রবিবার, আগস্ট 30, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | সপ্তদশ পর্ব

✍🏻 হারিস উবায়দাহ

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | সপ্তদশ পর্ব
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সুলতান বায়েজিদ প্রথম 
(৭৯১ – ৮০৫ হিজরি / ১৩৮৯ – ১৪০২ খ্রিস্টাব্দ)
সুলতান মুরাদের শাহাদাতের পর তাঁর পুত্র বায়েজিদ তাঁর স্থলাভিষিক্ত হন। তিনি ছিলেন একজন সাহসী, ধৈর্যশীল, মহাজ্ঞানী এবং ইসলামি বিজয়ের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ ব্যক্তিত্ব। এ কারণেই তিনি সামরিক বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আনাতোলিয়ার খ্রিস্টান আমিরাতগুলোকে নিজের লক্ষ্যবস্তু বানান এবং সেই বছরের মধ্যেই প্রায় সবকটি আমিরাতকে উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। বায়েজিদ বলকান এবং আনাতোলিয়া উভয় রণাঙ্গনে বিদ্যুতের গতিতে আক্রমণ চালাতেন, যার ফলে তাঁকে “আল-সায়িকা” (বজ্রকণ্ঠ বা আসমানি বিদ্যুৎ) উপাধিতে ভূষিত করা হয়।

সার্বিয়া সম্পর্কে বায়েজিদের কৌশল
বায়েজিদ সার্বিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন, যদিও সার্ব জাতি উসমানীয়দের বিরুদ্ধে বলকান জোটের বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল। বায়েজিদের উদ্দেশ্য ছিল সার্বিয়াকে উসমানীয় সাম্রাজ্য এবং হাঙ্গেরির মাঝে একটি দেয়াল হিসেবে ব্যবহার করা। বায়েজিদ এমন একজন বন্ধুর প্রয়োজন অনুভব করছিলেন, যিনি এশিয়া মাইনরে ইসলামি ও তুর্কি সেলজুক আমিরাত সংক্রান্ত তাঁর নতুন সামরিক কৌশলে সহায়ক হতে পারেন।

এই উদ্দেশ্যে বায়েজিদ সার্বদের সাথে এই মর্মে একমত হন যে, কসোভোর যুদ্ধে নিহত রাজা (লাজার)-এর দুই পুত্র সার্বিয়ার এলাকাগুলোতে স্থানীয় রীতিনীতি, আইন ও ঐতিহ্য অনুযায়ী শাসন করবেন। তবে শর্ত ছিল যে, তারা উসমানী সাম্রাজ্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন, কর (খারাজ) প্রদান করবেন এবং যুদ্ধের সময় সুলতানের বাহিনীকে একটি পৃথক সেনাদল হিসেবে সামরিক সহায়তা প্রদান করবেন। সুলতান এই চুক্তিকে আরও সুদৃঢ় করতে রাজা লাজারের কন্যাকে বিবাহ করেন।

উসমানী সরকারের কাছে বুলগেরিয়ার পরাজয়
সার্বদের সাথে চুক্তি সম্পাদনের পর, ৭৯৭ হিজরি / ১৩৯৩ খ্রিস্টাব্দে বায়েজিদ দ্রুত বুলগেরিয়ার দিকে অগ্রসর হন এবং তা জয় করেন। তিনি বুলগেরিয়ার রাজনৈতিক স্বাধীনতা চিরতরে খতম করে দেন। বুলগেরিয়ার পতনের পর পুরো ইউরোপে শোকের ছায়া নেমে আসে এবং ইউরোপীয় শক্তিগুলো সুলতান মুরাদের রেখে যাওয়া প্রতাপে প্রকম্পিত হয়। ক্রুসেডার ও খ্রিস্টান বাহিনী অনিচ্ছা সত্ত্বেও একত্রিত হয় যাতে বলকান থেকে উসমানীয়দের নাম-নিশানা মুছে ফেলা যায়।

উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে খ্রিস্টান ও ক্রুসেডার জোট
হাঙ্গেরির রাজা সিগিসমুন্ড এবং নবম পোপ বোনিফেস উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে একটি ক্রুসেডার ও খ্রিস্টান ইউরোপীয় জোট গঠনের অভিযান শুরু করেন। এটি ছিল চতুর্দশ শতাব্দীতে উসমানীয়দের বিরুদ্ধে গঠিত জোটগুলোর মধ্যে বৃহত্তম। কারণ এই জোটে আগের তুলনায় অনেক বেশি রাষ্ট্র অন্তর্ভুক্ত ছিল এবং তারা অস্ত্র, অর্থ ও সৈন্য সংগ্রহে একে অপরকে পূর্ণ সহযোগিতা করেছিল। এই ক্রুসেডার অভিযানে প্রায় ১,২০,০০০ যোদ্ধা শামিল ছিল, যারা জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড এবং অন্যান্য দক্ষিণ অঞ্চল থেকে এসেছিল।

৮০০ হিজরি / ১৩৯৬ খ্রিস্টাব্দে ক্রুসেডার বাহিনী হাঙ্গেরির দিকে রওনা হয়, কিন্তু যুদ্ধের আগেই সেনাপতিদের সাথে রাজা সিগিসমুন্ডের মতবিরোধ দেখা দেয়। সিগিসমুন্ড চাচ্ছিলেন ক্রুসেডাররা অপেক্ষা করুক এবং উসমানীয়রা আগে আক্রমণ করলে তারপর তারা পাল্টা যুদ্ধ শুরু করুক। কিন্তু বাকি কমান্ডাররা অপেক্ষা করতে অস্বীকার করে।

তারা অবিলম্বে আক্রমণের নির্দেশ দেয়। তারা দানিউব নদী অতিক্রম করে উত্তর বলকানের নিকোপোলিস (Nicopolis) পর্যন্ত পৌঁছে যায় এবং শহরটি ঘেরাও করে। শুরুতে তারা উসমানী বাহিনীর ওপর কিছুটা আধিপত্য বিস্তার করলেও, যখন সুলতান বায়েজিদ প্রায় এক লক্ষ সৈন্য নিয়ে রণক্ষেত্রে আবির্ভূত হন, তখন দৃশ্যপট বদলে যায়।

যদিও উসমানীয় সৈন্যসংখ্যা ইউরোপীয় ক্রুসেডারদের তুলনায় কম ছিল, কিন্তু সামরিক শৃঙ্খলা ও সংহতির দিক থেকে তারা শ্রেষ্ঠ ছিল। খ্রিস্টান বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়ে রণক্ষেত্র থেকে পালিয়ে যায়; অনেকে নিহত হয় এবং তাদের অনেক বড় বড় সেনাপতি জীবিত বন্দী হয়।

এই যুদ্ধে উসমানীয়রা প্রচুর গণিমতের মাল এবং শত্রুদের বিশাল রসদ কব্জা করে। বাহিনীর এই অভাবনীয় সাফল্যে সুলতান বায়েজিদ গর্বভরে ঘোষণা করেন, “আমি ইতালি জয় করব এবং রোমের সেন্ট পিটার্স চার্চের বেদিতে আমার ঘোড়াকে যব খাওয়াব।”

Tags: #আলমিরসাদবাংলা#ইতিহাস#উসমানী খিলাফত
ShareTweet

related-post

দাঈশের বিরুদ্ধে ইসলামী ইমারাতের সফল যুদ্ধ
দাঈশ

দাঈশের বিরুদ্ধে ইসলামী ইমারাতের সফল যুদ্ধ

নভেম্বর 3, 2024
আফগানিস্তান বিশ্বের জন্য হুমকি নাকি খোদ আফগানিস্তানই হুমকির মুখে?
আফগানিস্তান

আফগানিস্তান বিশ্বের জন্য হুমকি নাকি খোদ আফগানিস্তানই হুমকির মুখে?

জুন 12, 2024
খাওয়ারিজদের জন্ম
আধুনিক খাও য়া রিজ

খাওয়ারিজদের জন্ম

জুন 28, 2024
মুসলিম উম্মাহর জাগ্রত হওয়ার সময় এসেছে!
ব্লগ

মুসলিম উম্মাহর জাগ্রত হওয়ার সময় এসেছে!

জুলাই 14, 2026
পাকিস্তানের সামরিক গোয়েন্দা বয়ানের ময়নাতদন্ত এবং জেইউএ-এর সরকারি লেটারহেডের সাক্ষ্য!
রাজনীতি

পাকিস্তানের সামরিক গোয়েন্দা বয়ানের ময়নাতদন্ত এবং জেইউএ-এর সরকারি লেটারহেডের সাক্ষ্য!

জুলাই 1, 2026
কাবুলে আইএসআইএস সন্ত্রাসীদের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক গ্রেফতার
আধুনিক খাও য়া রিজ

কাবুলে আইএসআইএস সন্ত্রাসীদের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক গ্রেফতার

জুলাই 14, 2024
১৫ ফেব্রুয়ারি: স্বাধীনতার এক অনুপ্রেরণাদায়ক উপাখ্যান!
ইতিহাস

১৫ ফেব্রুয়ারি: স্বাধীনতার এক অনুপ্রেরণাদায়ক উপাখ্যান!

ফেব্রুয়ারি 15, 2026
“আমর বিল মা’রূফ” এবং “নাহী আনিল মুনকার”–এর আইন
আল মিরসাদ প্রকাশনা

“আমর বিল মা’রূফ” এবং “নাহী আনিল মুনকার”–এর আইন

সেপ্টেম্বর 1, 2024
খাওয়ারিজদের জন্ম : নাহরাওয়ানের যুদ্ধ
আধুনিক খাও য়া রিজ

খাওয়ারিজদের জন্ম : নাহরাওয়ানের যুদ্ধ

জুলাই 3, 2024

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    বৈধ মুসলিম শাসক ও ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ কী ধরনের ফিতনা?

    বৈধ মুসলিম শাসক ও ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ কী ধরনের ফিতনা?

    আগস্ট 29, 2026
    নিরাপত্তা ও রাষ্ট্র নির্মাণ: আধুনিক শাসনব্যবস্থার মৌলিক মানদণ্ড!

    নিরাপত্তা ও রাষ্ট্র নির্মাণ: আধুনিক শাসনব্যবস্থার মৌলিক মানদণ্ড!

    আগস্ট 29, 2026
    প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে!

    প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে!

    আগস্ট 27, 2026
    নিরাপত্তা ও স্থিতিশীলতা: আফগানিস্তানের ইতিহাসে নতুন অধ্যায়!

    নিরাপত্তা ও স্থিতিশীলতা: আফগানিস্তানের ইতিহাসে নতুন অধ্যায়!

    আগস্ট 27, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist