সোমবার, নভেম্বর 23, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আধুনিক খাও য়া রিজ দাঈশ

খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৪)

✍🏻 ইহসান

খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৪)
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

খারিজিদের চারটি মৌলিক বৈশিষ্ট্য, যা দাঈশের মধ্যে চরম পর্যায়ে পৌঁছেছে

খারিজিদের বিচ্যুতিপূর্ণ পথ এবং দাঈশ নামে পরিচিত তাকফিরি আন্দোলনের সঙ্গে তাদের চিন্তাগত ও কার্যগত সম্পর্কের গভীরতা পূর্ণাঙ্গভাবে বুঝতে হলে, অন্যান্য ইসলামী দল থেকে খারিজিদের পৃথককারী মৌলিক বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করা প্রয়োজন। খারিজিদের মধ্যে এসব বৈশিষ্ট্য প্রথমে সীমিত আকারে প্রকাশ পেলেও দাঈশের মধ্যে তা নজিরবিহীন ব্যাপকতায় এবং আরও ভয়াবহ নিষ্ঠুরতার সঙ্গে পুনরুজ্জীবিত হয়েছে।

আহমাদ আবদুর রহমান মুস্তাফা তাঁর দাঈশ মিনায যানযানাহ ইলাল খিলাফাহ গ্রন্থে এবং ড. হানি নাসিরা তাঁর সারদাবুদ দাম গ্রন্থে প্রাচীন খারিজি ও আধুনিক দাঈশের মধ্যকার এসব চিন্তাগত ও কার্যগত সাদৃশ্য তুলে ধরেছেন। এই বৈশিষ্ট্যগুলো চারটি মৌলিক নীতির ওপর প্রতিষ্ঠিত। এর যেকোনো একটি কোনো আন্দোলনকে বিচ্যুতির দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর যখন চারটিই একত্রিত হয়, তখন এমন একটি আন্দোলনের জন্ম হয়, যা একই সঙ্গে নির্মম ও অত্যন্ত বিপজ্জনক।

খারিজিদের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ব্যাপকভাবে তাকফির করা। ইসলামের ইতিহাসে তারাই প্রথম দল, যারা অন্য মুসলমানদের কাফির ঘোষণা করেছিল। তাদের দৃষ্টিতে যে ব্যক্তি কোনো কবিরা গুনাহ করত, সে কাফির হয়ে যেত এবং তার রক্ত ঝরানো বৈধ হয়ে পড়ত। তাদের তাকফিরের অভিযান এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান সাহাবিদের মধ্য থেকেও অনেকে তাদের এই তাকফির থেকে রেহাই পাননি।

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমু’উল ফাতাওয়ায় লিখেছেন, খারিজিরা তাদের বিদআতের বিরোধিতাকারীদেরও কাফির ঘোষণা করত এবং তাদের জীবন ও সম্পদ হরণ করা বৈধ মনে করত।

দাঈশের মতাদর্শের কেন্দ্রবিন্দুতেও ঠিক এই দৃষ্টিভঙ্গি বিদ্যমান। দাঈশ তার বিভিন্ন প্রকাশনায় বারবার ঘোষণা করেছে যে, যারা তাদের স্বঘোষিত খিলাফতের বাইআত গ্রহণ করতে অস্বীকার করে কিংবা তাদের বিবেচনায় কোনো কবিরা গুনাহে লিপ্ত হয়, তারা মুরতাদ ও কাফির এবং তাদের রক্ত হালাল। খারিজি ও দাঈশের মধ্যে পার্থক্য কেবল তাদের তাকফিরের ব্যাপকতার ক্ষেত্রে। খারিজিরা মূলত তাদের আশপাশের লোকদের তাকফির করত, আর দাঈশ প্রায় দেড়শ কোটি মুসলমানকে মুরতাদ ঘোষণা করেছে এবং তাদের হত্যা করাকে বৈধ মনে করেছে।

দ্বিতীয় মৌলিক বৈশিষ্ট্য ছিল দ্বীনের প্রতি তাদের অগভীর ও আক্ষরিক দৃষ্টিভঙ্গি। খারিজিরা পবিত্র কুরআন ও সুন্নাহর বাহ্যিক শব্দের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখত এবং এর গভীর অর্থ উপলব্ধি করতে অক্ষম ছিল। তারা কাফিরদের ব্যাপারে অবতীর্ণ আয়াতগুলো ঈমানদার মুসলমানদের ওপর প্রয়োগ করত এবং কুরআনের এই ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে তাদের কাফির ও মুরতাদ ঘোষণা করত।

রাসুলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে এই বৈশিষ্ট্যের প্রতি সরাসরি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন,
“তারা কুরআন তিলাওয়াত করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালি অতিক্রম করবে না।”

দাঈশের মধ্যে এই একই উপরিভাগনির্ভর বুঝ আরও তীব্রভাবে দেখা যায়। তারা জিহাদ, খিলাফত, হিজরত ও তাকফিরের মতো উচ্চমর্যাদাসম্পন্ন ইসলামী পরিভাষাগুলোকে সবচেয়ে সংকীর্ণ ও সহিংস অর্থে ব্যাখ্যা করে। অথচ সঠিক যুক্তি, যোগ্য আলেমদের বিচার-বিশ্লেষণ এবং মুসলমানদের শতাব্দীব্যাপী গড়ে ওঠা সমৃদ্ধ ফিকহি ঐতিহ্য থেকে মুখ ফিরিয়ে নেয়।

তৃতীয় বৈশিষ্ট্য ছিল মুশরিকদের ছেড়ে মুসলমানদের হত্যা করা। এই বিস্ময়কর ও গভীর তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যটি নববী হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। রাসুলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“তারা মুসলমানদের হত্যা করবে এবং মুশরিকদের ছেড়ে দেবে।”

ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমাও বলেছেন,
“তারা কাফিরদের ব্যাপারে অবতীর্ণ আয়াতগুলো গ্রহণ করে সেগুলো মুমিনদের ওপর প্রয়োগ করেছে।”

ইসলামের প্রকৃত শত্রুদের মোকাবিলা করার পরিবর্তে খারিজিরা তাদের তাকফিরের তরবারি সহমত মুসলমানদের ওপর চালিয়েছে।

দাঈশের মধ্যেও এই একই প্রবণতা সুস্পষ্টভাবে দেখা যায়। তাদের অধিকাংশ রক্তাক্ত হামলার লক্ষ্যবস্তু ছিল মুসলমানরা। তারা শিয়াদের কাফির ঘোষণা করে গণহত্যা চালিয়েছে। সুফিদের মুশরিক আখ্যা দিয়ে শিরশ্ছেদ করেছে। এমনকি তাদের বিরোধিতাকারী সুন্নি মুসলমানদেরও মুরতাদ ঘোষণা করে হত্যা করেছে।

চতুর্থ বৈশিষ্ট্য ছিল মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা, শাসক ন্যায়পরায়ণ হোক কিংবা অন্যায়কারী। খারিজিরা খোলাফায়ে রাশেদিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তারা তাঁদেরও কাফির ঘোষণা করেছিল।

দাঈশও একই পথ অনুসরণ করেছে। তারা সকল মুসলিম শাসককে কাফির ঘোষণা করেছে এবং তাদের রক্ত হালাল মনে করেছে। মসজিদে নূরি, মসুলে আবু বকর আল-বাগদাদি তার বিখ্যাত খুতবায় মুসলিম বিশ্বের প্রত্যেক শাসককে তার স্বঘোষিত খিলাফতের বাইআত গ্রহণের আহ্বান জানিয়েছিল। যারা তা প্রত্যাখ্যান করেছিল, তাদের সে কাফির ঘোষণা করেছিল এবং তাদের হত্যা করাকে বৈধ বলে দাবি করেছিল।

এই চারটি বৈশিষ্ট্য একত্রে খারিজিদের বিচ্যুতিপূর্ণ প্রকৃতি এবং তাদের আধুনিক উত্তরসূরি দাঈশের একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরে। তাদের মধ্যে প্রকৃত পার্থক্য কেবল পদ্ধতিগত, তাদের মূলনীতি কিংবা মতাদর্শগত ভিত্তিতে নয়। খারিজিরা তরবারি ও বক্তৃতার মাধ্যমে লড়াই করত। আর দাঈশ লড়াই করে স্বয়ংক্রিয় অস্ত্র, মর্টার, স্যাটেলাইট যোগাযোগ ও ইন্টারনেটের মাধ্যমে। বাস্তবতা হলো, দাঈশ প্রাচীন খারিজি মতাদর্শেরই এক ভয়াবহ ও রক্তাক্ত রূপ, যা তার সবচেয়ে বর্বর চেহারায় পুনরাবৃত্ত হয়েছে।

Tags: #আলমিরসাদবাংলা#দাঈশখাওয়ারিজ
ShareTweet

related-post

খাওয়ারিজদের পরিচয় | দ্বিতীয় পর্ব
ইতিহাস

খাওয়ারিজদের পরিচয় | দ্বিতীয় পর্ব

ফেব্রুয়ারি 3, 2025
মানবিক আইনের একটি পুনঃপরীক্ষা!
রাজনীতি

মানবিক আইনের একটি পুনঃপরীক্ষা!

এপ্রিল 30, 2026
আজাদ কাশ্মীর নাকি সামরিক কর্মকাণ্ডের অনুশীলনক্ষেত্র?
রাজনীতি

আজাদ কাশ্মীর নাকি সামরিক কর্মকাণ্ডের অনুশীলনক্ষেত্র?

ডিসেম্বর 14, 2025
কাম্বরখেল অভিযানে নিহত দাঈশ সদস্য আবদুল মালিকের ছবিও সংগ্রহ করেছে আল-মিরসাদ
দাঈশ খাওয়ারিজ

কাম্বরখেল অভিযানে নিহত দাঈশ সদস্য আবদুল মালিকের ছবিও সংগ্রহ করেছে আল-মিরসাদ

জুন 20, 2026
কুফরের মজবুত দুর্গ!
রাজনীতি

কুফরের মজবুত দুর্গ!

ফেব্রুয়ারি 27, 2026
ফেরাউনসুলভ ঔদ্ধত্যের উত্থান ও এর ভয়ংকর পতন!
ব্লগ

ফেরাউনসুলভ ঔদ্ধত্যের উত্থান ও এর ভয়ংকর পতন!

অক্টোবর 8, 2026
ইসলামী ব্যবস্থার সুফল | দ্বিতীয় পর্ব
ধর্মীয় নিবন্ধ

ইসলামী ব্যবস্থার সুফল | দ্বিতীয় পর্ব

সেপ্টেম্বর 13, 2025
মুজাহিদ: পাকিস্তানে আত্মগোপনে আইএসআইএস-খোরাসানের নেতা ও সহযোগীরা; তাদের হস্তান্তরের দাবি ইসলামী ইমারতের
দাঈশ খাওয়ারিজ

মুজাহিদ: পাকিস্তানে আত্মগোপনে আইএসআইএস-খোরাসানের নেতা ও সহযোগীরা; তাদের হস্তান্তরের দাবি ইসলামী ইমারতের

অক্টোবর 12, 2025
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | অষ্টম পর্ব
ইতিহাস

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | অষ্টম পর্ব

আগস্ট 22, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৪)

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৪)

    নভেম্বর 23, 2026
    সৃষ্টির ঐশী বিধান ও মানবজাতির দায়িত্ব!

    সৃষ্টির ঐশী বিধান ও মানবজাতির দায়িত্ব!

    নভেম্বর 23, 2026
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার নির্দেশনাবলির গুরুত্ব ও সমাজে এর ইতিবাচক প্রভাব!

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার নির্দেশনাবলির গুরুত্ব ও সমাজে এর ইতিবাচক প্রভাব!

    নভেম্বর 22, 2026
    সম্মানিত আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাবলির পর্যালোচনা ও সামাজিক প্রভাব!

    সম্মানিত আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাবলির পর্যালোচনা ও সামাজিক প্রভাব!

    নভেম্বর 22, 2026

    news

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৪)

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৪)

    নভেম্বর 23, 2026
    সৃষ্টির ঐশী বিধান ও মানবজাতির দায়িত্ব!

    সৃষ্টির ঐশী বিধান ও মানবজাতির দায়িত্ব!

    নভেম্বর 23, 2026
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার নির্দেশনাবলির গুরুত্ব ও সমাজে এর ইতিবাচক প্রভাব!

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার নির্দেশনাবলির গুরুত্ব ও সমাজে এর ইতিবাচক প্রভাব!

    নভেম্বর 22, 2026
    সম্মানিত আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাবলির পর্যালোচনা ও সামাজিক প্রভাব!

    সম্মানিত আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাবলির পর্যালোচনা ও সামাজিক প্রভাব!

    নভেম্বর 22, 2026
    • লাইব্রেরি
    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .