শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ব্লগ

খাওয়ারিজদের পরিচয় | দশম পর্ব

✍🏻 রাশেদ শফীক

খাওয়ারিজদের পরিচয় | দশম পর্ব
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আলিমগণের দৃষ্টিতে খারেজিদের শরিয়তসম্মত হুকুম
পূর্ববর্তী আলোচনায় আমরা খারেজিদের কতিপয় বৈশিষ্ট্য তুলে ধরেছি। তারা কুরআন তিলাওয়াত করত বটে, তবে সেই তিলাওয়াতের প্রভাব তাদের কণ্ঠনালী অতিক্রম করে অন্তরে প্রবেশ করত না। ইতিহাস সাক্ষ্য দেয়, খারেজিরা বাহ্যিক দৃষ্টিতে সাধু-পরায়ণ ও ইবাদতগুজাররূপে প্রতিভাত হলেও, তাদের অন্তর ছিল অন্ধ, কর্ণদ্বার বধির এবং আত্মা বিদ্বেষ ও বিদ্রোহে পূর্ণ।

তাদের ধারণা ছিল যে, তারা হকপন্থী—অথচ বাস্তবিক অর্থে তারা কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ করত নিজেদের কামনা-বাসনার অনুসারে। এই কারণেই হযরত আবদুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু আনহু বারংবার বলতেন:
“খারেজিরা আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বনিকৃষ্ট জাতি”
কারণ তারা সেই আয়াতসমূহ, যেগুলো মূলত কাফিরদের সম্পর্কে অবতীর্ণ হয়েছিল, তা মুসলিমদের উপর আরোপ করত।

শয়তান তাদেরকে ‘ইফরাত’ (অতিরঞ্জন) ও ‘গুলু’ (অতিবাদ) দ্বারা দ্বীনের গণ্ডি হতে বিচ্যুত করে ফেলেছিল। তারা শরিয়তের সীমা লঙ্ঘন করত এবং ইবাদতের ক্ষেত্রেও মধ্যপন্থার পরিপন্থী ছিল।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন:
“তারা দ্বীন থেকে বেরিয়ে যাবে, যেমন তীর শরীর বিদ্ধ করে বেরিয়ে যায়।”
(সহীহ হাদীস)

খারিজিদের বিষয়ে আলিমগণ দুইটি দিক থেকে শরয়ি হুকুম প্রদান করেছেন:
১. খারেজিদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের বিধান
২. খারেজিদের ‘তাকফীর’ তথা কুফরীর ফতওয়া প্রদানের হুকুম

খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করা:
এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে, খারেজিদের বিরুদ্ধে জিহাদ করা ওয়াজিব। কুরআন, হাদীস ও ইজমা দ্বারা এই বিধান সুপ্রতিষ্ঠিত।

আল্লাহ তাআলা ইরশাদ করেন:
“যদি মুমিনদের দুই দল পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, তবে তাদের মধ্যে সন্ধি প্রতিষ্ঠা করো। কিন্তু যদি তাদের একদল অপর দলের উপর জুলুম করে, তবে যে দল জুলুম করছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো— যতক্ষণ না তারা আল্লাহর বিধানের দিকে ফিরে আসে।”
(সূরা হুজুরাত, আয়াত ৯)

এই আয়াত একটি স্পষ্ট নিদর্শন যে, বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করা আবশ্যক, যতক্ষণ না তারা মুসলিমদের মূল জামা‘আতের প্রতি প্রত্যাবর্তন করে।

খারেজিরা মুসলিম জামা‘আত হতে নিজেদের পৃথক করে নিয়েছিল এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল— অতএব, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরয হয়ে দাঁড়ায়।

ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই খারেজিরা আত্মপ্রকাশ করেছে, আলিম ও উমারা তাদের বিরুদ্ধে জিহাদকে অপরিহার্য মনে করেছেন।

হাদীস দ্বারা খারেজিদের বিরুদ্ধে যুদ্ধের প্রমাণ:
হযরত আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন:
“আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি—
‘অন্তিম যুগে এক দল উদিত হবে, যারা হবে বয়সে তরুণ এবং বুদ্ধিতে অপরিপক্ব। তারা উচ্চতর ও হৃদয়গ্রাহী কথাবার্তা বলবে, কিন্তু দ্বীন থেকে তীরের ন্যায় বেরিয়ে যাবে। তাদের ঈমান তাদের কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না। যেখানে তাদের পাওয়া যাবে, হত্যা করো; কেননা, তাদের হত্যায় কিয়ামতের দিন হত্যাকারীর জন্য পুরস্কার নির্ধারিত রয়েছে।’”

উলামায়ে কিরাম এই হাদীসের আলোকে একমত হয়েছেন যে, খারেজিদের হত্যা করা ওয়াজিব, যদিও তারা যুদ্ধ আরম্ভ না-ও করে।

ফুকাহাগণের বক্তব্য:
ইমাম ইবন কুদামাহ রহিমাহুল্লাহ বলেন:
“খারেজিদের হত্যা করা ওয়াজিব— যদিও তারা আহত হয়ে পড়ে। তাদের সম্পূর্ণরূপে দমন করতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হত্যার নির্দেশ দিয়েছেন এবং হত্যাকারীর জন্য সাওয়াব নির্ধারণ করেছেন।”

শায়খুল ইসলাম ইবন তাইমিয়াহ রহিমাহুল্লাহ বলেন:
“সাহাবায়ে কিরাম, তাবেঈন, ইমামগণ ও উম্মতের সর্বস্তরের মানুষের ঐক্যমতের ভিত্তিতে খারেজিদের বিরুদ্ধে জিহাদ ওয়াজিব। কারণ তারা দুনিয়া ও আখিরাত উভয়ের দিক থেকেই মুসলিমদের ক্ষতিসাধন করে, উম্মাহর ঐক্য ভাঙে এবং শত্রুর মুখোমুখি হওয়ার পূর্বেই মুসলিমদের দুর্বল করে ফেলে।”

আল্লামা ইবন হুবাইরাহ রহিমাহুল্লাহ বলেন:
“খারেজিদের বিরুদ্ধে জিহাদ মুশরিকদের বিরুদ্ধে জিহাদের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ, কেননা খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ ইসলামি আকীদা ও নীতিমালার মূল সুরক্ষা করে, যেখানে মুশরিকদের বিরুদ্ধে জিহাদে সাধারণত পার্থিব উপকার নিহিত থাকে। অথচ ‘মূল’ এর সংরক্ষণ ‘উপকার’ অপেক্ষা অনেক বেশি জরুরি।”

Tags: #আলমিরসাদবাংলা#খাওয়ারিজ
ShareTweet

related-post

বেলুচিস্তানের সংকট ঘনীভূত হচ্ছে!
রাজনীতি

বেলুচিস্তানের সংকট ঘনীভূত হচ্ছে!

মে 27, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | বিংশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | বিংশ পর্ব

মে 24, 2026
পাকিস্তানের সামরিক জান্তা: নিজের দ্বিমুখী নীতির চূড়ান্ত শিকার! ​
রাজনীতি

পাকিস্তানের সামরিক জান্তা: নিজের দ্বিমুখী নীতির চূড়ান্ত শিকার! ​

মে 5, 2026
হারিয়ে যাওয়া অর্ধশতাব্দী
আফগানিস্তান

হারিয়ে যাওয়া অর্ধশতাব্দী

সেপ্টেম্বর 22, 2025
আইএস একটি মহামারির নাম | বিংশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | বিংশ পর্ব

জুলাই 2, 2025
আলেমদের হত্যাকাণ্ডের নেপথ্যে লুকায়িত রাজনৈতিক খেলা!
রাজনীতি

আলেমদের হত্যাকাণ্ডের নেপথ্যে লুকায়িত রাজনৈতিক খেলা!

মে 11, 2026
আইএস একটি মহামারির নাম
দাঈশ

আইএস একটি মহামারির নাম

নভেম্বর 19, 2024
মালয়েশিয়ায় দাঈশকে সমর্থন ও সন্ত্রাসী উপকরণ রাখার দায়ে দুই বাংলাদেশি গ্রেফতার
দাঈশ খাওয়ারিজ

মালয়েশিয়ায় দাঈশকে সমর্থন ও সন্ত্রাসী উপকরণ রাখার দায়ে দুই বাংলাদেশি গ্রেফতার

আগস্ট 15, 2025
চরমপন্থী ষড়যন্ত্রের ব্যর্থতা এবং ঈদকালীন আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সতর্কতা!
আফগানিস্তান

চরমপন্থী ষড়যন্ত্রের ব্যর্থতা এবং ঈদকালীন আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সতর্কতা!

জুন 1, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    স্থিতিশীল আফগানিস্তান: ইতিহাসে অতুলনীয় নিরাপত্তা!

    স্থিতিশীল আফগানিস্তান: ইতিহাসে অতুলনীয় নিরাপত্তা!

    সেপ্টেম্বর 10, 2026
    ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পর্ব ৩২

    ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পর্ব ৩২

    সেপ্টেম্বর 10, 2026
    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ১)

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ১)

    সেপ্টেম্বর 9, 2026
    সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৩)

    সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৩)

    সেপ্টেম্বর 8, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist