বৃহস্পতিবার, সেপ্টেম্বর 24, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ইতিহাস

খাওয়ারিজদের পরিচয় | চতুর্থ পর্ব

✍🏻 রাশেদ শফীক

খাওয়ারিজদের পরিচয় | চতুর্থ পর্ব
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

নহরাওয়ানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও খাওয়ারিজদের সংলাপ

নহরাওয়ানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও খাওয়ারিজদের মধ্যে একাধিক সংলাপ অনুষ্ঠিত হয়। যখন তিনি তাদের বিদ্রোহের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করেন, তারা নিম্নলিখিত আপত্তিসমূহ উত্থাপন করে—

১. জামাল (উষ্ট্র) যুদ্ধে নারীদের ও শিশুদের যুদ্ধলব্ধ সম্পদের (গনীমাহ) অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি; অথচ অর্থসম্পদ বিতরণ করা হয়েছে, কেন?

২. সিফফিনে হযরত মু‘আবিয়াহ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে কেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম থেকে “আমীরুল মুমিনিন” উপাধি পরিহার করা হলো এবং কেন তাঁর (হযরত মু‘আবিয়াহ রাদিয়াল্লাহু আনহু) প্রতি আনুগত্য প্রদর্শন করা হলো?

৩. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালিসদের উদ্দেশে বলেছিলেন: “যদি আমি খিলাফতের উপযুক্ত হই, তবে আমার অধিকার প্রতিষ্ঠা করো।” তাদের মতে, এই উক্তি তাঁর খিলাফতের বৈধতা সম্পর্কে সংশয়ের ইঙ্গিত বহন করে।

৪. যে অধিকার তাঁর স্বতঃসিদ্ধ ও নিরঙ্কুশ ছিল, তার নিষ্পত্তির জন্য তিনি সালিসি প্রক্রিয়ায় সম্মত হলেন কেন?

হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতিতর্ক ও খণ্ডন

হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের আপত্তিসমূহ যথাযথ যুক্তি ও প্রজ্ঞার মাধ্যমে খণ্ডন করেন—

প্রথম আপত্তির জবাবে তিনি বলেন, বসরার সরকারি কোষাগার থেকে ত্বালহা ও যুবাইর (রাদিয়াল্লাহু আনহুমা) যে সম্পদ গ্রহণ করেছিলেন, তা খুবই সামান্য ছিল। এছাড়া, নারী ও শিশুরা যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং তারা ইসলামী শাসনের অধীনস্থ মুসলিম নাগরিক ছিল।

দ্বিতীয় আপত্তির প্রতিক্রিয়ায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়ার সন্ধির প্রসঙ্গ উল্লেখ করেন, যেখানে তাঁর নবুয়তের পদবি পরিহার করা হয়েছিল। তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পূর্বেই জানিয়ে দিয়েছিলেন যে, একদিন আমি তাদের সঙ্গে অনুরূপ একটি চুক্তি সম্পাদন করব।”

তৃতীয় আপত্তির ব্যাখ্যায় তিনি স্পষ্ট করেন যে, সালিসদের মনোনয়ন কেবল ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে ছিল এবং এটি তাঁর খিলাফতের বৈধতা সম্পর্কে কোনো সংশয়ের ইঙ্গিত বহন করে না। তিনি নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যুগে নজরানের খ্রিস্টানদের সঙ্গে সংঘটিত মুবাহালার ঘটনাকে এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যেখানে উভয় পক্ষ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্মত হয়েছিল।

চতুর্থ আপত্তির খণ্ডনে তিনি বলেন, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বানু কুরায়জা গোত্রের বিচারের জন্য সা‘দ ইবনু মু‘আয রাদিয়াল্লাহু আনহুকে সালিস হিসেবে মনোনীত করেছিলেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা একমাত্র তাঁরই ছিল।”

—

খারিজিদের বিদ্রোহের কারণ

খারিজিদের বিদ্রোহের কারণসমূহ নিম্নরূপ—

১. খিলাফত সংক্রান্ত মতপার্থক্য
খাওয়ারিজদের বিদ্রোহের মূল কারণ ছিল নেতৃত্ব সংক্রান্ত তাদের কঠোর ও অনমনীয় দৃষ্টিভঙ্গি। তারা বিশ্বাস করত, সে সময়কার শাসকগণ তাদের নির্ধারিত কঠোর মানদণ্ড অনুসারে খিলাফতের উপযুক্ত ছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত মু‘আবিয়াহ রাদিয়াল্লাহু আনহুর মধ্যকার সংঘাতকে তারা ক্ষমতার লড়াই হিসেবে চিহ্নিত করে এবং উভয়ের বিরুদ্ধেই বিদ্রোহী হয়ে ওঠে।

২. সালিসের ইস্যু
খাওয়ারিজরাই প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সালিস গ্রহণ করতে বাধ্য করে।  এটি সংঘটিত হওয়ার পর, (যখন রায় তাদের প্রত্যাশার বিরুদ্ধে যায়) তারা তাকে সিদ্ধান্ত ত্যাগ করে পুনরায় ইসলাম গ্রহণ করার দাবি জানায়, যার জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে অবস্থান নেন।

৩. শাসকদের উপর যুলুমের অভিযোগ ও সমাজে পাপাচারের বিস্তার
তারা প্রচার করত যে, শাসকগণ যুলুম চালাচ্ছে এবং সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। অথচ বাস্তবে খাওয়ারিজরা নিজেদের বিদ্রোহের মাধ্যমে অধিকতর রক্তপাত, বিশৃঙ্খলা ও অবিচারের জন্ম দিয়েছিল।

৪. অর্থনৈতিক অসন্তোষ ও বিদ্বেষ
খাওয়ারিজদের বিদ্রোহের পেছনে অর্থনৈতিক কারণও একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করেছিল। যুল-খুয়াইসরাহ নামক ব্যক্তি, যে প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপত্তি তুলেছিল, সেই চরমপন্থী মানসিকতা তাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করত এবং তাঁর শাহাদাতের পর তারা রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে।

Tags: #আলমিরসাদবাংলা#খাওয়ারিজ
ShareTweet

related-post

আমাদের শত্রু আমাদের থেকে কী কেড়ে নিচ্ছে? ​
রাজনীতি

আমাদের শত্রু আমাদের থেকে কী কেড়ে নিচ্ছে? ​

মে 4, 2026
ইসলামী ব্যবস্থার সুফল | দ্বিতীয় পর্ব
ধর্মীয় নিবন্ধ

ইসলামী ব্যবস্থার সুফল | দ্বিতীয় পর্ব

সেপ্টেম্বর 13, 2025
ইরান ও তুরস্কে আইএসআইএসের চার সদস্য গ্রেফতার
ব্রেকিং নিউজ

ইরান ও তুরস্কে আইএসআইএসের চার সদস্য গ্রেফতার

অক্টোবর 8, 2024
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | প্রথম পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | প্রথম পর্ব

জুলাই 23, 2025
আফগান জাতির অদম্য মনোবল ভাঙার ব্যর্থ প্রচেষ্টা!
রাজনীতি

আফগান জাতির অদম্য মনোবল ভাঙার ব্যর্থ প্রচেষ্টা!

জুলাই 4, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | চতুর্থ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | চতুর্থ পর্ব

আগস্ট 4, 2025
২৮ আসাদ: আফগানিস্তানের স্বাধীনতার ১০৭তম বসন্ত!
আফগানিস্তান

২৮ আসাদ: আফগানিস্তানের স্বাধীনতার ১০৭তম বসন্ত!

আগস্ট 18, 2026
সামরিক শাসকগোষ্ঠীর নিরাপত্তা কৌশল: স্বল্পমেয়াদি লাভ, দীর্ঘমেয়াদি পরিণতি!
রাজনীতি

সামরিক শাসকগোষ্ঠীর নিরাপত্তা কৌশল: স্বল্পমেয়াদি লাভ, দীর্ঘমেয়াদি পরিণতি!

আগস্ট 8, 2026
ইসলামী ইমারাত প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের পতন
ব্লগ

ইসলামী ইমারাত প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের পতন

জানুয়ারি 9, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    অভ্যন্তরীণ দুর্নীতি থেকে আফগানিস্তানে হামলা: জনমত অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পাকিস্তানি কৌশল!

    অভ্যন্তরীণ দুর্নীতি থেকে আফগানিস্তানে হামলা: জনমত অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পাকিস্তানি কৌশল!

    সেপ্টেম্বর 23, 2026
    সূত্র: আফগান বিমানবাহিনী এখনো কোনো ড্রোন হামলা চালায়নি, প্রতিশোধের সময় ও ধরন আফগানিস্তান নিজেই নির্ধারণ করবে

    সূত্র: আফগান বিমানবাহিনী এখনো কোনো ড্রোন হামলা চালায়নি, প্রতিশোধের সময় ও ধরন আফগানিস্তান নিজেই নির্ধারণ করবে

    সেপ্টেম্বর 23, 2026
    পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠীর আফগানিস্তানে নির্বিচার বোমাবর্ষণের পেছনে কোন গভীর বেদনা লুকিয়ে আছে?

    পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠীর আফগানিস্তানে নির্বিচার বোমাবর্ষণের পেছনে কোন গভীর বেদনা লুকিয়ে আছে?

    সেপ্টেম্বর 22, 2026
    আফগান ভূখণ্ড পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের বলি হতে পারে না!

    আফগান ভূখণ্ড পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের বলি হতে পারে না!

    সেপ্টেম্বর 22, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist