শনিবার, অক্টোবর 24, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ব্লগ

আইএসকেপি ও তাজিক নাগরিক

✍🏻 আসিম উমার

আইএসকেপি ও তাজিক নাগরিক
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

আইএসকেপির (খোরাসান শাখা) কার্যক্রম আফগানিস্তান, পাকিস্তানের উপজাতীয় অঞ্চল, ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশ এবং তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিজস্তানের সীমান্ত এলাকাগুলো জুড়ে বিস্তৃত। মস্কোর ক্রোকাস কনসার্ট হলে হামলার দায়ও এই শাখা নিজেদের ওপর নিয়েছে।

আইএসআইএসের, বিশেষত খোরাসান শাখার সদস্যদের একটি বড় অংশ বিদেশি যোদ্ধাদের নিয়ে গঠিত। প্রাপ্ত প্রমাণ ও প্রতিবেদন অনুসারে, এদের মধ্যে তাজিক ও পাকিস্তানি নাগরিকদের সংখ্যাই বেশি।

সম্প্রতি তাজিক নাগরিকদের আইএসআইএস, বিশেষত খোরাসান শাখায় যোগদানের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আত্মঘাতী হামলা এবং অন্যান্য প্রাণঘাতী অভিযানে জড়িতদের মধ্যে বেশিরভাগই তাজিক নাগরিক, যারা তাজিকিস্তানের দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে রাশিয়া ও অন্যান্য দেশে পাড়ি জমায়।

রাজনৈতিক অস্থিরতা, দুর্বল শাসনব্যবস্থা, সরকারি দুর্নীতি, উৎপাদন ও রপ্তানিতে সীমাবদ্ধতা, কম বিদেশি বিনিয়োগ এবং প্রাকৃতিক দুর্যোগের মতো বিভিন্ন কারণ তাজিকিস্তানের অর্থনৈতিক সংকটকে গভীরতর করেছে।

এই অর্থনৈতিক সংকটের ফলে অনেক তাজিক নাগরিক রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায় এবং নির্মাণশিল্প, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা কর্মসংস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। প্রবাস থেকে উপার্জিত অর্থের একটি বড় অংশ তারা দেশে পরিবারকে পাঠায়।

তাজিক নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ রাশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আইএসআইএসে নিয়োগপ্রাপ্ত হচ্ছে। তাদের কেউ আদর্শিক কারণে যোগ দিচ্ছে, আবার অনেকে আর্থিক প্রলোভনে প্রভাবিত হচ্ছে। নিয়োগের পর তাদের বিভিন্ন মিশনের জন্য নির্দিষ্ট স্থানে পাঠানো হয়, যেমন এশিয়া বা ইউরোপে সন্ত্রাসী হামলা চালানোর লক্ষ্যে।

রাশিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে প্রাণঘাতী হামলার সঙ্গে তাজিক যোদ্ধাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের অনেকেই আত্মঘাতী হামলাকারী হিসেবে কাজ করেছে।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমোন সম্প্রতি এক বিবৃতিতে দেশটির নাগরিকদের এসব হামলায় সম্পৃক্ততার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, গত তিন বছরে ২৪ জন তাজিক ১০টি দেশে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ আইএস-খোরাসানের সদস্যরা অনেক হামলার সঙ্গেই জড়িত।

কাবুলে একটি মাদরাসায় বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা করার সময় একজন তাজিক আইএস সদস্যকে আটক করা হয়েছিল। এছাড়াও, উল্লেখযোগ্য আত্মঘাতী হামলাকারীদের মধ্যে ছিল আবু মুহাম্মাদ ও আবু ইলিয়াস (কাবুলের ইমান মসজিদে হামলাকারী), আবু উমার জাওয়াদ (চীনা হোটেলে হামলাকারী), আবদুল জাব্বার (চীনা হোটেল ও সামরিক বিমানঘাঁটির হামলায় জড়িত), যাকারিয়া (পররাষ্ট্র মন্ত্রণালয়ে হামলাকারী, যিনি খাইবার কান্ধারী নামেও পরিচিত) এবং আবদুল হক খোরাসানি (বালখের প্রাদেশিক সদর দপ্তরে হামলাকারী)।

মস্কোর ক্রোকাস কনসার্ট হলে তাজিক সদস্যদের পরিচালিত সন্ত্রাসী হামলায় ১৪৫ জন হতাহত হয়। একইভাবে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া এবং যুক্তরাষ্ট্রে আটক হওয়া আইএস সদস্যদের অনেককেই তাজিক নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।

তাজিকিস্তানের অর্থনৈতিক সংকট এবং ইসলামি অনুশীলনের ওপর আরোপিত বিধিনিষেধ আইএস-খোরাসানের জন্য সহজ নিয়োগের ক্ষেত্র তৈরি করেছে। এই চ্যালেঞ্জগুলো তাদের তাজিক নাগরিকদের আকৃষ্ট করতে এবং নিয়োগপ্রক্রিয়াকে ত্বরান্বিত করতে বড় ভূমিকা পালন করেছে।

Tags: #আলমিরসাদবাংলা#তাজিকিস্তান#দাঈশখাওয়ারিজ
ShareTweet

related-post

পাকিস্তানের ভূখণ্ড অন্যান্য দেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে!
রাজনীতি

পাকিস্তানের ভূখণ্ড অন্যান্য দেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে!

জুন 27, 2026
ইসমাঈল হানিয়্যাহ কে ছিলেন?
আল মিরসাদ প্রকাশনা

ইসমাঈল হানিয়্যাহ কে ছিলেন?

আগস্ট 1, 2024
শেষ দখলদারিত্বের, নাকি ক্রুসেডার সাম্রাজ্যের জানাযা?
আফগানিস্তান

শেষ দখলদারিত্বের, নাকি ক্রুসেডার সাম্রাজ্যের জানাযা?

আগস্ট 17, 2026
শহীদ আবু উবাইদাহ (হুজাইফা আল-কাহলুত) তাকাব্বাল্লাহ–এর ​জীবন ও কর্মের ওপর এক সংক্ষিপ্ত আলোকপাত
মুসলিম উম্মাহর উজ্জ্বল নক্ষত্র

শহীদ আবু উবাইদাহ (হুজাইফা আল-কাহলুত) তাকাব্বাল্লাহ–এর ​জীবন ও কর্মের ওপর এক সংক্ষিপ্ত আলোকপাত

জানুয়ারি 12, 2026
বাগরামের কারাগারেও কেন স্বাধীনতা উদযাপিত হচ্ছে?
আফগানিস্তান

বাগরামের কারাগারেও কেন স্বাধীনতা উদযাপিত হচ্ছে?

আগস্ট 19, 2024
মক্কা চুক্তি থেকে পাকিস্তানি রেজিমের পিছু হটা এবং প্রতিবেশীদের ওপর অনিরাপত্তার ছায়া!
রাজনীতি

মক্কা চুক্তি থেকে পাকিস্তানি রেজিমের পিছু হটা এবং প্রতিবেশীদের ওপর অনিরাপত্তার ছায়া!

সেপ্টেম্বর 29, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | একাদশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | একাদশ পর্ব

সেপ্টেম্বর 1, 2025
দুই বিপ্লবের মহানায়ক: আত্মত্যাগের এক অমর প্রতীক
ব্লগ

দুই বিপ্লবের মহানায়ক: আত্মত্যাগের এক অমর প্রতীক

ডিসেম্বর 13, 2024
ইজ্জুদ্দীন আল-হাদ্দাদ: সেই বীর, শাহাদাত যাঁর পরিচয়কে উন্মোচিত করেছে!
ব্লগ

ইজ্জুদ্দীন আল-হাদ্দাদ: সেই বীর, শাহাদাত যাঁর পরিচয়কে উন্মোচিত করেছে!

মে 19, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    মানবাধিকার ও প্রতিবেশীসুলভ নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন!

    মানবাধিকার ও প্রতিবেশীসুলভ নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন!

    অক্টোবর 22, 2026
    গেরিলা যুদ্ধ: আফগানিস্তানের অজেয় ইতিহাস ও অঞ্চলে নতুন রণাঙ্গন!

    গেরিলা যুদ্ধ: আফগানিস্তানের অজেয় ইতিহাস ও অঞ্চলে নতুন রণাঙ্গন!

    অক্টোবর 22, 2026
    মহাজাগতিক বিধান: বস্তুগত শক্তির দম্ভ এবং ইসলামী ইমারাত আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের তৎপরতার অন্তর্নিহিত চিত্র!

    খাইবার পাখতুনখোয়ায় চাপিয়ে দেওয়া সামরিক শাসন ও সামরিক শাসকগোষ্ঠীর ঘৃণ্য অভিসন্ধি!

    অক্টোবর 21, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist