বৃহস্পতিবার, নভেম্বর 12, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home রাজনীতি

সামরিক রেজিম: অনিষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর শেষ আশ্রয়স্থল!

✍🏻 ওয়ালিদ

সামরিক রেজিম: অনিষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর শেষ আশ্রয়স্থল!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

গণতান্ত্রিক শাসনামলে গ্রেপ্তার হওয়া নিরাপত্তা কর্মকর্তা আল্লাহ দাদ ফেদায়ির স্বীকারোক্তিমূলক ভিডিওটি আবারও এমন এক বাস্তবতাকে উন্মোচিত করেছে, যে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলো নীরব রয়েছে। অথবা সন্ত্রাসীদের স্থায়ী আশ্রয়দাতা দেশটির বিরুদ্ধে কেবল আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েই নিজেদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রাখছে।

কিছুদিন আগে কমান্ডার আল্লাহ দাদকে তাঁর নিজ এলাকায় নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে। এ ঘটনায় পশ্চিমে বসবাসরত কিছু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। অথচ তাঁর গ্রেপ্তারের প্রকৃত উদ্দেশ্য এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির অতীত ও বর্তমানের অপরাধগুলো নিয়ে কেউ কোনো মনোযোগ দেয়নি। কিন্তু যখন জেনারেল সামি সাদাত ও কমান্ডার আল্লাহ দাদের মধ্যকার টেলিফোনে কথোপকথনও প্রকাশ্যে আসে, তখন অনেক সমালোচকের ক্ষোভে পানি ঢেলে দেওয়া হয়।

এই অডিও ক্লিপে জেনারেল সামি স্বীকার করে যে সে পাকিস্তানে রয়েছে। সে আল্লাহ দাদকেও বলে, সম্ভব হলে যেন সে সেখানে চলে যায়। কিন্তু কমান্ডার আল্লাহ দাদ তাকে জবাব দেয়, লাঘমান ও নুরিস্তানে তার উপস্থিতিই উপযুক্ত এবং সে সামরিক কর্মকাণ্ড ও অভিযান পরিচালনায় সহায়তা করবে। এই তথ্য আবারও প্রমাণ করেছে, পাকিস্তান অনিষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শেষ আশ্রয়স্থল। দেশটি গণতান্ত্রিক শাসনামলে পালিয়ে যাওয়া সেনাসদস্য, আরবাকি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিছু উপাদানকে পুনরায় আফগানিস্তান ও শরিয়াহভিত্তিক ব্যবস্থার বিরুদ্ধে সশস্ত্র করতে চায়। যাদের একমাত্র লক্ষ্য ক্ষমতা ও অর্থ অর্জন।

সামরিক রেজিম এখন আফগানিস্তানে প্রতিষ্ঠিত স্থিতিশীলতা, পুনর্গঠন ও উন্নয়ন সহ্য করতে পারছে না। অন্যদিকে দেশটি নিজেই ক্রমাগত অভ্যন্তরীণ অস্থিতিশীলতায় ভুগছে। এখন নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো আড়াল করতেই তারা আফগানিস্তানের ওপর দোষ চাপাচ্ছে, যাতে পাকিস্তানের জনগণকে দেখানো যায় যে, সব সমস্যার মূল আফগানিস্তানেই। আরও বিস্ময়কর বিষয় হলো, ডুরান্ডের কাল্পনিক সীমারেখার ওপার থেকে বহুবার নিয়ে আসা সশস্ত্র ব্যক্তি ও গোপন গোষ্ঠীগুলোকে ইসলামী ইমারাত গ্রেপ্তার করেছে, তাদের মুখোশ উন্মোচন করেছে এবং তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। তা সত্ত্বেও অন্যদের ইশারায় বিভ্রান্ত হওয়া লোকেরা প্রতিরোধ, যুদ্ধের ময়দান ও স্বাধীনতার নামে আফগান ভূখণ্ডে সশস্ত্র তৎপরতা ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করে। কিন্তু এই আকাঙ্ক্ষা তারা সবসময় নিজেদের সঙ্গেই কবরে নিয়ে গেছে।

সামি সাদাত ও আল্লাহ দাদ ফেদায়ির কথোপকথনে আরও দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমটি হলো নুরিস্তানের একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা, যাতে তাদের অগ্রযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়। দ্বিতীয়টি হলো শুক্রবারে হামলা চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করা। কারণ, তাদের ধারণা, সেদিন ইসলামী ইমারাতের মুজাহিদদের অধিকাংশই ছুটিতে থাকেন এবং তারা এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাবে।

এই কথোপকথন প্রকাশ্যে আসা এবং কমান্ডার আল্লাহ দাদ গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে পাকিস্তানের দ্বিমুখী নীতির ওপর আবারও এক বড় আঘাত এসেছে। একই সঙ্গে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে, আফগান ভূখণ্ড অন্যদের খেলাধুলা ও ষড়যন্ত্র বাস্তবায়নের ক্ষেত্র নয়। নিরাপত্তা বাহিনীও এতটা উদাসীন ও অসতর্ক নয় যে, এসব অশুভ তৎপরতা সম্পর্কে তারা কিছুই জানবে না।

যদিও গ্রেপ্তারকৃত এই কমান্ডার বিজয়ের পর ক্ষমা ও সাধারণ মার্জনার ফরমানের সুযোগ নিয়ে নিজ এলাকায় স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবন শুরু করেছিলেন এবং প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে, কখনো দেশ বিক্রি কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবেন না, কিন্তু প্রতিবেশী সামরিক রেজিম ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী নেতৃস্থানীয় ব্যক্তিদের বস্তুগত প্রলোভন তাঁর চোখ ধাঁধিয়ে দেয়। ফলে তিনি ক্ষমার এই সুযোগের শর্ত নিজেই লঙ্ঘন করেন। এ জন্য তিনি অনুতাপও প্রকাশ করেছেন।

পাকিস্তানি সামরিক রেজিমের সাবেক গণতান্ত্রিক ব্যবস্থার সেনাসদস্য, আরবাকি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়টি এখন আর কেবল আফগানিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং এই রেজিম নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং পশ্চিমা সংশ্লিষ্টতা অব্যাহত রাখার স্বার্থে বরাবরই চেষ্টা করে আসছে, যাতে অন্যদের ওপর দোষ চাপিয়ে এবং বর্তমান শাসনব্যবস্থাকে অস্থিতিশীল করে নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতাগুলো আড়াল করতে পারে।

এই দেশের সামরিক রেজিম ও তাদের দোসররা নিজেদের সর্বশক্তি ও নির্লজ্জতা নিয়ে চেষ্টা করে, যাতে আফগান ভূখণ্ডের এসব শত্রুকে ডুরান্ডের কাল্পনিক সীমারেখা পর্যন্ত, এমনকি সামরিক যানবাহনে করে নিয়ে গিয়ে সেখানে নামিয়ে দিতে পারে। তাদের উদ্দেশ্য হলো, আফগানিস্তানের জন্য প্রতিবন্ধকতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করা। কিন্তু ইসলামী ইমারাতের সতর্ক সীমান্তরক্ষী ও গোয়েন্দা বাহিনী প্রতিবারই হয় তাদের জীবিত গ্রেপ্তার করেছে, নয়তো ঘটনাস্থলেই তাদের ঘৃণ্য কর্মকাণ্ডের উপযুক্ত শাস্তি দিয়েছে।

এসব তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট হয়, পাকিস্তান এই অঞ্চলে অনিষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর শেষ আশ্রয়স্থল। দেশটি এমন সব গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা করে, যারা অর্থ ও পদ-পদবির আশায় নিজেদের দেশের বিরুদ্ধে এবং নিজ দেশের শাসনব্যবস্থার বিরুদ্ধে তার নির্দেশে লড়াই করে। সামরিক রেজিমের এখন এসব স্পর্শকাতর বিষয় উপলব্ধি করা, প্রকৃত ও সৎ রাজনীতি শেখা এবং নিজেদের জনগণের কাছে অন্তর থেকে সত্য কথা বলা অত্যন্ত জরুরি। তাদের স্বীকার করা উচিত যে, তারা এখন আর এককভাবে শাসনক্ষমতা পরিচালনা করতে সক্ষম নয় এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোও সফলভাবে মোকাবিলা করতে পারছে না।

Tags: #আলমিরসাদবাংলা#পাকিস্তান#রাজনীতি
ShareTweet

related-post

এ ভূমি শাহাদাতের… এ ভূমি আত্মত্যাগের
আফগানিস্তান

এ ভূমি শাহাদাতের… এ ভূমি আত্মত্যাগের

সেপ্টেম্বর 23, 2025
অজ্ঞতা ও ঔদ্ধত্যের জোট: তেহরান থেকে কুনার পর্যন্ত “জ্ঞান-নিধন”-এর অভিন্ন কৌশল!
রাজনীতি

অজ্ঞতা ও ঔদ্ধত্যের জোট: তেহরান থেকে কুনার পর্যন্ত “জ্ঞান-নিধন”-এর অভিন্ন কৌশল!

মে 2, 2026
খাওয়ারিজদের পরিচয় | চতুর্থ পর্ব
ইতিহাস

খাওয়ারিজদের পরিচয় | পঞ্চম পর্ব

ফেব্রুয়ারি 11, 2025
বেলুচ প্রতিরোধ: পাকিস্তানি সামরিক জান্তার অবিচারের ফল! ​
রাজনীতি

বেলুচ প্রতিরোধ: পাকিস্তানি সামরিক জান্তার অবিচারের ফল! ​

ফেব্রুয়ারি 1, 2026
আইএস একটি মহামারির নাম
আধুনিক খাও য়া রিজ

আইএস একটি মহামারির নাম

সেপ্টেম্বর 17, 2024
অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে চলমান সংকট! ​
রাজনীতি

অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে চলমান সংকট! ​

এপ্রিল 14, 2026
খারিজি সম্প্রদায়: মুসলিম উম্মাহ থেকে বিচ্ছিন্ন হওয়া প্রথম বিভ্রান্ত দল! ​
দাঈশ

খারিজি সম্প্রদায়: মুসলিম উম্মাহ থেকে বিচ্ছিন্ন হওয়া প্রথম বিভ্রান্ত দল! ​

জুন 17, 2026
দাঈশ : আদি থেকে অন্ত
আধুনিক খাও য়া রিজ

দাঈশ : আদি থেকে অন্ত

সেপ্টেম্বর 9, 2024
ইসলামী ইমারত এক গৌরবোজ্জ্বল ইতিহাসের পুনরাবৃত্তি করছে!
ব্লগ

ইসলামী ইমারত এক গৌরবোজ্জ্বল ইতিহাসের পুনরাবৃত্তি করছে!

জুন 23, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    সামরিক রেজিম: অনিষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর শেষ আশ্রয়স্থল!

    সামরিক রেজিম: অনিষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর শেষ আশ্রয়স্থল!

    নভেম্বর 12, 2026
    সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৮)

    সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৮)

    নভেম্বর 11, 2026
    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ১)

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ১)

    নভেম্বর 11, 2026
    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! (পর্ব ৭)

    সংস্কারমূলক নির্দেশনা: আমিরুল মুমিনীন হাফিযাহুল্লাহর আদেশ, নিষেধ ও বক্তব্যের বিশ্লেষণধর্মী পর্যালোচনা! (পর্ব ৭)

    নভেম্বর 10, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist