বৃহস্পতিবার, নভেম্বর 5, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home রাজনীতি

রাওয়ালপিন্ডির জেনারেলদের তলোয়ার এখন আইএসের হাতে! ​

​✍🏻 সাইফুদ্দীন

রাওয়ালপিন্ডির জেনারেলদের তলোয়ার এখন আইএসের হাতে! ​
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

গতকাল পেশোয়ারের চারসাদ্দার উসমানযাই এলাকায় প্রখ্যাত আলেম শায়খুল হাদিস মাওলানা মুহাম্মাদ ইদরিসের নৃশংস হত্যাকাণ্ড সেই ক্ষতগুলোকে আবারও রক্তাক্ত করে তুলেছে যা কখনোই শুকায়নি। যে ক্ষত এই উম্মাহর শ্রেষ্ঠ মস্তিষ্ক এবং সবচেয়ে মুখলেস (একনিষ্ঠ) ধর্মীয় ব্যক্তিত্বদের রক্তে ভেজা। এটি কেবল একটি অপরাধ ছিল না; এটি এমন একটি প্রকল্পের সর্বশেষ অধ্যায় যার শিকড় রাওয়ালপিন্ডি থেকে রসদ পায় এবং যার ফলস্বরূপ এই অঞ্চলে একের পর এক নতুন কবরের সৃষ্টি হচ্ছে।

আইএস (ISIS) এবং পাকিস্তানের সামরিক জান্তার মধ্যে সম্পর্ক কোনো প্রান্তিক ষড়যন্ত্র তত্ত্ব নয়। এটি দিনের আলোর মতো পরিষ্কার। আইএস মূলত ভিন্ন নামে একটি আইএসআই (ISI)। এটি একটি প্রক্সি মিলিশিয়া, যাকে প্রয়োজন অনুযায়ী সক্রিয় করা হয় এবং এমন সব কাজে মোতায়েন করা হয় যা সেনাবাহিনী নিজে করলে ধরা পড়ার ভয় থাকে। রাওয়ালপিন্ডির জেনারেলরা চান তাদের তলোয়ার অন্য কারো হাতে থাকুক। তারা চান জনমনে প্রভাব বিস্তারকারী পণ্ডিতদের, যারা সত্য বলার মতো সাহসী, তাদেরকে মুছে ফেলতে। আর আইএস হলো সেই হাতিয়ার যাকে তারা অর্থায়ন করে এবং এই লক্ষ্য পূরণে লেলিয়ে দেয়।

এই হামলাগুলো শূন্য থেকে হয় না। এগুলো এমন এলাকায় ঘটে যা নিরাপত্তা চৌকি এবং নজরদারিতে ঘেরা। তাহলে কীভাবে একটি সশস্ত্র আইএস সেল সেখানে প্রবেশ করে, একজন সিনিয়র আলেমকে লক্ষ্যবস্তু করে এবং কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে যায়? এই প্রশ্নের উত্তর এর মধ্যেই লুকিয়ে আছে।

আইএসের ট্র্যাক রেকর্ড বা অতীত কর্মকাণ্ডের দিকে তাকালে একটি ধরণ সবকিছুর ঊর্ধ্বে স্পষ্ট হয়ে ওঠে; অন্য কোনো ‘খারিজি’ গোষ্ঠী আলেমদের হত্যার পেছনে এতটা নিরবচ্ছিন্ন ও নিয়মতান্ত্রিকভাবে মনোনিবেশ করেনি। এটি আকস্মিক নয়, এটি তাদের মতবাদ। তারা বোঝে যে, একজন শিক্ষিত মানুষ হাজার হাজার তরুণকে উগ্রবাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে পারেন। তাই তারা সেই সুযোগ দেওয়ার আগেই তাকে নির্মূল করে। তারা একে তাদের ডার্ক মেথডোলজি বা অন্ধকার পদ্ধতি বলে। আর আমরা একে যা বলার তাই বলি, ধর্মীয় নেতৃত্বকে পরিকল্পিতভাবে নিশ্চিহ্নকরণ।

এমনকি মঙ্গোল বা ক্রুসেডারদের আমলেও নয়—পুরো ইসলামি ইতিহাসে আলেমদের বিরুদ্ধে এমন নিয়মতান্ত্রিক ও লক্ষ্যবস্তুভিত্তিক প্রচারণার নজির নেই। এটিই বলে দেয় আইএস আসলে কোথা থেকে নির্দেশ পায়। এই হত্যাকাণ্ডগুলোর পেছনে কোনো ধর্মতত্ত্ব নেই; এটি একটি গোয়েন্দা এজেন্ডা। যে কেউ এই কর্মসূচির সেবায় নিয়োজিত হবে না, তার জন্যই বরাদ্দ হয় মৃত্যুপরোয়ানা।

মাওলানা মুহাম্মাদ ইদরিসের হত্যাকাণ্ড সেই সত্যকেই আরও দৃঢ় করেছে যা আগে থেকেই স্পষ্ট ছিল। পাকিস্তানের আইএস এবং পাকিস্তানি সামরিক জান্তা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সামরিক বাহিনী ধর্মীয় ব্যক্তিত্ব এবং প্রভাবশালী কণ্ঠস্বরগুলোকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে চায়, যাতে তাদের অপরাধের কথা উচ্চকণ্ঠে বলার মতো সাহস বা অবস্থান কারো না থাকে। তারা শুধু চায় ট্রিগারটা অন্য কেউ চাপুক, যাতে তাদের হাত পরিষ্কার দেখায়।

এই অঞ্চলে আলেমদের সাথে যা ঘটছে তা কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়। এটি একটি সমন্বিত গোয়েন্দা অপারেশন। আর যতক্ষণ পর্যন্ত আইএস এবং সামরিক জান্তার এই অশুভ আঁতাত টিকে থাকবে, ততক্ষণ এটি আলেম, চিন্তাবিদ এবং সমাজসেবীদের প্রাণ কেড়ে নিতেই থাকবে। শায়খুল হাদিস মাওলানা মুহাম্মাদ ইদরিসের হত্যাকাণ্ড একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, কেউ একজন চরমপন্থীদের হাতে ওই তলোয়ার তুলে দিয়েছে। এর সমাপ্তি তখনই সম্ভব যখন মানুষ চিনতে পারবে সেই ‘কেউ’ আসলে কে, এবং ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

Tags: #আলমিরসাদবাংলা#পাকিস্তান#রাজনীতি
ShareTweet

related-post

পাকিস্তানি জেনারেলদের ঐতিহাসিক ঔদ্ধত্য ও নির্মম অত্যাচার!
ইতিহাস

পাকিস্তানি জেনারেলদের ঐতিহাসিক ঔদ্ধত্য ও নির্মম অত্যাচার!

নভেম্বর 8, 2025
ওআইসি–এর দ্বৈতনীতি: মালালার প্রতি সমর্থন, আফগান নারীদের অধিকার নিয়ে উদ্বেগ তবে ফিলিস্তিন ইস্যুতে নীরবতা
রাজনীতি

ওআইসি–এর দ্বৈতনীতি: মালালার প্রতি সমর্থন, আফগান নারীদের অধিকার নিয়ে উদ্বেগ তবে ফিলিস্তিন ইস্যুতে নীরবতা

জানুয়ারি 15, 2025
জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ: ইমাম আবু হানিফা রহ.-এর মাযহাবের আলোকে! | পর্ব ৩
ব্লগ

জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ: ইমাম আবু হানিফা রহ.-এর মাযহাবের আলোকে! | পর্ব ৩

অক্টোবর 11, 2026
আমেরিকান অস্ত্রের অভিযাত্রা: রাষ্ট্রীয় চুক্তি থেকে কালোবাজারের অতল গহ্বর পর্যন্ত
রাজনীতি

আমেরিকান অস্ত্রের অভিযাত্রা: রাষ্ট্রীয় চুক্তি থেকে কালোবাজারের অতল গহ্বর পর্যন্ত

এপ্রিল 14, 2025
শেষ দখলদারিত্বের, নাকি ক্রুসেডার সাম্রাজ্যের জানাযা?
আফগানিস্তান

শেষ দখলদারিত্বের, নাকি ক্রুসেডার সাম্রাজ্যের জানাযা?

আগস্ট 17, 2026
আইএস একটি মহামারির নাম | উনবিংশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | উনবিংশ পর্ব

জুন 29, 2025
​আঞ্চলিক পরিবর্তিত পরিস্থিতি এবং ইমারতে ইসলামিয়ার সফল পররাষ্ট্রনীতি!
রাজনীতি

​আঞ্চলিক পরিবর্তিত পরিস্থিতি এবং ইমারতে ইসলামিয়ার সফল পররাষ্ট্রনীতি!

মার্চ 4, 2026
রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৩)
দাঈশ

রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৩)

অক্টোবর 31, 2026
ইসলামী ব্যবস্থার সুফল | পঞ্চম পর্ব
আফগানিস্তান

ইসলামী ব্যবস্থার সুফল | পঞ্চম পর্ব

অক্টোবর 19, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • লাইব্রেরি
আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو

সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .