মঙ্গলবার, মার্চ 10, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | সপ্তবিংশ পর্ব

✍🏻 আবু রাইয়ান হামিদী

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | সপ্তবিংশ পর্ব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

গাযওয়ায়ে বানু কাইনুকা থেকে আহরিত শিক্ষার ধারাবাহিকতায় আরও কয়েকটি দিক এখানে তুলে ধরা হচ্ছে—

৪: একজন মুমিনের ওপর আবশ্যক যে, সে আল্লাহ তাআলা ও তাঁর রাসূল ﷺ -এর শত্রুদের থেকে প্রকাশ্যে সম্পর্কমুক্তি ঘোষণা করবে; তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না। বিশেষত ইয়াহুদ ও নাসারাদের সঙ্গে নয়। যেন আল্লাহর এই হুকুমের আনুগত্য সম্পন্ন হয়: “হে ঈমানদারগণ! ইয়াহুদ ও নাসারাদের বন্ধু বানিও না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য হবে। নিশ্চয় আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।” (আল-মায়েদাহ: ৫১)

এ রকম অবস্থানই মহান সাহাবী হযরত উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহুও গ্রহণ করেছিলেন। তাঁরও বানু কাইনুকার সঙ্গে এক ধরনের চুক্তি ছিল এবং তিনি তাদের মিত্র ছিলেন। কিন্তু তিনি ইবনু উবাই বিন সালুলের মতো তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেননি, না তাদের জন্য সুপারিশ করেছেন; বরং রাসূলুল্লাহ ﷺ -এর সান্নিধ্যে এসে প্রকাশ্যে সম্পর্কমুক্তির ঘোষণা দিয়েছিলেন এবং বলেছিলেন: “আমি আল্লাহ, তাঁর রাসূল এবং মুমিনদেরকে বন্ধু বানালাম, আর আমি এ কাফিরদের সঙ্গে করা চুক্তি ও তাদের বন্ধুত্ব থেকে সম্পর্কমুক্তি ঘোষণা করছি।”

রাসূলুল্লাহ ﷺ বানু কাইনুকাকে মদীনাহ থেকে বহিষ্কারের দায়িত্ব হযরত উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহুকে অর্পণ করেছিলেন। তখন বানু কাইনুকা তাঁকে বলেছিল: “হে আবুল ওয়ালিদ! আপনি তো আমাদের মিত্র এবং আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, তবে কেন আমাদের বের করে দিচ্ছেন?”
উবাদাহ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন: “তোমরা যখন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছ, আমি রাসূলুল্লাহ ﷺ -এর সান্নিধ্যে গিয়ে তোমাদের ও তোমাদের মিত্রদের সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘোষণা করেছি।”

৫: রাসূলুল্লাহ ﷺ যখন ইবনু উবাই বিন সালুলের কথায় সাড়া দিয়ে ইয়াহুদদের ক্ষমা করেছিলেন, এর কারণ ছিল—তিনি ﷺ আশা করেছিলেন, সম্ভবত এর ফলশ্রুতিতে সে নিফাক ত্যাগ করবে, ঈমান তার অন্তরে দৃঢ় হবে এবং তার সংশোধন ঘটবে; একই সঙ্গে যারা তার অনুসারী, তারাও নিফাক পরিহার করবে। কিন্তু তার অন্তর ছিল যেন ছিদ্র করা পাত্রের মতো, যেখানে ঈমান স্থিত হতে পারে না।

এখানে আরেকটি দিকও বিদ্যমান, যা রাসূলুল্লাহ ﷺ -এর রাজনৈতিক দূরদৃষ্টি ও প্রজ্ঞাকে প্রকাশ করে। তা হলো—তিনি ﷺ ইবনু সালুলের কথাকে গুরুত্ব দিলেন এবং নরম নীতি অবলম্বন করলেন, কারণ তার মদীনায় ব্যাপক প্রভাব-প্রতিপত্তি ছিল। তখনও তার নিফাক পুরোপুরি উদ্ঘাটিত হয়নি, এবং কিছু সাহাবীর উপরও তার প্রভাব ছিল। যদি রাসূলুল্লাহ ﷺ সরাসরি তাকে প্রত্যাখ্যান করতেন, তবে তার অন্তরে শত্রুতা আরও প্রবল হতো, এমনকি সে সশস্ত্র বিদ্রোহেও নেমে আসতে পারত।

কিন্তু রাসূলুল্লাহ ﷺ সেই আগুন প্রজ্বলিত হতে দেননি; ধৈর্য অবলম্বন করলেন, যাতে সময়ের সাথে সাথে তার নিফাক স্বয়ংক্রিয়ভাবে সকল সাহাবীর সামনে উন্মোচিত হয় এবং সকলে তাকে চিনতে পারে। অতএব, সম্ভাব্য ফিতনার প্রতিরোধে তিনি ﷺ তার অনুরোধ মেনে নিলেন। এই রাজনৈতিক প্রজ্ঞার কারণেই, কারণ অভ্যন্তরীণ শত্রু বহিরাগত শত্রুর তুলনায় অধিকতর বিপজ্জনক।

Tags: #ইতিহাস#বদর#যুদ্ধ
ShareTweet

related-post

খাওয়ারিজদের পরিচয় | প্রথম পর্ব
ইতিহাস

খাওয়ারিজদের পরিচয় | প্রথম পর্ব

ফেব্রুয়ারি 1, 2025
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | ষষ্ঠবিংশ পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | ষষ্ঠবিংশ পর্ব

আগস্ট 28, 2025
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | অষ্টম পর্ব
ইতিহাস

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | অষ্টম পর্ব

আগস্ট 22, 2025
আবদুল্লাহ ইবন যুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে খাওয়ারিজদের বিচ্ছিন্নতা
ইতিহাস

আবদুল্লাহ ইবন যুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে খাওয়ারিজদের বিচ্ছিন্নতা

ডিসেম্বর 18, 2024
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খাওয়ারিজদের প্রাথমিক শত্রুতা
ইতিহাস

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খাওয়ারিজদের প্রাথমিক শত্রুতা

ডিসেম্বর 23, 2024
আইএস একটি মহামারির নাম | অষ্টাদশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | অষ্টাদশ পর্ব

জুন 23, 2025
​আফগানিস্তান: বীরদের আবাসস্থল এবং আক্রমণকারীদের কবরস্থান!
ইতিহাস

​আফগানিস্তান: বীরদের আবাসস্থল এবং আক্রমণকারীদের কবরস্থান!

ফেব্রুয়ারি 15, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | উনবিংশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | উনবিংশ পর্ব

ফেব্রুয়ারি 17, 2026
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | অষ্টবিংশ পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | অষ্টবিংশ পর্ব

সেপ্টেম্বর 7, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    মে 12, 2024
    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আগস্ট 23, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উলামায়ে কেরামের দায়িত্ব!

    পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উলামায়ে কেরামের দায়িত্ব!

    মার্চ 9, 2026
    পেশোয়ারে কাবুল ব্যাংক শাখার হামলার মাস্টারমাইন্ড নিহত!

    পেশোয়ারে কাবুল ব্যাংক শাখার হামলার মাস্টারমাইন্ড নিহত!

    মার্চ 9, 2026
    আবাবিল ও হাতি: শক্তি, ওজন এবং আদর্শের এক সহজ গল্প!

    আবাবিল ও হাতি: শক্তি, ওজন এবং আদর্শের এক সহজ গল্প!

    মার্চ 8, 2026
    আমেরিকার নতুন পরিকল্পনা এবং অঞ্চলে তা বাস্তবায়নে একটি বিশেষ মহলের অপতৎপরতা! ​

    আমেরিকার নতুন পরিকল্পনা এবং অঞ্চলে তা বাস্তবায়নে একটি বিশেষ মহলের অপতৎপরতা! ​

    মার্চ 7, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Go to mobile version