রবিবার, অক্টোবর 25, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home রাজনীতি

দাঈশ খাওয়ারিজের বিরুদ্ধে ইসলামী ইমারাতের যুদ্ধ: পর্দার অন্তরালের প্রেরণা কী?

✍🏻 আবদান সাফী

দাঈশ খাওয়ারিজের বিরুদ্ধে ইসলামী ইমারাতের যুদ্ধ: পর্দার অন্তরালের প্রেরণা কী?
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

যখন থেকে মার্কিন কংগ্রেস আফগানিস্তানের জন্য অর্থসহায়তা বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে, তখন থেকেই কিছু মিডিয়া সংস্থা ও স্বার্থান্বেষী বিশ্লেষক এমন ধরনের গুজব ছড়াতে শুরু করেছে যে, এই সিদ্ধান্ত হয়তো ইসলামী ইমারাতের দাঈশ (ISIS) বিরোধী প্রচেষ্টাকে প্রভাবিত করবে। এই মন্তব্যগুলো হোক অজ্ঞতা থেকে উৎসারিত অথবা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত, বাস্তবতার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। বরং এটি এক ধরনের বিভ্রান্তিকর প্রচারণা, যা আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও জনগণের শাসকগোষ্ঠীর প্রতি আস্থা ও সন্তুষ্টিকে অগ্রাহ্য করার নামান্তর।

ইসলামী ইমারাত আফগানিস্তান—একটি জনভিত্তিক, ইসলামী এবং ইতিহাসের তিক্ত অভিজ্ঞতা থেকে উদ্ভূত এমন এক আন্দোলনের নাম, যা দুই দশক ধরে দখলদারিত্ব ও যুদ্ধাবস্থার অবসান এবং একটি পূর্ণাঙ্গ ইসলামি শাসনব্যবস্থা কায়েমের জন্য ত্যাগ-তিতিক্ষার সংগ্রাম চালিয়ে গেছে। এর বিপরীতে দাঈশ একটি আমদানিকৃত, তাকফিরি ও চরমপন্থী ফিতনার নাম, যা ইরাক ও সিরিয়ার যুদ্ধ-পরবর্তী সময়ে কিছু গোয়েন্দা সংস্থার চক্রান্তে আফগানিস্তানে স্থানান্তরিত করা হয় এবং এখানেও অস্থিরতা ও অরাজকতার আগুন ছড়ানোর অপচেষ্টা চালায়।

ইসলামী ইমারাতের দৃষ্টিতে দাঈশ একটি বিদেশি গোষ্ঠী, যার কোনো ইসলামি ভিত্তি নেই, কোনো শরয়ি গ্রহণযোগ্যতা নেই; না এটি জনসমর্থন লাভ করেছে, না মুসলিম উম্মাহর দৃষ্টিতে এটি প্রশংসনীয় বা গ্রহণযোগ্য; বরং এটি একটি ফিতনাবাহী দল, যারা উম্মাহর ঐক্যকে ছিন্নভিন্ন করেছে, মুসলিমদের তাকফির করেছে, আলেম থেকে শুরু করে নিরপরাধ মুসলমান ও নিষ্পাপ শিশুদের রক্ত ঝরিয়েছে, এবং ইসলামকে আড়াল বানিয়ে ইসলামেরই আত্মাকে ক্ষতবিক্ষত করেছে।

ইসলামী ইমারাতের দৃষ্টিতে দাঈশের বিরুদ্ধে যুদ্ধ কেবল নিরাপত্তার অনিবার্যতা নয়, বরং একটি শরয়ি কর্তব্য, দায়িত্ব ও উম্মাহর অস্তিত্ব রক্ষার লড়াই। এই যুদ্ধে মূল লক্ষ্য সেই খারেজি মানসিকতাকে দমন করা, যা না ঐক্য ও সংলাপকে স্বীকার করে, না উলামায়ে কেরামের মর্যাদাকে মানে, না উম্মাহর স্বার্থকে গুরুত্ব দেয়। এই যুদ্ধ কোনো অর্থনৈতিক সহায়তা পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং দীনের পবিত্রতা সংরক্ষণের যুদ্ধ; শহীদদের রক্তের মর্যাদা রক্ষার যুদ্ধ; এই যুদ্ধ আল্লাহ তা‘আলার সন্তুষ্টির জন্য পরিচালিত হচ্ছে, ওয়াশিংটন বা অন্য কোনো কেন্দ্র থেকে সাহায্য পাওয়ার প্রত্যাশায় নয়।

গত কয়েক বছরে ইসলামী ইমারাত দাঈশের সঙ্গে কঠিন ও নজিরবিহীন যুদ্ধে অবতীর্ণ হয়েছে—এমন সময়, যখন তাদের হাতে কোনো সরকার ছিল না, কোনো বাজেট ছিল না, না ছিল আনুষ্ঠানিক স্বীকৃতি কিংবা বিদেশি সহায়তা। তার পরেও তারা নাঙ্গারহার থেকে শুরু করে  কাবুল পর্যন্ত দাঈশের শিকড় উপড়ে ফেলেছে। এই সংগ্রাম কেবল অস্ত্রের জোরে নয়, বরং জনগণের সমর্থন, আলেমদের দিকনির্দেশনা এবং নিজেদের আকীদার প্রতি অটল বিশ্বাসের ভিত্তিতে সম্পাদিত হয়েছে। ইসলামী ইমারাতের দৃষ্টিতে দাঈশের বিরুদ্ধে লড়াই একটি ইসলামি, শরয়ি, জাতীয় ও নৈতিক দায়িত্ব; এটি কোনো বিদেশি চাপ বা লোভ-প্রলোভনের ফল নয়।

অন্যদিকে, এই দাবি—আমেরিকার সাহায্য বন্ধ হলে দাঈশ বিরোধী লড়াই ক্ষতিগ্রস্ত হবে, একেবারেই ভিত্তিহীন। কেননা এই যুদ্ধ সেই সময় থেকেই চলছে, যখন আমেরিকা নিজেই আফগানিস্তানে সেনাবাহিনী মোতায়েন করে রেখেছিল। তবুও ইসলামী ইমারাত দাঈশের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে। বরং বহুবার এমন দৃশ্যও দেখা গেছে যে, আমেরিকান বিমান দাঈশ যোদ্ধাদের যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করেছে অথবা তাদের অস্ত্র ও অন্যান্য উপকরণ দিয়ে সাহায্য করেছে। এমনকি এমন প্রমাণও রয়েছে যে, দাঈশের হাতে এমন প্রযুক্তি ও অস্ত্র পৌঁছেছিল, যা কেবলমাত্র মার্কিন স্পেশাল ফোর্সের হাতে থাকার কথা।

সুতরাং বাস্তবতা সম্পূর্ণ স্পষ্ট—ইসলামী ইমারাতের দাঈশ বিরোধী যুদ্ধ কেবল নিজেদের সম্পদ, গোয়েন্দা নেটওয়ার্ক, মতাদর্শিক দৃঢ়তা ও জনসমর্থনের উপর নির্ভরশীল; কোনো বিদেশি সাহায্যের উপর নয়।

এ ছাড়া এ কথাও স্মরণ রাখা প্রয়োজন যে, আফগান জনগণের হৃদয়ে দাঈশের প্রতি প্রচণ্ড ঘৃণা বিদ্যমান। সাধারণ জনগণ থেকে শুরু করে আলেম, গোত্রপ্রধান এবং তরুণ সমাজ—সকলের মাঝেই দাঈশ বিরোধী তীব্র বিদ্বেষ রয়েছে। দাঈশের আদর্শ আফগান জনগণের জন্য একটি বহিরাগত, অগ্রহণযোগ্য ও রক্তাক্ত মতবাদ। ইসলামী ইমারাত এই আফগান জাতির ইচ্ছা, নেতৃত্ব ও কণ্ঠস্বরের প্রতিচ্ছবি—সুতরাং এই যুদ্ধ জনতার সমর্থনে চলছে, কোনো বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয়।

অতএব, যদি আমেরিকা সাহায্য বন্ধ করে, তবে তা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে; কিন্তু এর ফলে না ইসলামী ইমারাতের অবস্থান ক্ষতিগ্রস্ত হবে, না জনসমর্থন দুর্বল হবে, না জিহাদি সংকল্পে কোনো ফাটল ধরবে। বরং বিপরীতভাবে, এই সিদ্ধান্ত ইসলামী ইমারাতের আত্মনির্ভরতা, স্থিতিশীলতা ও জাতীয় সমর্থনের ভিত্তিতে গঠিত শাসনব্যবস্থাকে আরও মজবুত করবে।

স্পষ্ট হওয়া উচিত যে, ইসলামী ইমারাত ও দাঈশের মধ্যে এই যুদ্ধ একটি ঈমানি যুদ্ধ, একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধ, উম্মাহর ঐক্য এবং উম্মতে মুসলিমার আকীদা ও মতাদর্শ রক্ষার যুদ্ধ। এই যুদ্ধ অর্থের জন্য নয়, খ্যাতির জন্য নয়, কোনো রাজনৈতিক স্বীকৃতির জন্যও নয়; বরং এটি “লা ইলাহা ইল্লাল্লাহ” ধ্বনির আহ্বানকারীদের এবং “খারেজি”দের মধ্যকার এক পবিত্র সংঘাত, যা চলতেই থাকবে, যতক্ষণ না ফিতনার সমাপ্তি ঘটে এবং দীন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়।

Tags: #আফগানিস্তান#আমেরিকা#আলমিরসাদবাংলা#দাঈশখাওয়ারিজ#রাজনীতি
ShareTweet

related-post

ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে প্রতিটি অভ্যুত্থান কেন বিদ্রোহ হিসেবে গণ্য হয়?
আফগানিস্তান

ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে প্রতিটি অভ্যুত্থান কেন বিদ্রোহ হিসেবে গণ্য হয়?

সেপ্টেম্বর 17, 2026
পূর্ববর্তী অভিযানে নিহত দাঈশ সদস্য মুহাম্মাদ জব্বারের ছবি সংগ্রহ করেছে আল-মিরসাদ
দাঈশ

পূর্ববর্তী অভিযানে নিহত দাঈশ সদস্য মুহাম্মাদ জব্বারের ছবি সংগ্রহ করেছে আল-মিরসাদ

জুন 20, 2026
আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী
আফগানিস্তান

আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

আগস্ট 23, 2024
সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ২
আফগানিস্তান

সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ২

আগস্ট 23, 2026
পাখতুনখাওয়ায় গভর্নর শাসনের দৃশ্যমান ও আড়ালে থাকা দিকগুলো!
রাজনীতি

পাখতুনখাওয়ায় গভর্নর শাসনের দৃশ্যমান ও আড়ালে থাকা দিকগুলো!

অক্টোবর 19, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পর্ব ৩২
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পর্ব ৩২

সেপ্টেম্বর 10, 2026
রাশিয়ার সাথে ইসলামি ইমারাতের চুক্তি নিয়ে কিছু মহল কেন উদ্বিগ্ন? ​
রাজনীতি

রাশিয়ার সাথে ইসলামি ইমারাতের চুক্তি নিয়ে কিছু মহল কেন উদ্বিগ্ন? ​

জুন 8, 2026
শান্তির মরীচিকা: গ্রানাডা থেকে গাযযা ও সুদান পর্যন্ত!
ইতিহাস

শান্তির মরীচিকা: গ্রানাডা থেকে গাযযা ও সুদান পর্যন্ত!

জানুয়ারি 27, 2026
আবাবিল ও হাতি: শক্তি, ওজন এবং আদর্শের এক সহজ গল্প!
ব্লগ

আবাবিল ও হাতি: শক্তি, ওজন এবং আদর্শের এক সহজ গল্প!

মার্চ 8, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    সমকালীন ষড়যন্ত্রকারীদের ফাঁদে পাখতুনখাওয়া: আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এক বিপজ্জনক খেলা! | পর্ব ২ ও শেষ

    সমকালীন ষড়যন্ত্রকারীদের ফাঁদে পাখতুনখাওয়া: আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এক বিপজ্জনক খেলা! | পর্ব ২ ও শেষ

    অক্টোবর 24, 2026
    ইবরাহিমি আত্মত্যাগের পদাঙ্ক অনুসরণে!

    ইবরাহিমি আত্মত্যাগের পদাঙ্ক অনুসরণে!

    অক্টোবর 24, 2026
    মানবাধিকার ও প্রতিবেশীসুলভ নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন!

    মানবাধিকার ও প্রতিবেশীসুলভ নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন!

    অক্টোবর 22, 2026
    গেরিলা যুদ্ধ: আফগানিস্তানের অজেয় ইতিহাস ও অঞ্চলে নতুন রণাঙ্গন!

    গেরিলা যুদ্ধ: আফগানিস্তানের অজেয় ইতিহাস ও অঞ্চলে নতুন রণাঙ্গন!

    অক্টোবর 22, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist