শুক্রবার, অক্টোবর 23, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আধুনিক খাও য়া রিজ দাঈশ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | সপ্তম পর্ব

✍🏻 মৌলভী আহমাদ আলী

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | সপ্তম পর্ব
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষত ঊনবিংশ শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে, শাইখ মুহাম্মাদ ইবন আবদুল ওহহাব আন-নাজদী রহিমাহুল্লাহর অনুসারী ও অনুগামীরা “আল-ওয়ালা ওয়াল-বারা” (আনুগত্য ও বিমুক্তি) শিরোনামে এই প্রসঙ্গে ব্যাপক মনোযোগ নিবদ্ধ করেন। তারা আরব মুসলিমদের, যারা আল-সাউদের বিরুদ্ধে শেষ ইসলামী খিলাফত উসমানী খিলাফতের সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছিল, “আল-মুয়ালাত” (কাফেরদের সঙ্গে জোট) এর অজুহাতে মুরতাদ বলে আখ্যায়িত করেন।

কারণ, ওহহাবি আন্দোলনের অনুসারীদের দৃষ্টিতে উসমানীরা ছিল মুশরিক। তারা উসমানী খিলাফতকে কোনো ইসলামী রাষ্ট্র বা খিলাফত হিসেবে অভিহিত করত না, বরং একে বলত “আদ-দাওলাতুল উসানিয়্যাহ” (মূর্তিপূজক রাষ্ট্র) বা “আদ-দাওলাতুল কাফিরাহ” (কাফের রাষ্ট্র)। এ বিষয়ে ঐ সময়ের ওহহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা, অগ্রদূত ও বিশিষ্ট নেতাদের পক্ষ থেকে অসংখ্য ফাতাওয়া ও বক্তব্য প্রকাশিত হয়েছিল। সমসাময়িক এক পরিচিত ওহহাবি আলেম নাসির ইবন হামাদ আল-ফাহদ তাঁর “উসমানী রাষ্ট্র ও শাইখ মুহাম্মদ ইবন আবদুল ওহহাবের দাওয়াতের এর প্রতি অবস্থান” প্রবন্ধে এসব মতামতের কিছু উল্লেখ করেছেন।

ওহহাবি আলেমদের রচিত অধিকাংশ গ্রন্থ, প্রবন্ধ ও লেখায় উসমানী খিলাফতকে এককভাবে কাফের রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছে।

তবে সমসাময়িক ওহহাবি আলেম ও মুজাহিদগণ, যারা অপেক্ষাকৃত সংযত মনোভাব পোষণ করেন—যারা মুসলিম উম্মাহর সামগ্রিক দুঃখ-দুর্দশার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেন, রাজনৈতিক ও জিহাদি অন্তর্দৃষ্টি রাখেন এবং উসমানী খিলাফতের পতনের বিপর্যয়কর পরিণতি অনুধাবন করেন—তারা আল-সাউদদের ব্রিটিশ উপনিবেশবাদীদের সঙ্গে সহযোগিতার ভূমিকা কঠোরভাবে সমালোচনা করেছেন।

উসমানী খিলাফতের ভূমিকা

মুসলিম উম্মাহর দুর্বলতার এই সময়ে, বহু বাস্তব ও আদর্শগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, উসমানী খিলাফত মুসলিম বিশ্বের শেষ আশ্রয় ও আশা হিসেবে অবশিষ্ট ছিল। কাফের বিশ্ব এই শেষ আশ্রয়কেও নিশ্চিহ্ন করতে চেয়েছিল, যার লক্ষ্য ছিল—
– ইসলামী বিশ্বকে ছোট ছোট বিভক্ত সত্তায় পরিণত করা।
– প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
– ইসলামী শরীয়াহর স্থানে সেক্যুলার, মানবনির্মিত আইন প্রবর্তন।
– দুর্বল, স্বৈরাচারী শাসনব্যবস্থা ও একনায়ক প্রতিষ্ঠা করা, যারা ব্যক্তিগত, আঞ্চলিক ও পাশ্চাত্যের স্বার্থকে মুসলিম উম্মাহর কল্যাণের ওপরে স্থান দিত।
– মুসলিম উম্মাহকে একক নেতৃত্ব ও কেন্দ্রীয় কর্তৃত্ব থেকে বঞ্চিত করা।

ফলে মুসলিম উম্মাহ একক নেতৃত্ব ও কেন্দ্রীয় কর্তৃত্ব থেকে বঞ্চিত হয়।

কাফেরদের মুসলিমদের বিরুদ্ধে সহায়তা: শাইখ মুহাম্মদ ইবন আবদুল ওহহাবের অবস্থান

শাইখ মুহাম্মদ ইবন আবদুল ওহহাব রহিমাহুল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য বা পাশে দাঁড়ানো (যা “মুযাহারাহ ‘আলা আল-মুসলিমীন” নামে পরিচিত) নিঃসন্দেহে কুফরি। তিনি একে ঈমানের নাসিখ (নাওয়াকিদুল ইমান)-এর অন্তর্ভুক্ত করেছেন। নাওয়াকিদুল ইমান সম্পর্কিত তাঁর একটি রিসালায় তিনি এটিকে অষ্টম নাসিখ হিসেবে উল্লেখ করে লিখেছেন—
(الثامن): مظاهرة المشركين ومعاونتهم على المسلمين، والدليل قوله تعالى: ﴿وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ﴾

অনুবাদ:
“অষ্টম নাসিখ: মুশরিকদের মুসলিমদের বিরুদ্ধে সহায়তা ও সহযোগিতা করা। এর প্রমাণ আল্লাহর বাণী—
‘আর তোমাদের মধ্যে যে কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, নিশ্চয়ই সে তাদেরই অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ জালিম জাতিকে হিদায়াত দেন না।’ (সূরা মায়িদাহ ৫:৫১)”

যদিও মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করা নিঃসন্দেহে জঘন্য ও অপরাধমূলক কাজ, প্রাচীন আলেমগণ একে ঈমান-নাশক কাজ হিসেবে গণ্য করেননি। তারা একে কবিরাহ গুনাহ হিসেবে বিবেচনা করেছেন, যা কেবলমাত্র তখনই কুফরে পরিণত হয় যদি তা কোনো বিকৃত আকিদা থেকে উদ্ভূত হয়।

যদি এ কাজ অন্য কারণে সংঘটিত হয় (যেমন রাজনৈতিক বা কৌশলগত পরিস্থিতির কারণে), বিশ্বাসগত বিকৃতি ছাড়া, তবে প্রাচীন আলেমরা একে কুফরি বা রিদ্দাহ বলে আখ্যায়িত করেননি। এ প্রসঙ্গে শাইখ মুহাম্মদ ইবন আবদুল ওহহাব ভুল করেছিলেন। যদিও পরবর্তীকালে কিছু আলেম এ কর্মকে কুফরি হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন, কিন্তু তাদের বক্তব্য অনেক সময় অতিরিক্ত কঠোর বা অস্পষ্ট ছিল। কিছু ক্ষেত্রে এমনকি এ আলেমগণও পূর্বসূরিদের সর্বসম্মত অবস্থানের সঙ্গেই সঙ্গতিপূর্ণ মত গ্রহণ করেছেন।

চলবে…

Tags: #আলমিরসাদবাংলা#দাঈশখাওয়ারিজ
ShareTweet

related-post

আইইএ-এর পররাষ্ট্রনীতি: ইসলামি শরিয়াহর আলোকে বিশ্বের সাথে ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক! ​
রাজনীতি

আইইএ-এর পররাষ্ট্রনীতি: ইসলামি শরিয়াহর আলোকে বিশ্বের সাথে ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক! ​

জুন 6, 2026
তেহরিকে হামাস: খাওয়ারিজদের তাকফির থেকে আল কাসসামের বিজয় পর্যন্ত!
দাঈশ

তেহরিকে হামাস: খাওয়ারিজদের তাকফির থেকে আল কাসসামের বিজয় পর্যন্ত!

অক্টোবর 27, 2024
ইসলাম কি নিরপরাধ মানুষকে হত্যার অনুমতি দেয়? ​
দাঈশ

ইসলাম কি নিরপরাধ মানুষকে হত্যার অনুমতি দেয়? ​

জানুয়ারি 21, 2026
অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিতে সামরিক শাসনের নতুন কৌশল!
রাজনীতি

অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিতে সামরিক শাসনের নতুন কৌশল!

জুলাই 30, 2026
নবীয়ে মেহেরবান: প্রিয় রাসূল ﷺ–এর সীরাত | চতুর্থ পর
ব্লগ

নবীয়ে মেহেরবান: প্রিয় রাসূল ﷺ–এর সীরাত | চতুর্থ পর

জানুয়ারি 16, 2026
ফিলিস্তিন ও তলোয়ার!
রাজনীতি

ফিলিস্তিন ও তলোয়ার!

মে 17, 2026
দাঈশিরা নিজেদের বন্দিনী স্ত্রীদের ব্যবসার হাতিয়ার বানাচ্ছে!
দাঈশ খাওয়ারিজ

দাঈশিরা নিজেদের বন্দিনী স্ত্রীদের ব্যবসার হাতিয়ার বানাচ্ছে!

সেপ্টেম্বর 11, 2025
দোহা চুক্তির অধীনে অন্যদের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার না করা: এর শরঈ ব্যাখ্যা কী? | পর্ব ২
আফগানিস্তান

দোহা চুক্তির অধীনে অন্যদের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার না করা: এর শরঈ ব্যাখ্যা কী? | পর্ব ২

আগস্ট 20, 2026
আফগান জাতির অদম্য মনোবল ভাঙার ব্যর্থ প্রচেষ্টা!
রাজনীতি

আফগান জাতির অদম্য মনোবল ভাঙার ব্যর্থ প্রচেষ্টা!

জুলাই 4, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    মানবাধিকার ও প্রতিবেশীসুলভ নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন!

    মানবাধিকার ও প্রতিবেশীসুলভ নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন!

    অক্টোবর 22, 2026
    গেরিলা যুদ্ধ: আফগানিস্তানের অজেয় ইতিহাস ও অঞ্চলে নতুন রণাঙ্গন!

    গেরিলা যুদ্ধ: আফগানিস্তানের অজেয় ইতিহাস ও অঞ্চলে নতুন রণাঙ্গন!

    অক্টোবর 22, 2026
    মহাজাগতিক বিধান: বস্তুগত শক্তির দম্ভ এবং ইসলামী ইমারাত আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের তৎপরতার অন্তর্নিহিত চিত্র!

    খাইবার পাখতুনখোয়ায় চাপিয়ে দেওয়া সামরিক শাসন ও সামরিক শাসকগোষ্ঠীর ঘৃণ্য অভিসন্ধি!

    অক্টোবর 21, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist