শনিবার, অক্টোবর 17, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আফগানিস্তান

ইসলামী ব্যবস্থার সুফল | পঞ্চম পর্ব

✍🏻 আহমাদ রাশেদ আয-যারক্বা

ইসলামী ব্যবস্থার সুফল | পঞ্চম পর্ব
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

৭. ইসলামী ব্যবস্থা একটি আকীদাভিত্তিক ব্যবস্থা
ইসলাম একটি আকীদা ও আত্মিক ভিত্তিসম্পন্ন ব্যবস্থা—যা মানব হৃদয় ও বিবেকের সংশোধন ও দিকনির্দেশনা প্রদান করে। এটাই ইসলামী ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য। একজন মুসলিম, যদিও সে যেকোনো অপরাধ সংঘটনে সক্ষম এবং ক্বাযী বা শাসকের শাস্তির কোনো ভয় তার নেই, তবুও সে তার ঈমান ও আকীদার ভিত্তিতে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে।

অন্যদিকে মানব-প্রণীত বা ওযঈ (মানবসৃষ্ট) ব্যবস্থা, যা কেবল মানববুদ্ধি ও প্রবৃত্তির উপর প্রতিষ্ঠিত, তারা আইন কার্যকর করে কেবল ভৌত শক্তি, কারাগার, শাস্তি ও পুলিশি ব্যবস্থার মাধ্যমে। যখন এই বাহ্যিক নিয়ন্ত্রণ বিলুপ্ত হয়, তখন অধিকাংশ মানুষ আইন ভঙ্গের পথে চলে যায়। কিন্তু ইসলাম আইন প্রতিষ্ঠার জন্য জবরদস্তি ও ভয়-ভীতির পথ গ্রহণ করে না; বরং মানুষ থেকে নেয় আকীদাগত আনুগত্য ও ঈমানি অঙ্গীকার।

এই সত্য সুস্পষ্টভাবে প্রতিফলিত হয় নিম্নোক্ত ঘটনার মধ্যে—
ইসলাম আগমনের পূর্বে আরবদের সমাজে মদপান ছিল একটি প্রচলিত, সাংস্কৃতিক এমনকি গর্বের বিষয়। কিন্তু যখন আল্লাহ তাআলা এ আয়াত নাযিল করলেন:
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ﴾ (আল-মায়িদা: ৯০)
“হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজা ও ভাগ্য নির্ধারণের তীর—এসব শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো, যাতে তোমরা সফল হও।”

এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গেই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের মদ ঢেলে ফেলে দিলেন, পাত্র ভেঙে ফেললেন, মদের দোকান ধ্বংস করে দিলেন। অথচ তাদের কাউকে শাস্তি দেওয়া হয়নি, না কোনো তাআযীর কার্যকর করা হয়েছে, না কোনো পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। সবকিছুই ঘটেছিল কেবল আকীদা ও ঈমানের শক্তিতে, জবরদস্তি বা ক্ষমতার প্রভাবে নয়।

রাসূলুল্লাহ ﷺ এরশাদ করেছেন—
«لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ» (شرح السنة للبغوي)
“তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারে না, যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনীত দীনের অধীন হয়ে যায়।”

অতএব, ইসলামী ব্যবস্থা একটি আকীদাভিত্তিক ব্যবস্থা—যা মানুষের হৃদয় ও মনকে নিয়ন্ত্রণ করে। এই আকীদার উপরই ইসলামী বিধানসমূহের প্রয়োগ প্রতিষ্ঠিত। মানবসৃষ্ট ব্যবস্থা শক্তি হারালে ভেঙে পড়ে, কিন্তু ইসলামী ব্যবস্থা ঈমানের শক্তিতে অটুট থাকে, কারণ ঈমানের নিয়ন্ত্রণ আইন, কারাগার ও শাস্তির চেয়েও অধিক শক্তিশালী।

৮. ইসলামী ব্যবস্থা মানবজীবনের সব দিককে অন্তর্ভুক্ত করে
ইসলাম একটি পূর্ণাঙ্গ, সামগ্রিক ও ঐশ্বরিক ব্যবস্থা—যা মানবজীবনের প্রতিটি দিককে অন্তর্ভুক্ত করেছে। আকীদা, নৈতিকতা ও ইবাদত থেকে শুরু করে লেনদেন, রাজনীতি, অর্থনীতি, বিচার, দণ্ডবিধি ও সামাজিক আইন—সবকিছুই এর আওতায় রয়েছে।

আল্লাহ جل جلاله বলেন—
«مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِن شَيْءٍ» (আল-আনআ’আম: ৩৮)
“আমরা এই কিতাবে কোনো কিছুই বাদ রাখিনি; প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা এতে রয়েছে।”
আরেক স্থানে বলেন—
«وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ» (আন-নাহল: ৮৯)
“আর আমি আপনার প্রতি এমন এক কিতাব নাযিল করেছি, যাতে প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা রয়েছে।”
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ تَمَسَّكْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا بَعْدِي: كِتَابَ اللَّهِ وَسُنَّتِي” (মুয়াত্তা ইমাম মালিক)
“আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে ধারণ করলে আমার পরে কখনও পথভ্রষ্ট হবে না, তা আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ।”

ইসলাম আকীদার মূলভিত্তি স্পষ্ট করেছে—তাওহীদ, নবুওয়াত, আখিরাত, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবসমূহ ও তাকদীরের প্রতি বিশ্বাস। যেমন নবী করিম ﷺ বলেছেন—
“الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر” (সহিহ মুসলিম)
“ঈমান হলো আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা।”

একইভাবে ইসলাম তার অনুসারীদের শিক্ষা দেয় উত্তম চরিত্র, সত্যবাদিতা, ক্ষমাশীলতা ও ধৈর্যের, এবং নিষেধ করে মিথ্যা, পরনিন্দা, অহংকার ও অন্যায়ের মতো নিকৃষ্ট গুণ থেকে।
নবী করিম ﷺ বলেছেন—
“إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الأَخْلاقِ” (মুয়াত্তা ইমাম মালিক)
“আমাকে প্রেরণ করা হয়েছে কেবল উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য।”

সারসংক্ষেপে, ইসলাম মানবজীবনের একটি পূর্ণাঙ্গ, ব্যাপক ও ঐশ্বরিক ব্যবস্থা—যা আকীদা, নৈতিকতা, ইবাদত ও লেনদেন সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এ ব্যবস্থা আল্লাহর দিকনির্দেশনাভিত্তিক এবং কোনো যুগ, জাতি বা সমাজকে উত্তরহীন রাখে না; বরং কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানবজীবনের সব প্রয়োজনের জন্য উপযুক্ত পথনির্দেশ প্রদান করে। এই বৈশিষ্ট্যই ইসলামকে মানবতার মুক্তির একমাত্র ঐশ্বরিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Tags: #আফগানিস্তান#আলমিরসাদবাংলানিবন্ধ
ShareTweet

related-post

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা

জানুয়ারি 6, 2025
সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসান
নিউজ

সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসান

ডিসেম্বর 9, 2024
আইইএ-এর পররাষ্ট্রনীতি: ইসলামি শরিয়াহর আলোকে বিশ্বের সাথে ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক! ​
রাজনীতি

আইইএ-এর পররাষ্ট্রনীতি: ইসলামি শরিয়াহর আলোকে বিশ্বের সাথে ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক! ​

জুন 6, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চবিংশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চবিংশ পর্ব

জুলাই 16, 2026
বালআম বিন বাউরা থেকে পাকিস্তানের দরবারি আলেম!
ইসলামিক স্কলার

বালআম বিন বাউরা থেকে পাকিস্তানের দরবারি আলেম!

মে 4, 2026
আসিম মুনির কি সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন নাকি পাকিস্তানের রাজনীতির কবর রচনা করছেন?
রাজনীতি

আসিম মুনির কি সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন নাকি পাকিস্তানের রাজনীতির কবর রচনা করছেন?

অক্টোবর 21, 2025
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | ষষ্ঠ পর্ব
দাঈশ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | ষষ্ঠ পর্ব

আগস্ট 17, 2025
আফগান জাতির প্রতিরক্ষাশক্তি: ঈমান, ঐক্য ও অটল সংকল্প!
ব্লগ

আফগান জাতির প্রতিরক্ষাশক্তি: ঈমান, ঐক্য ও অটল সংকল্প!

জুন 29, 2026
আমাদের স্থিতিশীলতার শত্রু কারা? ​
রাজনীতি

আমাদের স্থিতিশীলতার শত্রু কারা? ​

মে 3, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪

    অক্টোবর 15, 2026
    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    অক্টোবর 14, 2026
    পাকিস্তান ইসলামী ইমারাতকে ‘তালেবান রেজিম’ বলতে পারলে, নিজেদের ‘সামরিক রেজিম’ নামে শুনতে এত আপত্তি কেন?

    পাকিস্তান ইসলামী ইমারাতকে ‘তালেবান রেজিম’ বলতে পারলে, নিজেদের ‘সামরিক রেজিম’ নামে শুনতে এত আপত্তি কেন?

    অক্টোবর 13, 2026
    খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা কেন?

    খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা কেন?

    অক্টোবর 13, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist