শনিবার, নভেম্বর 21, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আফগানিস্তান

ইসলামী শরিয়ত: ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ও আমিরুল মুমিনিনের নির্দেশনাবলির প্রভাব!

✍🏻 রফিক তাসাল

ইসলামী শরিয়ত: ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ও আমিরুল মুমিনিনের নির্দেশনাবলির প্রভাব!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মুসলিম সমাজে যখন ইসলামী রাজনীতি ও আইন বাস্তবায়নের কথা বলা হয়, তখন এর জন্য এমন একজন আলেম, দূরদর্শী ও বিচক্ষণ নেতার প্রয়োজন হয়, যিনি এসব নীতিকে বাস্তবে রূপ দেওয়ার সক্ষমতা রাখেন। ইতিহাসের বিভিন্ন যুগে, বিশেষত খিলাফতে রাশেদার চারটি যুগেই খলিফা ও আমিরগণ শুধু শাসনক্ষমতা, জাঁকজমক ও শক্তিকে নিজেদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করেননি; বরং আল্লাহ তাআলার বিধান এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ ও কর্মপদ্ধতিকে প্রসারিত করা এবং বাস্তবে কার্যকর করার প্রতিও বিশেষ গুরুত্ব দিয়েছেন।

ইতিহাসের পাতাগুলো মুসলিম খলিফা ও আমিরদের ন্যায়বিচারের অসংখ্য ঘটনায় সমৃদ্ধ। একইভাবে তাঁদের জ্ঞানগত, যুক্তিভিত্তিক ও চিন্তাগত গবেষণা এবং প্রচেষ্টার বিষয়েও বহু বর্ণনা ও ঘটনা সংরক্ষিত রয়েছে। খিলাফতে রাশেদার যুগে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায়বিচার, উমর ইবনে আবদুল আজিজ রহিমাহুল্লাহর ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত এবং খিলাফতের চার যুগে শাসকদের পৃষ্ঠপোষকতায় কিংবা তাঁদের প্রচেষ্টায় অন্যান্য আলেমদের মাধ্যমে সম্পাদিত জ্ঞানগত, গবেষণামূলক, সামরিক ও বহুমুখী উন্নয়ন এবং উদ্ভাবন এমন কিছু দৃষ্টান্ত, যেগুলো থেকে আমরা আজও উপকৃত হচ্ছি এবং তাঁদের অভিজ্ঞতা থেকে দিকনির্দেশনা গ্রহণ করছি।

আজ আফগান জনগণ শরয়ি ইমারাতের অধীনে জীবনযাপন করছেন। আলহামদুলিল্লাহ, তাঁরা এমন একজন আলেম, জ্ঞানী, বিচক্ষণ ও ঈমানদার আমিরের নেতৃত্ব লাভ করেছেন, যাঁর বক্তব্য, কথাবার্তা ও কার্যকলাপ আল্লাহ তাআলার বিধান, সীরাতে মুহাম্মদী, নববী হাদিস এবং ফিকহি মতামতের সঙ্গে সম্পর্কিত এবং যিনি সেগুলোর অনুসরণ করার চেষ্টা করেন। মুসলিম উম্মাহর অস্তিত্ব ও শক্তি নিহিত রয়েছে শরিয়ত, হাদিস ও ফিকহের সঙ্গে দৃঢ়ভাবে সম্পৃক্ত থাকা এবং সেগুলোর অনুসরণ করার মধ্যে। এগুলোই সেই নীতিমালা, যার মাধ্যমে ইসলাম পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছেছে। প্রকৃত শক্তি, স্বাধীনতা ও ক্ষমতার উৎসও এসব নীতির মধ্যেই নিহিত।

এই উপলব্ধি থেকেই সম্মানিত আমিরুল মুমিনিন উম্মাহর এই মৌলিক প্রয়োজন পূরণ এবং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন, যে প্রয়োজন থেকে পুরো উম্মাহ কয়েক দশক ধরে বঞ্চিত হয়ে আসছিল। তিনি তাঁর প্রতিটি বক্তব্য, উপদেশ, নির্দেশনা, রাজনৈতিক দিকনির্দেশনা, বাস্তব পদক্ষেপ ও আইনগত আদেশ শরিয়ত, নববী হাদিস এবং ফিকহি নীতিমালার পরিসরের মধ্যে থেকে জনগণ ও মুসলিমদের সামনে উপস্থাপন করেছেন। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, গত পাঁচ বছরে এসব দিকনির্দেশনা, আদেশ ও নির্দেশনাবলি কতটা উপকারী ও কার্যকর প্রমাণিত হয়েছে এবং আজও কীভাবে ভূমিকা পালন করছে?

শরিয়ত মুসলিমদের এবং সাধারণভাবে সমগ্র মানবজাতির দিকনির্দেশনা ও হেদায়াতের মৌলিক উৎস। এটি এমন এক উৎস, যেখানে প্রকৃত সত্য ও বাস্তব মূল্যবোধ সুস্পষ্ট হয়ে ওঠে। নারীদের অধিকারই বিবেচনা করুন। গত চল্লিশ বছরে আফগানিস্তানে নারীদের অধিকার প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেখানে নারীদের শরয়ি অধিকার ও মর্যাদা সাংস্কৃতিক রীতিনীতি ও প্রথার বলি হয়ে পড়েছিল। আজ পর্যালোচনা করা প্রয়োজন, নারীদের শরয়ি অধিকারসংক্রান্ত কতগুলো বিষয় সমাধান করা হয়েছে এবং অতীতের তুলনায় জবরদস্তি, অত্যাচার ও নারীদের বলির পাঁঠা বানানোর ঘটনাগুলো প্রতিরোধে কতটা সফলতা অর্জিত হয়েছে।

আমিরুল মুমিনিনের একটি আদেশ ও নির্দেশনার ফলে মাদকদ্রব্যের চাষ ও পাচার কীভাবে শতভাগ থেকে কমে প্রায় শূন্যে পৌঁছে গেল? শরিয়তের বিপরীতে বাতিল গণতান্ত্রিক চিন্তাধারা এবং এর প্রসারের পথ কীভাবে দ্রুত রুদ্ধ করা হলো? এই চিন্তাধারা আন্তর্জাতিক ও জনসাধারণের মূল্যবোধ এবং বৈধতাকে নিজেদের আদর্শ ও মানদণ্ড হিসেবে উপস্থাপন করত। আজ জনগণ ও সাধারণ নাগরিকদের আকাঙ্ক্ষা হলো, তাঁদের বিষয়গুলো শরিয়ত ও ইমারাতের আইন অনুযায়ী সমাধান ও নিষ্পত্তি করা হোক।

শরয়ি ব্যাংকিং ও ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার প্রভাব পর্যালোচনা করুন। কীভাবে চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও আমাদের ব্যাংকিং ও অর্থনৈতিক ব্যবস্থা নিজ পায়ে দাঁড়িয়ে আছে এবং দেশ অর্থনৈতিক স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে? একইভাবে জ্ঞান ও জ্ঞানচর্চার গুরুত্বও বিবেচনা করুন। অতীতে গণতান্ত্রিক ব্যবস্থা ও এর চিন্তাধারার প্রভাবে শরয়ি ও সমকালীন বাস্তবতা স্বাধীনভাবে তুলে ধরা সম্ভব ছিল না এবং তা প্রকাশের জন্য উপযুক্ত পরিবেশও ছিল না। কিন্তু আজ আমরা এমন পরিস্থিতি ও সুযোগ-সম্ভাবনা প্রত্যক্ষ করছি, যা একসময় কল্পনাও করতে পারিনি।

আমিরুল মুমিনিনের নির্দেশনা, আদেশ ও হুকুমগুলো প্রমাণ করেছে যে, প্রকৃত শান্তি, স্বাধীনতা, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি এবং উন্নতির রহস্য শরয়ি বিধান মেনে চলা ও আমিরের আনুগত্যের মধ্যে নিহিত। যদি আমরা আমিরের নির্দেশনা, আদেশ ও হুকুমের আনুগত্য এবং সেগুলোর অনুসরণ না করতাম, তাহলে আজও নারীদের ওপর জবরদস্তি ও নির্যাতনের ধারা অব্যাহত থাকত, মানুষের জীবনহানির কারণগুলো প্রতিরোধ করা সম্ভব হতো না এবং শান্তি ও নিরাপত্তা এখনো হুমকির মুখে থাকত।

অতএব, বলা যায় যে, শরিয়ত অনুযায়ী আমিরুল মুমিনিনের জারি করা নির্দেশনা, আদেশ ও হুকুমগুলোর প্রভাব ও ফলাফলই সেই মৌলিক উপাদান, যেগুলো আমাদের রাজনীতি ও আইনব্যবস্থাকে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

Tags: #আফগানিস্তান#আলমিরসাদবাংলানিবন্ধ
ShareTweet

related-post

দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ১)
আফগানিস্তান

দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ১)

সেপ্টেম্বর 9, 2026
বুদ্ধিবৃত্তিক উপনিবেশবাদ এবং এর প্রভাবের পদ্ধতি
রাজনৈতিক লেখা

বুদ্ধিবৃত্তিক উপনিবেশবাদ এবং এর প্রভাবের পদ্ধতি

সেপ্টেম্বর 29, 2024
সুদ বা রিবার পরিভাষাগত বিভ্রান্তি এবং ইসলামী অর্থনীতির মৌলিক কাঠামো! (পর্ব ১)
ব্লগ

সুদ বা রিবার পরিভাষাগত বিভ্রান্তি এবং ইসলামী অর্থনীতির মৌলিক কাঠামো! (পর্ব ১)

নভেম্বর 7, 2026
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও শ্বেতাঙ্গ উপনিবেশবাদ!
রাজনীতি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও শ্বেতাঙ্গ উপনিবেশবাদ!

জুলাই 21, 2026
মুজাহিদ: আফগানিস্তানকে অস্থিতিশীল করতে পাকিস্তানের সেনাবাহিনীর একটি গোষ্ঠী আইএসআইএস জঙ্গিদের আশ্রয় দিচ্ছে
দাঈশ খাওয়ারিজ

মুজাহিদ: পাকিস্তানে ইউরোপীয় নাগরিকদের প্রশিক্ষণ দিচ্ছে আইএসআইএস, ইসলামী ইমারাতের সতর্কবার্তা

অক্টোবর 12, 2025
আফগান গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর আক্রমণাত্মক সক্ষমতা!
আফগানিস্তান

আফগান গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর আক্রমণাত্মক সক্ষমতা!

আগস্ট 26, 2026
দাঈশ একটি মহামারির নাম
আধুনিক খাও য়া রিজ

দাঈশ একটি মহামারির নাম

সেপ্টেম্বর 14, 2024
আইএস একটি মহামারির নাম | অষ্টাদশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | অষ্টাদশ পর্ব

জুন 23, 2025
পাকিস্তান আর্মি: UNAMA ও UN-এর অনুসন্ধানে মিথ্যাচারের প্রধান কেন্দ্র!
রাজনীতি

পাকিস্তান আর্মি: UNAMA ও UN-এর অনুসন্ধানে মিথ্যাচারের প্রধান কেন্দ্র!

জুন 15, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    ইসলামী শরিয়ত: ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ও আমিরুল মুমিনিনের নির্দেশনাবলির প্রভাব!

    ইসলামী শরিয়ত: ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ও আমিরুল মুমিনিনের নির্দেশনাবলির প্রভাব!

    নভেম্বর 21, 2026
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাগুলোর শরয়ি দিক ও প্রভাব!

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাগুলোর শরয়ি দিক ও প্রভাব!

    নভেম্বর 19, 2026
    বিজয়ীদের ঐতিহাসিক পদক্ষেপ!

    বিজয়ীদের ঐতিহাসিক পদক্ষেপ!

    নভেম্বর 19, 2026
    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ২)

    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ২)

    নভেম্বর 18, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist