বুধবার, নভেম্বর 25, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আফগানিস্তান

আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ৪)

✍🏻 ড. হুম্মাম সুলতানি

আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ৪)
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ধর্মীয় দায়িত্ব, মানবসুরক্ষা ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা

সালাত প্রতিষ্ঠা

সালাত ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ। একজন মুসলমানের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এর বিশেষ ও কেন্দ্রীয় অবস্থান রয়েছে। সালাত কায়েম রাখা কেবল ব্যক্তিগত ইবাদত নয়; বরং এটি একটি ইসলামী সমাজের ধর্মীয় পরিচয় ও সামাজিক শৃঙ্খলারও গুরুত্বপূর্ণ অংশ। আমিরুল মুমিনিন সালাত প্রতিষ্ঠা ও তা নিয়মিত আদায় করার বিষয়ে একটি ফরমান জারি করেন। বিচার মন্ত্রণালয় ফরমানটি সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধসংক্রান্ত আইনের সঙ্গে সরকারি গেজেটের ১৪৫২ নম্বর সংখ্যায় প্রকাশ করে।

আল্লাহ তাআলা বলেন,
﴿إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا﴾ (النساء: ১০৩)
‘নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্ধারিত সময়ে আদায় করা ফরজ করা হয়েছে।’

পবিত্র কুরআনে সালাতের নৈতিক ও সংশোধনমূলক প্রভাব সম্পর্কেও সুস্পষ্টভাবে বলা হয়েছে,
﴿إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ﴾ (العنكبوت: ৪৫)
‘নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’

এ দৃষ্টিকোণ থেকে সমাজে শুধু সালাত আদায়ের প্রতিই গুরুত্ব দেওয়া যথেষ্ট নয়; বরং এর অন্তর্নিহিত তাৎপর্য, বিনয় ও একাগ্রতা (খুশু), নৈতিক প্রভাব এবং বাস্তব জীবনে এর ভূমিকা অক্ষুণ্ণ রাখাও জরুরি। ধর্মীয় প্রশিক্ষণের উদ্দেশ্য কেবল বাহ্যিকভাবে সালাত আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের নৈতিকতা, পারস্পরিক লেনদেন ও চরিত্রে সালাতের প্রভাব প্রতিফলিত হওয়াও এর অন্যতম লক্ষ্য।

সংস্কারমূলক দিক: সালাত প্রতিষ্ঠাকে নিছক ব্যক্তিগত ইবাদতের গণ্ডি থেকে বের করে সামাজিক ধর্মীয় সচেতনতা বৃদ্ধি, নৈতিক প্রশিক্ষণ এবং সমাজের সার্বিক উন্নয়নের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা।

মানবপাচার ও শোষণ প্রতিরোধ

মানবপাচার সমসাময়িক বিশ্বের অন্যতম গুরুতর সামাজিক সমস্যা। দারিদ্র্য, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে এবং অবৈধ অভিবাসন ও বিদেশে কর্মসংস্থানের মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে কিছু মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে শোষণের শিকার করা হয়। এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যুবসমাজ, নারী, শিশু ও অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষ। এ সমস্যা প্রতিরোধের লক্ষ্যে আমিরুল মুমিনিন (হাফিযাহুল্লাহ) মানবপাচারবিষয়ক একটি ফরমান জারি করেন। এতে মানবপাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং এ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

ইসলামী শরিয়তে মানুষের জীবন, সম্মান, স্বাধীনতা ও সম্পদের সুরক্ষা মৌলিক নীতিগুলোর অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
﴿وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ﴾ (الإسراء: ৭০)
‘নিশ্চয়ই আমি আদমসন্তানকে মর্যাদা দান করেছি।’

প্রকৃতপক্ষে, মানবপাচার মানুষের মর্যাদা ও স্বাধীনতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ। এতে প্রতারণা, জবরদস্তি, মিথ্যা প্রতিশ্রুতি ও আর্থিক চাপের মাধ্যমে মানুষকে শোষণের শিকার করা হয়।

২০২৬ সালের আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সরকারি প্রতিবেদন অনুযায়ী, মানবপাচার ও অবৈধ অভিবাসনের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করতে ময়দান ওয়ারদাক ও জাবুলসহ কয়েকটি এলাকায় সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে যুবকদের ভ্রমণ ও কর্মসংস্থানের জন্য বৈধ ও নিরাপদ পন্থা অবলম্বনের আহ্বান জানানো হয়। এ ছাড়া স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী কমিটি গঠনের বিষয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ফরমান বাস্তবায়নে আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ

১. বিদেশে কর্মসংস্থানের মিথ্যা প্রতিশ্রুতি, প্রতারণা ও অন্যান্য অবৈধ পন্থায় মানবপাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

২. মানবপাচারের শিকার ব্যক্তিদের অভিযোগ নিবন্ধন, তাদের অধিকার সংরক্ষণ এবং প্রয়োজনীয় আইনি ও সহায়তামূলক সেবা প্রদানের ব্যবস্থা করা হয়।

৩. অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয় এবং নাগরিকদের ভ্রমণ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ পন্থা অবলম্বনে উদ্বুদ্ধ করা হয়।

৪. নারী, শিশু ও অন্যান্য অসহায় জনগোষ্ঠীকে জবরদস্তিমূলক শ্রম, মানুষ কেনাবেচা এবং মানবশোষণের সব ধরনের কর্মকাণ্ড থেকে সুরক্ষার জন্য আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

৫. সীমান্তবর্তী এলাকা ও চলাচলের পথগুলো পর্যবেক্ষণ, মানবপাচারে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং অবৈধভাবে মানুষ পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার করা হয়।

৬. মানবপাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংস্কারের উদ্দেশ্য: এ ফরমানের মূল লক্ষ্য হলো মানবপাচার প্রতিরোধ, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, মানুষের জীবন, সম্মান, স্বাধীনতা ও মর্যাদা রক্ষা এবং সমাজের অসহায় জনগোষ্ঠীকে সব ধরনের অন্যায় শোষণ থেকে সুরক্ষা দেওয়া।

সামাজিক শৃঙ্খলা ও জনসাধারণের অধিকারসংক্রান্ত অন্যান্য আইনগত পদক্ষেপ

আমিরুল মুমিনিনের নিজস্ব ফরমান ছাড়াও ইসলামী ইমারাতের শাসনামলে জনসাধারণের অধিকার, সামাজিক শৃঙ্খলা, প্রশাসনিক স্বচ্ছতা, ভূমি সংরক্ষণ ও অর্থনৈতিক কার্যক্রমসংক্রান্ত বেশ কিছু আইন অনুমোদিত হয়েছে এবং কার্যকর করা হয়েছে। এ ক্ষেত্রে ইলমি ও আইনগত দৃষ্টিকোণ থেকে একটি পার্থক্য মনে রাখা জরুরি। প্রতিটি আইনই আমিরুল মুমিনিনের ফরমান নয়। আমিরুল মুমিনিন (হাফিযাহুল্লাহ) অনুমোদন ও বাস্তবায়নে ভূমিকা রাখলেও ফরমান, আইন, আদেশ ও নির্দেশনার আইনগত প্রকৃতি এবং প্রয়োগের পরিধি এক নয়।

১. সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধসংক্রান্ত আইন

ইসলামী ইমারাতে আমিরুল মুমিনিনের অনুমোদনের পর সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধসংক্রান্ত আইনটি ২৫ মুহাররমুল হারাম ১৪৪৬ হিজরি মোতাবেক ৩১ জুলাই ২০২৪ সালে সরকারি গেজেটের ১৪৫২ নম্বর সংখ্যায় প্রকাশিত হয়। আইনটিতে একটি ভূমিকা, চারটি অধ্যায় ও ৩৫টি ধারা রয়েছে। এতে সৎকাজের আদেশ, অসৎকাজে নিষেধ, মুহতাসিবদের (আইন বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের) দায়িত্ব, ধর্মীয় নিদর্শনের প্রতি সম্মান এবং সামাজিক শৃঙ্খলাসংক্রান্ত বিধিবিধান তুলে ধরা হয়েছে।

আইনটি অধ্যয়নের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বের দাবি রাখে।

* সমাজের মানুষকে সৎকাজের প্রতি উৎসাহিত করা এবং অসৎকাজ থেকে বিরত রাখার দায়িত্ব।

* মানুষের মধ্যে শান্তি, মীমাংসা, ইসলামী ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জোরদার করা।

* গোত্রীয়, ভাষাগত ও আঞ্চলিক বিদ্বেষ প্রতিরোধ করা।

* মানুষের ব্যক্তিসত্তা ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন।

* উপদেশ ও সংশোধনের ক্ষেত্রে শরিয়তের আদব-শিষ্টাচার অনুসরণ করা।

* মানুষের গোপন দোষত্রুটি অনুসন্ধান এবং অনুমতি ছাড়া গোয়েন্দাগিরি করা থেকে বিরত থাকা।

* ব্যবসায়ী, কৃষক ও উদ্যোক্তাদের শরিয়ত নির্ধারিত আর্থিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত ও সংশোধনের মৌলিক পদ্ধতি তুলে ধরে বলেন,
﴿ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ﴾ (النحل: ১২৫)
‘আপনি আপনার প্রতিপালকের পথে আহ্বান করুন প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে।’

এ আয়াত থেকে প্রতীয়মান হয়, দ্বীনের দাওয়াত, সংশোধন ও উপদেশ প্রদানের ক্ষেত্রে প্রজ্ঞা, দূরদর্শিতা এবং উত্তম পদ্ধতি অবলম্বনের গুরুত্ব কতখানি।

২. অভিযোগ শ্রবণসংক্রান্ত আইন

জনসাধারণের অধিকার সংরক্ষণ ও অবিচার প্রতিরোধের ক্ষেত্রে যেকোনো প্রশাসনিক ব্যবস্থায় জনগণের অভিযোগ শ্রবণের বিশেষ গুরুত্ব রয়েছে। ইসলামী ইমারাতের শাসনামলে অভিযোগ শ্রবণসংক্রান্ত একটি আইনও কার্যকর করা হয়েছে। এতে অভিযোগ গ্রহণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব এবং অভিযোগ নিষ্পত্তি ও সেগুলোর অগ্রগতি তদারকির পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

এ আইনের গুরুত্ব হলো, এর মাধ্যমে নাগরিকদের নিজেদের সমস্যা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরা এবং সেগুলোর সমাধান পাওয়ার জন্য একটি আইনগত পথ তৈরি হয়েছে। এ আইনের মাধ্যমে প্রশাসনিক সংস্থাগুলোর কার্যক্রম ও দায়িত্ব এবং জনসাধারণের অভিযোগের জবাব প্রদানের প্রক্রিয়াও নিয়মতান্ত্রিক করার চেষ্টা করা হয়েছে।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
﴿إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ﴾ (النحل: ৯০)
‘নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার ও সদাচরণের নির্দেশ দেন।’

৩. ভূমি দখল প্রতিরোধ

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম মৌলিক দাবি হলো জমি ও সম্পত্তির মালিকানাস্বত্ব সংরক্ষণ করা। এ উদ্দেশ্যে আফগানিস্তানে ভূমি দখল প্রতিরোধ এবং বেদখল হওয়া জমি পুনরুদ্ধারসংক্রান্ত একটি আইন কার্যকর করা হয়েছে।

আইনটি ১০ সফরুল মুযাফফর ১৪৪৫ হিজরিতে অনুমোদিত হয় এবং সরকারি গেজেটের ১৪৩৮ নম্বর সংখ্যায় প্রকাশিত হয়। এতে ইমারাতের (রাষ্ট্রীয়) জমি দখলের অভিযোগ নিষ্পত্তি, জমি পুনরুদ্ধার, সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষ এবং অন্যান্য আইনগত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বিচার মন্ত্রণালয়ের সরকারি বিবৃতি অনুযায়ী, আইনটিতে চারটি অধ্যায় ও ২২টি ধারা রয়েছে। এর সামাজিক গুরুত্ব হলো, কেউ নিজের প্রভাব, ক্ষমতা কিংবা শক্তির জোরে অন্যের সম্পত্তি অথবা সরকারি সম্পদ অবৈধভাবে নিয়ন্ত্রণ বা দখল করার অধিকার রাখে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
«مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الْأَرْضِ ظُلْمًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»
‘যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত পরিমাণ জমিও দখল করবে, কিয়ামতের দিন সাত জমিন পর্যন্ত তা তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে।’
[সহিহ বুখারি, হাদিস ২৪৫২; সহিহ মুসলিম, হাদিস ১৬১০]

৪. ভিক্ষাবৃত্তি প্রতিরোধ ও অভাবগ্রস্তদের সহায়তা

আফগানিস্তানে ভিক্ষাবৃত্তি প্রতিরোধের লক্ষ্যে ভিক্ষুকদের একত্র করা ও ভিক্ষাবৃত্তি বন্ধসংক্রান্ত একটি আইনও কার্যকর করা হয়েছে। এ আইনে ভিক্ষুকদের শনাক্তকরণ, সংশ্লিষ্ট কমিশন গঠন এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিবেচনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি আইনগত কাঠামো নির্ধারণ করা হয়েছে।

এ ক্ষেত্রে একটি মৌলিক নীতি হলো, প্রকৃত অভাবগ্রস্ত ব্যক্তিদের, যেমন প্রতিবন্ধী, এতিম, অভিভাবকহীন ও অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষদের কেবল ভিক্ষুক হিসেবে বিবেচনা করে উপেক্ষা করা যাবে না; বরং তাদের সহায়তা, চিকিৎসা, কর্মসংস্থান ও অর্থনৈতিক পুনর্বাসনের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
«مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ»
‘যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।’
[সহিহ বুখারি, হাদিস ৭৩৭৬; সহিহ মুসলিম, হাদিস ২৩১৯]

৫. আর্থিক ও অর্থনৈতিক কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা

ইসলামী ইমারাতের শাসনামলে আর্থিক হিসাবরক্ষণ, মন্ত্রণালয় ও ইমারাতের বিভিন্ন প্রতিষ্ঠানের চুক্তি, মুদ্রা বিনিময় ও আর্থিক সেবা, শিল্পাঞ্চল এবং ইমারাতের জমি ইজারা দেওয়াসংক্রান্ত বিভিন্ন আইনও কার্যকর করা হয়েছে। এসব আইনগত পদক্ষেপের মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ, আর্থিক কার্যক্রম নিয়ন্ত্রণ, চুক্তি তদারকি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে সুশৃঙ্খল করা। ইসলামী শরিয়তে আর্থিক লেনদেনের ভিত্তি হলো ন্যায়বিচার, আমানতদারি, পারস্পরিক সম্মতি এবং হালাল-হারামের বিধিবিধান মেনে চলা।

আল্লাহ তাআলা বলেন,
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ﴾ (النساء: ২৯)
‘হে মুমিনগণ! তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তবে পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা।’

আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ের ১৫ এপ্রিল ২০২৬ তারিখের সরকারি ঘোষণা অনুযায়ী, ইসলামী ইমারাত পুনঃপ্রতিষ্ঠার পর থেকে ওই তারিখ পর্যন্ত মোট ১৭৫টি আইনগত দলিল জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭২টি ফরমান, ৬১টি আদেশ, ১১টি নির্দেশনা ও নীতিমালা, ১৭টি আইন, ৬টি কার্যপ্রণালি এবং ২টি উসুলনামা (নীতিমালাসংক্রান্ত দলিল)।

Tags: #আফগানিস্তান#আমীরুলমুমিনীন#আলমিরসাদবাংলা
ShareTweet

related-post

ইসলামী ইমারাতের ভারসাম্যপূর্ণ নীতি
রাজনীতি

ইসলামী ইমারাতের ভারসাম্যপূর্ণ নীতি

নভেম্বর 20, 2024
আইএসকেপির (দাঈশ খোরাসান) একজন গুরুত্বপূর্ণ কমান্ডার পাকিস্তানের করাচিতে অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিদের হাতে নিহত!
দাঈশ খাওয়ারিজ

আইএসকেপির (দাঈশ খোরাসান) একজন গুরুত্বপূর্ণ কমান্ডার পাকিস্তানের করাচিতে অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিদের হাতে নিহত!

অক্টোবর 3, 2025
দুই পবিত্র মসজিদের আকাশে চক্কর দেওয়া হুথি ড্রোন ঠেকাতে মক্কা চুক্তির আলোকে পাকিস্তানি সেনাবাহিনী নীরব কেন?
রাজনীতি

দুই পবিত্র মসজিদের আকাশে চক্কর দেওয়া হুথি ড্রোন ঠেকাতে মক্কা চুক্তির আলোকে পাকিস্তানি সেনাবাহিনী নীরব কেন?

অক্টোবর 3, 2026
জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ: ইমাম আবু হানিফা রহ.-এর মাযহাবের আলোকে! (পর্ব ১)
ব্লগ

জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ: ইমাম আবু হানিফা রহ.-এর মাযহাবের আলোকে! (পর্ব ১)

সেপ্টেম্বর 13, 2026
বেলুচ প্রতিরোধ: পাকিস্তানি সামরিক জান্তার অবিচারের ফল! ​
রাজনীতি

বেলুচ প্রতিরোধ: পাকিস্তানি সামরিক জান্তার অবিচারের ফল! ​

ফেব্রুয়ারি 1, 2026
আমি ইসলামী ইমারাতের পক্ষে কেন দাঁড়াই?!
আফগানিস্তান

আমি ইসলামী ইমারাতের পক্ষে কেন দাঁড়াই?!

সেপ্টেম্বর 17, 2025
খাওয়ারিজদের পরিচয় | চতুর্থ পর্ব
ইতিহাস

খাওয়ারিজদের পরিচয় | পঞ্চম পর্ব

ফেব্রুয়ারি 11, 2025
ইসলাম কর্মের ধর্ম; শুধু মুখে বকবকের নয়!
ব্লগ

ইসলাম কর্মের ধর্ম; শুধু মুখে বকবকের নয়!

অক্টোবর 23, 2025
দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৯)
আফগানিস্তান

দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৯)

নভেম্বর 16, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ৪)

    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ৪)

    নভেম্বর 25, 2026
    সামরিক বাণিজ্য: রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র?

    সামরিক বাণিজ্য: রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র?

    নভেম্বর 24, 2026
    জাতিসংঘের সদস্যপদ লাভের দাবি!

    জাতিসংঘের সদস্যপদ লাভের দাবি!

    নভেম্বর 24, 2026
    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৪)

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৪)

    নভেম্বর 23, 2026

    news

    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ৪)

    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ৪)

    নভেম্বর 25, 2026
    সামরিক বাণিজ্য: রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র?

    সামরিক বাণিজ্য: রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র?

    নভেম্বর 24, 2026
    জাতিসংঘের সদস্যপদ লাভের দাবি!

    জাতিসংঘের সদস্যপদ লাভের দাবি!

    নভেম্বর 24, 2026
    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৪)

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৪)

    নভেম্বর 23, 2026
    • লাইব্রেরি
    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .