রবিবার, সেপ্টেম্বর 13, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home রাজনীতি

পারস্পরিক স্বার্থকে সামনে রেখে ভারত-আফগানিস্তান কূটনীতিক সম্পর্কের নতুন অধ্যায়

✍🏻 আবদান সাফী

পারস্পরিক স্বার্থকে সামনে রেখে ভারত-আফগানিস্তান কূটনীতিক সম্পর্কের নতুন অধ্যায়
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

যদিও ভারত ও আফগানিস্তানের মধ্যে কোনো স্থলসীমা নেই, তবে এই দু’টি দেশের মধ্যে দীর্ঘকাল ধরে সংস্কৃতি, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। কিন্তু পাকিস্তান বরাবরই এই সম্পর্ককে সন্দেহের চোখে দেখেছে এবং আফগানিস্তানে ভারতের ভূমিকা সীমিত করতে সচেষ্ট থেকেছে।

পাকিস্তানের এই সংকীর্ণ নীতি কেবল তাদের কূটনৈতিক মঞ্চে ব্যর্থতার কালিমা এঁকে দেয়নি, বরং আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্ককেও বহুমুখী জটিলতার আবর্তে নিক্ষেপ করেছে। সম্প্রতি দুবাইয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির মধ্যে অনুষ্ঠিত বৈঠক এ প্রেক্ষাপটেরই বিশেষ তাৎপর্য বহন করে। এই বৈঠক ভারত ও আফগানিস্তান সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এবং পাকিস্তানের জন্য আরেকটি কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

পাকিস্তানের আফগান নীতি বরাবরই দ্বিচারিতা ও দূরদর্শিতার অভাবে কলঙ্কিত। উনিশ শতকের শেষভাগে ইসলামাবাদ যখন তালেবান শাসনকে স্বীকৃতি প্রদান করেছিল, তখন তাদের প্রত্যাশা ছিল, ভবিষ্যতেও তালেবান শাসনের ওপর তারা প্রভাব বজায় রাখতে সক্ষম হবে। তবে ২০২১ সালে তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর তাদের স্বাধীন পররাষ্ট্রনীতির দৃঢ় ঘোষণা ইসলামাবাদের সেই প্রত্যাশাকে ভেঙে চুরমার করে দেয়।

ফলস্বরূপ, আফগান শরণার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ডুরান্ড লাইনের ওপারে হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ইসলামী ইমারতের বিরুদ্ধে আঙুল তোলা এবং আফগান ভূখণ্ডে বিমান হামলা চালানোর পর, বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে কাবুল ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।

পাকিস্তানের সবচেয়ে বড় ভুল হলো আফগানিস্তানকে তাদের তথাকথিত কৌশলগত গভীরতার দর্শনের আলোকে পর্যালোচনা করা এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে এর মর্যাদাকে অবহেলা করা।

অপরদিকে, ভারত সবসময় আফগানিস্তানের উন্নয়নমূলক প্রকল্প এবং মানবসম্পদের উন্নয়নে নিবেদিত থেকেছে। ভারত আফগান জনগণের জন্য বৃত্তি প্রদানের পাশাপাশি সড়ক ও হাসপাতাল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সরাসরি জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে অগ্রগামী থেকেছে। এই বৈপরীত্য আজ আরও গভীরভাবে দৃশ্যমান— পাকিস্তান যেখানে তালেবানের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনে হিমশিম খাচ্ছে, সেখানে ভারতের কূটনৈতিক দিগন্ত উন্মুক্ত রয়েছে।

দুবাইয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকটিকে শুধুমাত্র একটি প্রথাগত কূটনৈতিক বিনিময় হিসেবে দেখা ঠিক হবে না। এই বৈঠকের মাধ্যমে ইসলামী ইমারত স্পষ্ট করেছে যে, তারা ভারতের সঙ্গে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। আলোচনায় কূটনীতি, অর্থনীতি ও বাণিজ্য ছাড়াও নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এটি ইসলামী ইমারতের ক্রমবর্ধমান কূটনৈতিক উদ্যোগ এবং অঞ্চলে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণের ইচ্ছার প্রকাশ।

বিশেষত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা একটি প্রশংসনীয় কৌশল। ইসলামী ইমারত বুঝতে পেরেছে যে, কেবল এক বা দুই দেশের ওপর নির্ভরশীল হওয়া লাভজনক নয় বরং একটি বিস্তৃত এবং বৈচিত্র্যময় পররাষ্ট্রনীতি গ্রহণ করলে আফগানিস্তানের স্বার্থ অধিকতর সুরক্ষিত হবে। এ কারণেই তারা শুধু চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে না, বরং উপসাগরীয় দেশগুলো, ইরান এবং ভারতের সঙ্গেও সম্পর্ক শক্তিশালী করছে।

এখন পাকিস্তানের জন্য একটি অতি জরুরি প্রশ্ন হলো: তারা কি তাদের পররাষ্ট্রনীতিকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে, নাকি ঐতিহ্যবাহী ঔদ্ধত্যপূর্ণ মনোভাব বজায় রেখে আফগানিস্তানে তাদের ক্রমহ্রাসমান প্রভাবকে আরও ত্বরান্বিত করবে? ইসলামী ইমারতের প্রতি চাপ সৃষ্টি বা কঠোর নীতি অবলম্বন কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনবে না; বরং সম্পর্ককে আরও তিক্ত করে তুলবে।

ইসলামাবাদকে অবশ্যই স্বীকার করতে হবে যে, আফগানিস্তান একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র, যার নিজস্ব স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।

ভারত-আফগানিস্তান সম্পর্ক উন্নয়ন কোনো ষড়যন্ত্র নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতা এবং উন্নয়নকে ত্বরান্বিত করার প্রচেষ্টা। পাকিস্তান যদি এই বাস্তবতাকে মেনে নিয়ে তাদের নীতিতে নমনীয়তা প্রদর্শন করে, তবে তারাও এই পরিস্থিতি থেকে উপকৃত হতে পারে। তবে যদি তারা ভারতের উপস্থিতিকে শত্রুতার দৃষ্টিতে পর্যালোচনা করে, তবে তা কেবল তাদের জন্য আত্মঘাতী হবে।

দুবাইয়ের এই বৈঠক একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত। যদি আলোচনা ইতিবাচক গতিতে অগ্রসর হয়, তবে তা ভারত ও আফগানিস্তানের মধ্যে কেবল অর্থনৈতিক সম্পর্ককে মজবুত করবে না, বরং আঞ্চলিক কূটনৈতিক ও কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলবে। তালেবান সরকার ইতোমধ্যেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায় তাদের সক্ষমতা প্রদর্শন করেছে, এবং যদি এই ধারা অব্যাহত থাকে, তবে আফগানিস্তান ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

Tags: #আফগানিস্তান#আলমিরসাদবাংলা#পাকিস্তান#ভারত#রাজনীতি
ShareTweet

related-post

সাবেক আরবাকিরা: পাকিস্তানি রেজিমের বিভাজন প্রকল্প!
রাজনীতি

সাবেক আরবাকিরা: পাকিস্তানি রেজিমের বিভাজন প্রকল্প!

আগস্ট 10, 2026
অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিতে সামরিক শাসনের নতুন কৌশল!
রাজনীতি

অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিতে সামরিক শাসনের নতুন কৌশল!

জুলাই 30, 2026
সোমালিয়ার পন্টল্যান্ড অঞ্চলে দাঈশ ক্রমাগত তাদের ঘাঁটি থেকে পালিয়ে যাচ্ছে
দাঈশ খাওয়ারিজ

সোমালিয়ার পন্টল্যান্ড অঞ্চলে দাঈশ ক্রমাগত তাদের ঘাঁটি থেকে পালিয়ে যাচ্ছে

এপ্রিল 22, 2025
শান্তির কোলে ঈদ!
ব্লগ

শান্তির কোলে ঈদ!

মে 31, 2026
নিরাপত্তা ও রাষ্ট্র নির্মাণ: আধুনিক শাসনব্যবস্থার মৌলিক মানদণ্ড!
আফগানিস্তান

নিরাপত্তা ও রাষ্ট্র নির্মাণ: আধুনিক শাসনব্যবস্থার মৌলিক মানদণ্ড!

আগস্ট 29, 2026
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | বিংশ পর্ব
আধুনিক খাও য়া রিজ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | বিংশ পর্ব

মে 25, 2026
সামরিক শাসকগোষ্ঠীর নিরাপত্তা কৌশল: স্বল্পমেয়াদি লাভ, দীর্ঘমেয়াদি পরিণতি!
রাজনীতি

সামরিক শাসকগোষ্ঠীর নিরাপত্তা কৌশল: স্বল্পমেয়াদি লাভ, দীর্ঘমেয়াদি পরিণতি!

আগস্ট 8, 2026
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | চতুর্বিংশ পর্ব
ব্লগ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | চতুর্বিংশ পর্ব

জুলাই 15, 2026
বেলুচিস্তানের সংকট ঘনীভূত হচ্ছে!
রাজনীতি

বেলুচিস্তানের সংকট ঘনীভূত হচ্ছে!

মে 27, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ: ইমাম আবু হানিফা রহ.-এর মাযহাবের আলোকে! (পর্ব ১)

    জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ: ইমাম আবু হানিফা রহ.-এর মাযহাবের আলোকে! (পর্ব ১)

    সেপ্টেম্বর 13, 2026
    ইসলামী সভ্যতা: মানবতার জন্য এক উত্তরাধিকার এবং আধ্যাত্মিকতা ও উন্নতির ভারসাম্যের অনন্য দৃষ্টান্ত! (পর্ব ১)

    ইসলামী সভ্যতা: মানবতার জন্য এক উত্তরাধিকার এবং আধ্যাত্মিকতা ও উন্নতির ভারসাম্যের অনন্য দৃষ্টান্ত! (পর্ব ১)

    সেপ্টেম্বর 12, 2026
    বিদ্রোহ ও অভ্যুত্থান: ইসলামী ব্যবস্থার সীমারেখা!

    বিদ্রোহ ও অভ্যুত্থান: ইসলামী ব্যবস্থার সীমারেখা!

    সেপ্টেম্বর 12, 2026
    স্থিতিশীল আফগানিস্তান: ইতিহাসে অতুলনীয় নিরাপত্তা!

    স্থিতিশীল আফগানিস্তান: ইতিহাসে অতুলনীয় নিরাপত্তা!

    সেপ্টেম্বর 10, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist