সোমবার, মার্চ 2, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | তৃতীয় পর্ব

✍🏻 আবু রাইয়ান হামিদী

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | তৃতীয় পর্ব
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্বিতীয়: গাযওয়াতু বুওয়াত

গাযওয়াতের ধারাবাহিকতায় দ্বিতীয় গাযওয়া হলো বুওয়াত, যা হিজরতের দ্বিতীয় বর্ষে রবিউল আউয়াল বা রবিউস সানি মাসে সংঘটিত হয়। ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ-কে সংবাদ প্রদান করা হয় যে, উমাইয়া ইবনু খালাফের নেতৃত্বে কুরাইশের একটি বাণিজ্য কাফেলা মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছে। নবী করিম ﷺ দুই শত অশ্বারোহী সাহাবির একটি সুসজ্জিত বাহিনী নিয়ে কাফেলাটিকে প্রতিহত করার সংকল্প করেন এবং বুওয়াত অঞ্চলের অভিমুখে গমন করেন।

এই গাযওয়াহয় ইসলামী পতাকা ছিল শুভ্র, আর তার বাহক নিযুক্ত হয়েছিলেন হযরত সা‘দ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তবে কাফেলাটি আগেই পথ পরিক্রমণ করায় কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, এবং মুসলিম বাহিনী কোনো সংঘর্ষ ব্যতীতই মদিনায় প্রত্যাবর্তন করে। এ সময় রাসূলুল্লাহ ﷺ মদিনার রাষ্ট্রীয় দায়িত্ব অর্পণ করেন হযরত সায়েব ইবনু মাযউন রাদিয়াল্লাহু আনহুর ওপর, যিনি ইসলামের প্রারম্ভিক যুগের সম্মুখসারির সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন।

বুওয়াত এক পর্বতের নাম, যা মক্কা হতে শামগামী দীর্ঘ পথের এক গুরুত্বপূর্ণ অংশ এবং মদিনা মুনাওয়ারার প্রায় ৪৮ মাইল দূরবর্তী স্থানে অবস্থিত।

—

তৃতীয়: গাযওয়াতুল ‘উশায়রা

সিরাত বিশেষজ্ঞদের মতে, গাযওয়াতুল ‘উশায়রা ইসলামের সামরিক অভিযানের ধারাবাহিকতায় তৃতীয় গাযওয়া। এটি ছিল নবী করিম ﷺ-এর নেতৃত্বে পরিচালিত তৃতীয় সেনা অভিযান, যাতে দুই শত মুহাজির সাহাবি অংশগ্রহণ করেন। এই অভিযান সংঘটিত হয় হিজরতের দ্বিতীয় বর্ষে, যখন কুরাইশের একটি বাণিজ্য কাফেলা শামের দিকে অগ্রসর হচ্ছিল, আর মুসলিম বাহিনী মদিনা থেকে যাত্রা করে ‘উশায়রা অঞ্চলে গমন করে।

যাত্রাপথে তাঁরা ইবনু আজহারের মরুপ্রান্তরে এক বিশাল বৃক্ষতলে অবকাশ গ্রহণ করেন, সেখানে আহার পর্ব সম্পন্ন করেন এবং সালাত আদায় করেন। অতঃপর তাঁরা ইয়ালিল নামক স্থানে বিরতি গ্রহণ করেন এবং পরিশেষে ‘উশায়রায় উপনীত হন।

মদিনায় অনুপস্থিতির সময় রাসূলুল্লাহ ﷺ প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেন হযরত আবু সালামা ইবনু আবদুল আসাদ রাদিয়াল্লাহু আনহুর ওপর। তবে কাফেলাটি আগেই নির্ধারিত পথ পরিক্রমণ করায় যুদ্ধ সংঘটিত হয়নি। তবে এই অভিযানে মুসলিম বাহিনী বনু মুদলিজ গোত্রের সঙ্গে শান্তিচুক্তি সম্পাদন করে এবং অতঃপর মদিনায় প্রত্যাবর্তন করে।

উল্লেখ্য, এটিই সেই কাফেলা, যা পরবর্তী সময়ে শাম থেকে মক্কায় প্রত্যাবর্তনের পথে মুসলিমদের লক্ষ্যবস্তু হয় এবং ফলস্বরূপ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ ‘বদর’ মহাযুদ্ধের সূত্রপাত ঘটে।

—

একটি সংশয় ও তার নিরসন

এই তিন গাযওয়াহর উদ্দেশ্য ছিল কুরাইশদের কাফেলাগুলোর গতিপথ প্রতিহত করা, যা কখনো মক্কা থেকে শামের দিকে অগ্রসর হতো, আবার কখনো শাম থেকে মক্কার দিকে প্রত্যাবর্তন করত। ইসলামবিরোধীরা এ বিষয়ে আপত্তি উত্থাপন করে বলেন, কেন রাসূলুল্লাহ ﷺ ও তাঁর সাহাবিগণ ব্যবসায়িক কাফেলাগুলোর গতিরোধ করলেন? তারা এটিকে ইসলামি নীতির পরিপন্থী হিসেবে উপস্থাপন করতে চায়।

এই আপত্তির খণ্ডন এই যে— রাসূলুল্লাহ ﷺ ও তাঁর সাহাবিগণ কুরাইশদের সীমাহীন অত্যাচার ও নিপীড়নের শিকার হয়ে মক্কা থেকে বলপ্রয়োগে বিতাড়িত হয়েছিলেন। তাঁদের সমগ্র সম্পদ, আবাসভূমি ও খেত-খামার অন্যায়ভাবে কুরাইশরা আত্মসাৎ করেছিল। সুতরাং, এই গাযওয়াহগুলো মূলত তাঁদের আত্মসাৎকৃত সম্পদের পুনরুদ্ধারের প্রচেষ্টা ছিল অথবা ক্ষতিপূরণ আদায়ের প্রয়াস ছিল। এটি কোনো অন্যায় আক্রমণ বা কারও সম্পদের প্রতি অবৈধ আগ্রাসন ছিল না।

এই কারণেই বদরের যুদ্ধ পর্যন্ত সংঘটিত সমস্ত গাযওয়াহয় কেবল মুহাজির সাহাবিরাই অংশ নিয়েছিলেন, আনসারদের কোনো ভূমিকা ছিল না। কারণ, এই যুদ্ধ ছিল কেবল কুরাইশ ও মুহাজির মুসলিমদের মধ্যকার একটি ন্যায়সংগত সংগ্রাম, যেখানে মুহাজিরগণ তাঁদের আত্মমর্যাদা, ধর্মবিশ্বাস ও আত্মসাৎকৃত সম্পদের পুনরুদ্ধারের জন্য লড়াই করছিলেন।

Tags: #আলমিরসাদবাংলা#ইতিহাস#যুদ্ধ
ShareTweet

related-post

বহিরাগত অপারেশন প্রধান শীর্ষ আইএসআইএস নেতা ইরাকে নিহত
দাঈশ খাওয়ারিজ

বহিরাগত অপারেশন প্রধান শীর্ষ আইএসআইএস নেতা ইরাকে নিহত

মার্চ 17, 2025
আইএসআইএস কর্তৃক বেলুচিস্তানের মাসতুংয়ে নাগরিক অধিকারের বিক্ষোভে সন্ত্রাসী হামলা
দাঈশ খাওয়ারিজ

আইএসআইএস কর্তৃক বেলুচিস্তানের মাসতুংয়ে নাগরিক অধিকারের বিক্ষোভে সন্ত্রাসী হামলা

মার্চ 30, 2025
খাওয়ারিজদের সঙ্গে হযরত উমার ইবন আবদুল আযীয রহ.–এর বিতর্ক!
ইতিহাস

খাওয়ারিজদের সঙ্গে হযরত উমার ইবন আবদুল আযীয রহ.–এর বিতর্ক!

নভেম্বর 10, 2024
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | দ্বাদশ পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | দ্বাদশ পর্ব

মে 11, 2025
আইএসআইএস পরবর্তী শান্তি; ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সময়মতো সহায়তা!
আফগানিস্তান

আইএসআইএস পরবর্তী শান্তি; ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সময়মতো সহায়তা!

সেপ্টেম্বর 9, 2025
পাকিস্তান সফরে বাদশাহ আবদুল্লাহ; ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে পর্দার আড়ালের গুপ্ত সম্পর্ক!
রাজনীতি

পাকিস্তান সফরে বাদশাহ আবদুল্লাহ; ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে পর্দার আড়ালের গুপ্ত সম্পর্ক!

নভেম্বর 22, 2025
তেহরিকে তালেবান পাকিস্তান – টিটিপি আফগানিস্তানের সঙ্কট নাকি পাকিস্তানের?
রাজনীতি

তেহরিকে তালেবান পাকিস্তান – টিটিপি আফগানিস্তানের সঙ্কট নাকি পাকিস্তানের?

নভেম্বর 18, 2024
পাকিস্তানে আইএসআইএসের টার্গেট হওয়া কিছু জনপ্রিয় ব্যক্তিদের তালিকা আল মিরসাদ কর্তৃক প্রকাশ!
দাঈশ খাওয়ারিজ

পাকিস্তানে আইএসআইএসের টার্গেট হওয়া কিছু জনপ্রিয় ব্যক্তিদের তালিকা আল মিরসাদ কর্তৃক প্রকাশ!

অক্টোবর 10, 2024
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | অষ্টম পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | অষ্টম পর্ব

আগস্ট 22, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    মে 12, 2024
    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আগস্ট 23, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    নিরাপত্তা সূত্রগুলো আল মিরসাদকে জানিয়েছে যে, ওরাকজাই জেলায় পরিচালিত এক অভিযানে দুই কমান্ডারসহ আইএসআইএসের নয়জন জঙ্গি নিহত হয়েছে।

    নিরাপত্তা সূত্রগুলো আল মিরসাদকে জানিয়েছে যে, ওরাকজাই জেলায় পরিচালিত এক অভিযানে দুই কমান্ডারসহ আইএসআইএসের নয়জন জঙ্গি নিহত হয়েছে।

    মার্চ 1, 2026
    সফল প্রতিশোধমূলক হামলা এবং শত্রুর কৌশলগত পরাজয়! ​

    সফল প্রতিশোধমূলক হামলা এবং শত্রুর কৌশলগত পরাজয়! ​

    ফেব্রুয়ারি 28, 2026
    কুফরের মজবুত দুর্গ!

    কুফরের মজবুত দুর্গ!

    ফেব্রুয়ারি 27, 2026
    পাকিস্তান ও ইসরায়েলের গোপন গোয়েন্দা সম্পর্ক!

    পাকিস্তান ও ইসরায়েলের গোপন গোয়েন্দা সম্পর্ক!

    ফেব্রুয়ারি 25, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Go to mobile version