বৃহস্পতিবার, নভেম্বর 19, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আফগানিস্তান

আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাগুলোর শরয়ি দিক ও প্রভাব!

✍🏻 আবদুল্লাহ আতিফ

আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাগুলোর শরয়ি দিক ও প্রভাব!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ভূমিকা

কাবুলে সম্মানিত আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাবলি উপলক্ষে একটি বৃহৎ ইলমি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন নিছক আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান নয়; বরং ইসলামী ইমারাতের ব্যবস্থার শরয়ি ভিত্তি এবং মানুষের জীবনে এসব নির্দেশনার প্রভাব পর্যালোচনার উদ্দেশ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ইলমি পদক্ষেপ।

ইসলামে আমিরের আনুগত্য, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও শরিয়তের বাস্তবায়ন উম্মাহর ঐক্যের অন্যতম মৌলিক নীতি হিসেবে বিবেচিত।

১. নির্দেশনাগুলোর শরয়ি দিক

আলেমদের মতে, সম্মানিত আমিরুল মুমিনিনের নির্দেশনাগুলো একাধিক শরয়ি নীতির ওপর প্রতিষ্ঠিত।

ক) উলুল আমরের আনুগত্য

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন,
أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
অনুবাদ: আল্লাহর আনুগত্য করো, রাসুলের আনুগত্য করো এবং তোমাদের শাসকদের আনুগত্য করো।

আলেমগণ বলেন, আমির যখন শরিয়তের সীমার মধ্যে কোনো আদেশ জারি করেন, তখন জনগণের ওপর তাঁর আনুগত্য করা ওয়াজিব। তবে তিনি যদি স্রষ্টার অবাধ্যতার নির্দেশ দেন, তাহলে তাঁর আনুগত্য করা বৈধ নয়। যেমন হাদিস শরিফে এসেছে,
«لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ»
অনুবাদ: স্রষ্টার অবাধ্যতার ক্ষেত্রে কোনো সৃষ্টির আনুগত্য নেই।

খ) জনকল্যাণ

অনেক নির্দেশনা জনকল্যাণ ও সমাজের মঙ্গল সাধনের উদ্দেশ্যে জারি করা হয়েছে। যেমন মাদকদ্রব্য প্রতিরোধসংক্রান্ত নির্দেশনা, সুদ প্রতিরোধের প্রচেষ্টা, জমি দখল ও অবৈধভাবে জমির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রতিরোধ এবং নৈতিক অবক্ষয় নিয়ন্ত্রণের বিধান।

এসব বিষয়ের ভিত্তি শরয়ি দলিলসমূহে বিদ্যমান। বরং যে কোনো বিধান মানুষের দ্বীন, জীবন, সম্পদ, বিবেক ও বংশধারা সুরক্ষার কারণ হয়, তা মাকাসিদুশ শরিয়াহ তথা শরিয়তের উদ্দেশ্যসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গ) ফিতনা ও বিশৃঙ্খলা প্রতিরোধ

ইসলামে ঐক্য বজায় রাখা এবং বিভেদ প্রতিরোধ করা গুরুত্বপূর্ণ শরয়ি দায়িত্বগুলোর অন্তর্ভুক্ত। আমিরের নির্দেশনাগুলো এ উদ্দেশ্যে জারি করা হয়, যেন মানুষ বিভিন্ন দল ও দলে বিভক্ত না হয়ে একটি কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে নিজেদের জীবন পরিচালনা করে।

বাস্তব ক্ষেত্রেও দেখা গেছে, এর ফলে অনেক মতবিরোধের সমাধান হয়েছে এবং বহু বছরের পুরোনো বিবাদ ও মনোমালিন্য বন্ধুত্ব ও মীমাংসায় রূপান্তরিত হয়েছে।

২. সমাজের ওপর নির্দেশনাগুলোর প্রভাব

ক) দ্বীনি প্রভাব

এসব নির্দেশনার ফলে বহু এলাকায় শরয়ি বিধান বাস্তবায়নের প্রতি মনোযোগ বৃদ্ধি পেয়েছে, মসজিদগুলো আবাদ হয়েছে, দ্বীনি শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে এবং মানুষ হালাল ও হারামের পার্থক্য সম্পর্কে সচেতন হয়েছে। অথচ আগে এমন মানুষও ছিল, যারা শুধু শরয়ি বিধান পালনই করত না, বরং সেসব বিধানের মর্যাদা ও গুরুত্বের প্রতিও মনোযোগ দিত না।

খ) সামাজিক প্রভাব

বিশেষত মাদকদ্রব্যের বিরুদ্ধে জারি করা নির্দেশনা হাজার হাজার যুবককে ধ্বংস ও পথভ্রষ্টতা থেকে রক্ষা করেছে। একইভাবে চুরি, বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জারি করা নির্দেশনাগুলোর ফলে সমাজে প্রশান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির পরিবেশ সৃষ্টি হয়েছে।

এর ফল হলো, আজ আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তি রাতের অর্ধেক সময়ে লাখ লাখ নগদ অর্থ নিয়ে কোনো ভয় বা উদ্বেগ ছাড়াই বাড়ির বাইরে চলাফেরা করতে পারেন।

গ) প্রশাসনিক প্রভাব

এসব নির্দেশনার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোকে একটি অভিন্ন শরয়ি দিকনির্দেশনার অধীনে পরিচালিত করা হয়েছে। কারণ এখন প্রত্যেক কর্মকর্তা জানেন যে, নিজের দায়িত্ব পালন করার জন্য তাঁর কাছে সুস্পষ্ট শরয়ি নির্দেশনা রয়েছে এবং এসব নির্দেশনার লঙ্ঘন প্রশাসনিক শৃঙ্খলা ও নির্ধারিত নীতিমালার লঙ্ঘন।

ঘ) অর্থনৈতিক প্রভাব

সুদ প্রতিরোধ, চাঁদাবাজি ও জুলুম নির্মূল এবং হালাল ব্যবসায় উৎসাহ প্রদানের উদ্দেশ্যে জারি করা নির্দেশনাগুলো মানুষের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি করেছে।

এটি একটি স্বীকৃত নীতি যে, ব্যবসায়ীরা এমন স্থানেই বিনিয়োগের প্রতি আগ্রহী হন, যেখানে তাঁদের ব্যবসা নিরাপদ এবং করের হারও খুব কম।

এ কারণেই যখন মানুষ নিশ্চিত হবে যে, ব্যবস্থা তাদের সঙ্গে জুলুম ও অন্যায় আচরণ করবে না, তখন ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বিকশিত হবে। ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে আফগানিস্তান বিশ্বব্যাপী ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে।

উপসংহার

সম্মানিত আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনা, সুপারিশ ও আদেশগুলো নিছক প্রশাসনিক ও বাস্তবায়নমূলক নির্দেশ নয়; বরং শরিয়ত বাস্তবায়ন, জনগণের সংশোধন এবং ইসলামী ব্যবস্থার সুরক্ষার উদ্দেশ্যে প্রদত্ত শরয়ি নির্দেশনা।

সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনকল্যাণ নিশ্চিত করা এবং একটি ইসলামী ব্যবস্থাকে সুদৃঢ় করার ক্ষেত্রে এসব নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Tags: #আফগানিস্তান#আমীরুলমুমিনীন#আলমিরসাদবাংলা
ShareTweet

related-post

ফিলিস্তিন বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা!
ইতিহাস

ফিলিস্তিন বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা!

অক্টোবর 9, 2025
ইবরাহিমি আত্মত্যাগের পদাঙ্ক অনুসরণে!
আফগানিস্তান

ইবরাহিমি আত্মত্যাগের পদাঙ্ক অনুসরণে!

অক্টোবর 24, 2026
​বিশ্বের সন্ত্রাসবাদ ও দুর্নীতির ভিত্তি হিসেবে বিবেচিত দুটি জবরদস্তিমূলক রাষ্ট্র!
রাজনীতি

​বিশ্বের সন্ত্রাসবাদ ও দুর্নীতির ভিত্তি হিসেবে বিবেচিত দুটি জবরদস্তিমূলক রাষ্ট্র!

মে 16, 2026
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও শ্বেতাঙ্গ উপনিবেশবাদ!
রাজনীতি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও শ্বেতাঙ্গ উপনিবেশবাদ!

জুলাই 21, 2026
বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র!
রাজনীতি

বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র!

নভেম্বর 2, 2026
পূর্ববর্তী অভিযানে নিহত দাঈশ সদস্য মুহাম্মাদ জব্বারের ছবি সংগ্রহ করেছে আল-মিরসাদ
রাজনীতি

ক্ষমতার ভারসাম্যে এক নতুন অধ্যায়: সামরিক শাসনের আগ্রাসী হামলার দাঁতভাঙা জবাব!

জুন 20, 2026
সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৭)
আফগানিস্তান

সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৭)

নভেম্বর 4, 2026
ইরাকের সালাহুদ্দীন প্রদেশের আইএসআইএস গভর্নর বিমান হামলায় নিহত হয়েছে
দাঈশ খাওয়ারিজ

ইরাকের সালাহুদ্দীন প্রদেশের আইএসআইএস গভর্নর বিমান হামলায় নিহত হয়েছে

অক্টোবর 11, 2024
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | সপ্তম পর্ব
দাঈশ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | সপ্তম পর্ব

আগস্ট 20, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাগুলোর শরয়ি দিক ও প্রভাব!

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশনাগুলোর শরয়ি দিক ও প্রভাব!

    নভেম্বর 19, 2026
    বিজয়ীদের ঐতিহাসিক পদক্ষেপ!

    বিজয়ীদের ঐতিহাসিক পদক্ষেপ!

    নভেম্বর 19, 2026
    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ২)

    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ২)

    নভেম্বর 18, 2026
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশাবলির ধর্মীয় ভিত্তি পর্যালোচনা!

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর নির্দেশাবলির ধর্মীয় ভিত্তি পর্যালোচনা!

    নভেম্বর 18, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist