মঙ্গলবার, মার্চ 10, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | সপ্তম পর্ব

✍🏻 আবু রাইয়ান হামিদী

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | সপ্তম পর্ব
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

মক্কার বাহিনী ফিরে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এল:
যখন কাফেলা নিরাপদে পৌঁছে গেল, তখন আবু সুফিয়ান মক্কার বাহিনীকে সংবাদ পাঠালেন— তোমরা কাফেলার নিরাপত্তার জন্য এসেছিলে, এখন কাফেলা নিরাপদ, কাজেই তোমরা মক্কায় ফিরে যাও। এ সংবাদ পৌঁছালে, কিছু নেতার অভিমত ছিল, ফিরে যাওয়া উচিত। কিন্তু অধিকাংশের মত ছিল, আমরা বদর পর্যন্ত এগিয়ে যাব, যাতে মুসলিমদের দেখিয়ে দেওয়া যায় কুরাইশের কাফেলায় আক্রমণ কোনো সহজ ব্যাপার নয়।

আবু জাহল অত্যন্ত ঔদ্ধত্যের সঙ্গে বলল, “আমরা কখনোই মক্কায় ফিরে যাব না। বরং বদরে গিয়ে উট জবাই করব, লোকদের খাওয়াব, মদের আসর বসাব, গান-বাজনার আসর জমাব; যাতে আরবদের অন্তরে আমাদের জৌলুশ ও দাপট গেঁথে যায়।”

তবুও কিছু মানুষ ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আবু জাহল তাদের অনুমতি দেয়নি। ফলে বাহিনী বদরের দিকে রওনা হয়। তবে বানু যুহরাহ গোত্র, যাদের সংখ্যা ছিল প্রায় তিন শত, তারা ফিরে যায়; ফলে বাহিনীর সংখ্যা কমে প্রায় এক হাজারে দাঁড়ায়।

বানু যুহরাহ গোত্রের নেতা ছিলেন আখনাস ইবনে শুরাইক। এই সিদ্ধান্তের কারণে গোত্রে তার বিশেষ মর্যাদা প্রতিষ্ঠিত হয়।

রসূলুল্লাহ ﷺ জরুরি পরামর্শসভার আহ্বান করলেন, কারণ পরিস্থিতি ছিল খুবই স্পর্শকাতর। একটি পূর্ণ অস্ত্রে সজ্জিত বাহিনী একটি অসজ্জিত, নিরস্ত্র বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল ইসলামের প্রদীপ নিভিয়ে দেওয়া, এবং মদিনায় দ্রুত ছড়িয়ে পড়া ইসলামের আলো ও মর্যাদা মুছে ফেলা।

রসূলুল্লাহ ﷺ ও তাঁর সাহাবাগণ যখন ‘যুফরান’ নামক স্থানে অবস্থান করছিলেন, তখন তাঁরা এই যুদ্ধ-অভিপ্রায় সম্পর্কে অবগত হন। তখন তিনি শূরার সভা আহ্বান করলেন, সাহাবাদের একত্রিত করলেন এবং বললেন, “আমাকে পরামর্শ দাও!”

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে চমৎকার বক্তব্য রাখেন। এমন স্বভাবমণ্ডিত ও সাহসিকতায় ভরা কথা বলেন যা সকলের মনোবল দৃঢ় করে তোলে।

পুনরায় রাসূলুল্লাহ ﷺ বলেন, “আমাকে পরামর্শ দাও!”

উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতোই উত্তেজনায় ও সাহসে পরিপূর্ণ বক্তব্য রাখেন।

তৃতীয়বার রাসূলুল্লাহ ﷺ বললেন, “আমাকে পরামর্শ দাও!”
তখন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে এমন এক ভাষণ দেন যা দুর্বল মনকে দৃঢ়তায় ভরিয়ে দেয়। ইতিহাসের পৃষ্ঠায় তাঁর সেই শব্দগুচ্ছ দীপ্তিময় হয়ে আছে।

তাঁর ভাষণের সারাংশ ছিল:
“হে আল্লাহর রসূল! আপনি আল্লাহ যা আদেশ দিয়েছেন, তা-ই করুন। আমরা বনি ইসরাইলের মতো হব না, যারা বলেছিল— ‘আপনি ও আপনার রব যান এবং যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকি।’ বরং আমরা বলব— ‘আপনি ও আপনার রব যান এবং যুদ্ধ করুন, আমরা আপনার সঙ্গে আছি! আমরা আপনার ডান, বাম, সম্মুখ ও পশ্চাদ, সর্বদিক থেকে শত্রুর মোকাবিলা করব।’”

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথাগুলো শুনে রসূলুল্লাহ ﷺ এর মুখমণ্ডল আনন্দে দীপ্ত হয়ে ওঠে। তিনি মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর জন্য কল্যাণের দোয়া করেন।

আবু আইউব আনসারি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথোপকথনের পর প্রতিটি সাহাবির ইচ্ছা হচ্ছিল, যদি এ কথাগুলো আমার মুখ থেকে বের হতো! কারণ, প্রতিটি সাহাবির হৃদয়ে এই অনুভবই ছিল, কিন্তু প্রকাশের সৌভাগ্য মিকদাদের ভাগ্যে জুটেছিল।

এই তিনজন সাহাবি ছিলেন মুহাজিরদের অন্তর্ভুক্ত। এরপর রসূলুল্লাহ ﷺ আবার বললেন, “আমাকে পরামর্শ দাও!”

এবার তাঁর উদ্দেশ্য ছিল আনসারদের মতামত জানা। যাতে তাদের অন্তরের ভাবনা ও সংকল্প স্পষ্টভাবে উঠে আসে।

তখন সা‘দ ইবনে মু‘আয রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আনসারদের পক্ষ থেকে চমৎকার ও উদ্দীপনাময় বক্তব্য রাখেন।

তাঁর বক্তৃতা বিশদ ছিল, কিন্তু একটি স্থানে তিনি বলেন:
“আপনি যদি আমাদের আদেশ দেন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে, তবে আমরা বিনা দ্বিধায় ঝাঁপিয়ে পড়ব। আমাদের মধ্য থেকে কেউ পেছনে থাকবে না। আমাদের জন্য শত্রুর সঙ্গে জিহাদ প্রিয়, এবং আমরা আল্লাহর কাছ থেকে আশা করি যে,তিনি আমাদের এমন আমলের তাওফিক দেবেন, যা আপনাকে সন্তুষ্ট করবে।”

এই কথা শুনে রসূলুল্লাহ ﷺ বললেন:
“চলো, এবং সুসংবাদ গ্রহণ করো! আল্লাহ আমাকে দু’টি দলের একটির (হোক কুরাইশের বাহিনী বা আবু সুফিয়ানের কাফেলা) প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর কসম! আমি যেন কুরাইশের নেতাদের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি।”

এরপর বাহিনী যুফরান থেকে রওনা হলো। তারা খাবিরাতাইন, হানান ও আসাফির পর্বত পার হলো এবং রমযান মাসের সপ্তদশ রাতে, শুক্রবার, বদর নামক স্থানে পৌঁছাল। তারা বদরের নিকটবর্তী স্থানে শিবির স্থাপন করল।

Tags: #আলমিরসাদবাংলা#ইতিহাস#বদর#যুদ্ধ
ShareTweet

related-post

মুহাম্মাদ ইবন তুমারত এবং খাওয়ারিজদের দাবী
ইতিহাস

মুহাম্মাদ ইবন তুমারত এবং খাওয়ারিজদের দাবী

ডিসেম্বর 6, 2024
তুরস্কের ইরাকি কাউন্সিল অফিসে একজন গুরুত্বপূর্ণ আইএসআইএস কমান্ডারের অবাধ বিচরণ ইরাকি জনগণের শোক ও ক্ষোভের কারণ হয়েছে
ব্রেকিং নিউজ

তুরস্কের ইরাকি কাউন্সিল অফিসে একজন গুরুত্বপূর্ণ আইএসআইএস কমান্ডারের অবাধ বিচরণ ইরাকি জনগণের শোক ও ক্ষোভের কারণ হয়েছে

সেপ্টেম্বর 7, 2024
মাওলানা ফযলুর রহমানকে হত্যার জন্য টার্গেট করেছে আইএসআইএস!
নিউজ

মাওলানা ফযলুর রহমানকে হত্যার জন্য টার্গেট করেছে আইএসআইএস!

ফেব্রুয়ারি 19, 2025
সুলতান আযিয আযযাম খারিজিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের শিকার!
দাঈশ খাওয়ারিজ

সুলতান আযিয আযযাম খারিজিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের শিকার!

ডিসেম্বর 20, 2025
বুদ্ধিবৃত্তিক উপনিবেশবাদ এবং এর প্রভাবের পদ্ধতি
রাজনৈতিক লেখা

বুদ্ধিবৃত্তিক উপনিবেশবাদ এবং এর প্রভাবের পদ্ধতি

সেপ্টেম্বর 29, 2024
আমেরিকা; বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ
রাজনৈতিক লেখা

আমেরিকা; বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ

সেপ্টেম্বর 22, 2024
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | প্রথম পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | প্রথম পর্ব

জুলাই 23, 2025
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | তৃতীয় পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | তৃতীয় পর্ব

জানুয়ারি 31, 2025
আল মিরসাদ অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের জন্য তাদের নতুন ওয়েবসাইট “মীক্বাত” চালু করেছে
নিউজ

আল মিরসাদ অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের জন্য তাদের নতুন ওয়েবসাইট “মীক্বাত” চালু করেছে

ফেব্রুয়ারি 5, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    মে 12, 2024
    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আগস্ট 23, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উলামায়ে কেরামের দায়িত্ব!

    পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উলামায়ে কেরামের দায়িত্ব!

    মার্চ 9, 2026
    পেশোয়ারে কাবুল ব্যাংক শাখার হামলার মাস্টারমাইন্ড নিহত!

    পেশোয়ারে কাবুল ব্যাংক শাখার হামলার মাস্টারমাইন্ড নিহত!

    মার্চ 9, 2026
    আবাবিল ও হাতি: শক্তি, ওজন এবং আদর্শের এক সহজ গল্প!

    আবাবিল ও হাতি: শক্তি, ওজন এবং আদর্শের এক সহজ গল্প!

    মার্চ 8, 2026
    আমেরিকার নতুন পরিকল্পনা এবং অঞ্চলে তা বাস্তবায়নে একটি বিশেষ মহলের অপতৎপরতা! ​

    আমেরিকার নতুন পরিকল্পনা এবং অঞ্চলে তা বাস্তবায়নে একটি বিশেষ মহলের অপতৎপরতা! ​

    মার্চ 7, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Go to mobile version