সোমবার, মার্চ 2, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | ত্রয়োবিংশ পর্ব

✍🏻 আবু রাইয়ান হামিদী

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | ত্রয়োবিংশ পর্ব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

গাযওয়ায়ে বদরের পর সংঘটিত গাযওয়াহসমূহ

গাযওয়ায়ে বদরের পর মদীনায় ইসলামী রাষ্ট্রের ভিত্তি আরও দৃঢ় হয় এবং আরব উপদ্বীপে এক প্রভাবশালী রাষ্ট্রিক সত্তা হিসেবে পরিচিতি লাভ করে। এই অনুপম রাষ্ট্রিক অবস্থান ইসলামের প্রতি ঝুঁকে পড়া মানুষের হৃদয়ে নবচেতনার সঞ্চার করে; লোকদের ইসলাম গ্রহণের স্রোত প্রতিনিয়ত ঘনীভূত হতে থাকে। তবে অপরদিকে, এই অভূতপূর্ব বিকাশ ষড়যন্ত্রে নিমগ্ন শক্তিসমূহের জন্য উদ্বেগ ও ভীতির এক অবসানহীন অধ্যায় রচনা করে, কেননা তারা নিজেদের অস্তিত্বকে পূর্বের চেয়ে আরও বেশি সংকটাপন্ন মনে করতে থাকে।

তারা কখনোই শান্ত হয়ে বসে ছিল না; তারা সর্বদা মদীনাকে দুর্বল করে তোলার কিংবা একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার দিবাস্বপ্নে বিভোর থাকত। প্রতিনিয়ত চক্রান্তের নতুন নতুন ছক আঁকত এবং পরিকল্পনার জাল বুনত। কিন্তু মহান আল্লাহ তাআলা তাঁর নবীর রাষ্ট্রকে এই সকল ষড়যন্ত্র ও অপকৌশলের সংবাদ সরাসরি পৌঁছে দিতেন। ফলে এই নববী রাষ্ট্র সমস্ত চক্রান্তের কুশলী মোকাবিলা করে সেগুলিকে ব্যর্থতায় পর্যবসিত করত। বদরের যুদ্ধের পর কিছু ছোট আকারের গাযওয়াতও সংঘটিত হয়, যেগুলোর সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরা হলো—

১. গাযওয়ায়ে কুদর (বনু সুলাইমের বিরুদ্ধে)
বনু সুলাইম গোত্র ছিল মূলত গোত্র গাতফানের একটি শাখা। এই গোত্রের কিছু লোক মদীনায় হঠাৎ হামলা চালানোর উদ্দেশ্যে একত্র হয়। তখন মুসলিমগণ সদ্য বদরের গাযওয়াহ থেকে ফিরে এসেছেন, মাত্র সাতদিন অতিক্রান্ত হয়েছে। শত্রুর ধারণা ছিল, মুসলিমরা তখনও ক্লান্ত; সুতরাং আক্রমণের জন্য এটাই উপযুক্ত সময়।

রাসূলুল্লাহ ﷺ যখন এ সংবাদ জানতে পারলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে দু’শত সাহাবীর সঙ্গ নিয়ে রওয়ানা হন। তিনি ﷺ কুদর নামক প্রান্তরে পৌঁছতেই, যেখানে শত্রুরা সমবেত হয়েছিল, বনু সুলাইম গোত্র ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং সম্মুখ সমরে অবতীর্ণ হওয়ার শক্তি হারিয়ে ফেলে। তারা আত্মরক্ষার কোনো ব্যবস্থা না করেই পাহাড়ের দিকে পলায়ন করে এবং বিভক্ত হয়ে যায়।

তাদের তাড়াহুড়ার দরুন পেছনে রেখে যায় পাঁচ শত উষ্ট্র। নবী করীম ﷺ এই মালগনিমত হতে খুমস (এক-পঞ্চমাংশ) নিজ তহবিলে সংরক্ষণ করেন এবং অবশিষ্ট অংশ সাহাবায়ে কিরামদের মধ্যে বণ্টন করে দেন। প্রত্যেক মুজাহিদের ভাগ্যে আসে দুইটি করে উষ্ট্র। তিনি ﷺ কুদরে তিন দিন অবস্থান করে, অতঃপর মদীনায় প্রত্যাবর্তন করেন। মদীনার প্রশাসনিক দায়িত্ব তিনি ﷺ রেওয়ায়েতভেদে সাবা‘ বিন আরফাতা অথবা আবদুল্লাহ ইবন উম্মে মাকতূমকে দায়িত্ব প্রদান করেন।

২. গাযওয়ায়ে সুয়ীক
আবু সুফিয়ান, যে বদরের যুদ্ধে জীবন ও সম্পদের বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছিল, প্রবল ক্রোধে জ্বলছিল। সে শপথ করেছিল, যতদিন পর্যন্ত সে রাসূলুল্লাহ ﷺ-এর থেকে প্রতিশোধ না নেবে, ততদিন নিজেকে অপবিত্র অবস্থায়ই রাখবে।

তাই সে দুই শত অশ্বারোহী নিয়ে মদীনার উদ্দেশ্যে রওয়ানা হয় এবং “নাইব” নামক পর্বতের পাদদেশে গিয়ে অবস্থান গ্রহণ করে, যা মদীনার কেন্দ্র থেকে প্রায় বারো মাইল দূরে। তার পক্ষে মদীনায় সরাসরি আক্রমণ চালানো সম্ভব ছিল না, তাই সে সন্ত্রাস ও গেরিলা হামলার পরিকল্পনা করে।

রাতের বেলা সে ইয়াহুদি গোত্র বনু নযীরের এক নেতা সালাম ইবনু মুশকামের বাড়িতে যায়, সেখানে মদ্যপান করে এবং তার সঙ্গে যৌথভাবে আক্রমণের পরিকল্পনা করে। অতঃপর আবু সুফিয়ান ও তার সঙ্গীরা মদীনার নিকটবর্তী ‘উরাইয’ নামক এলাকায় প্রবেশ করে, সেখানে দুইজন মুসলিমকে শহীদ করে, কিছু খেজুর গাছ কাটে এবং কিছুতে আগুন লাগিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।

যখন রাসূলুল্লাহ ﷺ এ ঘটনার সংবাদ পান, তখন তিনি ﷺ দুই শত মুহাজির সাহাবী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করতে করতে “কারকারাতুল কুদর” পর্যন্ত পৌঁছে যান, কিন্তু আবু সুফিয়ান ও তার সাথীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই গাযওয়াহ হিজরতের দ্বিতীয় বর্ষে, বদরের যুদ্ধের প্রায় দুই মাস পরে, অর্থাৎ যিলহজ্জ মাসে সংঘটিত হয়। এ সময় মদীনার প্রশাসনিক দায়িত্ব আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর উপর অর্পিত ছিল।

এই গাযওয়াহকে “সুয়ীক যুদ্ধ” বলা হয় কেন?
আবু সুফিয়ান ও তার সাথীরা পালানোর সময় নিজেদের খাদ্যসামগ্রী, বিশেষত “সুয়ীক” (গম বা যব গুঁড়ো করা শুকনো মিশ্রণ) পথে ফেলে দেয়, যাতে তাদের বোঝা হালকা হয় এবং গতি বৃদ্ধি পায়। মুসলিমরা এই থলিগুলি সংগ্রহ করে মদীনায় নিয়ে আসেন। এই কারণে এ যুদ্ধে “গাযওয়ায়ে সুয়ীক” বলা হয়ে থাকে।

Tags: #আলমিরসাদবাংলা#ইতিহাস#বদর#যুদ্ধ
ShareTweet

related-post

বেলুচিস্তান: অভ্যন্তরীণ নীতির বলিকাষ্ঠ, প্রতিবেশী দেশের পুতুল নয়! ​
রাজনীতি

বেলুচিস্তান: অভ্যন্তরীণ নীতির বলিকাষ্ঠ, প্রতিবেশী দেশের পুতুল নয়! ​

ফেব্রুয়ারি 1, 2026
সিরিয়ান শাসকগোষ্ঠী তিনজন দাঈশ সদস্যকে হত্যার পাশাপাশি অপর চারজনকে জীবিতাবস্থায় গ্রেফতার করেছে
দাঈশ খাওয়ারিজ

সিরিয়ান শাসকগোষ্ঠী তিনজন দাঈশ সদস্যকে হত্যার পাশাপাশি অপর চারজনকে জীবিতাবস্থায় গ্রেফতার করেছে

মে 19, 2025
পাকিস্তান: দাঈশি খারিজীদের নিরাপদ আশ্রয়স্থল, প্রশিক্ষণ শিবির ও ষড়যন্ত্রের কেন্দ্র!
দাঈশ

পাকিস্তান: দাঈশি খারিজীদের নিরাপদ আশ্রয়স্থল, প্রশিক্ষণ শিবির ও ষড়যন্ত্রের কেন্দ্র!

নভেম্বর 22, 2025
বিগত দুই দশকের যাত্রা
আল মিরসাদ প্রকাশনা

বিগত দুই দশকের যাত্রা

আগস্ট 21, 2024
দাঈশি খাওয়ারিজদের দ্বারা বিদেশীদের পরিকল্পিত হামলা ইসলামী ইমারাতকে দুর্বল করতে পারবে না: দায়িত্বশীলদের দৃপ্ত ঘোষণা
নিউজ

দাঈশি খাওয়ারিজদের দ্বারা বিদেশীদের পরিকল্পিত হামলা ইসলামী ইমারাতকে দুর্বল করতে পারবে না: দায়িত্বশীলদের দৃপ্ত ঘোষণা

ডিসেম্বর 14, 2024
উম্মাহর মুখলিস আমীর
আফগানিস্তান

উম্মাহর মুখলিস আমীর

মে 12, 2024
নতুন বোতলে পুরোনো মদ; পাকিস্তানে আলেমদের কেন লক্ষ্যবস্তু করা হচ্ছে?
রাজনীতি

নতুন বোতলে পুরোনো মদ; পাকিস্তানে আলেমদের কেন লক্ষ্যবস্তু করা হচ্ছে?

মার্চ 24, 2025
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | পঞ্চম পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | পঞ্চম পর্ব

এপ্রিল 10, 2025
বেলুচিস্তান: প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এক ভূখণ্ড, অথচ নিপীড়িত জনগণের জন্য এক কারাগার!
রাজনীতি

বেলুচিস্তান: প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এক ভূখণ্ড, অথচ নিপীড়িত জনগণের জন্য এক কারাগার!

নভেম্বর 30, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    মে 12, 2024
    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আগস্ট 23, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    নিরাপত্তা সূত্রগুলো আল মিরসাদকে জানিয়েছে যে, ওরাকজাই জেলায় পরিচালিত এক অভিযানে দুই কমান্ডারসহ আইএসআইএসের নয়জন জঙ্গি নিহত হয়েছে।

    নিরাপত্তা সূত্রগুলো আল মিরসাদকে জানিয়েছে যে, ওরাকজাই জেলায় পরিচালিত এক অভিযানে দুই কমান্ডারসহ আইএসআইএসের নয়জন জঙ্গি নিহত হয়েছে।

    মার্চ 1, 2026
    সফল প্রতিশোধমূলক হামলা এবং শত্রুর কৌশলগত পরাজয়! ​

    সফল প্রতিশোধমূলক হামলা এবং শত্রুর কৌশলগত পরাজয়! ​

    ফেব্রুয়ারি 28, 2026
    কুফরের মজবুত দুর্গ!

    কুফরের মজবুত দুর্গ!

    ফেব্রুয়ারি 27, 2026
    পাকিস্তান ও ইসরায়েলের গোপন গোয়েন্দা সম্পর্ক!

    পাকিস্তান ও ইসরায়েলের গোপন গোয়েন্দা সম্পর্ক!

    ফেব্রুয়ারি 25, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Go to mobile version