মঙ্গলবার, আগস্ট 11, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home রাজনীতি

চরমপন্থা ও কঠোরতার রাজনীতি: এক অনিবার্য পরাজয়ের আখ্যান

✍🏻 আহমাদ হিশাম আল কুরদী

চরমপন্থা ও কঠোরতার রাজনীতি: এক অনিবার্য পরাজয়ের আখ্যান
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

চরমপন্থী দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদী ব্যর্থতা ও বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। চরমপন্থা কেবলমাত্র সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোর গভীরতাকেই বাড়িয়ে তোলে না, বরং মানুষের মধ্যে বিশ্বাস, ঐক্য এবং শান্তির ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করে।

চরমপন্থী মতাদর্শ সর্বদা সত্য ও মধ্যপন্থার পরিবর্তে আবেগতাড়িত ও অযৌক্তিক পন্থাকে অগ্রাধিকার দেয়। এর ফলশ্রুতিতে সহিংসতা, অস্থিতিশীলতা এবং অগ্রগতির পথ রুদ্ধ হয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে, কঠোর ও চরমপন্থী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত দল ও আন্দোলন অধিকাংশ সময়ে সীমিত প্রভাব রাখতে সক্ষম হয় এবং তাদের শাসন অধিকাংশ ক্ষেত্রেই ক্ষণস্থায়ী হয়। তারা প্রায়শই বিশৃঙ্খলতা ও অস্থিতিশীলতায় নিমজ্জিত হয়।

যদিও চরমপন্থীরা প্রথমদিকে বলপ্রয়োগ ও জবরদস্তির মাধ্যমে অঞ্চল ও জনগণকে করায়ত্ত করতে সক্ষম হয়েছিল, তাদের কঠোরতা প্রায়শই তাদের পুনরায় ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের পতনের অন্তর্নিহিত কারণসমূহ নিম্নরূপ:

১. বৈধতার অভাব
কঠোরপন্থী আন্দোলনগুলো প্রায়শই সহিংসতা, বলপ্রয়োগ এবং দমননীতির আশ্রয় নেয়, যা তাদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ও সমর্থনকে দূরে সরিয়ে দেয়। যখন কোনো আন্দোলন জনসাধারণের হৃদয় ও আস্থা অর্জনে ব্যর্থ হয়, তখন তার অস্তিত্ব অবশ্যম্ভাবীভাবে হ্রাস পায়।

২. বিরোধিতার বিস্তার
চরমপন্থীরা তাদের কর্মধারার কারণে প্রায়শই ব্যাপক বিরোধিতার মুখোমুখি হয়। এই বিরোধিতাকারী শক্তিগুলো, তা অভ্যন্তরীণ হোক কিংবা বহিরাগত, ধারাবাহিকভাবে তাদের দুর্বল করার জন্য সক্রিয় থাকে। বিপুল সংখ্যক শত্রুর উপস্থিতি একটি স্থিতিশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।

৩. রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর ভঙ্গুরতা
কঠোর আন্দোলনগুলো সাধারণত সুশাসন প্রতিষ্ঠা কিংবা টেকসই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যর্থ হয়। তাদের উত্থান প্রায়ই রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সংকটের সূচনা করে, যা শেষ পর্যন্ত তাদের পতনের পথকে প্রশস্ত করে।

৪. মধ্যপন্থী মতাদর্শের শ্রেষ্ঠত্ব
ইতিহাস সাক্ষ্য দেয় যে, মধ্যপন্থী আদর্শ ও আন্দোলনগুলো সর্বদাই কঠোরপন্থী দলের তুলনায় অধিকতর শক্তিশালী ও স্থায়িত্বশীল প্রমাণিত হয়েছে। মধ্যপন্থার শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো, এটি মানুষের প্রকৃত চাহিদা ও আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ।

চরমপন্থার ব্যর্থতার উদাহরণ

খারিজি সম্প্রদায়
ইসলামের প্রাথমিক শতাব্দীতে এটি ছিল একটি কঠোর ধর্মীয় আন্দোলন। তাদের আদর্শিক চরমপন্থা ও সহিংস কার্যকলাপের কারণে তারা সাময়িকভাবে শক্তিশালী হলেও, তাদের বিচ্ছিন্নতা এবং চরমপন্থী অবস্থানের কারণে তারা ইসলামী জগৎ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যায়।

নাৎসি পার্টি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি পার্টির চরমপন্থী নীতিমালা স্বল্পকালীন ক্ষমতা অর্জনে সহায়ক হলেও, তাদের পথ ছিল ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত।

সাম্যবাদী আন্দোলন
সোভিয়েত ইউনিয়নসহ অন্যান্য দেশে সাম্যবাদ চরমপন্থী আদর্শ অনুসরণ করেছিল। তবে এই আদর্শ শেষ পর্যন্ত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়।

আধুনিক যুগের আইএসআইএস
যদিও আইএসআইএস প্রাথমিকভাবে উল্লেখযোগ্য অঞ্চল দখল করে এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে, তাদের নীতিমালা ও কর্মধারা টেকসই ছিল না। তাদের চরমপন্থা ও কঠোর পন্থা তাদের বিচ্ছিন্নতার কারণ হয় এবং শেষ পর্যন্ত তাদের পতন ঘটে।

প্রথমদিকে আইএসআইএস নিজেদের ইসলামের অভিভাবক হিসেবে উপস্থাপন করেছিল। কিন্তু তাদের অপরাধ, হত্যাযজ্ঞ, মুসলিমদের শোষণ ও ব্যাপক ধ্বংসযজ্ঞ তাদের প্রকৃত চরিত্র উন্মোচন করে। ফলে তারা একটি দীর্ঘস্থায়ী শক্তি হিসেবে টিকে থাকতে ব্যর্থ হয়।

উপসংহার
চরমপন্থী আন্দোলনগুলো হয়তো সাময়িক কিছু সাফল্য অর্জন করতে পারে, তবে তাদের সহিংসতা ও মানুষের প্রকৃত চাহিদা পূরণে ব্যর্থতা তাদের অচিরেই পতনের দিকে নিয়ে যায়। ইতিহাস এই সত্যই প্রমাণ করে যে, টেকসই পরিবর্তন অর্জনের একমাত্র পথ হলো মধ্যপন্থা, ভারসাম্য ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি।

Tags: #আলমিরসাদবাংলা#রাজনীতি
ShareTweet

related-post

সিরিয়ায় আইএসআইএসের আল খায়ের প্রদেশের গভর্নর নিহত
দাঈশ খাওয়ারিজ

সিরিয়ায় আইএসআইএসের আল খায়ের প্রদেশের গভর্নর নিহত

ডিসেম্বর 22, 2024
নিরপরাধ মানুষ হত্যা: ইসলামবিরোধীদের পুরনো অভ্যাস! ​
ব্লগ

নিরপরাধ মানুষ হত্যা: ইসলামবিরোধীদের পুরনো অভ্যাস! ​

এপ্রিল 4, 2026
কারা শহীদ করেছেন শায়খ মুহাম্মাদ ইদরিস (রহ.)-কে, এবং তারা এখন কোথায়?
রাজনীতি

কারা শহীদ করেছেন শায়খ মুহাম্মাদ ইদরিস (রহ.)-কে, এবং তারা এখন কোথায়?

মে 9, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | উনবিংশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | উনবিংশ পর্ব

ফেব্রুয়ারি 17, 2026
ইসলামী ইমারাতের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে সফল অভিযান
দাঈশ খাওয়ারিজ

ইসলামী ইমারাতের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে সফল অভিযান

ফেব্রুয়ারি 5, 2025
আইএস একটি মহামারির নাম | সপ্তদশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | সপ্তদশ পর্ব

ফেব্রুয়ারি 23, 2025
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | দশম পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | দশম পর্ব

মে 5, 2025
জাতিসংঘ, পাকিস্তান এবং মিথ্যা প্রোপাগাণ্ডার রাজনীতি
রাজনীতি

জাতিসংঘ, পাকিস্তান এবং মিথ্যা প্রোপাগাণ্ডার রাজনীতি

আগস্ট 22, 2025
গাযযা থেকে আফগানিস্তান: ইসলামের ছদ্মবেশে অপরাধের ধারাবাহিকতা!
রাজনীতি

গাযযা থেকে আফগানিস্তান: ইসলামের ছদ্মবেশে অপরাধের ধারাবাহিকতা!

মার্চ 2, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    খাওয়ারিজদের জন্ম : নাহরাওয়ানের যুদ্ধ

    খাওয়ারিজদের জন্ম : নাহরাওয়ানের যুদ্ধ

    জুলাই 3, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই সেই গর্তে!

    অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই সেই গর্তে!

    আগস্ট 10, 2026
    সাবেক আরবাকিরা: পাকিস্তানি রেজিমের বিভাজন প্রকল্প!

    সাবেক আরবাকিরা: পাকিস্তানি রেজিমের বিভাজন প্রকল্প!

    আগস্ট 10, 2026
    পাকিস্তানের ভবিষ্যতের জন্য দাঈশ ও অশান্তি-সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক রেজিমের সহযোগিতার চড়া মূল্য!

    পাকিস্তানের ভবিষ্যতের জন্য দাঈশ ও অশান্তি-সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক রেজিমের সহযোগিতার চড়া মূল্য!

    আগস্ট 10, 2026
    সাবেক বিশৃঙ্খলা ও ফিতনা-ফাসাদকারী দালালেরা: অঞ্চল ও বিশ্বের জন্য নতুন হুমকি!

    সাবেক বিশৃঙ্খলা ও ফিতনা-ফাসাদকারী দালালেরা: অঞ্চল ও বিশ্বের জন্য নতুন হুমকি!

    আগস্ট 8, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist