সর্বপ্রথম, যেকোনো ব্যবস্থা ও আন্দোলনের জন্য আনুগত্যের নীতি অপরিহার্য। একজন মুসলিমের উচিত নিজেকে একজন শরয়ি আমিরের আনুগত্যের অধীন মনে করা। কেননা, এটি একটি আধ্যাত্মিক ও দ্বীনি দিক। ইসলামী ফিকহের দৃষ্টিতে শরিয়তসম্মত ও ন্যায়সংগত বিষয়ে আমিরের আনুগত্য করা আবশ্যক। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ﴾ সূরা আন-নিসা, আয়াত ৫৯।
অর্থ : হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার কর্তৃত্বশীলদের আনুগত্য করো।
নেতৃত্বের প্রতি আনুগত্য সমাজ ও ব্যক্তির মধ্যে আস্থা সৃষ্টি করে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে সুশৃঙ্খল করে, দায়িত্ব বণ্টনকে সুস্পষ্ট করে এবং মতবিরোধের বিস্তার রোধ করে। এ ভিত্তিতে কোনো ব্যবস্থা কিংবা সংগ্রামের শক্তি শুধু বস্তুগত সম্পদ ও শারীরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং চিন্তাগত সমন্বয়, সাংগঠনিক শৃঙ্খলা এবং অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ অবস্থানের মধ্যেও নিহিত রয়েছে।
ইসলামী ইমারাতের সংগ্রামের মূল ভিত্তি এবং সাফল্যের অন্যতম রহস্যও এই নীতির মধ্যে নিহিত। একক নেতৃত্ব, সুশৃঙ্খল আনুগত্য, সংকটের সময় অবিচল থাকা এবং অভিন্ন লক্ষ্যে ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা, এই নীতিগুলো যেকোনো সুসংগঠিত ব্যবস্থা ও আন্দোলনের জন্য স্থিতিশীলতা, ঐক্য এবং ধারাবাহিকতার ভিত্তি প্রদান করে। কেননা, আনুগত্যহীন গোষ্ঠীগুলো মতবিরোধের মুখে দুর্বল হয়ে পড়ে এবং অনৈক্য সংগ্রামকে তার শক্তি ও পথ হারানোর কারণ করে তোলে।
আনুগত্য গোষ্ঠীগুলোর প্রাণশক্তি, একক নেতৃত্ব ঐক্যের কেন্দ্রবিন্দু এবং স্থিতিশীলতা সাফল্যের ধারাবাহিকতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। যে আন্দোলন এই নীতিগুলো মেনে চলে, তা মতবিরোধ ও সংকটের মুখেও নিজের ঐক্য ধরে রাখার সক্ষমতা অর্জন করে। তাই ইমারাতের অধীনে সকল গোষ্ঠী মূলত একজন আমিরের অনুসরণ ও আনুগত্য করে। ইসলামী নেতৃত্বের শরিয়তসম্মত আনুগত্য দ্বীনি ও সামাজিক শৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ। তবে আনুগত্যের সীমারেখা শরিয়তের অধীন।
ইসলামী ব্যবস্থায় সম্মানিত নেতৃত্বের নির্দেশনা, আদেশ ও হুকুম শুধু প্রশাসনিক ও সাংগঠনিক গুরুত্বই বহন করে না; বরং সমাজের শৃঙ্খলা, শরিয়তের বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সংরক্ষণেরও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। ইসলামী ফিকহের দৃষ্টিতে ইসলামী ইমারাতের প্রধান আমিরের সকল নির্দেশনা, শরিয়তসম্মত পদক্ষেপ ও প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তি পবিত্র কুরআন, নববী সুন্নাহ, শরয়ি নীতিমালা এবং জনস্বার্থের প্রতি লক্ষ্য রাখার ওপর প্রতিষ্ঠিত।
সম্মানিত আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর পক্ষ থেকে জারি করা নির্দেশনা, হুকুম ও আদেশও এই ব্যবস্থাগত ও প্রশাসনিক কাঠামোর অধীনে সমাজ সংস্কার, সরকারি কার্যক্রম পরিচালনা, শরয়ি মূল্যবোধের সুদৃঢ়করণ এবং কিছু সামাজিক সমস্যা প্রতিরোধের উদ্দেশ্যে জারি করা হয়েছে। এমন কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনার শরয়ি ভিত্তি ও ইতিবাচক প্রভাব, যেগুলো ইসলামী শরিয়তের সুস্পষ্ট নীতিমালার সঙ্গে সম্পর্কিত এবং যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সমাজ সংস্কার ও মানুষের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, নিম্নে তুলে ধরা হলো।
নারীদের শরয়ি অধিকার সম্পর্কিত নির্দেশনা
২০২১ সালের ৪ ডিসেম্বর নারীদের অধিকার সম্পর্কে একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়। এতে বিবাহের ক্ষেত্রে নারীর সম্মতি, উত্তরাধিকার অধিকার, বিধবাদের পুনরায় বিবাহের অধিকার, মোহরানা এবং নারীদের ওপর জোর-জবরদস্তি প্রতিরোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
এর শরয়ি গুরুত্ব হলো, ইসলাম নারীকে সম্পত্তি কিংবা লেনদেনের বস্তু হিসেবে বিবেচনা করে না; বরং তাকে স্বতন্ত্র শরয়ি অধিকারসম্পন্ন ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿وَلِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبُوا وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبْنَ﴾ সূরা আন-নিসা, আয়াত ৩২।
অর্থ : পুরুষদের জন্য রয়েছে তাদের অর্জিত বিষয় থেকে অংশ এবং নারীদের জন্য রয়েছে তাদের অর্জিত বিষয় থেকে অংশ।
প্রভাব : জোরপূর্বক বিবাহ প্রতিরোধ, উত্তরাধিকার অধিকার সংরক্ষণ এবং পারিবারিক বিরোধ হ্রাসের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ শরয়ি ও আইনগত ভিত্তি প্রদান করে।
অবৈধভাবে দখলকৃত জমি প্রতিরোধ ও পুনরুদ্ধার সম্পর্কিত নির্দেশনাবলি
সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি অবৈধভাবে দখল প্রতিরোধ এবং দখলকৃত জমি পুনরুদ্ধারের বিষয়ে আইনগত পদক্ষেপ ও নির্দেশনাগুলো সামাজিক ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্তর্ভুক্ত।
ইসলামী শরিয়তে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা হারাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: مَنِ اقْتَطَعَ شِبْرًا مِنَ الْأَرْضِ ظُلْمًا طَوَّقَهُ اللَّهُ إِيَّاهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ. مُتَّفَقٌ عَلَيْهِ.
সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি অন্যায়ভাবে জমির এক বিঘত পরিমাণও আত্মসাৎ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত স্তর জমিনের সমপরিমাণ তা তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেবেন।” (মুত্তাফাকুন আলাইহি)
এই হাদিসে মানুষের জমি অবৈধভাবে দখল করা এবং তাদের মালিকানার অধিকার হরণ করার ব্যাপারে কঠোর আল্লাহর শাস্তির হুঁশিয়ারি বর্ণিত হয়েছে। আত্মসাৎকৃত জমির পরিমাণ মাত্র এক বিঘত হলেও একই বিধান।
প্রভাব : বিজয়ের পর থেকে এখন পর্যন্ত ১৯ লাখ ৭৬ হাজার একরেরও বেশি (৮ হাজার বর্গকিলোমিটার) জমি পুনরুদ্ধার করা হয়েছে। ক্ষমতাশালী ব্যক্তিদের জমি দখল ও অবৈধ হস্তক্ষেপ প্রতিরোধ, মজলুমদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সরকারি সম্পত্তির সুরক্ষা এবং মানুষের মধ্যে আইনগত বিরোধ হ্রাস এর গুরুত্বপূর্ণ প্রভাব।
বন্দিদের সঙ্গে সদাচরণ ও আটকসংক্রান্ত আইনগত নীতিমালা বিষয়ে নির্দেশনা
বন্দিদের সঙ্গে মানবিক ও শরয়ি আচরণ, সন্দেহভাজন ব্যক্তিদের আটক করার ক্ষমতা এবং আদালতের আদেশ ছাড়া শাস্তি ও দণ্ড প্রদানের প্রতিরোধ সম্পর্কিত নির্দেশনাগুলো বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্তর্ভুক্ত।
ইসলাম মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের নীতিকে বিশেষ গুরুত্ব দেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ﴾
অর্থ : নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার ও সদাচরণের নির্দেশ দেন।
প্রভাব : স্বেচ্ছাচারী শাস্তি প্রতিরোধ, বিচারিক ক্ষমতার সুশৃঙ্খল পরিচালনা, বন্দিদের অধিকার সংরক্ষণ এবং বিচারিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সুস্পষ্ট করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে।
মাদকদ্রব্য ও আফিম চাষ প্রতিরোধ সম্পর্কিত নির্দেশনা
আফিম চাষ এবং মাদকদ্রব্য উৎপাদন ও পাচার প্রতিরোধে ইসলামী ইমারাতের পদক্ষেপগুলো সমাজের স্বাস্থ্য, যুবসমাজের সুরক্ষা এবং মাদকের ক্ষতিকর পরিণতি হ্রাসের দৃষ্টিকোণ থেকে উল্লেখযোগ্য।
এর শরয়ি ভিত্তি হলো মানুষের জীবন ও অস্তিত্ব সংরক্ষণের নীতি। কেননা, ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলোর মধ্যে মানুষের জীবন, বিবেক-বুদ্ধি ও স্বাস্থ্যের সুরক্ষা অন্তর্ভুক্ত।
প্রভাব : মাদক উৎপাদন ও ব্যবহার হ্রাস, যুবসমাজের সুরক্ষা এবং একটি সুস্থ সমাজ গঠনে ইতিবাচক সম্ভাবনা রাখে। তবে এই উদ্দেশ্যের স্থায়ী বাস্তবায়নের জন্য বিকল্প ফসল, অর্থনৈতিক সহযোগিতা এবং মাদকাসক্তদের চিকিৎসারও প্রয়োজন রয়েছে, যা বাস্তব ক্ষেত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মাদকাসক্তদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং হাজার হাজার মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসাও করা হয়েছে।
সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের আইন সম্পর্কিত নির্দেশনা
২০২৪ সালের ১০ জুলাই সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ সম্পর্কিত আইনে অনুমোদন দেওয়া হয় এবং একই বছরের ৩১ জুলাই তা সরকারি গেজেটে প্রকাশিত হয়। এই আইনের ঘোষিত উদ্দেশ্য হলো ইসলামী মূল্যবোধ সুদৃঢ় করা, সামাজিক অনাচার প্রতিরোধ এবং নৈতিক সংস্কারকে উৎসাহিত করা।
এর শরয়ি ভিত্তি পবিত্র কুরআনের এই নির্দেশনা,
﴿وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ﴾
অর্থ : তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।
প্রভাব : দ্বীনি মূল্যবোধ প্রচার, নৈতিক দায়িত্ববোধ সুদৃঢ়করণ এবং সামাজিক অনাচার প্রতিরোধের জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো প্রদান করে। তবে এই নীতির যথাযথ বাস্তবায়নের জন্য জ্ঞান, প্রজ্ঞা, ন্যায়বিচার, পর্যায়ক্রমিক পদ্ধতি, মানুষের সম্মান রক্ষা এবং স্বেচ্ছাচারী পদক্ষেপ থেকে বিরত থাকা অপরিহার্য।





















