত্যা: পাকিস্তানি শাসকগোষ্ঠীর আরও একটি বড় অপরাধ!
রাজনীতি

নিরপরাধ বেসামরিক জনগণের গণহত্যা: পাকিস্তানি শাসকগোষ্ঠীর আরও একটি বড় অপরাধ!

মার্চ 17, 2026
সামরিক কার্যক্রমে ব্যর্থতার পর অপহরণ ও চাঁদাবাজিতে মনোযোগ দিচ্ছে আইএসকেপি
দাঈশ খাওয়ারিজ

সামরিক কার্যক্রমে ব্যর্থতার পর অপহরণ ও চাঁদাবাজিতে মনোযোগ দিচ্ছে আইএসকেপি

জুলাই 27, 2025
হেরাতে আইএসআইএস-খাওয়ারিজের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের সদস্যদের গ্রেফতার করা হয়েছে
আধুনিক খাও য়া রিজ

হেরাতে আইএসআইএস-খাওয়ারিজের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের সদস্যদের গ্রেফতার করা হয়েছে

জুন 2, 2024
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | পঞ্চম পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | পঞ্চম পর্ব

এপ্রিল 10, 2025
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | ত্রয়োবিংশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | ত্রয়োবিংশ পর্ব

জুলাই 11, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর ফরমানসমূহ: সমাজের পথনির্দেশনা ও সংস্কারের আলোকবর্তিকা! (পর্ব ১)

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর ফরমানসমূহ: সমাজের পথনির্দেশনা ও সংস্কারের আলোকবর্তিকা! (পর্ব ১)

    নভেম্বর 26, 2026
    ইসলামের ইতিহাসে ভ্রান্ত মতবাদ ও বিচ্যুত সম্প্রদায়সমূহ! (পর্ব ১)

    ইসলামের ইতিহাসে ভ্রান্ত মতবাদ ও বিচ্যুত সম্প্রদায়সমূহ! (পর্ব ১)

    নভেম্বর 26, 2026
    আল-সিদ্দিক অফিসের চিঠির বিশ্লেষণ

    আল-সিদ্দিক অফিসের চিঠির বিশ্লেষণ

    নভেম্বর 26, 2026
    সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৯)

    সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৯)

    নভেম্বর 25, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist