মঙ্গলবার, অক্টোবর 6, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পর্ব ২৮

✍🏻 হারিস উবায়দাহ

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পর্ব ২৮
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

এরপর এশিয়া মাইনরে (এশিয়া-ই-কুচুক) বেশ কয়েকটি মুসলিম শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে সেলজুক শাসন বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সাম্রাজ্য এশিয়া মাইনরের বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এর শাসক সুলতান আলপ আরসালান (৪৫৫–৪৬৫ হিজরি / ১০৬৩–১০৭২ খ্রিস্টাব্দ) ছিলেন একজন বীর সেনাপতি।

৩৬৪ হিজরি / ১০৭১ খ্রিস্টাব্দে সংঘটিত মালাজগির্দের যুদ্ধে তিনি রোমান সম্রাট রোমানোসকে পরাজিত করেন এবং কনস্টান্টিনোপলকে প্রচণ্ডভাবে নাড়া দেন। এ যুদ্ধে রোমান সম্রাট নিজেই বন্দী হন। পরে তাকে এই শর্তে মুক্তি দেওয়া হয় যে, তিনি প্রতি বছর সেলজুক সুলতানকে কর প্রদান করবেন। এ ঘটনা থেকে স্পষ্ট হয় যে, রোমান সাম্রাজ্যের বহু অঞ্চল শক্তিশালী ইসলামী সেলজুক শাসনের সামনে নতি স্বীকার করেছিল।

মহান সেলজুক সাম্রাজ্যের পতনের পর বেশ কয়েকটি ক্ষুদ্র সেলজুক শাসন প্রতিষ্ঠিত হয়। এগুলোর মধ্যে সেলজুক-ই-রূম-এর শাসনকাল বিশেষভাবে প্রসিদ্ধ। তাদের কর্তৃত্ব ছিল এশিয়া মাইনরের বিস্তীর্ণ অঞ্চলে। তারা পশ্চিম দিকে ভূমধ্যসাগরের উপকূল পর্যন্ত নিজেদের সীমানা সম্প্রসারিত করেছিল। এর ফলে রোমানদের শাসনব্যবস্থা কার্যত অসহায় হয়ে পড়েছিল।

অষ্টম হিজরি শতাব্দীতে (চতুর্দশ খ্রিস্টাব্দে) রূমের সেলজুকদের স্থলাভিষিক্ত হয় উসমানিরা। তারা আবারও কনস্টান্টিনোপল বিজয়ের প্রচেষ্টা শুরু করে। এর সূচনা ঘটে তখন, যখন বায়েজিদ, যিনি ‘আস-সা‘ইকা’ (বজ্রপাত) উপাধিতেও পরিচিত ছিলেন, ৭৯৬ হিজরি / ১৩৯৩ খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল কঠোরভাবে অবরোধ করেন।

সুলতান বায়েজিদ কনস্টান্টিনোপলকে এমন কঠোরভাবে অবরোধ করেছিলেন যে, বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে আলোচনার সময় তিনি দাবি করেন শহরটি মুসলমানদের হাতে তুলে দিতে হবে। কিন্তু বাইজেন্টাইন শাসকরা বিভিন্ন অজুহাত দেখিয়ে আলোচনা দীর্ঘায়িত করতে থাকে, যাতে তারা সময় লাভ করতে পারে এবং ইউরোপ থেকে ইসলামী বাহিনীর বিরুদ্ধে সাহায্য আনতে পারে।

এই অবরোধ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এবং মনে হচ্ছিল, কনস্টান্টিনোপল অচিরেই বায়েজিদের হাতে চলে আসবে। কিন্তু ঠিক তখনই সুলতানের কাছে সংবাদ পৌঁছায় যে, তিমুর লং-এর নেতৃত্বে মঙ্গোল বাহিনী উসমানি ভূখণ্ডে আক্রমণ করেছে এবং সেখানে ব্যাপক অরাজকতা ও ফিতনা-ফাসাদ সৃষ্টি হয়েছে। ফলে সুলতান বায়েজিদ অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হন এবং মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজের বাহিনীকে রওনা করিয়ে দেন।

এদিকে বায়েজিদ নিজেই যখন তাঁর বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন, তখন আঙ্কারার নিকটবর্তী অঞ্চলে দুই মুসলিম বাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বায়েজিদের বাহিনী পরাজিত হয় এবং তিনি নিজেও তিমুর লং-এর হাতে বন্দী হন। বন্দী অবস্থাতেই তিনি ১৪০২ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এরপর উসমানি সাম্রাজ্য অভ্যন্তরীণ বিভক্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায় এবং কনস্টান্টিনোপল বিজয় কিছু সময়ের জন্য পিছিয়ে যায়।

পরবর্তীতে উসমানি সাম্রাজ্য যখন পুনরায় স্থিতিশীলতা অর্জন করে, তখন তারা আবার জিহাদের অভিযান শুরু করে। সুলতান মুরাদ দ্বিতীয়ের শাসনামলে (৮২৪–৮৬৩ হিজরি / ১৪২১–১৪৫১ খ্রিস্টাব্দ) কনস্টান্টিনোপল বিজয়ের প্রচেষ্টা পুনরায় শুরু হয়।

এই সময় উসমানিরা বেশ কয়েকবার কনস্টান্টিনোপল অবরোধ করে। এসব প্রচেষ্টার সময় বাইজেন্টাইন সম্রাট উসমানি বাহিনীর মধ্যে ফিতনা ও বিভেদ সৃষ্টি এবং সুলতানের বিরুদ্ধে বিদেশি শক্তির সাহায্য লাভের চেষ্টা চালিয়ে যেতে থাকে। এভাবে খ্রিস্টান সম্রাট সাময়িকভাবে সুলতানকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত করতে সক্ষম হয় এবং উসমানিরা তখন কনস্টান্টিনোপল বিজয় করতে পারেনি।

অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় বায়েজিদের পুত্র সুলতান মুহাম্মদ ফাতিহের শাসনামলে।

Tags: #আলমিরসাদবাংলা#ইতিহাস#উসমানী খিলাফত
ShareTweet

related-post

দাঈশ-খাওয়ারিজরা অর্থ সংগ্রহের ক্ষেত্রে তাদের কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে!
দাঈশ খাওয়ারিজ

দাঈশ-খাওয়ারিজরা অর্থ সংগ্রহের ক্ষেত্রে তাদের কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে!

জানুয়ারি 25, 2025
জাতিসংঘ, পাকিস্তান এবং মিথ্যা প্রোপাগাণ্ডার রাজনীতি
রাজনীতি

জাতিসংঘ, পাকিস্তান এবং মিথ্যা প্রোপাগাণ্ডার রাজনীতি

আগস্ট 22, 2025
আইএস একটি মহামারির নাম | একবিংশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | একবিংশ পর্ব

জুলাই 7, 2025
দাঈশ: ইসলামের পবিত্র আঁচলে এক কলঙ্কিত দাগ!
দাঈশ

দাঈশ: ইসলামের পবিত্র আঁচলে এক কলঙ্কিত দাগ!

ডিসেম্বর 31, 2025
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চদশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চদশ পর্ব

সেপ্টেম্বর 21, 2025
আইএস-খোরাসানকে বৈশ্বিক হুমকি হিসেবে দাঁড় করানোর নীতি: এর নেপথ্যে কারা, কেন এবং কী উদ্দেশ্যে?
ব্লগ

আইএস-খোরাসানকে বৈশ্বিক হুমকি হিসেবে দাঁড় করানোর নীতি: এর নেপথ্যে কারা, কেন এবং কী উদ্দেশ্যে?

মার্চ 1, 2025
পাকিস্তান স্বীকার করেছে পেশাওয়ার ও এর আশেপাশে আইএসআইএসের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে
নিউজ

পাকিস্তান স্বীকার করেছে পেশাওয়ার ও এর আশেপাশে আইএসআইএসের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে

ডিসেম্বর 1, 2024
ইসলামী ইমারত: আফগানদের অগ্রগতি, মর্যাদাপূর্ণ অবস্থান ও সম্মানের প্রতীক!
আফগানিস্তান

ইসলামী ইমারত: আফগানদের অগ্রগতি, মর্যাদাপূর্ণ অবস্থান ও সম্মানের প্রতীক!

সেপ্টেম্বর 15, 2026
ইসলাম ও গণতন্ত্র : একটি আদর্শিক ও তাত্ত্বিক তুলনা
ধর্মীয় নিবন্ধ

ইসলাম ও গণতন্ত্র : একটি আদর্শিক ও তাত্ত্বিক তুলনা

সেপ্টেম্বর 20, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    সামরিক রেজিম আফগানিস্তানকে নতুন এক যুদ্ধে জড়াতে চায়!

    সামরিক রেজিম আফগানিস্তানকে নতুন এক যুদ্ধে জড়াতে চায়!

    অক্টোবর 6, 2026
    আফগান বেসামরিকদের ওপর হামলা চালিয়ে নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো আড়াল করা যাবে না!

    আফগান বেসামরিকদের ওপর হামলা চালিয়ে নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো আড়াল করা যাবে না!

    অক্টোবর 6, 2026
    ইসরায়েলের রক্তাক্ত ঐতিহ্য ও পাক সামরিক রেজিমের হাতে এর এশীয় সংস্করণ!

    ইসরায়েলের রক্তাক্ত ঐতিহ্য ও পাক সামরিক রেজিমের হাতে এর এশীয় সংস্করণ!

    অক্টোবর 5, 2026
    ওয়াখান: অর্থনৈতিক ভবিষ্যতের পথে আফগানিস্তানের নতুন সড়ক!

    ওয়াখান: অর্থনৈতিক ভবিষ্যতের পথে আফগানিস্তানের নতুন সড়ক!

    অক্টোবর 5, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist