শনিবার, অক্টোবর 17, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আধুনিক খাও য়া রিজ দাঈশ

খাওয়ারিজ ও আমেরিকার সম্পর্ক: এক নির্ভুল বিশ্লেষণ

✍🏻 আবু উসামা খোরাসানী

খাওয়ারিজ ও আমেরিকার সম্পর্ক: এক নির্ভুল বিশ্লেষণ

#image_title

0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

আফগানিস্তান দখলের পর আমেরিকা ও তার মিত্ররা ভেবেছিল যে, শক্তি প্রয়োগের মাধ্যমে তারা আফগান জনগণের ইচ্ছাশক্তিকে দমন করে তাদের অন্যায় শর্তগুলো মেনে নিতে বাধ্য করতে সক্ষম হবে।

কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি অমুসলিম বিশ্বের শক্তিগুলো চরম ক্ষতির মুখে পতিত হওয়ার পর এই ধারণা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়। এর ফলে তাদের স্থানীয় ভাড়াটে বাহিনী ইসলামি ইমারাতের প্রকৃত মুজাহিদদের মোকাবিলায় অক্ষম হয়ে পড়ে।

এই ব্যর্থতার পর আমেরিকা দ্বিতীয় কৌশল গ্রহণ করে। তারা খাওয়ারিজ নামে পরিচিত একটি ভাড়াটে গোষ্ঠীকে সক্রিয় করে এবং ইসলামি ইমারাতের মুজাহিদদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। এর অংশ হিসেবে আফগানিস্তানে খাওয়ারিজদের শাখা আইএসকেপি সক্রিয় করা হয়। তাদের ধারণা ছিল, এই ভাড়াটেরা ইসলামি ইমারাতের অগ্রগতি ব্যাহত করতে পারবে।

ইসলামি ইমারাত যখন খাওয়ারিজ ফিতনা নির্মূলে সক্রিয় হয়, তখন আমেরিকা দাবি করেছিল যে তারা আইএস খোরাসানের বিরুদ্ধেও যুদ্ধ করছে। কিন্তু বাস্তবে দেখা যায় আমেরিকার বিমান বাহিনী ইসলামি ইমারাতের মুজাহিদদের অবস্থানগুলোতে হামলা চালানোর মাধ্যমে খারিজিদেরকে সরাসরি সহযোগিতা করে। খারিজি গোষ্ঠীকে নির্মূল করার বদলে আমেরিকা তাদের শক্তি বৃদ্ধির সুযোগ করে দেয়, যা তাদের প্রকৃত অভিসন্ধি প্রকাশ করে।

এমনকি আমেরিকা একাধিকবার সরাসরি এই প্রক্সি বাহিনীর পক্ষে অবস্থান নেয়। উদাহরণস্বরূপ ২০১৯ সালের ১৩ জানুয়ারি আমেরিকান সৈন্যরা তাদের স্থানীয় সহযোগীদের সঙ্গে মিলে বাদঘিস প্রদেশের জওয়ান্দ জেলায় ইসলামি ইমারাতের একটি কারাগারে হামলা চালায় এবং ৪০ জন খারিজিকে মুক্ত করে।

এ ঘটনাই শুধু আমেরিকা ও খারিজিদের মধ্যে প্রত্যক্ষ সহযোগিতার একমাত্র দৃষ্টান্ত ছিল না। ২০১৯ সালের ৬ জুন, আমেরিকান বাহিনী ফারিয়াব প্রদেশে ইসলামি ইমারাতের কারাগারে অভিযান চালিয়ে ১০ জন আইএস বন্দিকে মুক্ত করে।

ইসলামি ইমারাত যখন কুনার প্রদেশে খারিজি ফিতনা দমন করতে ব্যাপক অভিযান শুরু করে এবং ধীরে ধীরে আইএস খোরাসানের যোদ্ধাদের অবরুদ্ধ করে ফেলে, তখন এ গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্যরা নুর গুল জেলার কারচান্দ ও মাজার দারা এলাকায় পালিয়ে যায়।

কিন্তু যখন স্পষ্ট হয়ে গেল যে, ইসলামি ইমারাতের বীর যোদ্ধারা তাদের আটক করতে চলেছে এবং তাদের পলায়নের আর কোনো পথ খোলা নেই, তখন গভীর রাতে অসংখ্য আমেরিকান বিমান সেখানে উপস্থিত হয়। এই বিমানগুলো খারিজিদের তাদের অস্ত্রসহ উদ্ধার করে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়ে যায়।

আমেরিকার বস্তুগত ও নৈতিক সমর্থন সত্ত্বেও আইএস খারিজিরা ইসলামী ইমারাতের মুজাহিদদের সামনে টিকতে তো পারেই নি উল্টো দ্রুত পরাজিত হয়েছিল। আফগানিস্তান বিজয়ের পর কাফের রাষ্ট্রগুলো, বিশেষত আমেরিকা প্রচারণার মাধ্যমে খারিজিদের হুমকিকে অতিরঞ্জিত করে ভয় ছড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের ফিতনার অগ্নিশিখা দ্রুত নিভে যায়, আর এই পবিত্র ভূমির মুসলমানরা তাদের অনিষ্ট থেকে চিরতরে মুক্তি লাভ করে।

Tags: #আমেরিকা#আলমিরসাদবাংলা#দাঈশখাওয়ারিজ
ShareTweet

related-post

আইএসের হয়ে হামলা চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে
ব্রেকিং নিউজ

আইএসের হয়ে হামলা চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে

সেপ্টেম্বর 8, 2024
পাকিস্তানি সামরিক ব্যবস্থা এবং জায়নবাদী কর্মকাণ্ড!
রাজনীতি

পাকিস্তানি সামরিক ব্যবস্থা এবং জায়নবাদী কর্মকাণ্ড!

মার্চ 18, 2026
ইজ্জুদ্দীন আল-হাদ্দাদ: সেই বীর, শাহাদাত যাঁর পরিচয়কে উন্মোচিত করেছে!
ব্লগ

ইজ্জুদ্দীন আল-হাদ্দাদ: সেই বীর, শাহাদাত যাঁর পরিচয়কে উন্মোচিত করেছে!

মে 19, 2026
সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৩)
আফগানিস্তান

সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৩)

সেপ্টেম্বর 8, 2026
আইএসআইএস-খাওয়ারিজ আফগানিস্তানে কী চায়?
দাঈশ

আইএসআইএস-খাওয়ারিজ আফগানিস্তানে কী চায়?

অক্টোবর 16, 2024
সামরিক শাসনের পাশাপাশি দাঈশি খাওয়ারিজদের আস্তানাগুলোও লক্ষ্যবস্তু হচ্ছে!
দাঈশ

সামরিক শাসনের পাশাপাশি দাঈশি খাওয়ারিজদের আস্তানাগুলোও লক্ষ্যবস্তু হচ্ছে!

মার্চ 3, 2026
আইএসআইএস পরবর্তী শান্তি; ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সময়মতো সহায়তা!
আফগানিস্তান

আইএসআইএস পরবর্তী শান্তি; ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সময়মতো সহায়তা!

সেপ্টেম্বর 9, 2025
সিকিউরিটি স্টেটের প্রতারণা এবং পাকিস্তানের সংকট!
রাজনীতি

সিকিউরিটি স্টেটের প্রতারণা এবং পাকিস্তানের সংকট!

জুন 9, 2026
সামরিক জান্তার দালাল মোল্লাদের স্বরূপ!
রাজনীতি

সামরিক জান্তার দালাল মোল্লাদের স্বরূপ!

এপ্রিল 22, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪

    অক্টোবর 15, 2026
    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    অক্টোবর 14, 2026
    পাকিস্তান ইসলামী ইমারাতকে ‘তালেবান রেজিম’ বলতে পারলে, নিজেদের ‘সামরিক রেজিম’ নামে শুনতে এত আপত্তি কেন?

    পাকিস্তান ইসলামী ইমারাতকে ‘তালেবান রেজিম’ বলতে পারলে, নিজেদের ‘সামরিক রেজিম’ নামে শুনতে এত আপত্তি কেন?

    অক্টোবর 13, 2026
    খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা কেন?

    খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা কেন?

    অক্টোবর 13, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist