মঙ্গলবার, নভেম্বর 3, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আধুনিক খাও য়া রিজ দাঈশ

দাঈশের প্রপাগাণ্ডা কৌশল ও সামাজিক যোগাযোগমাধ্যম | প্রথম পর্ব

✍🏻 নাঈম বারান

দাঈশের প্রপাগাণ্ডা কৌশল ও সামাজিক যোগাযোগমাধ্যম | প্রথম পর্ব
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

দাঈশের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও চিন্তাগত অনুধ্যানের পরিসরে এক সুবিশাল অর্থনৈতিক পুঁজি ব্যয়িত হয়েছে, যার মূল লক্ষ্য ছিল— গণমাধ্যম ও সাংবাদিকতার মঞ্চকে অবলম্বন করে দাঈশের বর্বরতার প্রতিচ্ছবি বিশ্বমণ্ডলের সামনে উন্মোচিত করা। এই প্রচারাভিযান কখনও ইতিবাচক, কখনও নেতিবাচক দৃষ্টিকোণ থেকে অঙ্কিত হয়েছে।

ইতিবাচক পরিমণ্ডলে চেষ্টার প্রেক্ষাপট ছিল— দাঈশকে এক বিশুদ্ধ ইসলামী সংগঠনের অবয়বে উপস্থাপন করা; তাদেরকে দীন ইসলাম তথা ধর্মীয় মূল্যবোধের খাদেম রূপে পরিচিত করা, যাতে ‘খিলাফত’, ‘খলীফা’ ও আধুনিক ভূ-রাজনৈতিক সীমান্ত বিলুপ্ত করার মতো কিছু আবেগঘন স্লোগান ও পরিভাষার মাধুর্যে সাধারণ মুসলিমদের হৃদয়ে এই মর্মবোধ জাগ্রত হয় যে— এখনই সময়, নিজেদের দীন ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণের নিমিত্তে এ সংগঠনের পতাকার তলে একত্রিত হওয়ার।

তাদের কৌশল ছিল পবিত্র কুরআন ও হাদীসের আয়াতসমূহ ও বাণীসমূহকে বিকৃতরূপে উপস্থাপন করা; সেই নির্দিষ্ট অংশগুলো ছেঁটে-ছাঁটে তুলে ধরা, যা কেবল তাদের অস্তিত্ব ও স্বার্থরক্ষার নিমিত্তে উপযোগী। দুর্ভাগ্যজনকভাবে, কিছু সহজ-সরল ও সীমিতজ্ঞানে সীমাবদ্ধ মুসলিম এই ছলনাময় প্রপাগান্ডার মোহে আবিষ্ট হয়ে তাদের প্রতি আস্থা স্থাপন করেছিল; তবে যখন তারা দাঈশের নৃশংস কর্মযজ্ঞ ও পাশবিক কার্যকলাপ প্রত্যক্ষ করলো, তখন তারা সেই দুঃস্বপ্নভেদী ঘুম থেকে জাগরিত হলো, কিন্তু তখন পর্যন্ত সময়ের করাল গ্রাসে অনেক কিছু বিলীন হয়ে গিয়েছিল। কেননা, দাঈশ নিজস্ব হিংস্র প্রকৃতির অনুরূপ তাদেরই নির্মম অবসান ঘটায়, যারা একদা তাদের সঙ্গী ছিল।

দাঈশের সমগ্র সম্প্রচার ও প্রকাশনায় কদর্য চরমপন্থা, শৈথিল্যহীন সহিংসতা ও উগ্র কূপমণ্ডুকতা ফুটে ওঠে; যেখানে হুমকিসূচক ও বিভীষিকাময় ভাষা ব্যবহৃত হয়। অধিকাংশ সময় এ সকল বিষয়বস্তু মৌলিক ভাষায় নয়, বরং অনূদিত রূপে আবির্ভূত হয়; কারণ তাদের অর্থনৈতিক পৃষ্ঠপোষকরা নিজ নিজ ভাষায় উপকরণ সরবরাহ করে থাকে, আর দাঈশ সেই সকল উপাদানকে নিজেদের প্রয়োজনে অনুবাদ করে নির্দিষ্ট ব্যঞ্জনায় প্রচার করে।

এখানে আমরা সংক্ষেপে দাঈশে লোকবল নিয়োগ ও তাদের অন্তর্ভুক্তির পদ্ধতি সম্পর্কেও আলোকপাত করবো। দুর্ভাগ্যজনকভাবে, তারা সাধারণ মানুষের দৈন্যদশা, সংকট ও অর্থনৈতিক দুর্বলতাকে নির্মমভাবে ব্যবহার করেছে। যাদেরকে নিয়োগ করা হয়েছে, তাদেরকে মোটা অঙ্কের পারিশ্রমিক, আর্থিক সুবিধা ও বিশেষ মর্যাদার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এই সব সুবিধা কেবল প্রথম কয়েক মাস পর্যন্ত সীমিত ছিল। পরবর্তী সময়ে তাদের কেবল একেকটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং অবশেষে তাদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করা হয়েছে।

আশ্চর্যের বিষয় হলো, দাঈশের এই নিয়োগপ্রাপ্তরা তাদের বেতন স্থানীয় মুদ্রায় নয়, বরং ডলার বা ইউরোতে প্রকাশ করত এবং প্রায়শই পাঁচশোর অধিক পরিমাণ ডলার প্রদানের দাবি করত। এ কারণে কিছু বেকার তরুণ ইরান বা অন্যান্য দেশে শ্রমিক হিসেবে যাওয়ার পরিবর্তে দাঈশের মিথ্যা প্রস্তাবকে অধিক আকর্ষণীয় মনে করেছিল। অথচ, এ ঘটনা একটি তিক্ত বাস্তবতাকে উদ্ঘাটন করে— আর তা হলো, দাঈশের এই সদস্য বা যোদ্ধারা আদতে কোনো ঈমান, কোনো ইসলামী আদর্শ অথবা কোনো পবিত্র অনুভূতি ধারণ করে না; বরং তারা নিছক সম্পদের পূজারী, এমন এক শক্তির দাসত্ব করে চলেছে যার প্রকৃত উৎস ও আর্থিক পৃষ্ঠপোষকতা আজও পরিপূর্ণরূপে উদঘাটিত হয়নি।

সাধারণ জনগণকে দাঈশে অন্তর্ভুক্ত করার দ্বিতীয় মাধ্যম ছিল কেবল অর্থনৈতিক প্রলোভনই নয়; বরং দীন ও জিহাদের নামে চালানো প্রবল প্রপাগাণ্ডাও। তারা নিজেদেরকে জিহাদ ও ইসলামী সংগ্রামের পথে অগ্রসর বলে প্রচার করে, অথচ তাদের এই ধোঁকাবাজি, মিথ্যা ও প্রতারণামূলক দাবি তাদের শয়তানী ও বর্বরতাপূর্ণ কার্যকলাপের দ্বারা সম্পূর্ণরূপে উন্মোচিত হয়ে পড়েছে।

অনেক সময় দেখা গেছে, তারা কোনো নির্দোষ ব্যক্তিকে অপহরণ করেছে এবং তার মুক্তির শর্ত হিসেবে তার পরিবারের কাউকে দাঈশে যোগ দেওয়ার জন্য বাধ্য করেছে; এরপরই সেই বন্দিকে মুক্তি দিয়েছে।

Tags: #আলমিরসাদবাংলা#দাঈশখাওয়ারিজ
ShareTweet

related-post

পাকিস্তান: দ্বিমুখী মানদণ্ড ও কূটকৌশলী রাজনীতির ফাঁদে!
রাজনীতি

পাকিস্তান: দ্বিমুখী মানদণ্ড ও কূটকৌশলী রাজনীতির ফাঁদে!

অক্টোবর 7, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | একাদশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | একাদশ পর্ব

সেপ্টেম্বর 1, 2025
মালয়েশিয়ায় দাঈশকে সমর্থন ও সন্ত্রাসী উপকরণ রাখার দায়ে দুই বাংলাদেশি গ্রেফতার
দাঈশ খাওয়ারিজ

মালয়েশিয়ায় দাঈশকে সমর্থন ও সন্ত্রাসী উপকরণ রাখার দায়ে দুই বাংলাদেশি গ্রেফতার

আগস্ট 15, 2025
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | ষষ্ঠদশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | ষষ্ঠদশ পর্ব

নভেম্বর 16, 2025
গেরিলা যুদ্ধ: আফগানিস্তানের অজেয় ইতিহাস ও অঞ্চলে নতুন রণাঙ্গন!
আফগানিস্তান

গেরিলা যুদ্ধ: আফগানিস্তানের অজেয় ইতিহাস ও অঞ্চলে নতুন রণাঙ্গন!

অক্টোবর 22, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | ষষ্ঠ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | ষষ্ঠ পর্ব

আগস্ট 17, 2025
বিশ্ব আদালত কি আদৌ জানে ন্যায়বিচার কাকে বলে?
রাজনীতি

বিশ্ব আদালত কি আদৌ জানে ন্যায়বিচার কাকে বলে?

জুলাই 15, 2025
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | দশম পর্ব
ইতিহাস

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | দশম পর্ব

আগস্ট 29, 2025
তাখারে আইএসআইএস এবং জাবাহায়ে মক্বাওমাত (প্রতিরোধ ফ্রন্ট) বিদ্রোহীদের একটি যৌথ গ্রুপের বিরুদ্ধে অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে
আধুনিক খাও য়া রিজ

তাখারে আইএসআইএস এবং জাবাহায়ে মক্বাওমাত (প্রতিরোধ ফ্রন্ট) বিদ্রোহীদের একটি যৌথ গ্রুপের বিরুদ্ধে অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে

জুলাই 14, 2024

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র!

    বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র!

    নভেম্বর 2, 2026
    থলের বিড়াল বেরিয়ে এসেছে!

    থলের বিড়াল বেরিয়ে এসেছে!

    নভেম্বর 1, 2026
    পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকায় গ্রেপ্তার হওয়া দাঈশ সদস্য উগুর বাহাদির কে?

    পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকায় গ্রেপ্তার হওয়া দাঈশ সদস্য উগুর বাহাদির কে?

    অক্টোবর 31, 2026
    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৩)

    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৩)

    অক্টোবর 31, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist