বুধবার, অক্টোবর 14, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আধুনিক খাও য়া রিজ দাঈশ

দাঈশ: ইসলামের পবিত্র আঁচলে এক কলঙ্কিত দাগ!

✍🏻 ​গিয়াসুদ্দীন ঘুরি

দাঈশ: ইসলামের পবিত্র আঁচলে এক কলঙ্কিত দাগ!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

পবিত্র দীন ইসলাম তার সূচনালগ্ন থেকে আজ অবধি একমাত্র ধর্ম, যার প্রতিটি বিধান মানব প্রকৃতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং যা মানুষের মর্যাদা ও সম্মান রক্ষা করে। এই কারণেই ইতিহাসের প্রতিটি যুগে এই ধর্মের অনুসারীরা সবচেয়ে মর্যাদাবান ও সম্মানিত লোক হিসেবে গণ্য হয়ে আসছেন। ইতিহাসের সকল পর্যায়ে বিশ্বের নেতৃত্ব ও শাসনভার তাঁদের হাতেই ছিল এবং তাঁরা কার্যত শ্রেষ্ঠ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কিছু মানুষ যারা নিজেদের নফস এবং পাশবিক লালসার গোলাম হয়ে গিয়েছিল, তারা ইসলাম গ্রহণ করেনি বরং এই ধর্মের সাথে শত্রুতার পথ বেছে নেয়। এই পথে তারা কোনো প্রচেষ্টাই বাকি রাখেনি, কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থ ও নিষ্ক্রিয় প্রমাণিত হয়েছে। কারণ তাদের কাতারগুলো সুসংগঠিত ছিল না এবং মুসলিমরা তাদের পূর্ণ শক্তি দিয়ে তাদের মোকাবিলা করেছিল।

অবশেষে ইসলামের বিরুদ্ধে নিজেদের ষড়যন্ত্র সফল করার জন্য কাফেররা এক নতুন পথ অবলম্বন করে। তারা ইসলাম ও মুসলিমদের মোকাবিলায় তথাকথিত ‘নামধারী মুসলিমদের’ দাঁড় করিয়ে দেয়। ইতিহাসের প্রতিটি যুগে এমন কিছু লোক ছিল যারা বাহ্যিকভাবে মুসলিম এবং ইসলামের লেবাস ধারণ করত, কিন্তু বাস্তবে তারা কাফেরদের উদ্দেশ্য পূরণে কাজ করত। আজও ‘দাঈশ’ (আইএস) নামক একটি গোষ্ঠী, যারা ইসলামের দাবিদার হওয়া সত্ত্বেও কাফেরদের সারিতে দাঁড়িয়ে আছে এবং তারা চায় প্রিয় দীন ইসলামকে মিটিয়ে দিতে ও কলঙ্কিত করতে।

প্রকৃত সত্য এই যে, দাঈশ এমন কোনো আন্দোলন নয় যা ইসলামের শিক্ষা থেকে উদ্ভূত হয়েছে; বরং এটি একটি পথভ্রষ্ট ও বিচ্যুত গোষ্ঠী। তাদের সহিংসতা, অগভীর চিন্তা এবং ‘তাকফিরি’ (অন্য মুসলিমদের কাফের বলা) আচরণের কারণে তারা ইসলামের মূল চেতনা ও শিক্ষার সাথে খোলাখুলিভাবে সাংঘর্ষিক।

নিরপরাধ মানুষ ও হকপন্থী উলামাদের রক্ত ঝরিয়ে, শহরগুলোকে ধ্বংস করে এবং ধর্মীয় ধারণাসমূহকে বিকৃত করার মাধ্যমে এই গোষ্ঠীটি বাইরের যেকোনো শত্রুর চেয়ে ইসলাম ও মুসলিমদের বেশি ক্ষতি করেছে। দাঈশের কর্মকাণ্ড ইসলামের এমন একটি নেতিবাচক চিত্র তুলে ধরেছে, যা ইসলামের শত্রুরা বছরের পর বছর ধরে তৈরির চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্য হলো ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং ইসলামি ভূখণ্ডে আধিপত্য ও হস্তক্ষেপের অজুহাত তৈরি করা।

আজ যখন আমরা মুসলিম দেশগুলোর পরিস্থিতির দিকে তাকাই, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে, এই গোষ্ঠীটি সম্পূর্ণভাবে ইসলামের বড় বড় আলেম ও ধর্ম প্রচারকদের নির্মূল করার দিকে মনোযোগ দিচ্ছে। আফগানিস্তানে এই চরমপন্থী ‘খারেজি’দের উত্থানের শুরু থেকেই তারা অসংখ্য ধর্মীয় আলেম, শ্রেষ্ঠ ওয়ায়েজ (বক্তা) এবং ইসলামের অনুগত মুজাহিদদের শহীদ করেছে, যাদেরকে কাফেররা বছরের পর বছর ধরে শেষ করার চেষ্টা করছিল।

ইসলামের মহান বক্তা ও দাঈ মাওলানা মুজিবুর রহমান আনসারি রহিমাহুল্লাহ, ইসলামি সমাজের বিশিষ্ট আলেম শায়খ রহিমুল্লাহ হক্কানি রহিমাহুল্লাহ এবং মহান মুজাহিদ খলিলুর রহমান হক্কানি রহিমাহুল্লাহ—তাঁরা এই গোষ্ঠীর নৃশংসতার অন্যতম উদাহরণ। দাঈশের যাবতীয় প্রচেষ্টা মূলত সেই সব মানুষকে মিটিয়ে দেওয়ার জন্য, যারা প্রকৃতপক্ষে দীনের সাথে মুখলিস (একনিষ্ঠ) এবং ইসলাম ও মুসলিমদের জন্য কাজ করেন।

পরিশেষে আমাদের এটি বুঝতে হবে যে, বর্তমান যুগে এই গোষ্ঠীটি কাফেরদের একটি হাতিয়ার মাত্র। এর মাধ্যমে তারা ইসলাম ও সত্যিকারের মুসলিমদের নির্মূল করতে চায় এবং মুসলিম উম্মাহর মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চায়।

Tags: #আলমিরসাদবাংলা#দাঈশখাওয়ারিজ
ShareTweet

related-post

আল মিরসাদ অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের জন্য তাদের নতুন ওয়েবসাইট “মীক্বাত” চালু করেছে
নিউজ

আল মিরসাদ অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের জন্য তাদের নতুন ওয়েবসাইট “মীক্বাত” চালু করেছে

ফেব্রুয়ারি 5, 2025
দাঈশের প্রপাগাণ্ডা কৌশল ও সামাজিক যোগাযোগমাধ্যম | দ্বিতীয় ও শেষ পর্ব
দাঈশ

দাঈশের প্রপাগাণ্ডা কৌশল ও সামাজিক যোগাযোগমাধ্যম | দ্বিতীয় ও শেষ পর্ব

এপ্রিল 28, 2025
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | তৃতীয় পর্ব
দাঈশ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | তৃতীয় পর্ব

আগস্ট 2, 2025
১৫ ফেব্রুয়ারি: স্বাধীনতার এক অনুপ্রেরণাদায়ক উপাখ্যান!
ইতিহাস

১৫ ফেব্রুয়ারি: স্বাধীনতার এক অনুপ্রেরণাদায়ক উপাখ্যান!

ফেব্রুয়ারি 15, 2026
পাকিস্তান: অঞ্চলের বিশৃঙ্খলার ইন্ধনদাতা!
রাজনীতি

পাকিস্তান: অঞ্চলের বিশৃঙ্খলার ইন্ধনদাতা!

আগস্ট 25, 2026
সামরিক বাহিনীর নির্দিষ্ট একটি গোষ্ঠী— আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনার মূল কারণ
রাজনীতি

সামরিক বাহিনীর নির্দিষ্ট একটি গোষ্ঠী— আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনার মূল কারণ

ডিসেম্বর 26, 2024
দাঈশ : ইসলামের জন্য হুমকি
দাঈশ

দাঈশ : ইসলামের জন্য হুমকি

আগস্ট 5, 2025
উন্মত্ত হামলা: পাকিস্তানের নিরাপত্তা সংকটের লক্ষণ!
রাজনীতি

উন্মত্ত হামলা: পাকিস্তানের নিরাপত্তা সংকটের লক্ষণ!

জুলাই 8, 2026
বহিরাগত অপারেশন প্রধান শীর্ষ আইএসআইএস নেতা ইরাকে নিহত
দাঈশ খাওয়ারিজ

বহিরাগত অপারেশন প্রধান শীর্ষ আইএসআইএস নেতা ইরাকে নিহত

মার্চ 17, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    অক্টোবর 14, 2026
    পাকিস্তান ইসলামী ইমারাতকে ‘তালেবান রেজিম’ বলতে পারলে, নিজেদের ‘সামরিক রেজিম’ নামে শুনতে এত আপত্তি কেন?

    পাকিস্তান ইসলামী ইমারাতকে ‘তালেবান রেজিম’ বলতে পারলে, নিজেদের ‘সামরিক রেজিম’ নামে শুনতে এত আপত্তি কেন?

    অক্টোবর 13, 2026
    খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা কেন?

    খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা কেন?

    অক্টোবর 13, 2026
    পাকিস্তান ও শক্তির দম্ভ: আফগানিস্তানের সরকার ও জনগণের দৃঢ় সংকল্পের কাছে ধারাবাহিক পরাজয়!

    পাকিস্তান ও শক্তির দম্ভ: আফগানিস্তানের সরকার ও জনগণের দৃঢ় সংকল্পের কাছে ধারাবাহিক পরাজয়!

    অক্টোবর 12, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist