বুধবার, নভেম্বর 18, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আফগানিস্তান

আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশাবলির ধর্মীয় ভিত্তি পর্যালোচনা!

✍🏻 ইহসান

আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশাবলির ধর্মীয় ভিত্তি পর্যালোচনা!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসলামী চিন্তাধারা অনুযায়ী, ‘নির্দেশনা’ কেবল একটি প্রশাসনিক আদেশ কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত নয়। বরং যখন এটি আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর পক্ষ থেকে জারি করা হয়, তখন মৌলিক প্রশ্ন হলো, এর শরয়ি উৎস ও ভিত্তি কী?

ইসলামী ইমারাত আফগানিস্তানের প্রধান, শাইখুল ইসলাম হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন, “ইসলামী ইমারাতের আইন ও নির্দেশনাগুলো কয়েকজন ব্যক্তির মতামত নয়; বরং এগুলো আল্লাহ তাআলার দ্বীন এবং সেই সমস্ত ইসলামী বিধান, যা মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের দিকে আহ্বান করে।”

এই বক্তব্য নির্দেশনাকে নিছক একটি সরকারি সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করে না; বরং এটিকে ধর্মীয় কর্তৃত্বের মর্যাদা প্রদান করে। ফলে এর শরয়ি ভিত্তিগুলো পর্যালোচনা করা জরুরি হয়ে পড়ে।

১. ইবাদত ও লেনদেনসংক্রান্ত ক্ষেত্রে নির্দেশনাগুলোর বিভাজন

ইসলামী ইমারাতের প্রধান হাফিযাহুল্লাহ বলেছেন, নির্দেশনা দুই ভাগে জারি করা হয়।

“একটি অংশ আল্লাহ তাআলার সম্মান ও ইবাদতসংক্রান্ত, যার মধ্যে নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদতসংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় অংশ সৃষ্টিজীবের প্রতি আল্লাহ তাআলার রহমত ও দয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিধানসমূহ।”

এই বিভাজন ফিকহের সেই ঐতিহ্যবাহী পদ্ধতির কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে ইবাদতকে লেনদেন ও পারস্পরিক অধিকারসংক্রান্ত বিষয় থেকে পৃথক করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইসলামী ইমারাতের দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় অংশটি কেবল ফিকহি পরিভাষায় লেনদেনসংক্রান্ত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এতে রহমত ও সহানুভূতির ব্যাপক নৈতিক তাৎপর্যও অন্তর্ভুক্ত রয়েছে। এই অংশে এতিম, বিধবা, প্রতিবন্ধী ও অভাবগ্রস্ত মানুষের অধিকারও অন্তর্ভুক্ত। এভাবে রহমত ও সহানুভূতির ব্যাপক ধারণা ফিকহ ও নৈতিকতা এবং অধিকার ও রহমতের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করে।

২. শরয়ি ফরজ হিসেবে আনুগত্যের নীতি

ইসলামী ইমারাতের কেন্দ্রীয় দারুল ইফতা ‘শরয়ি ব্যবস্থার দৃঢ়তায় আনুগত্যের প্রভাব’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করেছে। এই পুস্তিকায় আমিরের আনুগত্যকে আল্লাহ তাআলা ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সমতুল্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এই যুক্তির ভিত্তি সেই কুরআনি আয়াতগুলোতে নিহিত রয়েছে, যেখানে মুমিনদের উলুল আমরের আনুগত্যের আহ্বান জানানো হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানহাজ অনুযায়ী, শাসকের আনুগত্য তখনই ওয়াজিব, যখন তা আল্লাহ তাআলার অবাধ্যতা ও শরিয়তের বিধানের পরিপন্থী না হয়। যেমন হাদিস শরিফে এসেছে, “আল্লাহর অবাধ্যতায় কোনো আনুগত্য নেই।” এই হাদিস উক্ত নীতির ওপরই গুরুত্বারোপ করে।

ইসলামী ইমারাতের দৃষ্টিভঙ্গিতেও নির্দেশনাগুলো ধর্মীয় দলিলের ভিত্তিতে প্রণীত এবং বাস্তব ক্ষেত্রে ইসলামী শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক নয়।

৩. হানাফি ফিকহ রেফারেন্স হিসেবে এবং বাস্তব প্রয়োগের কাঠামো

ইসলামী ইমারাতের প্রধান নির্দেশনাগুলোকে সাধারণভাবে ইসলামী বিধান হিসেবে আখ্যায়িত করেন। একইসঙ্গে বাস্তবায়নকারী বিভাগগুলোতে ‘দুআত’ তথা আইন ও বিধানের আহ্বানকারীদের হানাফি মাজহাব অনুসরণ করার নির্দেশ দেন।

হানাফি ফিকহের ওপর এই গুরুত্ব, যা আফগানিস্তানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বীকৃত মাজহাব, নির্দেশনাগুলোর শরয়ি ভিত্তিকে আরও সুদৃঢ় করে এবং তা একটি পরিচিত ও সংখ্যাগরিষ্ঠ মানুষের গ্রহণযোগ্য ফিকহি মাজহাবের আওতায় নিয়ে আসে।

ইসলামী ফিকহের ইতিহাসেও এ ধরনের পদ্ধতির দৃষ্টান্ত রয়েছে। কারণ মুসলিম শাসকরা বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের জন্য সেই ফিকহি মাজহাবের ওপর নির্ভর করতেন, যা ওই অঞ্চলের অধিকাংশ মানুষ গ্রহণ করেছিল।

এই ফিকহি কাঠামো নির্দেশনাগুলোকে মনগড়া ও ব্যক্তিগত রুচিনির্ভর ব্যাখ্যা থেকে সুরক্ষিত রাখে এবং সেগুলোকে একরূপতা ও বাস্তবায়নযোগ্যতা প্রদান করে। নির্দেশনাগুলো মূলত ইসলামী বিধানগুলোর ব্যাপক তাৎপর্যের ওপর প্রতিষ্ঠিত। তবে বাস্তবায়নের সময় হানাফি ফিকহের ব্যাখ্যার ওপর নির্ভর করা হয়। শরয়ি ভিত্তির ব্যাপকতা এবং প্রয়োগের পদ্ধতির মধ্যে এই পার্থক্য ইসলামী শাসনব্যবস্থার মানহাজে একটি স্বাভাবিক ও স্বীকৃত নীতি। এভাবে নির্দেশনাগুলো একদিকে ব্যাপক শরয়ি সমর্থন লাভ করে, অন্যদিকে বাস্তবায়নের জন্য সুস্পষ্ট ও অনুসরণযোগ্য কাঠামোও পায়।

৪. নির্দেশনাগুলোর জনকল্যাণ ও ন্যায়বিচারের সঙ্গে সম্পর্ক

জারি করা নির্দেশনাগুলোতে জাতীয়তাবাদ, অঞ্চলবাদ ও ভাষাবাদ থেকে বিরত থাকার পাশাপাশি অহংকার, আত্মম্ভরিতা, জুলুম ও বিশ্বাসঘাতকতা নিষিদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ইসলামী ফিকহে মাসলাহাত ও ন্যায়বিচারের নীতির অধীনে এসব বিষয় বিশেষ গুরুত্ব বহন করে।

আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ফকিহগণ, বিশেষত ইমাম শাতিবির ফিকহি মানহাজে, মাসলাহাতকে কোনো ধর্মনিরপেক্ষ বিষয় হিসেবে বিবেচনা করেন না; বরং এটিকে এমন একটি শরয়ি উদ্দেশ্য হিসেবে গণ্য করেন, যা বিধান প্রণয়নের সময় শরিয়তের প্রণেতা বিবেচনায় রেখেছেন। অতএব, যেসব নির্দেশনায় ইসলামী উম্মাহর ঐক্য রক্ষা এবং জুলুম ও বিভেদ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে, সেগুলো মাকাসিদুশ শরিয়াহ (শরিয়তের উদ্দেশ্যসমূহ)-এর আওতায় শক্তিশালী শরয়ি সমর্থন লাভ করে।

এই দৃষ্টিকোণ থেকে আমিরের নির্দেশনা নিছক একটি সরকারি আদেশ নয়; বরং শরিয়তের সেই উদ্দেশ্যগুলোরও বহিঃপ্রকাশ, যা পবিত্র শরিয়ত ইসলামী সমাজের সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য নির্ধারণ করেছে। এভাবে আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাগুলো ভিত্তি, কাঠামো ও উদ্দেশ্যের দিক থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ফিকহি ও মূল্যবোধগত ব্যবস্থায় সুদৃঢ় ও ব্যাখ্যাযোগ্য অবস্থান রাখে। এগুলোকে পবিত্র শরিয়তের ভিত্তিতে ইসলামী সমাজের কার্যকর ব্যবস্থাপনার একটি উপযোগী নমুনা হিসেবে বিবেচনা করা যেতে পারে।

সামগ্রিকভাবে, আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাগুলোর ধর্মীয় ভিত্তি চারটি মৌলিক বিষয়ে সংকলিত হয়েছে। ইবাদত ও লেনদেনের মধ্যে বিভাজন, ধর্মীয় দলিলের ভিত্তিতে আনুগত্যের নীতি, বাস্তবায়নের কাঠামো হিসেবে হানাফি ফিকহের কর্তৃত্ব এবং জনকল্যাণ ও ন্যায়বিচারের সঙ্গে সম্পর্ক। এই চারটি বিষয়কে একটি সমন্বিত ব্যবস্থায় সংযুক্তকারী দৃঢ় ভিত্তি হলো সেই নীতি, যার ওপর ইসলামী ইমারাতের নেতৃত্ব গুরুত্বারোপ করেছে। তা হলো, নির্দেশনা কয়েকজন মানুষের মনগড়া মতামত নয়; বরং আল্লাহ তাআলার দ্বীন।

এই নীতির আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কালামি মানহাজে সুদৃঢ় আকিদাগত ভিত্তি রয়েছে। এটি ইসলামী ইমারাতের নির্দেশনাগুলোকে সেই বিধান ও উদ্দেশ্যসমূহের অন্তর্ভুক্ত করে, যা পবিত্র শরিয়ত মানুষের কল্যাণের জন্য প্রণয়ন করেছেন।

কাবুলের ইলমি সম্মেলনও এই ভিত্তিগুলো স্পষ্ট করা এবং পর্যালোচনা করার জন্য একটি মূল্যবান সুযোগ। শরয়ি দলিল ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ফিকহি মানহাজের আলোকে এই সম্মেলন আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাগুলো সম্পর্কে আরও সঠিক ও নির্ভরযোগ্য উপলব্ধি তৈরিতে সহায়ক হতে পারে। পাশাপাশি দ্বীনি জ্ঞানের গভীরতা বৃদ্ধি এবং ইসলামী উম্মাহর ঐক্য সুদৃঢ় করার পথেও এটি একটি উপকারী পদক্ষেপ হিসেবে প্রমাণিত হতে পারে।

Tags: #আফগানিস্তান#আমীরুলমুমিনীন#আলমিরসাদবাংলা
ShareTweet

related-post

হুদাইবিয়া: আজকের আফগানিস্তানের জন্য নবীজির কৌশল থেকে এক মহান শিক্ষা!
ব্লগ

হুদাইবিয়া: আজকের আফগানিস্তানের জন্য নবীজির কৌশল থেকে এক মহান শিক্ষা!

সেপ্টেম্বর 5, 2026
পাকিস্তানের সামরিক জান্তা: নিজের দ্বিমুখী নীতির চূড়ান্ত শিকার! ​
রাজনীতি

পাকিস্তানের সামরিক জান্তা: নিজের দ্বিমুখী নীতির চূড়ান্ত শিকার! ​

মে 5, 2026
দাঈশ: ইসলামের শত্রুদের হাতের একটি পুতুল!
রাজনীতি

দাঈশ: ইসলামের শত্রুদের হাতের একটি পুতুল!

মে 16, 2026
মানবিক আইনের একটি পুনঃপরীক্ষা!
রাজনীতি

মানবিক আইনের একটি পুনঃপরীক্ষা!

এপ্রিল 30, 2026
মক্কা চুক্তি থেকে পাকিস্তানি রেজিমের পিছু হটা এবং প্রতিবেশীদের ওপর অনিরাপত্তার ছায়া!
রাজনীতি

মক্কা চুক্তি থেকে পাকিস্তানি রেজিমের পিছু হটা এবং প্রতিবেশীদের ওপর অনিরাপত্তার ছায়া!

সেপ্টেম্বর 29, 2026
বেলুচিস্তান: অভ্যন্তরীণ নীতির বলিকাষ্ঠ, প্রতিবেশী দেশের পুতুল নয়! ​
রাজনীতি

বেলুচিস্তান: অভ্যন্তরীণ নীতির বলিকাষ্ঠ, প্রতিবেশী দেশের পুতুল নয়! ​

ফেব্রুয়ারি 1, 2026
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | দশম পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | দশম পর্ব

মে 5, 2025
কুর্দিস্তানের আইএসআইএস আমীর জীবিত আটক!
নিউজ

কুর্দিস্তানের আইএসআইএস আমীর জীবিত আটক!

নভেম্বর 24, 2024
মোল্লা আখতার মুহাম্মাদ মনসুর (রহ.)-এর দূরদর্শিতা এবং ঐতিহাসিক উত্তরাধিকার!
মুসলিম উম্মাহর উজ্জ্বল নক্ষত্র

মোল্লা আখতার মুহাম্মাদ মনসুর (রহ.)-এর দূরদর্শিতা এবং ঐতিহাসিক উত্তরাধিকার!

মে 23, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ২)

    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ২)

    নভেম্বর 18, 2026
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশাবলির ধর্মীয় ভিত্তি পর্যালোচনা!

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশাবলির ধর্মীয় ভিত্তি পর্যালোচনা!

    নভেম্বর 18, 2026
    ফরমান ও বিধিবিধান: ইসলামী ব্যবস্থার স্থিতিশীলতার স্তম্ভ!

    ফরমান ও বিধিবিধান: ইসলামী ব্যবস্থার স্থিতিশীলতার স্তম্ভ!

    নভেম্বর 18, 2026
    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ১)

    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ১)

    নভেম্বর 17, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist