বৃহস্পতিবার, জুলাই 23, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ব্লগ

নবীয়ে মেহেরবান: প্রিয় রাসূল ﷺ–এর সীরাত | পঞ্চম পর

✍🏻 জুনাইদ

নবীয়ে মেহেরবান: প্রিয় রাসূল ﷺ–এর সীরাত | পঞ্চম পর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এটি কখনোই নিছক কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না; আর আল্লাহ তাআলার কিতাবে শৃঙ্খলাহীনতা বা বিশৃঙ্খলার কোনো সম্ভাবনাও নেই। কেননা আল্লাহ তাআলার কিতাব এমন এক মহাগ্রন্থ, যার একটি অক্ষরও বাতিল নয়; বরং প্রতিটি শব্দ ও প্রতিটি হরফ নির্দিষ্ট পরিমাপ ও সুস্পষ্ট উদ্দেশ্যের অধীনেই নাযিল হয়েছে।

আল্লাহ তাআলা সূরা আন‘আমের এক আয়াতে বলেন,
“তোমাদের প্রতিপালক নিজ সত্তার ওপর রহমত অবধারিত করে নিয়েছেন।”

এই আয়াতের তাফসিরে ইমাম তাবারি রহিমাহুল্লাহ বলেন,
“আল্লাহ তাআলা এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, তিনি তাঁর বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করবেন, শাস্তি দিতে তাড়াহুড়া করবেন না এবং তাদের তওবা কবুল করবেন।”

যখন আমরা এ কথার সঙ্গে এ বাস্তবতাও যুক্ত করি যে, আল্লাহ তাআলা রিসালাত ও নবুয়তের উদ্দেশ্য সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছেন এবং রাসূলুল্লাহ ﷺ-কে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন—তখন আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি যে, রাসূলুল্লাহ ﷺ–এর প্রতিটি কথা ও প্রতিটি কর্মই নিখাদ রহমতেরই প্রকাশ। তিনি ﷺ–এর প্রতিটি শব্দ, প্রতিটি অঙ্গভঙ্গি এবং প্রতিটি আমল উচ্চতর নৈতিকতার এক জীবন্ত ও বাস্তব দৃষ্টান্ত।

যেমনটি আয়াত স্পষ্টভাবে ইঙ্গিত করে—রাসূলুল্লাহ ﷺ–কে একমাত্র এই উদ্দেশ্যেই প্রেরণ করা হয়েছে। এ প্রসঙ্গে, এই রহমত কেবল মুমিনদের জন্য সীমাবদ্ধ নাকি মুমিন ও কাফির উভয়ের জন্য, এ বিষয়ে আলেমদের মতভেদের আলোচনা শেষে ইমাম তাবারি রহিমাহুল্লাহ বলেন,
“সঠিক মতগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও গ্রহণযোগ্য অভিমত হলো আল্লাহ তাআলা তাঁর নবী মুহাম্মাদ ﷺ–কে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন; চাই তারা মুমিন হোক কিংবা কাফির।”

আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ﷺ–এর মাধ্যমে মুমিনকে হিদায়াত দান করেন, তাকে ঈমানের অমূল্য সম্পদে সমৃদ্ধ করেন এবং তার ﷺ আনীত বিধানসমূহের অনুসরণ করার ফলে তাকে জান্নাতে প্রবেশ করান।

আর কাফিরদের ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ–এর মাধ্যমে সেই সব শাস্তি ও বিপর্যয় প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যা তার ﷺ আগমনের পূর্বে সেই সকল জাতির ওপর অবতীর্ণ হতো, যারা নিজেদের নবীদের অস্বীকার করত।

রাসূলুল্লাহ ﷺ অন্যান্য নবীদের মতো কোনো নির্দিষ্ট জাতির জন্য প্রেরিত হননি; বরং তিনি সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হয়েছেন। পূর্ববর্তী নবীদের অবস্থা এমন ছিল না।

রাসূলুল্লাহ ﷺ বলেন,
وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً، وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً
অর্থাৎ—
“পূর্ববর্তী নবীগণ কেবল তাঁদের নিজ নিজ জাতির কাছে প্রেরিত হতেন; আর আমাকে প্রেরণ করা হয়েছে সমস্ত মানুষের জন্য।”

এটি রাসূলুল্লাহ ﷺ–এর পক্ষ থেকে এক সুস্পষ্ট ঘোষণা, তাঁর রিসালাত সমগ্র মানবতার জন্য, আর এ কারণেই তিনি সমস্ত জগতের জন্য রহমত।

যখন আমরা এই পূর্ণ প্রেক্ষাপটটি আমাদের চিন্তায় একত্র করি, তখন রাসূলুল্লাহ ﷺ–এর জীবনাচার, বাণী ও কার্যকলাপকে আমরা আরও গভীরভাবে ও যথাযথভাবে অনুধাবন করতে পারি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম দয়ালু ও পরম করুণাময়, আর রাসূলুল্লাহ ﷺ হলেন এই পৃথিবীর জন্য প্রদত্ত আল্লাহর বিশেষ রহমত।

এই মৌলিক নীতির ভিত্তিতেই রহমত ও মেহরবানির বিষয়ে রাসূলুল্লাহ ﷺ–এর বাণীতে এক সর্বব্যাপী ও সর্বজনীন ব্যাপ্তি লক্ষ করা যায়। যদিও আপনার শব্দসংখ্যা ছিল অল্প, কিন্তু তাতে নিহিত থাকত গভীর ও বিস্ময়কর অর্থ। অলৌকিক সংক্ষিপ্ততার গুণ থাকা সত্ত্বেও, সেই বাণীর আওতায় পৃথিবীর সকল বাসিন্দাই অন্তর্ভুক্ত হয়ে যেত।

Tags: #আলমিরসাদবাংলানিবন্ধ
ShareTweet

related-post

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | দশম পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | দশম পর্ব

মে 5, 2025
তেহরিকে তালেবান পাকিস্তান – টিটিপি আফগানিস্তানের সঙ্কট নাকি পাকিস্তানের?
রাজনীতি

তেহরিকে তালেবান পাকিস্তান – টিটিপি আফগানিস্তানের সঙ্কট নাকি পাকিস্তানের?

নভেম্বর 18, 2024
​ইসলামাবাদে সাম্প্রতিক হামলা: নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন! ​
রাজনীতি

​ইসলামাবাদে সাম্প্রতিক হামলা: নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন! ​

ফেব্রুয়ারি 12, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চম পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চম পর্ব

আগস্ট 11, 2025
দাঈশের বিস্তৃত জাল থেকে মুক্তির পথ!
দাঈশ

দাঈশের বিস্তৃত জাল থেকে মুক্তির পথ!

জানুয়ারি 13, 2026
১৫ আগস্ট: ইসলামি শাসনের প্রতি বাইয়াতের শপথ
ব্লগ

১৫ আগস্ট: ইসলামি শাসনের প্রতি বাইয়াতের শপথ

আগস্ট 15, 2025
শান্তির মুখোশে যুদ্ধের বাণিজ্য: ট্রাম্প ও আমেরিকার দ্বিচারিতা
রাজনীতি

শান্তির মুখোশে যুদ্ধের বাণিজ্য: ট্রাম্প ও আমেরিকার দ্বিচারিতা

আগস্ট 24, 2025
দাঈশ : ইসলামের জন্য হুমকি
দাঈশ

দাঈশ : ইসলামের জন্য হুমকি

আগস্ট 5, 2025
​তিন পাকিস্তানি সেনার মুক্তি এবং সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন!
রাজনীতি

​তিন পাকিস্তানি সেনার মুক্তি এবং সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন!

ফেব্রুয়ারি 19, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    খাওয়ারিজদের জন্ম : নাহরাওয়ানের যুদ্ধ

    খাওয়ারিজদের জন্ম : নাহরাওয়ানের যুদ্ধ

    জুলাই 3, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    সমসাময়িক ইসলামী রাষ্ট্রব্যবস্থায় হুদুদ বাস্তবায়নের নীতি এবং আইএসের চরমপন্থার পরিণতি!

    সমসাময়িক ইসলামী রাষ্ট্রব্যবস্থায় হুদুদ বাস্তবায়নের নীতি এবং আইএসের চরমপন্থার পরিণতি!

    জুলাই 22, 2026
    আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের সমঝোতার বুদ্ধিবৃত্তিক সূচনা; ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত কাবুলে শান্তি-আলোচনার গঠনমূলক পর্যায়! | প্রথম পর্ব

    আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের সমঝোতার বুদ্ধিবৃত্তিক সূচনা; ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত কাবুলে শান্তি-আলোচনার গঠনমূলক পর্যায়! | প্রথম পর্ব

    জুলাই 22, 2026
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও শ্বেতাঙ্গ উপনিবেশবাদ!

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও শ্বেতাঙ্গ উপনিবেশবাদ!

    জুলাই 21, 2026
    ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | ষষ্ঠবিংশ পর্ব

    ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | ষষ্ঠবিংশ পর্ব

    জুলাই 20, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist