সোমবার, নভেম্বর 23, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আফগানিস্তান

সৃষ্টির ঐশী বিধান ও মানবজাতির দায়িত্ব!

✍🏻 আহমাদ শাফাক

সৃষ্টির ঐশী বিধান ও মানবজাতির দায়িত্ব!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজগৎকে একটি সুনির্দিষ্ট নিয়ম, প্রজ্ঞা ও উদ্দেশ্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন। পৃথিবীর যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য রব্বুল আলামিনের একটি সৃষ্টিবিধান রয়েছে, যার অধীনে তিনি বিভিন্ন সৃষ্টিকে বিভিন্ন কাজে নিয়োজিত করেন। এসব কাজের মধ্যে সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ কাজ হলো আল্লাহর পবিত্র দ্বীনের খেদমত করা, তা প্রচার-প্রসার করা এবং মানবজাতির কাছে কল্যাণের বার্তা পৌঁছে দেওয়া।

কিন্তু এখানেই মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ও গুরুতর বুদ্ধিবৃত্তিক ভুলটি প্রকাশ পায়। মানুষ দুনিয়াবি উপায়-উপকরণ, বাহ্যিক অবস্থান এবং দ্বীনের খেদমতের দৃশ্যমান রূপকে আখিরাতে নিজের সুখ ও মুক্তির নিশ্চিত জামিন মনে করে বসে। এটি অত্যন্ত সূক্ষ্ম ও বিপজ্জনক একটি পর্যায়। বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থার সংঘাত মানুষকে এমন আত্মপ্রবঞ্চনায় নিমজ্জিত করে, যার পরিণতি আখিরাতে চিরস্থায়ী ক্ষতি ও দুর্ভাগ্য হতে পারে।

এই সত্য উপলব্ধি করতে হলে আমাদের বিশ্বজগতের মৌলিক ব্যবস্থাপনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নত সম্পর্কে জানতে হবে। ইসলামের একটি মৌলিক ও স্বীকৃত নীতি হলো, আল্লাহ তাআলা তাঁর দ্বীনের হেফাজত এবং পৃথিবীর ব্যবস্থা সচল রাখার জন্য যে কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন এবং তাঁর প্রজ্ঞা অনুযায়ী তা করে থাকেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি শিক্ষাপূর্ণ হাদিস এ বিষয়টির প্রতিটি দিক স্পষ্ট করে দেয়।

সহিহ বুখারির কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার-এর ‘আল্লাহ কোনো পাপাচারী ব্যক্তির মাধ্যমেও দ্বীনের সাহায্য করতে পারেন’ শীর্ষক অধ্যায়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৩০৬২ নম্বর হাদিসে বলেছেন,

«إِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ»

“নিশ্চয়ই আল্লাহ এই দ্বীনের সাহায্য একজন পাপাচারী ব্যক্তির মাধ্যমেও করে থাকেন।” \[সহিহ বুখারি, হাদিস ৩০৬২\]

এই হাদিসের অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করলে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে, আল্লাহ তাআলা যখন কাউকে দ্বীনের খেদমতে নিয়োজিত করেন, তাঁকে তাঁর সৃষ্টিব্যবস্থার একটি অংশ বানান এবং কল্যাণ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেন, তখন এটি কোনোভাবেই তাঁর প্রতি আল্লাহর সন্তুষ্টি কিংবা জান্নাতের উপযুক্ত হওয়ার নিশ্চয়তা নয়।

কখনো কখনো আল্লাহ তাআলা তাঁর পরিপূর্ণ প্রজ্ঞার ভিত্তিতে এমন কোনো ব্যক্তি, শাসক কিংবা গোষ্ঠীর মাধ্যমে ইসলাম ও মুসলমানদের উপকার সাধন করেন, যার অন্তরে ঈমানের মাধুর্যের কোনো স্বাদ নেই, কিংবা যে নৈতিক ও আত্মিকভাবে অধঃপতিত। কোনো দুনিয়াবি স্বার্থ, রাজনৈতিক সুবিধা কিংবা ব্যক্তিগত শত্রুতার কারণে সে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বা পদক্ষেপ নিতে পারে, যা পরোক্ষভাবে দ্বীনকে শক্তিশালী করে তোলে।

যেহেতু ওই পাপী ব্যক্তির কাজের পেছনে আল্লাহর সন্তুষ্টি কিংবা দ্বীনকে সমুন্নত দেখার আন্তরিক আকাঙ্ক্ষা থাকে না, তাই বিশ্বজগতের সামগ্রিক ব্যবস্থায় তার কাজটি উপকারী হয়ে উঠলেও তার আমলনামায় সেটি নেক আমল হিসেবে লিপিবদ্ধ হয় না। তার পাপ ও অভ্যন্তরীণ কলুষতা তার নিজেরই থেকে যায় এবং সেসবের কারণে সে আখিরাতে শাস্তির উপযুক্ত হয়।

এখানে আলোচনার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুতর দিকটি সামনে আসে। তা হলো সমাজের সেই শ্রেণি, যাদের বাহ্যিকভাবে ভালো, নেককার ও দ্বীনদারদের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হয়। এরা সমাজে হাফেজ, আলেম, মুফতি, ফকিহ, হাজি ও মুজাহিদ প্রভৃতি সম্মানজনক উপাধিতে পরিচিত। মানুষ তাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, তারা রাতে তাহাজ্জুদে দাঁড়ায় এবং দিনে দ্বীনের উন্নতি ও প্রতিষ্ঠার জন্য কাজ করে।

সাধারণ মানুষের তুলনায় এসব ব্যক্তির ওপর অনেক বেশি দায়িত্ব বর্তায়। আল্লাহ তাআলা যখন তাঁর সৃষ্টিব্যবস্থার মাধ্যমে এসব মানুষকে দ্বীনের বাহ্যিক খেদমতে নিয়োজিত করেন, সফরের কষ্ট কিংবা জিহাদের ময়দানে পাঠান, যেখানে তাদের কেউ কেউ দ্বীনের পথে আহত হন কিংবা শাহাদাতবরণ করেন, তখন তাদের বাহ্যিক আচরণের পাশাপাশি নিজেদের অভ্যন্তরীণ অবস্থার প্রতিও বিশেষভাবে সতর্ক থাকা জরুরি।

একজন সাধারণ পাপী ও সীমালঙ্ঘনকারী সাধারণত নিজের অবস্থা সম্পর্কে সচেতন থাকে। সে জানে যে, পাপের কাদায় নিমজ্জিত হয়েছে। ফলে তার অন্তরে বিনয়, অনুশোচনা ও তাওবার অনুভূতি জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বাহ্যিকভাবে ভালো এবং দ্বীনের খেদমতে নিয়োজিত একজন মানুষের জন্য সবচেয়ে বড় ও ভয়াবহ বিপদ হলো রিয়া, আত্মপ্রশংসা ও খ্যাতির মোহ। সমাজ যখন তাকে সম্মান করে, তার ত্যাগের প্রশংসা করে এবং তাকে দ্বীনদার হিসেবে দেখে, তখন তার নফসে আম্মারা ধীরে ধীরে নীরবে এই বাহ্যিক সম্মানকে নিজের প্রাপ্য বলে মনে করতে শুরু করে।

সে আত্মপ্রবঞ্চনার শিকার হয়ে ভাবতে থাকে, যেহেতু সে দ্বীনের এত বড় খেদমত করছে, তাই নিশ্চয়ই সে আল্লাহর প্রিয় ও কবুল বান্দা। এখান থেকেই তার অভ্যন্তরীণ অধঃপতনের সূচনা হয়। তার নিয়ত আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে সরে মানুষের প্রশংসা, নিজের প্রভাব-প্রতিপত্তি এবং দ্বীনি নেতৃত্ব অর্জনের দিকে ধাবিত হয়। সে বাহ্যিকভাবে এখনো তাকওয়ার পোশাক পরে থাকে, কিন্তু তার অন্তর ইখলাসের সুবাস হারিয়ে ফেলে এবং দুনিয়াবি মর্যাদা ও খ্যাতির প্রতি আসক্ত হয়ে পড়ে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাদিসসমূহে এই বিপজ্জনক অভ্যন্তরীণ মুনাফিকি এবং আখিরাতে এর পরিণতি অত্যন্ত গুরুত্ব ও কঠোরতার সঙ্গে বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের একটি প্রসিদ্ধ হাদিস এ বিষয়ে অত্যন্ত শক্তিশালী শিক্ষা দেয়। এতে কিয়ামতের দিন আল্লাহর আদালতের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে।

যাদের ব্যাপারে সর্বপ্রথম জাহান্নামের ফয়সালা করা হবে, সেই তিন ব্যক্তির মধ্যে কোনো কুখ্যাত চোর, ডাকাত কিংবা কুফরের পতাকাবাহী থাকবে না। বরং তারা হবে এমন ব্যক্তি, যাদের বাহ্যিকভাবে সর্বাধিক নেককারদের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হতো।

তাদের একজন হবে এমন মুজাহিদ, যে যুদ্ধের ময়দানে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছে এবং বাহ্যিকভাবে আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছে। কিন্তু আল্লাহ তাকে বলবেন, তুমি যুদ্ধ করেছিলে, যাতে মানুষ তোমাকে সাহসী বলে। দুনিয়ায় তোমাকে সাহসী বলাও হয়েছে। অতঃপর তাকে মুখের ওপর টেনে-হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

দ্বিতীয় ব্যক্তি হবে একজন আলেম ও ক্বারি, যে দিনরাত দ্বীনের অধ্যয়ন ও শিক্ষাদানে ব্যয় করেছে। কিন্তু আল্লাহ তাকে বলবেন, তোমার উদ্দেশ্য ছিল মানুষ যেন তোমাকে আলেম ও ক্বারি বলে। দুনিয়ায় তোমাকে তা বলাও হয়েছে। তার পরিণতিও হবে জাহান্নাম।

তৃতীয় ব্যক্তি হবে একজন দানশীল ব্যক্তি, যে বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করেছে। কিন্তু তার উদ্দেশ্য ছিল মানুষ যেন তাকে দানশীল বলে। দুনিয়ায় সে তার কাঙ্ক্ষিত প্রশংসা পেয়েছে, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না।

এই হাদিস একজন চিন্তাশীল মুসলমানের অন্তরে থাকা আশঙ্কাকে পুরোপুরিভাবে সত্যায়িত করে। একজন মানুষ দুনিয়ায় মিথ্যা আত্মবিশ্বাস ও অসচেতনতার মধ্যে জীবন কাটিয়ে এমন বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে যে, সে দ্বীনের অনেক বড় খেদমত করেছে। সে মাদরাসা প্রতিষ্ঠা করেছে, মসজিদ আবাদ রেখেছে, বই লিখেছে কিংবা জিহাদে অংশগ্রহণ করেছে। কিয়ামতের দিন সে আশা করে, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। কিন্তু যখন পর্দা উন্মোচিত হবে এবং নিয়তের প্রকৃত সত্য প্রকাশ পাবে, তখন নাউযুবিল্লাহ তার আমলনামা বাম হাতে দেওয়া হতে পারে!

সেটি হবে চিরস্থায়ী অনুশোচনা ও আফসোসের এমন এক অবস্থা, যেখান থেকে ফিরে আসার কোনো পথ থাকবে না, ভুল সংশোধনের কোনো সুযোগ থাকবে না এবং পুনরায় চেষ্টা করারও কোনো অবকাশ থাকবে না। একজন মানুষ নিজের সঙ্গে যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ও আত্মপ্রবঞ্চনা করতে পারে, তা হলো এই যে, সে দুনিয়াও হারাবে এবং আখিরাতও হারাবে।

এই আলোচনার আরেকটি দিক হলো আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ। অনেক মানুষ নিজেদের অলসতা, উদাসীনতা, ত্রুটি ও অভ্যন্তরীণ কলুষতা ঢেকে রাখার জন্য আল্লাহর রহমতের দোহাই দিয়ে নিজেদের সান্ত্বনা দেয় এবং বলে, “আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু, তিনি আমাদের প্রতি অনুগ্রহ করবেন।”

আল্লাহর রহমত অবশ্যই একটি স্বতন্ত্র, স্বাধীন ও অসীম বাস্তবতা। এটি কোনো সৃষ্টির আইন দ্বারা সীমাবদ্ধ নয়। তিনি যাকে ইচ্ছা, যতটুকু ইচ্ছা এবং যেভাবে ইচ্ছা অনুগ্রহ করতে পারেন। দুনিয়ায় যাকে ভালো কাজ করার সামর্থ্য দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার এই ক্ষমতার প্রতি আপত্তি করার কোনো অধিকার তার নেই।

আল্লাহর রহমত সম্পর্কে কারও কাছে চূড়ান্ত প্রমাণ, পূর্ণ জ্ঞান কিংবা সুস্পষ্ট ধারণা নেই। এমনকি যাকে আল্লাহ তাঁর রহমত দান করবেন, সেও আল্লাহ তাকে রহমত দান করার আগ পর্যন্ত তা জানে না। আল্লাহ তাআলার প্রতি সর্বদা সুধারণা পোষণ করা এবং তাঁর রহমতের আশায় থাকা ঈমানের মৌলিক দাবি ও তাঁর বান্দা হওয়ার চেতনার অংশ। প্রত্যেক মুমিনেরই আল্লাহর রহমতের আশা রাখা প্রয়োজন।

কিন্তু এখানে একটি সূক্ষ্ম বিষয় বুঝতে হবে। আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করা এবং তাঁর রহমতের আশা রাখা তখনই প্রকৃত ও ফলপ্রসূ হয়, যখন একজন মানুষ নিজের সামর্থ্য ও উপায়-উপকরণের মধ্যে থেকে কল্যাণের পথে চলার চেষ্টা করে। বিষয়টির চিত্র ঠিক এমন, একজন মানুষ দুর্গন্ধময় ও নোংরা পুকুরের মাঝখানে পড়ে আছে, অবাধ্যতা ও পাপের ময়লায় ডুবে আছে, অথচ সে রাজকীয় বাগানের ফুলের সুবাস উপভোগ করার আশা করছে। বাস্তবতার সঙ্গে এমন আশার কোনো সম্পর্ক নেই।

আল্লাহর রহমতের প্রকৃত আশা মানুষকে নেক আমলের দিকে ধাবিত করে। এটি তাকে পাপ ও অবাধ্যতার ব্যাপারে বেপরোয়া ও নির্ভীক করে তোলে না। মানবীয় স্বভাব অনুযায়ী, কল্যাণের পথে চলতে গিয়ে কোনো ব্যক্তি ভুল কিংবা পদস্খলনের শিকার হলে তার অন্তরে সেই ভুলের কারণে ব্যথা অনুভূত হওয়া উচিত। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সামনে মাথা নত করে ক্ষমা চাওয়া এবং পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। যখন এই অনুশোচনা, অবিরাম তাওবা ও বিনয় বিদ্যমান থাকে, তখন আল্লাহর রহমতের আশা ফলপ্রসূ হয় এবং তার প্রতিদান লাভের সম্ভাবনাও বাস্তব হয়ে ওঠে।

দীর্ঘ এই আলোচনা মূলত যে বিষয়টির দিকে ইঙ্গিত করে, তা হলো বিশ্বজগতের মৌলিক ব্যবস্থাপনা সুপ্রতিষ্ঠিত, আমলের প্রতিদান নিয়তের ভিত্তিতে নির্ধারিত হয় এবং আল্লাহ তাআলার রহমত লাভের জন্য আন্তরিক প্রার্থনা ও ইখলাস প্রয়োজন। সুতরাং আল্লাহ তাআলা যাকে যে পর্যায়েই তাঁর দ্বীনের খেদমতে নিয়োজিত করেছেন, তা ইলম, শিক্ষা, দাওয়াত কিংবা জিহাদের মাধ্যমে হোক, তার উচিত সর্বদা নিজের হিসাব নেওয়া, সতর্ক ও সজাগ থাকা। তাকে বারবার নিজেকে প্রশ্ন করতে হবে, আল্লাহ তাআলার সৃষ্টিব্যবস্থায় আমি কি কেবল একটি প্রাণহীন যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছি, একজন ‘দুষ্ট, পাপী বান্দা’ হিসেবে?!

তার উচিত নিজের আমল, চরিত্র ও নিয়তকে নিয়মিত পর্যালোচনা করা এবং হিংসা, অহংকার, রিয়া ও দুনিয়ার মোহের মতো নিকৃষ্ট গুণাবলি থেকে নিজের অন্তরকে পবিত্র করা। এরপর যখন সে এই দুনিয়া ছেড়ে চলে যাবে এবং হাশরের ময়দানে হিসাবের জন্য উপস্থিত হবে, তখন তার নাম যেন আল্লাহ তাআলার কাছে আন্তরিক, নেককার ও মুত্তাকি বান্দাদের তালিকায় লিপিবদ্ধ হয়, কোনো দুষ্ট পাপী হিসেবে নয়। একজন মানুষকে কোন কাতারে স্থান দেওয়া হবে, তা নির্ধারণ করে তার নিজের আমল, ইখলাস, নেক কাজের প্রতি অবিচল প্রচেষ্টা এবং অন্তরের সততা।

আল্লাহ তাআলা আমাদের সকলের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থার মধ্যে সামঞ্জস্য দান করুন, প্রকৃত ইখলাস দান করুন এবং তাঁর বিশেষ অনুগ্রহে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা লাভকারী সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।

Tags: #আফগানিস্তান#আলমিরসাদবাংলানিবন্ধ
ShareTweet

related-post

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | প্রথম পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | প্রথম পর্ব

জুলাই 23, 2025
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | একাদশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | একাদশ পর্ব

সেপ্টেম্বর 1, 2025
সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! | পর্ব ১
আফগানিস্তান

সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! | পর্ব ১

সেপ্টেম্বর 2, 2026
জ্ঞান ও শিক্ষার প্রতি রাওয়ালপিন্ডির জেনারেলদের নৃশংস আচরণ! ​
রাজনীতি

জ্ঞান ও শিক্ষার প্রতি রাওয়ালপিন্ডির জেনারেলদের নৃশংস আচরণ! ​

এপ্রিল 29, 2026
পাকিস্তানে আইএসআইএসের টার্গেট হওয়া কিছু জনপ্রিয় ব্যক্তিদের তালিকা আল মিরসাদ কর্তৃক প্রকাশ!
দাঈশ খাওয়ারিজ

পাকিস্তানে আইএসআইএসের টার্গেট হওয়া কিছু জনপ্রিয় ব্যক্তিদের তালিকা আল মিরসাদ কর্তৃক প্রকাশ!

অক্টোবর 10, 2024
একজন পরাজিত জুয়াড়ির মনস্তাত্ত্বিক অবস্থা!
রাজনীতি

একজন পরাজিত জুয়াড়ির মনস্তাত্ত্বিক অবস্থা!

জুন 14, 2026
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | ষষ্ঠদশ পর্ব
দাঈশ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | ষষ্ঠদশ পর্ব

নভেম্বর 11, 2025
বৈধ মুসলিম শাসক ও ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ কী ধরনের ফিতনা?
ব্লগ

বৈধ মুসলিম শাসক ও ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ কী ধরনের ফিতনা?

আগস্ট 29, 2026
একটি জাতির সম্মানের চরমসীমা কোনো খেলনা নয়!
রাজনীতি

একটি জাতির সম্মানের চরমসীমা কোনো খেলনা নয়!

জুন 14, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    সৃষ্টির ঐশী বিধান ও মানবজাতির দায়িত্ব!

    সৃষ্টির ঐশী বিধান ও মানবজাতির দায়িত্ব!

    নভেম্বর 23, 2026
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার নির্দেশনাবলির গুরুত্ব ও সমাজে এর ইতিবাচক প্রভাব!

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার নির্দেশনাবলির গুরুত্ব ও সমাজে এর ইতিবাচক প্রভাব!

    নভেম্বর 22, 2026
    সম্মানিত আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাবলির পর্যালোচনা ও সামাজিক প্রভাব!

    সম্মানিত আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাবলির পর্যালোচনা ও সামাজিক প্রভাব!

    নভেম্বর 22, 2026
    ইসলামী শরিয়ত: ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ও আমিরুল মুমিনিনের নির্দেশনাবলির প্রভাব!

    ইসলামী শরিয়ত: ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ও আমিরুল মুমিনিনের নির্দেশনাবলির প্রভাব!

    নভেম্বর 21, 2026

    news

    সৃষ্টির ঐশী বিধান ও মানবজাতির দায়িত্ব!

    সৃষ্টির ঐশী বিধান ও মানবজাতির দায়িত্ব!

    নভেম্বর 23, 2026
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার নির্দেশনাবলির গুরুত্ব ও সমাজে এর ইতিবাচক প্রভাব!

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার নির্দেশনাবলির গুরুত্ব ও সমাজে এর ইতিবাচক প্রভাব!

    নভেম্বর 22, 2026
    সম্মানিত আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাবলির পর্যালোচনা ও সামাজিক প্রভাব!

    সম্মানিত আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাবলির পর্যালোচনা ও সামাজিক প্রভাব!

    নভেম্বর 22, 2026
    ইসলামী শরিয়ত: ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ও আমিরুল মুমিনিনের নির্দেশনাবলির প্রভাব!

    ইসলামী শরিয়ত: ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ও আমিরুল মুমিনিনের নির্দেশনাবলির প্রভাব!

    নভেম্বর 21, 2026
    • লাইব্রেরি
    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .