মঙ্গলবার, সেপ্টেম্বর 1, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | অষ্টবিংশ পর্ব

✍🏻 আবু রাইয়ান হামিদী

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | অষ্টবিংশ পর্ব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

উহুদের মহৎ গাযওয়াহ
উহুদের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে দ্বিতীয় বৃহৎ গাযওয়াহ, যা মক্কার মুশরিকদের বিরুদ্ধে সংঘটিত হয়। বলা যায়, এটি ছিল বদরের চেয়েও বৃহৎ এক যুদ্ধ—সংখ্যার বিচারে হোক বা শক্তি ও অস্ত্রসজ্জার পরিপ্রেক্ষিতে। এই যুদ্ধে মুসলিমদের এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। বদরে যেমন বিজয়ের আনন্দ লাভ করেছিল মুসলিমরা, উহুদে তেমনি স্বাদ গ্রহণ করতে হয়েছে পরাজয়ের তিক্ততা ও অসংখ্য শাহাদাতের বেদনাদায়ক দৃশ্যের।

এই যুদ্ধে এমন অমর আত্মত্যাগ ও নিঃস্বার্থতার কাহিনী রচিত হয়েছে, যা ইসলামের ইতিহাসের পৃষ্ঠাসমূহকে চিরকাল উজ্জ্বল করে রেখেছে। মানব ইতিহাসে এর সমকক্ষ উদাহরণ পাওয়া যায় না। এই মহারণ থেকে মুমিনদের জন্য প্রত্যেক ক্ষেত্রেই অমূল্য শিক্ষা নিহিত রয়েছে; হোক তা ঈমানকে সুদৃঢ় করার ক্ষেত্র, ইসলামের পথে প্রাণ বিসর্জন দেওয়ার ক্ষেত্র, কিংবা আমীরের আনুগত্য প্রদর্শনের ক্ষেত্র। এই সব দিক গাযওয়াহ উহুদের গভীর পর্যালোচনায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়।

গাযওয়ায়ে উহুদের কারণসমূহ
এই যুদ্ধে একাধিক কারণ ছিল, যা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ করা যায়—
১. সামাজিক কারণ
মুসলিমরা যখন বদরের যুদ্ধে বিজয়ের মহিমা অর্জন করল এবং কুরাইশের বহু প্রভাবশালী নেতা নিহত হল, তখন কুরাইশের অন্তরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তারা সুযোগের প্রতীক্ষায় ছিল। বদরের পর মক্কার মুশরিকরা যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। তারা শান্তিতে বসে থাকতে পারল না; প্রতিশোধের আগুন তাদের অস্থির করে তুলেছিল।

অতএব, বদরে রক্ষা পাওয়া কাফেলার সমস্ত সম্পদ কুরাইশের নেতাদের নির্দেশে বাজেয়াপ্ত করা হলো এবং “দারুন নাদওয়া”-য় সংরক্ষিত রাখা হলো। এই সম্পদ আসল মালিকদের ফিরিয়ে দেওয়া হলো না, বরং তা মুসলিমদের বিরুদ্ধে আসন্ন যুদ্ধে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হলো। সেই কাফেলায় ছিল এক হাজার উট এবং পঞ্চাশ হাজার দিনারের বিপুল ধনসম্পদ।

একদিন কুরাইশের কয়েকজন নেতা, যেমন যুবাইর ইবনু মুতইম, ইকরিমাহ ইবনু আবু জাহল, সাফওয়ান ইবনু উমাইয়া, হারিস ইবনু হিশাম, আবদুল্লাহ ইবনু আবি রাবীয়াহ এবং হুবাইতিব ইবনু আবদুল উযযা—আবু সুফিয়ানের নিকট এসে বলল: এই সম্পদ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যয় করা উচিত। এতে প্রকৃত মালিকরাও সন্তুষ্ট হবে।

আবু সুফিয়ান বলল: যদি এতে কুরাইশ সন্তুষ্ট হয় তবে আমি সবার আগে যুদ্ধের জন্য প্রস্তুত, কারণ বদরে মুসলিমদের হাতে আমার পুত্র ‘হনযালাহ’ এবং আমার গোত্রের নেতা নিহত হয়েছে। এভাবেই সেই কাফেলার ধনসম্পদ দ্বারা এক বৃহৎ সেনাদল প্রস্তুত করা হলো।

আল্লাহ তা‘আলা এর প্রতি ইঙ্গিত করে বলেছেন—
﴿إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ فَسَيُنْفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ…﴾
অর্থ: “নিশ্চয় যারা কুফর করেছে, তারা আল্লাহর পথে বাধা প্রদানের জন্য নিজেদের ধন-সম্পদ ব্যয় করে; অতঃপর তারা তা ব্যয় করবে, তারপর তা তাদের জন্য অনুতাপের কারণ হবে এবং তারা পরাজিত হবে।”

২. অর্থনৈতিক কারণ
মুসলিম বাহিনী দিন দিন প্রসারিত হচ্ছিল এবং দারুল ইসলামের সীমানা ক্রমশ বিস্তৃত হচ্ছিল। এই অগ্রগতি কুরাইশের অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল। তাদের অর্থনীতি টিকে ছিল দুইটি বাণিজ্যিক সফরের উপর—
• শীতকালে ইয়েমেনের সফর।
• গ্রীষ্মকালে শামের সফর।
তারা শাম থেকে পণ্য এনে ইয়েমেনে বিক্রি করত এবং ইয়েমেন থেকে পণ্য এনে শামে বিক্রি করত। কিন্তু মদীনায় ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা শামের পথে বিরাট প্রতিবন্ধক হয়ে দাঁড়াল, কারণ শামে যাওয়ার পথ মদীনার পাশ দিয়েই যেত। এই প্রতিবন্ধকতার ফলে তারা ইয়েমেন সফর থেকেও বঞ্চিত হলো, কারণ শামের পণ্য ছাড়া ইয়েমেনে বিক্রির কিছু থাকত না।

এভাবে কুরাইশ এক গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হলো এবং এ অবস্থা অব্যাহত থাকলে তাদের জন্য চরম ক্ষতিকর হতো। তাই তারা বাধ্য হলো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে।

৩. রাজনৈতিক কারণ
যেমন উল্লেখ করা হয়েছে, কুরাইশ তাদের অঞ্চলীয় মর্যাদা ও প্রভাব হারিয়ে ফেলেছিল। তাদের প্রাচীন দাপট আর অবশিষ্ট ছিল না। এই হারানো মর্যাদা পুনরুদ্ধার করার জন্য তারা মুসলিমদের সাথে যুদ্ধের পথ বেছে নিল।

Tags: #আলমিরসাদবাংলা#ইতিহাস#যুদ্ধউহুদ
ShareTweet

related-post

মুসলিমরা কেন পিছিয়ে পড়ল?
ব্লগ

মুসলিমরা কেন পিছিয়ে পড়ল?

জুলাই 12, 2025
আইএসআইএস জঙ্গিরা কোত্থেকে আসে?
দাঈশ

আইএসআইএস জঙ্গিরা কোত্থেকে আসে?

অক্টোবর 31, 2024
পাকিস্তান তো কোনো মধ্যস্থতাকারী ছিলই না! ​
রাজনীতি

পাকিস্তান তো কোনো মধ্যস্থতাকারী ছিলই না! ​

এপ্রিল 15, 2026
যখন আফগানিস্তানই ইন্টারনেট বিহীন, তখন দাঈশ ভার্চুয়াল জগতে সক্রিয় কীভাবে থাকে?
আফগানিস্তান

যখন আফগানিস্তানই ইন্টারনেট বিহীন, তখন দাঈশ ভার্চুয়াল জগতে সক্রিয় কীভাবে থাকে?

অক্টোবর 4, 2025
পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থা; আইনের কষাঘাতে!
রাজনীতি

পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থা; আইনের কষাঘাতে!

নভেম্বর 30, 2025
সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসান
নিউজ

সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসান

ডিসেম্বর 9, 2024
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | নবম পর্ব
ইতিহাস

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | নবম পর্ব

আগস্ট 25, 2025
সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ১
আফগানিস্তান

সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ১

আগস্ট 22, 2026
আজাদ কাশ্মীর নাকি সামরিক কর্মকাণ্ডের অনুশীলনক্ষেত্র?
রাজনীতি

আজাদ কাশ্মীর নাকি সামরিক কর্মকাণ্ডের অনুশীলনক্ষেত্র?

ডিসেম্বর 14, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    দোহা চুক্তির অধীনে অন্যদের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার না করা: এর শরঈ ব্যাখ্যা কী? | পর্ব ৩

    দোহা চুক্তির অধীনে অন্যদের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার না করা: এর শরঈ ব্যাখ্যা কী? | পর্ব ৩

    সেপ্টেম্বর 1, 2026
    সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ৪ (শেষ)

    সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ৪ (শেষ)

    আগস্ট 31, 2026
    ইতিহাসের পুনরাবৃত্তি: ঈমান বিক্রেতা ও বিদ্রোহীদের পরিণতি!

    ইতিহাসের পুনরাবৃত্তি: ঈমান বিক্রেতা ও বিদ্রোহীদের পরিণতি!

    আগস্ট 31, 2026
    বিদ্বেষপূর্ণ অপপ্রচার: আফগানিস্তানের শত্রুদের সর্বশেষ ব্যর্থ প্রচেষ্টা!

    বিদ্বেষপূর্ণ অপপ্রচার: আফগানিস্তানের শত্রুদের সর্বশেষ ব্যর্থ প্রচেষ্টা!

    আগস্ট 30, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist