রবিবার, অক্টোবর 25, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আফগানিস্তান

সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হিফযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! | পর্ব ৪

✍🏻 করিম আকরামি

সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হিফযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! | পর্ব ৪
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ, একটি পবিত্র সমাজ গঠনের পথ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ ইসলামের অন্যতম মৌলিক দায়িত্ব। সমাজের কল্যাণ রক্ষা এবং দুর্নীতি ও অনাচারের বিস্তার রোধে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাঁর বিভিন্ন বক্তব্যে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধকে কেবল একটি সাধারণ ধর্মীয় দায়িত্ব হিসেবে নয়, বরং ইসলামী ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন। দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর স্থানীয় কর্মকর্তা, আলেম ও গোত্রপ্রধানদের সঙ্গে কান্দাহারে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেন, বিশ বছরের জিহাদের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের দায়িত্ব পালন করা।

এই বক্তব্য থেকে নেতৃত্বের চিন্তাধারায় এই দায়িত্বের কেন্দ্রীয় অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। এর মাধ্যমে বোঝা যায়, এই মূলনীতির বাস্তবায়নকে আফগান জাতির দীর্ঘ বছরের জিহাদ, সংগ্রাম ও আত্মত্যাগের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচনা করা হয়। আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ ও বারবার ফিরে আসা বিষয় হলো, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের ক্ষেত্রে তাঁর সুসংগঠিত ও সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী, দ্বীনের ব্যাখ্যা ও শিক্ষা দেওয়ার দায়িত্ব আলেমদের, আর শরয়ি বিধানগুলো বাস্তবায়ন এবং সেগুলোর জন্য প্রয়োজনীয় পরিবেশ ও ব্যবস্থা গড়ে তোলার দায়িত্ব সরকারের।

আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর দৃষ্টিতে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ ইসলামী ব্যবস্থাকে শক্তিশালী ও স্থিতিশীল করে এবং এ দায়িত্ব পালন করা প্রত্যেক মুসলমানের ধর্মীয় কর্তব্য। এ থেকে বোঝা যায়, তিনি এই দায়িত্বকে কেবল প্রশাসনিক কিংবা সরকারি কাজ হিসেবে দেখেন না; বরং সব মুসলমানের ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করেন, যার যথাযথ পালনের মাধ্যমে ইসলামী ব্যবস্থার অস্তিত্ব ও সমাজের সুস্থতা নিশ্চিত হয়। পাক্তিয়া প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আরেক বৈঠকেও তিনি সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধসংক্রান্ত আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিকে ইসলামী বিধিবিধান বাস্তবায়নের উপযোগী বলে অভিহিত করেন।

বিশ্লেষণধর্মী দৃষ্টিতে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের প্রতি আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর গুরুত্বারোপকে কয়েকটি মৌলিক দিকের আলোকে পর্যালোচনা করা যায়।

প্রথমত, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতি সমর্থন
সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধসংক্রান্ত আইনটি একটি ভূমিকা, চারটি অধ্যায় ও ৩৫টি অনুচ্ছেদ নিয়ে গঠিত। আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ এতে স্বাক্ষর করার পর আইনটি সরকারি গেজেটে প্রকাশিত হয় এবং এর বাস্তবায়নের দায়িত্ব সৎকাজের আদেশ, অসৎকাজে নিষেধ ও অভিযোগ গ্রহণবিষয়ক মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়। এই আইন অনুযায়ী, মন্ত্রণালয়কে ইসলামী শরিয়ত ও হানাফি ফিকহের আলোকে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের দায়িত্ব পালন করতে হয়। পাশাপাশি জনগণের মধ্যে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং জাতিগত, ভাষাগত ও আঞ্চলিক বিদ্বেষ প্রতিরোধের দায়িত্বও এই মন্ত্রণালয়ের ওপর রয়েছে।

দ্বিতীয়ত, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ পালনের ক্ষেত্রে নৈতিক নীতিমালা অনুসরণ
এই আইনে মানুষের মর্যাদা ও মানবিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন, তাদের সঙ্গে সদাচরণ, কোমলভাবে উপদেশ ও নসিহত করা, মানুষের ব্যক্তিগত পাপাচার প্রকাশ করা থেকে বিরত থাকা এবং তাদের গোপনীয় বিষয়ে অনুসন্ধান না করাকে হিসবার মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব নীতিমালা স্পষ্ট করে যে, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের দায়িত্ব প্রজ্ঞা, উত্তম উপদেশ এবং মানুষের মর্যাদার প্রতি সম্মান বজায় রেখে পালন করতে হবে। সহিংসতা কিংবা মানুষের ব্যক্তিগত জীবনে অনধিকার হস্তক্ষেপের মাধ্যমে নয়।

তৃতীয়ত, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সঙ্গে আলেমদের সহযোগিতার ভূমিকা
আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ আলেমদের সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি তাঁদের নিজ নিজ মসজিদে প্রতিদিন মুসল্লি ও সাধারণ মানুষের সামনে ঈমান, আকিদা ও নামাজসংক্রান্ত বিষয়গুলো ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন। এসব নির্দেশনা সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের ক্ষেত্রে নেতৃত্বের সুসংগঠিত ও পদ্ধতিনির্ভর দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এই দৃষ্টিভঙ্গিতে দ্বীনের ব্যাখ্যা ও শিক্ষা দেওয়ার দায়িত্ব আলেমদের ওপর এবং ইসলামী বিধিবিধান বাস্তবায়ন ও তার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত।

চতুর্থত, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের সঙ্গে মানুষের শরয়ি অধিকারের সম্পর্ক
নারীদের শরয়ি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জোরপূর্বক বিবাহ, মোহর, ভরণপোষণ ও উত্তরাধিকারসংক্রান্ত অসংখ্য অভিযোগ ও মামলা নিয়ে কাজ করেছে। পাশাপাশি নারীদের ওপর নির্যাতন প্রতিরোধেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ থেকে বোঝা যায়, আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর দৃষ্টিতে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ কেবল অন্যায় প্রতিরোধের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর অন্তর্ভুক্ত হলো বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা এবং সমাজের দুর্বল ও অসহায় শ্রেণির পাশে দাঁড়ানো।

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের প্রতি আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর গুরুত্বারোপের পেছনে রয়েছে ব্যক্তি ও সমাজের সংস্কারে এই দায়িত্বের ভূমিকা সম্পর্কে গভীর উপলব্ধি। মন্ত্রণালয়কে সমর্থন দেওয়া এবং আলেমদের এই প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতায় উৎসাহিত করার মাধ্যমে তিনি এই ঐশী দায়িত্ব পালনের জন্য একটি সুসংগঠিত ও সমন্বিত কার্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছেন, যাতে আফগান সমাজ পবিত্রতা, তাকওয়া এবং শরিয়তের বিধিবিধানের প্রতি আনুগত্যের পথে এগিয়ে যেতে পারে। প্রজ্ঞা ও উত্তম আচরণের সঙ্গে সমন্বিত এই পদ্ধতি সমাজের চিন্তাধারা ও আচরণে গভীর পরিবর্তনের ভিত্তি স্থাপন করতে পারে এবং ইসলামী ব্যবস্থাকে তার উচ্চতর লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।

অভিজ্ঞতা প্রমাণ করেছে, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধের দায়িত্ব পালন ছাড়া সমাজ সংস্কার কোনোভাবেই সম্ভব নয়।

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ ইসলামী সমাজের সুদৃঢ় স্তম্ভ। এই স্তম্ভ দুর্বল হয়ে পড়লে সমগ্র সমাজব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে পড়ে।

Tags: #আফগানিস্তান#আমীরুলমুমিনীন#আলমিরসাদবাংলা
ShareTweet

related-post

পরীক্ষিত জিনিস পুনরায় পরীক্ষা করাটা ভুল!
ব্লগ

পরীক্ষিত জিনিস পুনরায় পরীক্ষা করাটা ভুল!

অক্টোবর 16, 2025
আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী
আফগানিস্তান

আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

আগস্ট 23, 2024
১৫ আগস্ট : ইসলামি ইমারাত আফগানিস্তানের সফল পররাষ্ট্রনীতি
রাজনীতি

১৫ আগস্ট : ইসলামি ইমারাত আফগানিস্তানের সফল পররাষ্ট্রনীতি

আগস্ট 15, 2025
কাল্পনিক রেখা বরাবর সন্ত্রাসের ঢেউ! ​
রাজনীতি

কাল্পনিক রেখা বরাবর সন্ত্রাসের ঢেউ! ​

মার্চ 31, 2026
আইএস একটি মহামারির নাম | ত্রয়োবিংশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | ত্রয়োবিংশ পর্ব

জুলাই 19, 2025
লাল মসজিদ— নিপীড়ন ও দমন-পীড়নের অন্ধকার ইতিহাস এবং অবিরাম প্রতিরোধের সংগ্রাম
ইতিহাস

লাল মসজিদ— নিপীড়ন ও দমন-পীড়নের অন্ধকার ইতিহাস এবং অবিরাম প্রতিরোধের সংগ্রাম

মার্চ 10, 2025
একজন পরাজিত জুয়াড়ির মনস্তাত্ত্বিক অবস্থা!
রাজনীতি

একজন পরাজিত জুয়াড়ির মনস্তাত্ত্বিক অবস্থা!

জুন 14, 2026
খাওয়ারিজদের পরিচয় | দ্বিতীয় পর্ব
ইতিহাস

খাওয়ারিজদের পরিচয় | দ্বিতীয় পর্ব

ফেব্রুয়ারি 3, 2025
আইএস একটি মহামারির নাম | ষোড়শ অধ্যায়
দাঈশ

আইএস একটি মহামারির নাম | ষোড়শ অধ্যায়

ফেব্রুয়ারি 22, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হিফযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! | পর্ব ৪

    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হিফযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! | পর্ব ৪

    অক্টোবর 25, 2026
    হে পাকিস্তানের জনগণ! সামরিক রেজিম ও সামরিক এস্টাবলিশমেন্টই আসলে আপনাদের সবচেয়ে বড় সমস্যা!

    হে পাকিস্তানের জনগণ! সামরিক রেজিম ও সামরিক এস্টাবলিশমেন্টই আসলে আপনাদের সবচেয়ে বড় সমস্যা!

    অক্টোবর 25, 2026
    সমকালীন ষড়যন্ত্রকারীদের ফাঁদে পাখতুনখাওয়া: আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এক বিপজ্জনক খেলা! | পর্ব ২ ও শেষ

    সমকালীন ষড়যন্ত্রকারীদের ফাঁদে পাখতুনখাওয়া: আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এক বিপজ্জনক খেলা! | পর্ব ২ ও শেষ

    অক্টোবর 24, 2026
    ইবরাহিমি আত্মত্যাগের পদাঙ্ক অনুসরণে!

    ইবরাহিমি আত্মত্যাগের পদাঙ্ক অনুসরণে!

    অক্টোবর 24, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist