মঙ্গলবার, নভেম্বর 10, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আফগানিস্তান

সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! (পর্ব ৭)

✍🏻 করিম আকরামি

সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! (পর্ব ৭)
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

শোকানুষ্ঠান ও হজ থেকে প্রত্যাবর্তন উপলক্ষে প্রচলিত রীতিনীতি সম্পর্কে আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার সুপারিশমালা (তৃতীয় পর্ব)

অপছন্দনীয় রীতিনীতি ও প্রথা প্রতিরোধের বিষয়ে মহামান্য আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার সংস্কারমূলক নির্দেশনাবলির পর্যালোচনার ধারাবাহিকতায় আরেকটি বিষয়, যার প্রতি ১৭ নম্বর ফরমানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তা হলো শোকানুষ্ঠান ও হজ থেকে প্রত্যাবর্তন উপলক্ষে প্রচলিত রীতিনীতি। প্রথম দৃষ্টিতে এসব রীতি বিয়ে, মিষ্টিমুখ ও কনের পক্ষ থেকে বরপক্ষকে যৌতুক দেওয়ার অনুষ্ঠানের মতো মানুষের দৃষ্টি আকর্ষণ না করলেও সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পরিবার ও সমাজের ওপর উল্লেখযোগ্য বোঝা সৃষ্টি করে। এসব রীতির শিকড় এমন কিছু ভ্রান্ত প্রথার মধ্যে নিহিত, যা ইসলামী নির্দেশনা ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশনা বিভাগের একজন উপদেষ্টা কাবুলে অনুষ্ঠিত এক সভায় স্পষ্টভাবে বলেছেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খাবার রান্না করা, ইসকাতের আনুষ্ঠানিকতা পালন করা, বিপুল ব্যয়ে খতমের অনুষ্ঠান আয়োজন করা এবং বিয়েতে তুয়ানা আদায় করা এমন কিছু প্রথা, যেগুলোকে শরিয়তবিরোধী ঘোষণা করা হয়েছে এবং ইসলামী ইমারাতের নেতৃত্বের ফরমানের ভিত্তিতে অবৈধ সাব্যস্ত করা হয়েছে।

শোকানুষ্ঠানের অপছন্দনীয় রীতিনীতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো, মৃত ব্যক্তির পরিবারকে শোক জানাতে আসা লোকদের জন্য খাবার প্রস্তুত ও আপ্যায়নের দায়িত্ব পালন করতে বাধ্য করা। আফগানিস্তানের অনেক অঞ্চলে এমন একটি ভ্রান্ত ধারণা প্রচলিত হয়ে গেছে যে, কারও মৃত্যু হলে প্রথম, তৃতীয়, সপ্তম ও চল্লিশতম দিনে মৃত ব্যক্তির পরিবারকে শোক প্রকাশ ও সমবেদনা জানাতে আসা লোকদের খাবারের ব্যবস্থা করতে হবে। এই প্রথার কোনো শরয়ি ভিত্তি নেই। উপরন্তু, এটি এমন একটি পরিবারের ওপর গুরুতর আর্থিক বোঝা চাপিয়ে দেয়, যারা প্রিয়জনের মৃত্যুতে শোকাহত এবং জীবনের অত্যন্ত কঠিন ও সংকটময় সময় পার করছে।

ইসলামী নির্দেশনা অনুযায়ী, প্রতিবেশী ও আত্মীয়স্বজনের উচিত মৃত ব্যক্তির পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা; মৃত ব্যক্তির পরিবারের ওপর তাদের আপ্যায়নের দায়িত্ব চাপিয়ে দেওয়া নয়। ১৭ নম্বর ফরমানের মাধ্যমে এই প্রথা নিষিদ্ধ করার ওপর গুরুত্বারোপ এ কথাই নির্দেশ করে যে, নেতৃত্ব দীর্ঘদিন ধরে রীতিনীতির নামে সমাজের ওপর চাপিয়ে দেওয়া এই জাহেলি প্রথার সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি সম্পর্কে গভীরভাবে অবগত।

অপছন্দনীয় রীতিনীতির আরেকটি উদাহরণ হলো ইসকাত ও খতম উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, যেগুলোকেও কাবুলের সভায় শরিয়তবিরোধী প্রথা হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব অনুষ্ঠান কখনো কখনো বিপুলসংখ্যক মানুষকে আমন্ত্রণ জানিয়ে এবং প্রচুর অর্থ ব্যয় করে আয়োজন করা হয়। এ ধরনের অনুষ্ঠান শোকাহত পরিবারকে সান্ত্বনা ও প্রশান্তি দেওয়ার পরিবর্তে এমন সব আনুষ্ঠানিকতা ও সামাজিক প্রত্যাশার চাপে ফেলে, যা ইসলামের অনাড়ম্বর জীবনধারার চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিশ্লেষণধর্মী দৃষ্টিকোণ থেকে এসব প্রথা নিষিদ্ধ করার বিষয়টি সেই মূলনীতির আলোকে অনুধাবন করা যায়, যার ওপর মহামান্য আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলা ১৭ নম্বর ফরমানের বিভিন্ন অংশে গুরুত্বারোপ করেছেন। তা হলো, সমাজকে পুনরায় সরল জীবনধারায় ফিরিয়ে আনা এবং শরিয়তসম্মত কোনো ভিত্তি নেই, এমন চাপিয়ে দেওয়া রীতিনীতির ভারী বোঝা থেকে পরিবারগুলোকে মুক্ত করা।

১৭ নম্বর ফরমানে আলোচিত আরেকটি বিষয় হলো হজ ও উমরা পালন শেষে প্রত্যাবর্তনকারী হাজিদের ঘিরে প্রচলিত রীতিনীতি। কিছু অঞ্চলে এমন প্রথা রয়েছে যে, হজ থেকে ফিরে একজন হাজিকে বিপুল অর্থ ব্যয় করে আপ্যায়নের আয়োজন করতে হয় এবং আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মধ্যে মূল্যবান উপহার বিতরণ করতে হয়। এ ধরনের সামাজিক প্রত্যাশা কখনো কখনো সেই হাজিদের আর্থিক চাপে ফেলে দেয়, যাঁরা আল্লাহর ফরজ বিধান পালন করতে সফর করে এসেছেন। একই সঙ্গে এসব প্রত্যাশা তাঁদের এই আধ্যাত্মিক সফরের মূল উদ্দেশ্যকে পার্থিব জাঁকজমক ও আনুষ্ঠানিকতার আড়ালে ঢাকা ফেলে। ১৭ নম্বর ফরমানেও এসব প্রথাকে অপছন্দনীয় রীতিনীতির উদাহরণ হিসেবে গণ্য করা হয়েছে এবং মানুষকে এগুলো থেকে নিষেধ করা হয়েছে। এই নির্দেশনা পর্যালোচনা করলে বোঝা যায়, মহামান্য আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার দৃষ্টিতে ধর্মীয় ইবাদতকেও সামাজিক প্রতিযোগিতা কিংবা আর্থিক সামর্থ্য প্রদর্শনের মাধ্যম বানানো উচিত নয়; বরং এসব ইবাদতের মধ্যে আধ্যাত্মিক একনিষ্ঠতা ও সরলতা অক্ষুণ্ণ থাকা উচিত।

শোক ও মাতমের আনুষ্ঠানিকতা এবং হজ থেকে প্রত্যাবর্তন উপলক্ষে প্রচলিত অপছন্দনীয় রীতিনীতি নিষিদ্ধ করার ব্যাপারে মহামান্য আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ তাআলার গুরুত্বারোপ ইসলামের একটি মৌলিক নীতির ওপর প্রতিষ্ঠিত। তা হলো, «لا ضرر و لا ضرار» অর্থাৎ, ‘নিজে ক্ষতিগ্রস্ত হয়ো না এবং অন্যেরও ক্ষতি করো না।’

যদিও বাহ্যিকভাবে এসব রীতিনীতিকে সামাজিক সংস্কৃতির অংশ মনে করা হয়, কিন্তু বাস্তবে এগুলো অযথা ব্যয়, মানসিক চাপ সৃষ্টি এবং পারস্পরিক সংহতি দুর্বল করার উপায়ে পরিণত হয়েছে। ১৭ নম্বর ফরমান এসব প্রথা চিহ্নিত ও নিষিদ্ধ করার মাধ্যমে আফগান সমাজকে জাহেলি রীতিনীতির এই অস্বাস্থ্যকর চক্র থেকে বের করে এমন এক সংস্কৃতির দিকে পরিচালিত করতে চায়, যেখানে ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার পরিবর্তে প্রকৃত সহমর্মিতা স্থান পাবে।

এই লক্ষ্য অর্জনের জন্য আলেম, দায়িত্বশীল ব্যক্তি ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। যাতে মানুষ বুঝতে পারে, এসব প্রথা থেকে বিরত থাকা কেবল একটি শরয়ি দায়িত্বই নয়, বরং তা তাদের নিজেদের ও পরিবারের কল্যাণের জন্যও প্রয়োজনীয়। এটিই সেই পথ, যা ইসলামী ইমারাত আফগানিস্তানের জনগণের ইহকালীন ও পরকালীন কল্যাণের লক্ষ্যে অনুসরণ করছে।

Tags: #আফগানিস্তান#আলমিরসাদবাংলানিবন্ধ
ShareTweet

related-post

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | ত্রয়োদশ পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | ত্রয়োদশ পর্ব

মে 16, 2025
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | সপ্তদশ পর্ব
দাঈশ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | সপ্তদশ পর্ব

জানুয়ারি 6, 2026
মোল্লা আখতার মুহাম্মাদ মনসুর (রহ.)-এর দূরদর্শিতা এবং ঐতিহাসিক উত্তরাধিকার!
মুসলিম উম্মাহর উজ্জ্বল নক্ষত্র

মোল্লা আখতার মুহাম্মাদ মনসুর (রহ.)-এর দূরদর্শিতা এবং ঐতিহাসিক উত্তরাধিকার!

মে 23, 2026
বালআম বিন বাউরা থেকে পাকিস্তানের দরবারি আলেম!
ইসলামিক স্কলার

বালআম বিন বাউরা থেকে পাকিস্তানের দরবারি আলেম!

মে 4, 2026
দাঈশ নাকি পাকিস্তানের সামরিক এস্টাবলিশমেন্ট?
রাজনীতি

দাঈশ নাকি পাকিস্তানের সামরিক এস্টাবলিশমেন্ট?

মে 13, 2026
ইজ্জুদ্দীন আল-হাদ্দাদ: সেই বীর, শাহাদাত যাঁর পরিচয়কে উন্মোচিত করেছে!
ব্লগ

ইজ্জুদ্দীন আল-হাদ্দাদ: সেই বীর, শাহাদাত যাঁর পরিচয়কে উন্মোচিত করেছে!

মে 19, 2026
পাকিস্তানে অস্ত্রের রাজনীতি ও স্থায়ী শান্তির মিথ: খাইবার পাখতুনখোয়ার কৌশলগত সংকট!
রাজনীতি

পাকিস্তানে অস্ত্রের রাজনীতি ও স্থায়ী শান্তির মিথ: খাইবার পাখতুনখোয়ার কৌশলগত সংকট!

জুন 10, 2026
লাল মসজিদ— নিপীড়ন ও দমন-পীড়নের অন্ধকার ইতিহাস এবং অবিরাম প্রতিরোধের সংগ্রাম
ইতিহাস

লাল মসজিদ— নিপীড়ন ও দমন-পীড়নের অন্ধকার ইতিহাস এবং অবিরাম প্রতিরোধের সংগ্রাম

মার্চ 10, 2025
সাবেক বিশৃঙ্খলা ও ফিতনা-ফাসাদকারী দালালেরা: অঞ্চল ও বিশ্বের জন্য নতুন হুমকি!
রাজনীতি

সাবেক বিশৃঙ্খলা ও ফিতনা-ফাসাদকারী দালালেরা: অঞ্চল ও বিশ্বের জন্য নতুন হুমকি!

আগস্ট 8, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! (পর্ব ৭)

    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! (পর্ব ৭)

    নভেম্বর 10, 2026
    সুদ বা রিবার পরিভাষাগত বিভ্রান্তি এবং ইসলামী অর্থনীতির মৌলিক কাঠামো! (পর্ব ২)

    সুদ বা রিবার পরিভাষাগত বিভ্রান্তি এবং ইসলামী অর্থনীতির মৌলিক কাঠামো! (পর্ব ২)

    নভেম্বর 9, 2026
    খাওয়ারিজদের সম্পর্কে হাদিস বর্ণনাকারী সাহাবিগণ!

    খাওয়ারিজদের সম্পর্কে হাদিস বর্ণনাকারী সাহাবিগণ!

    নভেম্বর 9, 2026
    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৭)

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৭)

    নভেম্বর 8, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist