রবিবার, অক্টোবর 18, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ব্লগ

ইসলামী ব্যবস্থার সুফল | ষষ্ঠ পর্ব

✍🏻 আহমাদ রাশেদ আয-যারক্বা

ইসলামী ব্যবস্থার সুফল | ষষ্ঠ পর্ব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এখন পর্যন্ত আমরা ইসলামি ব্যবস্থার আটটি বৈশিষ্ট্য পড়েছি, আরও কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো:
৯. ইসলামি ব্যবস্থা একটি নৈতিক ব্যবস্থা
আমরা যখন “ইসলামি ব্যবস্থা” কথাটি উচ্চারণ করি, তখন আমাদের মন সাধারণত আইন-কানুন, দণ্ডবিধি ও ফিকহি বিধানাবলির দিকেই দ্রুত ধাবিত হয়। অথচ বাস্তবতা হলো, ইসলামি ব্যবস্থা সর্বপ্রথম এবং সর্বাগ্রে একটি নৈতিক ব্যবস্থা। এটি এমন এক ব্যবস্থা, যার ভিত্তি মানুষের বাহ্যিক ও অন্তর্গত উভয় দিকের সংশোধনের ওপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।

নৈতিকতার সংজ্ঞা
অনুবাদ: ‘আখলাক’ (أخلاق) শব্দটি ‘খুলুক’ (خُلق)-এর বহুবচন। ভাষাগত অর্থে এর মানে স্বভাব ও অভ্যাস। পরিভাষাগতভাবে আলিমগণ এর সংজ্ঞা এভাবে দিয়েছেন—
هيئةٌ للنفسِ راسخةٌ، تصدُرُ عنها الأفعالُ بسهولةٍ ويُسرٍ، من غيرِ حاجةٍ إلى فكرٍ وروية.
অর্থাৎ, নৈতিকতা হলো মানুষের আত্মায় প্রোথিত এক সুদৃঢ় গুণাবলি, যার ফলে কোনো কাজ গভীর চিন্তা ও দীর্ঘ বিবেচনা ছাড়াই স্বাচ্ছন্দ্য ও সহজতায় প্রকাশিত হয়।

যদি এই অন্তর্গত গুণাবলি থেকে শরিয়ত ও সুস্থ বিবেকের দৃষ্টিতে উত্তম ও প্রশংসনীয় কাজ প্রকাশ পায়, তবে তাকে বলা হয় হুসনে খুলুক বা উত্তম চরিত্র। আর যদি এর বিপরীতে মন্দ ও অপ্রশংসনীয় কাজ প্রকাশ পায়, তবে তাকে বলা হয় সু-উ খুলুক বা কু-চরিত্র।

অন্য কথায় বলা যায়, নৈতিকতা হলো এমন কিছু গুণের সমষ্টি, যা মানুষের আত্মায় গভীরভাবে প্রোথিত থাকে। এই গুণাবলির আলোতেই মানুষ কোনো কাজকে ভালো বা মন্দ হিসেবে বিচার করে, এরপর হয় সে কাজটি সম্পাদন করে, নতুবা তা থেকে বিরত থাকে। কোনো কাজ করা বা না করার আগে মানুষ তা পরিমাপ করে, আর এই পরিমাপ সরাসরি তার আত্মায় বিদ্যমান নৈতিক মানদণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

ঠিক এভাবেই প্রত্যেক মানুষ ভালো ও মন্দ কাজের পার্থক্য নির্ণয় করতে বাধ্য। এই পার্থক্যবোধ তার ফিতরাতে এমনভাবে মিশে থাকে, যেমন মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য হিসেবে গায়ের রঙের সাদা বা কালোত্ব বিদ্যমান থাকে।

ইসলামে নৈতিকতার অবস্থান
সুস্থ বিবেক ও বিশুদ্ধ ফিতরত—উভয়ই উত্তম নৈতিকতাকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করে; এটি এক স্বীকৃত সত্য। যেহেতু ইসলাম একটি ফিতরতি দীন, তাই এতে নৈতিকতার গুরুত্ব অপরিসীম। কুরআনে কারীমে রাসূলুল্লাহ ﷺ–এর গুণাবলির মধ্যে সর্বোচ্চ গুণ হিসেবে তাঁর নৈতিকতাকেই ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন,
“وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظِيمٍ” (সূরা আল-কলম: ৪)
অনুবাদ: নিশ্চয়ই আপনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মহান ও উচ্চতম নৈতিক মর্যাদার অধিকারী।
অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য এক স্থানে বলেন,
“إِنَّ اللَّهَ يَأمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى…” (সূরা আন-নাহল: ৯০)
অনুবাদ: নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, ইহসান এবং আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন…

ইমাম মালিক (রহিমাহুল্লাহ) তাঁর গ্রন্থ মুয়াত্তা-এ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الأَخْلَاقِ”
অনুবাদ: আমাকে প্রেরণ করা হয়েছে কেবল এ জন্যই, যেন আমি উত্তম নৈতিকতার পূর্ণতা সাধন করি।

একইভাবে ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) বলেন,
“الدين كله خلق، فمن زاد عليك في الخلق، فقد زاد عليك في الدين.”
অনুবাদ: সমগ্র দীনই নৈতিকতার নাম। যে ব্যক্তি নৈতিকতায় তোমার ওপর অগ্রগামী, সে প্রকৃতপক্ষে দীনেও তোমার ওপর অগ্রগামী।

Tags: #আলমিরসাদবাংলানিবন্ধ
ShareTweet

related-post

ইসলামী ইমারত এক গৌরবোজ্জ্বল ইতিহাসের পুনরাবৃত্তি করছে!
ব্লগ

ইসলামী ইমারত এক গৌরবোজ্জ্বল ইতিহাসের পুনরাবৃত্তি করছে!

জুন 23, 2026
দাঈশের ফাঁদ থেকে মুক্তিতে উলামায়ে কেরামের ভূমিকা ​
দাঈশ

দাঈশের ফাঁদ থেকে মুক্তিতে উলামায়ে কেরামের ভূমিকা ​

জানুয়ারি 20, 2026
দাঈশকে লালন-পালন করা পাকিস্তানের সামরিক শাসনের জন্য লাভের চেয়ে ক্ষতির কারণই বেশি হবে!
দাঈশ

দাঈশকে লালন-পালন করা পাকিস্তানের সামরিক শাসনের জন্য লাভের চেয়ে ক্ষতির কারণই বেশি হবে!

জুন 28, 2026
মুসলিমরা কেন পিছিয়ে পড়ল?
ব্লগ

মুসলিমরা কেন পিছিয়ে পড়ল?

জুলাই 12, 2025
জাতিসমূহের মধ্যে সংঘাত ও নিরাপত্তাহীনতার উৎস: পাকিস্তানি সামরিক শাসনের ধ্বংসাত্মক নীতি!
রাজনীতি

জাতিসমূহের মধ্যে সংঘাত ও নিরাপত্তাহীনতার উৎস: পাকিস্তানি সামরিক শাসনের ধ্বংসাত্মক নীতি!

জুলাই 31, 2026
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | পঞ্চম পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | পঞ্চম পর্ব

এপ্রিল 10, 2025
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | তৃতীয় পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | তৃতীয় পর্ব

জানুয়ারি 31, 2025
পাকিস্তান ও শক্তির দম্ভ: আফগানিস্তানের সরকার ও জনগণের দৃঢ় সংকল্পের কাছে ধারাবাহিক পরাজয়!
রাজনীতি

পাকিস্তান ও শক্তির দম্ভ: আফগানিস্তানের সরকার ও জনগণের দৃঢ় সংকল্পের কাছে ধারাবাহিক পরাজয়!

অক্টোবর 12, 2026
সাম্প্রতিক ঘটনাবলীতে মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা! ​
ব্লগ

সাম্প্রতিক ঘটনাবলীতে মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা! ​

এপ্রিল 12, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    ইসলামী সভ্যতা: মানবতার জন্য এক উত্তরাধিকার এবং আধ্যাত্মিকতা ও উন্নতির ভারসাম্যের অনন্য দৃষ্টান্ত! | পর্ব ৩

    ইসলামী সভ্যতা: মানবতার জন্য এক উত্তরাধিকার এবং আধ্যাত্মিকতা ও উন্নতির ভারসাম্যের অনন্য দৃষ্টান্ত! | পর্ব ৩

    অক্টোবর 17, 2026
    চিন্তার নমনীয়তা ও সংস্কার: ইসলামের একটি মৌলিক নীতি!

    চিন্তার নমনীয়তা ও সংস্কার: ইসলামের একটি মৌলিক নীতি!

    অক্টোবর 17, 2026
    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪

    অক্টোবর 15, 2026
    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    অক্টোবর 14, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist