শনিবার, অক্টোবর 31, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আল মিরসাদ প্রকাশনা

পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকায় গ্রেপ্তার হওয়া দাঈশ সদস্য উগুর বাহাদির কে?

পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকায় গ্রেপ্তার হওয়া দাঈশ সদস্য উগুর বাহাদির কে?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকায় গ্রেপ্তার হওয়া দাঈশ সদস্য উগুর বাহাদির কে?তুরস্কের গণমাধ্যম ৩০ অক্টোবর জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা আফগানিস্তান-পাকিস্তান অঞ্চলে উগুর বাহাদির নামের এক তুর্কি নাগরিক ও দাঈশ সদস্যকে গ্রেপ্তার করে তুরস্কে নিয়ে গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় তুর্কি গণমাধ্যম সাধারণত পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকায় দাঈশ সদস্যদের গ্রেপ্তারের অভিযানসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের সময় গোয়েন্দা ও রাজনৈতিক বিবেচনায় ‘আফগানিস্তান-পাকিস্তান অঞ্চল’ পরিভাষাটি ব্যবহার করে থাকে।

গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম জানিয়েছে, আবদুল্লাহ ছদ্মনামে পরিচিত বাহাদির ২০২৪ সালে অপর এক তুর্কি দাঈশ সদস্য ওজগুর আলতুনের নির্দেশনায় তুরস্ক থেকে ‘আফগানিস্তান-পাকিস্তান অঞ্চলে’ গিয়েছিল। এ ছাড়া সে দাঈশের বিভিন্ন প্রশিক্ষণশিবিরে নানা দায়িত্বও পালন করেছিল।

আল-মিরসাদ নিজস্ব সূত্রের মাধ্যমে উগুর বাহাদির সম্পর্কে বিস্তারিত ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করেছে। এসব সূত্রের তথ্য অনুযায়ী, বাহাদিরকে চলতি বছরের মার্চ মাসে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তার গ্রেপ্তারের খবর প্রকাশ্যে এসেছে এখন।

আল-মিরসাদের সংগৃহীত তথ্যে জানা গেছে, কাজিমের ছেলে উগুর বাহাদির ১৪০৩ হিজরি শামসি সালে তুরস্ক থেকে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছায়। পরে সে বেলুচিস্তানের মাস্তুংয়ে চলে যায়।

মাস্তুংয়ের প্রশিক্ষণশিবিরগুলোতে অনুষ্ঠিত ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের একজন ছিল সে। সেখানে দাঈশ সদস্যদের কাছে তার পরিচিতি ছিল আবদুর রহমান নামে। প্রশিক্ষণ শেষ করার পর অন্য কোথাও যাওয়ার অপেক্ষায় সে মুয়াবিয়া প্রশিক্ষণকেন্দ্রে অবস্থান করছিল। সেখানে তার নির্দিষ্ট কোনো দায়িত্ব ছিল না।

সূত্রগুলো আরও জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারির শেষভাগে মাস্তুংয়ে দাঈশের কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেলে সংগঠনটির নেতৃত্বের নির্দেশে উগুর বাহাদির অন্য দাঈশ সদস্যদের সঙ্গে খাইবার পাখতুনখাওয়ার ওরাকজাইয়ে চলে যায়। এরপর সে আবদুল্লাহ ছদ্মনামে পরিচিত হয়।

ওরাকজাইয়ে প্রথমে সে হামজা নামের স্থানীয় এক দাঈশ কমান্ডারের সঙ্গে অবস্থান করছিল। ২০ ফেব্রুয়ারি ওরাকজাইয়ের তুরসমত এলাকায় হামজা নিহত হলে সে হাজি রহমান (আবু নাসির) নেতৃত্বাধীন দলে যোগ দেয়। ২৮ ফেব্রুয়ারি ওরাকজাইয়ের গালজু এলাকায় এক অভিযানে হাজি রহমান নিহত হলে বাহাদির ও তার আরেক সহযোগী মুহাম্মদের ছেলে ইউনুস, যে ইয়াসির নামে পরিচিত ছিল, পেশোয়ারে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পথে স্থানীয় পুলিশের একটি তল্লাশিচৌকিতে তারা গ্রেপ্তার হয়।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, পুলিশ প্রথমে ওই দুজনকে মাদক পাচারকারী বলে সন্দেহ করেছিল। পরে তাদের প্রকৃত পরিচয় শনাক্ত করে। সে সময় দুজনের ছবিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

সূত্রগুলোর দাবি, আকস্মিকভাবে ঘটে যাওয়া এই গ্রেপ্তারকে পরিকল্পিত অভিযানের ফলাফল হিসেবে উপস্থাপনের পেছনে উদ্দেশ্য হলো, পাকিস্তানের সামরিক রেজিমের জন্য বিভিন্ন সুবিধা ও ছাড় আদায় করা।

অতীতেও তুর্কি নাগরিকসহ দাঈশের বেশ কয়েকজন বিদেশি সদস্যকে পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে হস্তান্তর করা হয়েছে। বাহাদিরের ক্ষেত্রেও সুবিধা ও ছাড় আদায়ের উদ্দেশ্যে সাজানো কাহিনি ও কৃত্রিম পরিস্থিতির মাধ্যমে একই কাজ করা হয়েছে। আল-মিরসাদ সে সময় এসব ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

ShareTweet

related-post

পাকিস্তানি সামরিক ব্যবস্থা এবং জায়নবাদী কর্মকাণ্ড!
রাজনীতি

পাকিস্তানি সামরিক ব্যবস্থা এবং জায়নবাদী কর্মকাণ্ড!

মার্চ 18, 2026
গাযযার পরিস্থিতি সম্পর্কে সচেতন হোন
আল মিরসাদ প্রকাশনা

গাযযার পরিস্থিতি সম্পর্কে সচেতন হোন

জুলাই 16, 2024
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | একাদশ পর্ব
দাঈশ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | একাদশ পর্ব

সেপ্টেম্বর 1, 2025
মুজাহিদ: আফগানিস্তানকে অস্থিতিশীল করতে পাকিস্তানের সেনাবাহিনীর একটি গোষ্ঠী আইএসআইএস জঙ্গিদের আশ্রয় দিচ্ছে
দাঈশ খাওয়ারিজ

মুজাহিদ: আফগানিস্তানকে অস্থিতিশীল করতে পাকিস্তানের সেনাবাহিনীর একটি গোষ্ঠী আইএসআইএস জঙ্গিদের আশ্রয় দিচ্ছে

অক্টোবর 12, 2025
বাঘলান প্রদেশে খাওয়ারিজদের সহযোগিতাকারী দুই প্রধান বিদ্রোহী নিহত হয়েছে
আধুনিক খাও য়া রিজ

বাঘলান প্রদেশে খাওয়ারিজদের সহযোগিতাকারী দুই প্রধান বিদ্রোহী নিহত হয়েছে

জুন 30, 2024
বুরকিনা ফাসোতে একিউ দুই আইএসআইএস জঙ্গিকে জাহান্নামে পাঠিয়েছে
নিউজ

বুরকিনা ফাসোতে একিউ দুই আইএসআইএস জঙ্গিকে জাহান্নামে পাঠিয়েছে

ডিসেম্বর 11, 2024
আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইসলামী ইমারাতের সম্পর্ক  [ দ্বিতীয় ও শেষ পর্ব ]
রাজনীতি

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইসলামী ইমারাতের সম্পর্ক [ দ্বিতীয় ও শেষ পর্ব ]

মে 14, 2025
আইএস একটি মহামারির নাম | ত্রয়োবিংশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | ত্রয়োবিংশ পর্ব

জুলাই 19, 2025
আইএসআইএসের পেছনে কাদের হাত রয়েছে?
দাঈশ

আইএসআইএসের পেছনে কাদের হাত রয়েছে?

অক্টোবর 26, 2024

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকায় গ্রেপ্তার হওয়া দাঈশ সদস্য উগুর বাহাদির কে?

    পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন এলাকায় গ্রেপ্তার হওয়া দাঈশ সদস্য উগুর বাহাদির কে?

    অক্টোবর 31, 2026
    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৩)

    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৩)

    অক্টোবর 31, 2026
    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! | পর্ব ৫

    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! | পর্ব ৫

    অক্টোবর 29, 2026
    পাকিস্তানি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে সন্ত্রাসীদের পুনরায় মদদ দিচ্ছে!

    পাকিস্তানি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে সন্ত্রাসীদের পুনরায় মদদ দিচ্ছে!

    অক্টোবর 29, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist