শনিবার, নভেম্বর 28, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আফগানিস্তান

দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! পর্ব ১০ (শেষ)

✍🏻 ড. হুম্মাম সুলতানি

দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! পর্ব ১০ (শেষ)
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দাঈশ, পাকিস্তানি সামরিক এস্টাবলিশমেন্ট এবং মুফতি আবদুর রহিমের তোষামোদ

পাকিস্তানি সামরিক এস্টাবলিশমেন্টের আঞ্চলিক নীতি, সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের সম্পর্ক, আফগানিস্তানে তাদের সামরিক হামলা এবং এসব কর্মকাণ্ডের শরয়ি বৈধতা প্রদানকারী কিছু আলেমের ভূমিকা পর্যালোচনা করা এখন অত্যন্ত জরুরি ইলমি, রাজনৈতিক ও শরয়ি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, একদিকে পাকিস্তান রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করে, অন্যদিকে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্ক এবং এমনকি পাকিস্তানে দাঈশকে আর্থিক, সামরিক ও প্রশিক্ষণগত সহায়তা প্রদানকারী নেটওয়ার্কের অস্তিত্ব সম্পর্কে আন্তর্জাতিক গবেষণা ও প্রতিবেদনও বিদ্যমান।

আরও দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয় তখন, যখন কিছু ধর্মীয় ব্যক্তিত্ব সরকারি ও সামরিক নীতির পক্ষসমর্থন করতে গিয়ে শরিয়াহর মূলনীতিগুলোকে রাজনৈতিক সম্পর্কের অধীন করে ফেলেন। একজন আলেমের দায়িত্ব কোনো সেনাবাহিনী কিংবা শাসকের প্রতিটি কর্মকাণ্ডকে সঠিক প্রমাণ করা নয়; বরং সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করা, মজলুমের পাশে দাঁড়ানো এবং ক্ষমতাবানদের শরিয়াহর কাঠগড়ায় জবাবদিহির আওতায় আনা।

সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যাপারে পাকিস্তানি সামরিক এস্টাবলিশমেন্টের নীতি

দীর্ঘদিন ধরে পাকিস্তানি সামরিক এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা নিজেদের আঞ্চলিক ও কৌশলগত স্বার্থে কিছু সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করেছে, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং বিভিন্ন সময়ে তাদের আর্থিক, সামরিক ও প্রশিক্ষণগত সুযোগ-সুবিধা প্রদান করেছে। লস্কর-ই-তাইয়েবা (LeT), জইশে মুহাম্মদ (JeM) এবং অন্যান্য সশস্ত্র নেটওয়ার্ক সম্পর্কে বহু তথ্য আন্তর্জাতিক গবেষণা ও সরকারি নথিপত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (EUAA) ২০২৬ সালের জুন মাসে প্রকাশিত পাকিস্তানবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, অতীতে লস্কর-ই-তাইয়েবা ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মধ্যে শক্তিশালী, যদিও গোপন প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিদ্যমান ছিল।

একইভাবে, ২০২৬ সালের ২৫ মার্চ প্রকাশিত মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনেও পাকিস্তানে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, তাদের নেটওয়ার্ক এবং আঞ্চলিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়েছে। পাকিস্তানে কোন কোন গোষ্ঠীর অস্তিত্ব রয়েছে, প্রশ্নটি কেবল এতটুকুতেই সীমাবদ্ধ নয়। বরং মৌলিক প্রশ্ন হলো, অতীতে এসব গোষ্ঠীকে কারা সুযোগ-সুবিধা দিয়েছে, কারা তাদের প্রশিক্ষণ দিয়েছে, তারা কোথা থেকে আর্থিক ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কেন সব সশস্ত্র গোষ্ঠীর ব্যাপারে একই অবস্থান গ্রহণ করেনি?

কোনো রাষ্ট্রের জন্য নিজেদের স্বার্থ অনুযায়ী কিছু সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহারযোগ্য এবং অন্যদের অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসবাদ যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তা সর্বত্রই অপরাধ। আর সশস্ত্র গোষ্ঠীগুলো যদি বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানায়, তাহলে তাদের পৃষ্ঠপোষকতা করা, সহায়তা দেওয়া এবং কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দেওয়ার বিষয়টিও জবাবদিহির আওতায় আসা উচিত।

পাকিস্তানে দাঈশ ও তাদের সহযোগী নেটওয়ার্ক

এ আলোচনার অন্যতম গুরুতর দিক হলো দাঈশ। পাকিস্তানের কিছু উগ্রবাদী নেটওয়ার্কের সঙ্গে দাঈশের সম্পর্ক ও সহযোগিতার অভিযোগ কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; এ বিষয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নথিও রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ২০১৭ সালের ১১ মে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, হাজি হায়াতুল্লাহ গোলাম মুহাম্মদ ২০১৫ সালে দাঈশ-খোরাসানকে সহায়তা করছিলেন। ২০১৬ সালে তিনি আফগানিস্তানে সংগঠনটির সদস্যদের কাছে অস্ত্র ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।

২০১৬ সালের শুরুর দিকে তিনি কুনার ও পাকিস্তানে তাঁর নিয়ন্ত্রণাধীন মাদরাসাগুলো থেকে দাঈশ-খোরাসানের জন্য লোক সংগ্রহ করেন এবং সেসব মাদরাসার একটিকে সংগঠনটির প্রশিক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহার করেন। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১৪ সাল থেকেই তিনি দাঈশের জন্য আত্মঘাতী হামলাকারী সংগ্রহ ও তাদের অর্থায়নে সহায়তা করে আসছিলেন।

এটি একটি নথিভুক্ত ঘটনা যে, পাকিস্তানে একটি উগ্রবাদী নেটওয়ার্ক দাঈশকে আর্থিক, সামরিক ও প্রশিক্ষণগত সহায়তা প্রদান করেছে। অথচ এসব নেটওয়ার্ক, তাদের সহযোগী এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে পাকিস্তানের রাষ্ট্রীয় ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পূর্ণাঙ্গ তথ্য রয়েছে; প্রকৃতপক্ষে পুরো কর্মকাণ্ডই এসব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়।

এখানে আরও একটি মৌলিক প্রশ্ন দেখা দেয়। আন্তর্জাতিক সরকারি নথিপত্রে যখন পাকিস্তানে দাঈশ-খোরাসানের জন্য লোক সংগ্রহ, আর্থিক সহায়তা, অস্ত্র সরবরাহ এবং প্রশিক্ষণকেন্দ্রের অস্তিত্বের তথ্য প্রকাশিত হয়েছে, তখন এসব নেটওয়ার্ক, তাদের সহযোগী এবং সম্ভাব্য পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে রাষ্ট্র কী ব্যবস্থা নিয়েছে, সে সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জনগণের সামনে প্রকাশ করা হচ্ছে না কেন?

পাকিস্তানি সামরিক এস্টাবলিশমেন্ট যদি সত্যিই সন্ত্রাসবাদ নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকে, তাহলে তাদের নীতি সবার ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করা উচিত। দাঈশ হোক, লস্কর-ই-তাইয়েবা হোক, জইশে মুহাম্মদ হোক কিংবা অন্য কোনো সশস্ত্র নেটওয়ার্ক, রাষ্ট্রীয় স্বার্থের অজুহাতে কাউকেই বিশেষ ছাড় দেওয়া উচিত নয়।

আফগানিস্তানে হামলা ও নিরপরাধ বেসামরিক মানুষের রক্তপাত

পাকিস্তানি সামরিক নেতৃত্বের নীতির দ্বিতীয় গুরুতর দিক হলো আফগান ভূখণ্ডে বিমান হামলা এবং ডুরান্ড লাইনজুড়ে পরিচালিত সামরিক অভিযান, যার ফলে বেসামরিক জনগণ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ২০২৬ সালে জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন (UNAMA) আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ডুরান্ড লাইনজুড়ে সামরিক সংঘর্ষের কারণে বেসামরিক মানুষের হতাহত হওয়ার ঘটনা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০২৬ সালের ২৬ জুনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২৬ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত এসব সংঘর্ষের ফলে আফগানিস্তানে মোট ৭৬৪ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৭২ জন নিহত এবং ৩৯২ জন আহত হয়েছেন। এসব হতাহতের অধিকাংশই বিমান হামলার কারণে ঘটেছে।

একই প্রতিবেদনে ২০২৬ সালের ১৬ মার্চ কাবুলের উমিদ মাদকাসক্তি পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের বিমান হামলার কথাও উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ২৬৯ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই ছিলেন হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগী। পাকিস্তানি দূতাবাস জাতিসংঘকে জানিয়েছে, ওই অভিযানে কেবল সন্ত্রাসী ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। কিন্তু বেসামরিক মানুষের হতাহতের পরিসংখ্যান এ ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তোলে।

এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে। কোনো রাষ্ট্রের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ কি তাকে অন্য দেশের মানুষের প্রাণহানি ঘটানোর সীমাহীন অধিকার প্রদান করে? কোনো সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতির নিছক দাবিই কি একটি হাসপাতাল, আবাসিক ভবন কিংবা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানোর জন্য যথেষ্ট? আর কোনো সামরিক মুখপাত্রের বক্তব্য কি একটি সামরিক কর্মকাণ্ডকে শরিয়াহ ও নৈতিকতার দৃষ্টিতে বৈধ করে দিতে পারে? ইসলাম এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে।

আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ﴾
“তোমরা সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না।” (সুরা আল-বাকারা, ১৯০)

অন্যত্র তিনি ইরশাদ করেন,
﴿وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ﴾
“আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, অন্যথায় জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে।” (সুরা হুদ, ১১৩)

এ আয়াতগুলো আমাদের জুলুম থেকে দূরে থাকার নির্দেশ দেয়। একই সঙ্গে জালিমদের অন্যায় সহযোগিতা করা কিংবা তাদের জুলুমকে শক্তিশালী করাও নিষিদ্ধ করে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
“انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا”
“তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক কিংবা মজলুম।” (সহিহ বুখারি, হাদিস ২৪৪৪)

সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, মজলুমকে সাহায্য করার বিষয়টি তো স্পষ্ট। কিন্তু জালিমকে কীভাবে সাহায্য করা হবে? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন, তাকে জুলুম করা থেকে বিরত রাখার মাধ্যমে। এটাই ইসলামের শিক্ষা। জালিমকে সাহায্য করার অর্থ তার জুলুমের পক্ষে যুক্তি খোঁজা নয়; বরং তাকে জুলুম থেকে ফিরিয়ে আনা।

মুফতি আবদুর রহিম এবং পাকিস্তানি সামরিক এস্টাবলিশমেন্টের নীতির শরয়ি বৈধতা প্রদান

এ পুরো প্রেক্ষাপটে জামিয়া আর-রশিদের প্রধান মুফতি আবদুর রহিমের ভূমিকা বিশেষ মনোযোগের দাবি রাখে। একজন দ্বীনি আলেম হিসেবে তাঁর ইলমি মতামতের পর্যালোচনা ও সমালোচনা করার অধিকার সবার রয়েছে। বিশেষত যখন তাঁর রাজনৈতিক বক্তব্য সামরিক বাহিনীর নীতি এবং আফগানিস্তানে পরিচালিত সামরিক অভিযানের শরয়ি অনুমোদন প্রদানের রূপ ধারণ করে।

২০২৫ সালের ১২ ডিসেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় উলামা ও মাশায়েখ সম্মেলনে মুফতি আবদুর রহিম পাকিস্তানি সেনাবাহিনী ও তার সামরিক নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন এবং একাত্মতা ঘোষণা করেন। তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে হারামাইন শরিফাইনের (দুই পবিত্র মসজিদের) রক্ষক বলে আখ্যায়িত করেন।

তিনি তাঁর এক পডকাস্টে আরও বলেন, “দেশের যেকোনো স্থানে কোনো সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে তল্লাশি কিংবা অভিযান পরিচালনার সময় যদি শিশু ও নারী নিহত হয়, তাহলে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো গুনাহ নেই, তাদের কোনো রক্তপণ দিতে হবে না এবং এ ব্যাপারে তাদের অন্য কোনো দায়বদ্ধতাও নেই।”

তিনি আরও বলেন, দেশকে রক্ষা করা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার জন্য কারও প্রতি ভালোবাসা, স্নেহ কিংবা কোমলতার কোনো অবকাশ নেই। সেনাবাহিনীর শাসন ও কর্তৃত্ব সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এ প্রক্রিয়ায় কোনো সাংবাদিক কিংবা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হলে তার প্রতি কোনো শিথিলতা দেখানো যাবে না। তিনি সেনাবাহিনীকে সমর্থন করাকে অপরিহার্য বলে উল্লেখ করেন এবং আলেমদের সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁর এসব বক্তব্যের বিস্তারিত বিবরণ পাকিস্তানি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

এরপর ২০২৬ সালের ৪ অক্টোবর তাঁর একটি পডকাস্ট সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী হারামাইন শরিফাইনের রক্ষক, পাকিস্তান ইসলামী বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে শত্রুতা হিসেবে বিবেচনা করা উচিত। তিনি আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকেও পাকিস্তানের বৈধ অধিকার বলে আখ্যায়িত করেন।

এখানে কয়েকটি মৌলিক প্রশ্ন সামনে আসে। কোনো সেনাবাহিনীকে হারামাইন শরিফাইনের রক্ষক আখ্যায়িত করলেই কি তার সব সামরিক কর্মকাণ্ড শরিয়াহর দৃষ্টিতে বৈধ হয়ে যায়? পারমাণবিক শক্তিধর হওয়া কি কোনো রাষ্ট্রকে শরিয়াহর সীমা অতিক্রম করার অনুমতি দেয়? আর কোনো সেনাবাহিনীর নামমাত্র ধর্মীয় পরিচয় কি তার সব সিদ্ধান্তকে সমালোচনা ও জবাবদিহির ঊর্ধ্বে তুলে দিতে পারে?

হারামাইন শরিফাইনের সুরক্ষা একটি মহান দ্বীনি খেদমত। কিন্তু এ পবিত্র সম্পর্ক কোনো সেনাবাহিনীর সব কর্মকাণ্ডকে বৈধতা দিতে পারে না। যে প্রতিষ্ঠান নিজেদের হারামাইন শরিফাইনের রক্ষক বলে দাবি করে, অন্য যেকোনো প্রতিষ্ঠানের মতো তাদেরও ন্যায়বিচার, আমানতদারি ও মানবজীবনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

মুফতি আবদুর রহিমের অবস্থানের মৌলিক সমস্যা হলো, কোনো সেনাবাহিনীর নামগত ধর্মীয় ও জাতীয় মর্যাদাকে তার নির্দিষ্ট সামরিক কর্মকাণ্ডের শরয়ি বৈধতার সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে। কোনো সামরিক অভিযানে নিরপরাধ বেসামরিক মানুষ নিহত হলে সে ঘটনার তদন্ত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রশংসা করা এবং তাকে সমালোচনার ঊর্ধ্বে বিবেচনা করা যেন নিহত ব্যক্তিদের স্বজনদের ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দেওয়ার শামিল।

তাঁর কাছে আমাদের কয়েকটি মৌলিক প্রশ্ন রয়েছে।

• পাকিস্তানি সেনাবাহিনী কোনো সামরিক অভিযানে নিরপরাধ বেসামরিক মানুষ হত্যা করলে তার নিন্দা করা উচিত নয় কি?

 

• কেবল সন্দেহের ভিত্তিতে কাউকে হত্যা করা হলে কোনো সামরিক সংস্থার নির্দেশ কি সে হত্যাকাণ্ডকে বৈধ করে দিতে পারে?

• কোনো হাসপাতাল, আবাসিক বাড়ি কিংবা বেসামরিক জনপদকে লক্ষ্যবস্তু বানানো হলে জাতীয় নিরাপত্তার নামে সেই কর্মকাণ্ডকে কি শরিয়াহসম্মত প্রমাণ করা সম্ভব?

• একজন দ্বীনি আলেমের দায়িত্ব কি সেনাবাহিনীর পক্ষে যুক্তি খুঁজে বের করা, নাকি সেনাবাহিনীকে শরিয়াহর কাছে জবাবদিহির আওতায় রাখা?

এসব প্রশ্ন ব্যক্তিগত শত্রুতা কিংবা সাম্প্রদায়িক মতপার্থক্যের ভিত্তিতে উত্থাপিত হয়নি; বরং কুরআন ও সুন্নাহর সুপ্রতিষ্ঠিত মূলনীতির ওপর ভিত্তি করেই উত্থাপিত হয়েছে।

আলেমদের দায়িত্ব এবং শাসকের দরবারে দ্বীনের ব্যবহার করার বিপদ

আলেমদের মর্যাদা কোনো সেনাবাহিনী, সরকার কিংবা রাজনৈতিক দলের প্রচার-প্রসারের জন্য নয়; বরং শরিয়াহর সুরক্ষা এবং সত্যের সাক্ষ্য বহন করার জন্য। কোনো আলেম যদি একটি সামরিক বাহিনীর সব কর্মকাণ্ডকে সমর্থন করেন, অথচ সেই বাহিনীর অনিয়ম ও অন্যায়ের ব্যাপারে নীরব থাকেন, তাহলে তাঁর ইলমি আমানতদারি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়।

আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ﴾
“তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না।” (সুরা আল-মায়িদা, ২)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
“أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ”
“সর্বোত্তম জিহাদ হলো অত্যাচারী শাসকের সামনে ন্যায়সংগত কথা বলা।”
(সুনানে আবু দাউদ, হাদিস ৪৩৪৪; জামে তিরমিজি, হাদিস ২১৭৪)

এ হাদিসের শিক্ষা অত্যন্ত সুস্পষ্ট। একজন আলেমের প্রকৃত পরীক্ষা দুর্বলদের বিরুদ্ধে কথা বলার মধ্যে নয়; বরং ক্ষমতাবানদের সামনে সত্য কথা বলার মধ্যেই নিহিত। কোনো মজলুমের রক্ত ঝরতে দেখেও যে ব্যক্তি নীরব থাকে এবং ক্ষমতাবানদের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি খুঁজতে থাকে, তার উচিত নিজের দ্বীনি অবস্থান ও ইলমি দায়িত্ব সম্পর্কে আত্মসমালোচনা করা।

এ কথাও স্পষ্ট করে দেওয়া প্রয়োজন যে, সব পাকিস্তানি আলেমের অবস্থান এক নয়। পাকিস্তানে এমন বহু আলেম রয়েছেন, যাঁরা সামরিক এস্টাবলিশমেন্টের নীতির সমালোচনা করেন, বেসামরিক মানুষের অধিকার রক্ষার পক্ষে কথা বলেন এবং আফগানিস্তানের সঙ্গে শান্তি, বোঝাপড়া ও সুসম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এসব সত্যসন্ধানী আলেমের অনেকেই তাঁদের অবস্থান ও সংগ্রামের কারণে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন। তাঁরা মনে করেন, সেনাবাহিনীর রাজনৈতিক ও সামরিক নীতি, দেশের অভ্যন্তরে রক্তপাত এবং মুসলমানদের মধ্যে বিরোধ উসকে দেওয়ার কর্মকাণ্ড বহিরাগত শক্তিগুলোর স্বার্থ ও এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছে। এ কারণে কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্বের অবস্থানকে সমগ্র পাকিস্তানি আলেমসমাজের প্রতিনিধিত্বকারী অবস্থান হিসেবে বিবেচনা করা উচিত নয়। কারণ, পাকিস্তানে এমন আলেমও রয়েছেন, যাঁরা জুলুমের বিরুদ্ধে অবস্থান নেন, মজলুমের পক্ষে আওয়াজ তোলেন এবং উম্মাহর ঐক্য ও শান্তির আহ্বান জানান।

আল্লাহ তাআলা ইরশাদ করেন,
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰ أَنْفُسِكُمْ﴾
“হে মুমিনগণ! তোমরা ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়।” (সুরা আন-নিসা, ১৩৫)

এ আয়াতের দাবি হলো, কোনো ব্যক্তির প্রতি ভালোবাসা, প্রাতিষ্ঠানিক সম্পর্ক, জাতীয় বন্ধন কিংবা রাজনৈতিক স্বার্থ যেন ন্যায়বিচারের পথে বাধা হয়ে না দাঁড়ায়।

পাকিস্তানি সামরিক এস্টাবলিশমেন্টের উচিত প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্ক, উগ্রবাদী নেটওয়ার্কগুলোর ব্যাপারে তাদের নীতি এবং আফগানিস্তানে পরিচালিত সামরিক অভিযান সম্পর্কে প্রকাশ্য ও জবাবদিহিমূলক অবস্থান গ্রহণ করা। লস্কর-ই-তাইয়েবা, জইশে মুহাম্মদ, দাঈশ এবং অন্যান্য সশস্ত্র নেটওয়ার্ক সম্পর্কে যেসব তথ্য ও অভিযোগ সামনে এসেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। মুফতি আবদুর রহিম এবং তাঁর মতো অন্যান্য ধর্মীয় নেতাদেরও এ বিষয়টি উপলব্ধি করা প্রয়োজন যে, কোনো সেনাবাহিনীকে সমর্থন করা তখনই দ্বীনি দায়িত্ব হতে পারে, যখন তাদের কর্মকাণ্ড সত্য, ন্যায়বিচার ও শরিয়াহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

এটি সেই রাজকীয় ভারতীয় সেনাবাহিনী, যার ইসলাম ও মুসলমানদের প্রতি শত্রুতার ইতিহাস ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে এবং ইতিহাসই তার সাক্ষ্য বহন করে। এ সেনাবাহিনীর ভিত্তি ১৮৫৭ সালে ব্রিটিশ সেনাবাহিনী কর্তৃক ইসলামবিরোধী উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৭১ সালে জর্ডানে তাদের ইতিহাস এবং তাদের প্রভুদের প্রশিক্ষণের দৃষ্টান্ত দেখা গেছে। আর বাংলাদেশের বিচ্ছিন্নতার মধ্য দিয়ে তাদের ইসলামবিরোধী অবস্থান সাধারণ মানুষ থেকে শুরু করে অভিজাত শ্রেণি পর্যন্ত সবার কাছে স্পষ্ট হয়ে উঠেছে।

ইসলামাবাদের লাল মসজিদের ঘটনা এবং সোয়াত থেকে ওয়াজিরিস্তান পর্যন্ত খাইবার পাখতুনখোয়ায় মুসলমানদের রক্তের যে বন্যা প্রবাহিত হয়েছে, তা ঘটানো হয়েছিল কেবল এ উদ্দেশ্যে, যাতে ভবিষ্যতে কেউ শরিয়াহ বাস্তবায়নের দাবি তুলতে না পারে। এ উদ্দেশ্যে তাদের সম্ভ্রান্ত নারীদের নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে শরণার্থী শিবিরে বসবাস করতে বাধ্য করা হয়েছিল। এ সেই সেনাবাহিনী, যারা আফগান জিহাদে সহযোগিতা করেছিল কেবল এ উদ্দেশ্যে যে, তাদের ভাষায় আফগানিস্তান যেন পাকিস্তানের একটি প্রদেশের মতো থাকে এবং দেশটির নীতিনির্ধারণী কার্যক্রম তাদের ইশারায় পরিচালিত হয়। এ সেই সেনাবাহিনী, যারা আমেরিকার ইশারায় আমেরিকান ক্রুসেডার এবং তাদের মুসলিম ও কাফির মিত্রদের জন্য নিজেদের আকাশসীমা, স্থলপথ ও সমুদ্রপথ উন্মুক্ত করে দিয়েছিল। এমন একটি সেনাবাহিনীর প্রতি কোনো আলেমের এ ধরনের সমর্থন প্রদর্শন করা কি আদৌ সমীচীন? আর যদি এসব কথিত আলেম শুরু থেকেই এ সামরিক এস্টাবলিশমেন্টের আশ্রয়ে থেকে তাদের অর্থে প্রতিপালিত হয়ে থাকেন, তাহলে বিষয়টি কতটা উদ্বেগজনক?

সারকথা হলো, কোনো সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অস্ত্রশস্ত্র, পারমাণবিক শক্তি কিংবা রাজনৈতিক প্রভাবের মধ্যে নয়; বরং ন্যায়বিচার, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই নিহিত। আলেমদের মর্যাদা শাসক ও সামরিক নেতৃত্বের সামনে সত্য কথা বলার মধ্যে, তাদের তোষামোদ করার মধ্যে নয়। যে আলেম ক্ষমতাবানদের জুলুমের সামনে নীরব থাকেন, তাঁর উচিত নিজের ইলমি অবস্থান সম্পর্কে আত্মসমালোচনা করা। আর যে সেনাবাহিনী নিজেকে জবাবদিহির ঊর্ধ্বে মনে করে, তাদের স্মরণ রাখা উচিত, আল্লাহ তাআলার দরবারে না সামরিক পোশাক, না শাসনক্ষমতা, আর না শরিয়াহর আদলে সাজানো কোনো যুক্তি কাজে আসবে। সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়ের মানদণ্ড হলো কুরআন, সুন্নাহ ও ন্যায়বিচার; কোনো সেনাবাহিনীর অবস্থান, রাষ্ট্রীয় স্বার্থ কিংবা কোনো ধর্মীয় ব্যক্তিত্বের রাজনৈতিক সম্পর্ক নয়।

 

Tags: #আফগানিস্তান#আলমিরসাদবাংলা#দাঈশখাওয়ারিজ
ShareTweet

related-post

পাকিস্তানের ভবিষ্যতের জন্য দাঈশ ও অশান্তি-সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক রেজিমের সহযোগিতার চড়া মূল্য!
রাজনীতি

পাকিস্তানের ভবিষ্যতের জন্য দাঈশ ও অশান্তি-সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক রেজিমের সহযোগিতার চড়া মূল্য!

আগস্ট 10, 2026
পাকিস্তানে এখনো শরিয়াহ বাস্তবায়িত না হওয়ার কারণ!
ব্লগ

পাকিস্তানে এখনো শরিয়াহ বাস্তবায়িত না হওয়ার কারণ!

সেপ্টেম্বর 7, 2026
মুজাহিদ: আফগানিস্তানকে অস্থিতিশীল করতে পাকিস্তানের সেনাবাহিনীর একটি গোষ্ঠী আইএসআইএস জঙ্গিদের আশ্রয় দিচ্ছে
দাঈশ খাওয়ারিজ

মুজাহিদ: আফগানিস্তানকে অস্থিতিশীল করতে পাকিস্তানের সেনাবাহিনীর একটি গোষ্ঠী আইএসআইএস জঙ্গিদের আশ্রয় দিচ্ছে

অক্টোবর 12, 2025
দায়িত্ব থেকে পলায়ন! ​
রাজনীতি

দায়িত্ব থেকে পলায়ন! ​

ফেব্রুয়ারি 10, 2026
আফগানিস্তান: আগ্রাসী সাম্রাজ্যগুলোর কবরস্থান!
আফগানিস্তান

আফগানিস্তান: আগ্রাসী সাম্রাজ্যগুলোর কবরস্থান!

আগস্ট 19, 2026
জাতিসমূহের মধ্যে সংঘাত ও নিরাপত্তাহীনতার উৎস: পাকিস্তানি সামরিক শাসনের ধ্বংসাত্মক নীতি!
রাজনীতি

জাতিসমূহের মধ্যে সংঘাত ও নিরাপত্তাহীনতার উৎস: পাকিস্তানি সামরিক শাসনের ধ্বংসাত্মক নীতি!

জুলাই 31, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | সপ্তদশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | সপ্তদশ পর্ব

জানুয়ারি 10, 2026
একজন ব্যর্থ গোয়েন্দার আত্মগড়া ও কল্পনাবিলাসী বিশ্লেষণ
রাজনীতি

একজন ব্যর্থ গোয়েন্দার আত্মগড়া ও কল্পনাবিলাসী বিশ্লেষণ

জুন 15, 2025
আফগান বেসামরিকদের ওপর হামলা চালিয়ে নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো আড়াল করা যাবে না!
রাজনীতি

আফগান বেসামরিকদের ওপর হামলা চালিয়ে নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো আড়াল করা যাবে না!

অক্টোবর 6, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! পর্ব ১০ (শেষ)

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! পর্ব ১০ (শেষ)

    নভেম্বর 28, 2026
    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! (পর্ব ৮)

    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! (পর্ব ৮)

    নভেম্বর 28, 2026
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর ফরমানসমূহ: সমাজের পথনির্দেশনা ও সংস্কারের আলোকবর্তিকা! (পর্ব ১)

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর ফরমানসমূহ: সমাজের পথনির্দেশনা ও সংস্কারের আলোকবর্তিকা! (পর্ব ১)

    নভেম্বর 26, 2026
    ইসলামের ইতিহাসে ভ্রান্ত মতবাদ ও বিচ্যুত সম্প্রদায়সমূহ! (পর্ব ১)

    ইসলামের ইতিহাসে ভ্রান্ত মতবাদ ও বিচ্যুত সম্প্রদায়সমূহ! (পর্ব ১)

    নভেম্বর 26, 2026

    news

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! পর্ব ১০ (শেষ)

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! পর্ব ১০ (শেষ)

    নভেম্বর 28, 2026
    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! (পর্ব ৮)

    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! (পর্ব ৮)

    নভেম্বর 28, 2026
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর ফরমানসমূহ: সমাজের পথনির্দেশনা ও সংস্কারের আলোকবর্তিকা! (পর্ব ১)

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর ফরমানসমূহ: সমাজের পথনির্দেশনা ও সংস্কারের আলোকবর্তিকা! (পর্ব ১)

    নভেম্বর 26, 2026
    ইসলামের ইতিহাসে ভ্রান্ত মতবাদ ও বিচ্যুত সম্প্রদায়সমূহ! (পর্ব ১)

    ইসলামের ইতিহাসে ভ্রান্ত মতবাদ ও বিচ্যুত সম্প্রদায়সমূহ! (পর্ব ১)

    নভেম্বর 26, 2026
    • লাইব্রেরি
    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .