মঙ্গলবার, মার্চ 3, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আধুনিক খাও য়া রিজ দাঈশ

আইএস একটি মহামারির নাম | ষষ্ঠবিংশ পর্ব

✍🏻 আবু হাজার আল কুর্দি

আইএস একটি মহামারির নাম | ষষ্ঠবিংশ পর্ব
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ইরাকের আনবার প্রদেশে অবস্থিত ফালুজাহ শহর, ২০০৩ সালে পশ্চিমা শক্তির ইরাক দখলের পর থেকে ইরাকি জনতার জিহাদের অন্যতম গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ প্রতীকে পরিণত হয়। সুন্নি মতাবলম্বী সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এবং স্বতন্ত্র সাংস্কৃতিক ও ধর্মীয় বৈশিষ্ট্যসম্পন্ন এ নগরী দ্রুতই মার্কিন দখলদার বাহিনী ও জিহাদি সংগঠনগুলোর মধ্যকার তীব্র সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ফালুজাহর প্রতিরোধ শুধু এ শহরের জনগণের অটলতার সাক্ষ্য হয়ে থাকেনি, বরং ইরাক তথা সমগ্র ইসলামী বিশ্বের জন্যও হয়ে উঠেছিল এক প্রেরণার দৃষ্টান্ত। ফালুজাহ প্রসঙ্গে মূল আলোচনায় প্রবেশের আগে এর ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব উল্লেখ করা জরুরি। ফালুজাহ বাগদাদ থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমে, বাগদাদ ও সিরিয়ার মধ্যবর্তী প্রধান সড়কে অবস্থিত।

এই ভৌগোলিক অবস্থান ফালুজাহকে সামরিক ও সরবরাহ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণের জন্য এক গুরুত্বপূর্ণ স্থানে পরিণত করেছিল। তদুপরি, সৌদি আরব ও জর্ডানের সীমানার নিকটবর্তী হওয়ায় এটি মার্কিন বাহিনীর কাছে বিশেষ কৌশলগত তাৎপর্য বহন করত।

ফালুজাহতে প্রতিরোধের সূচনা

দখলদারিত্বের প্রাথমিক দিনগুলোতেই ফালুজাহ ছিল ইরাকের অন্যান্য অঞ্চলের তুলনায় অধিক অস্থির। জিহাদের প্রথম স্ফুলিঙ্গ প্রজ্বলিত হয় তখনই, যখন মার্কিন সেনারা শহরে প্রবেশ করে ঘরে ঘরে তল্লাশি, নির্বিচারে গ্রেফতার, এবং ইসলামী পবিত্রতার অবমাননা শুরু করে। যে ঘটনা জনতার ক্ষোভকে চরমে পৌঁছে দেয়, তা ঘটে ২০০৩ সালের এপ্রিলে।

মার্কিন বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে ফালুজাহবাসী যে বিক্ষোভ শুরু করেছিল, সেই সময় মার্কিন সৈন্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে বহুজনকে শহীদ করে। এই ঘটনা ফালুজাহতে সশস্ত্র প্রতিরোধের সূচনায় এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়।

ফালুজাহর যুদ্ধসমূহ: মুসলিমদের জন্য রক্তাক্ত অধ্যায়

(ক) ফালুজাহর প্রথম যুদ্ধ (এপ্রিল ২০০৪)
ব্ল্যাকওয়াটার কোম্পানির চারজন মার্কিন কন্ট্রাক্টর ফালুজাহতে নিহত হয়ে তাদের মৃতদেহ জনতা দ্বারা দগ্ধ হওয়ার পর, মার্কিন সেনারা শহর সম্পূর্ণ দখলের উদ্দেশ্যে ব্যাপক অভিযান শুরু করে। ভারী অস্ত্রশস্ত্র ব্যবহারের পরও স্থানীয় গোত্র, মুজাহিদীন এবং এমনকি সদ্দাম হুসাইনের অনুগত সেনারা তীব্র প্রতিরোধ গড়ে তোলে।

এই প্রতিরোধ মার্কিন সেনাদের পশ্চাদপসরণে বাধ্য করে এবং তারা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এই ব্যর্থতা পেন্টাগনের জন্য রাজনৈতিক লজ্জার কারণ হয়ে দাঁড়ায়।

(খ) ফালুজাহর দ্বিতীয় যুদ্ধ (নভেম্বর ২০০৪)
নভেম্বর ২০০৪-এ, যুক্তরাষ্ট্র তাদের নতুন গঠিত ইরাকি ক্রীতদাস বাহিনীর সহযোগিতায় “ফাজরুল গাদাব” নামের আরেকটি অভিযান শুরু করে। এবার ছিল আরও ভয়াবহ; তীব্র বিমান হামলা, সাদা ফসফরাসের মতো নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার, এবং শহরের সম্পূর্ণ অবরোধের মাধ্যমে মার্কিন সেনারা শহরের কিছু অংশের নিয়ন্ত্রণ নেয়—কিন্তু এর বিনিময়ে ভয়াবহ মানবিক মূল্য চুকাতে হয়।

কিছু অনুমান অনুসারে, এ অভিযানে আড়াই হাজারেরও বেশি সাধারণ নাগরিক এবং হাজারো সুন্নি মুজাহিদ শহীদ হন। এই যুদ্ধে ফালুজাহ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তবুও তা প্রতিরোধের প্রতীক হয়ে অটুট থাকে।

ফালুজাহর প্রতিরোধের প্রকৃতি

ফালুজাহতে প্রতিরোধ গড়ে তুলেছিল নানাবিধ শক্তি—
• স্থানীয় গোত্র, যারা ধর্মীয় ও জাতীয় মর্যাদাবোধে উজ্জীবিত হয়ে দখলদারিত্বের বিরুদ্ধে অটল ছিল।
• ইসলামী সংগঠন, যেমন—ইরাকে আল কায়েদা (সেই সময়ে আবু মুসআব আয জারকাওয়ী রহ -এর নেতৃত্বে), যারা মুজাহিদীনের শক্তি বৃদ্ধি করে এবং বহু তরুণকে তাদের কাতারে যুক্ত করে।
• সদ্দাম হুসাইনের অনুগত সেনারা, যারা ক্ষমতা হারানোর প্রতিশোধে দখলদারদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়।

যদিও এদের মধ্যে আদর্শগত মতপার্থক্য ছিল, তথাপি ফালুজাহতে তারা একক লক্ষ্যে দখলদারদের প্রতিরোধে একত্রিত হয়েছিল।

Tags: #আলমিরসাদবাংলা#ইরাক#দাঈশখাওয়ারিজ#যুদ্ধ
ShareTweet

related-post

খাইবার পখতুনখোয়া প্রদেশের খাইবার জেলার জাব্বার মেলা কেন্দ্রে দাঈশের সাথে জড়িত ব্যক্তিরা কারা?
দাঈশ খাওয়ারিজ

খাইবার পখতুনখোয়া প্রদেশের খাইবার জেলার জাব্বার মেলা কেন্দ্রে দাঈশের সাথে জড়িত ব্যক্তিরা কারা?

নভেম্বর 27, 2025
যখন আফগানিস্তানই ইন্টারনেট বিহীন, তখন দাঈশ ভার্চুয়াল জগতে সক্রিয় কীভাবে থাকে?
আফগানিস্তান

যখন আফগানিস্তানই ইন্টারনেট বিহীন, তখন দাঈশ ভার্চুয়াল জগতে সক্রিয় কীভাবে থাকে?

অক্টোবর 4, 2025
খাওয়ারিজদের পরিচয় | তৃতীয় পর্ব
ইতিহাস

খাওয়ারিজদের পরিচয় | তৃতীয় পর্ব

ফেব্রুয়ারি 7, 2025
আসলেই কি কাবুল বিমানবন্দর হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানে গ্রেফতার হওয়া সেই আইএসআইএস জঙ্গি মুহাম্মাদ শরীফ জাফর?
দাঈশ খাওয়ারিজ

আসলেই কি কাবুল বিমানবন্দর হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানে গ্রেফতার হওয়া সেই আইএসআইএস জঙ্গি মুহাম্মাদ শরীফ জাফর?

মার্চ 8, 2025
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চম পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চম পর্ব

আগস্ট 11, 2025
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | সপ্তবিংশ পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | সপ্তবিংশ পর্ব

সেপ্টেম্বর 2, 2025
দাঈশি খারিজীদের মিথ্যা দাবি এবং নিরপরাধ নাগরিকদের শাহাদাত! ​
দাঈশ

দাঈশি খারিজীদের মিথ্যা দাবি এবং নিরপরাধ নাগরিকদের শাহাদাত! ​

জানুয়ারি 21, 2026
বাঘলান প্রদেশে খাওয়ারিজদের সহযোগিতাকারী দুই প্রধান বিদ্রোহী নিহত হয়েছে
আধুনিক খাও য়া রিজ

বাঘলান প্রদেশে খাওয়ারিজদের সহযোগিতাকারী দুই প্রধান বিদ্রোহী নিহত হয়েছে

জুন 30, 2024
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | পঞ্চম পর্ব
দাঈশ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | পঞ্চম পর্ব

আগস্ট 9, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    মে 12, 2024
    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আগস্ট 23, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    গাযযা থেকে আফগানিস্তান: ইসলামের ছদ্মবেশে অপরাধের ধারাবাহিকতা!

    গাযযা থেকে আফগানিস্তান: ইসলামের ছদ্মবেশে অপরাধের ধারাবাহিকতা!

    মার্চ 2, 2026
    পাকিস্তানি শাসনব্যবস্থা: আফগানিস্তানের বিরুদ্ধে ইসরায়েলের পদাঙ্ক অনুসরণ!

    পাকিস্তানি শাসনব্যবস্থা: আফগানিস্তানের বিরুদ্ধে ইসরায়েলের পদাঙ্ক অনুসরণ!

    মার্চ 2, 2026
    নিরাপত্তা সূত্রগুলো আল মিরসাদকে জানিয়েছে যে, ওরাকজাই জেলায় পরিচালিত এক অভিযানে দুই কমান্ডারসহ আইএসআইএসের নয়জন জঙ্গি নিহত হয়েছে।

    নিরাপত্তা সূত্রগুলো আল মিরসাদকে জানিয়েছে যে, ওরাকজাই জেলায় পরিচালিত এক অভিযানে দুই কমান্ডারসহ আইএসআইএসের নয়জন জঙ্গি নিহত হয়েছে।

    মার্চ 1, 2026
    সফল প্রতিশোধমূলক হামলা এবং শত্রুর কৌশলগত পরাজয়! ​

    সফল প্রতিশোধমূলক হামলা এবং শত্রুর কৌশলগত পরাজয়! ​

    ফেব্রুয়ারি 28, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Go to mobile version