সোমবার, নভেম্বর 16, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আধুনিক খাও য়া রিজ দাঈশ

খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৩)

✍🏻 ইহসান

খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৩)
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

খাওয়ারিজ ও তাদের অনুরূপ গোষ্ঠী সম্পর্কে কুরআনের আয়াত

পবিত্র কুরআনে এমন কোনো আয়াত নেই, যেখানে সরাসরি খাওয়ারিজদের নাম উল্লেখ করা হয়েছে। তবে ইসলামের বহু বিশিষ্ট মুফাসসিরের অভিমত হলো, আয়াতগুলোর শানে নুযুল এবং ব্যাপক অর্থের কারণে সেগুলোর কিছু কিছু আয়াত ইতিহাসের বিভিন্ন যুগে আবির্ভূত খাওয়ারিজ ও তাদের অনুরূপ গোষ্ঠীগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। এমনই একটি আয়াত সুরা আলে ইমরানে রয়েছে,
﴿وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ﴾
“তোমরা তাদের মতো হয়ো না, যারা সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পরও বিভক্ত হয়েছে এবং মতবিরোধে লিপ্ত হয়েছে।”
(সুরা আলে ইমরান, ৩:১০৫)

তাফসিরবিদদের মতে, এই আয়াতে মুসলিম উম্মাহকে বিভক্তি এবং উম্মাহর মূলধারা থেকে বিচ্ছিন্ন হওয়া সম্পর্কে সতর্ক করা হয়েছে। খাওয়ারিজরা এই পথই অবলম্বন করেছিল। পরবর্তী সময়ে দাঈশ ও তাদের অনুরূপ গোষ্ঠীগুলোও ভিত্তিহীন তাকফিরের মাধ্যমে উম্মাহকে বিভক্তি, মতবিরোধ ও রক্তপাতের দিকে ঠেলে দিয়েছে। তবে খাওয়ারিজদের পরিচয় ও তাদের বৈশিষ্ট্য চেনার সবচেয়ে সুস্পষ্ট ও গুরুত্বপূর্ণ উৎস হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ। সহিহ বুখারি ও সহিহ মুসলিমের মতো নির্ভরযোগ্য হাদিসগ্রন্থে সংকলিত অসংখ্য সহিহ বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ভ্রষ্ট গোষ্ঠীটির পরিচয় অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরেছেন।

খাওয়ারিজদের আবির্ভাবেরও আগে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসব বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। পরবর্তী সময়ে খাওয়ারিজদের এবং ইতিহাসের বিভিন্ন যুগে তাদের পথ অনুসরণকারী প্রতিটি গোষ্ঠীর নিন্দা ও তাদের ব্যাপারে শরয়ি বিধান প্রদানের ক্ষেত্রে মুসলিম ফকিহগণ এসব নববী সতর্কবাণীকে অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন।

এ বিষয়ে সর্বাধিক প্রসিদ্ধ বর্ণনাগুলোর একটি হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বাণী,
«یَخرُجُ قَومٌ فِي آخِرِ الزَّمانِ، أَحداثُ الأسنانِ، سُفَهاءُ الأحلامِ، يَقرَؤونَ القُرآنَ لا يُجاوِزُ حُلوقَهُم، يَمرُقونَ مِنَ الدِّينِ كَما يَمرُقُ السَّهمُ مِنَ الرَّمِيَّةِ.»
“শেষ যুগে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে, যারা বয়সে হবে তরুণ এবং চিন্তাভাবনায় অপরিপক্ব। তারা কুরআন তিলাওয়াত করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালি অতিক্রম করবে না। তারা দ্বীন থেকে এমনভাবে বেরিয়ে যাবে, যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়।”

এই হাদিসে খাওয়ারিজ ও তাদের পথ অনুসরণকারীদের, যেমন দাঈশের কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

প্রথমত, তারা পবিত্র কুরআন তিলাওয়াত করে, কিন্তু এর প্রকৃত অর্থ ও মর্ম অনুধাবন করতে পারে না। কুরআন কেবল তাদের জিহ্বায় সীমাবদ্ধ থাকে, তাদের অন্তর কিংবা কর্মে কোনো প্রভাব ফেলে না।

দ্বিতীয়ত, তারা অনভিজ্ঞ ও অপরিপক্ব তরুণ। ইসলামের পর্যাপ্ত জ্ঞান ও সঠিক উপলব্ধি ছাড়াই তারা বেপরোয়া সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

তৃতীয়ত, বাহ্যিকভাবে নিজেদের অত্যন্ত ধার্মিক হিসেবে তুলে ধরলেও প্রকৃতপক্ষে তারা দ্বীন থেকে বিচ্যুত হয়ে যায় এবং তাদের সঙ্গে প্রকৃত ইসলামের কোনো সাদৃশ্য থাকে না।

অন্য এক বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাওয়ারিজদের ‘আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম’ বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন,
“তারা কুরআন তিলাওয়াত করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালি অতিক্রম করবে না।”

এই গভীর তাৎপর্যপূর্ণ বাণী থেকে স্পষ্ট হয় যে, আন্তরিক ঈমান ও দ্বীনের সঠিক উপলব্ধি ছাড়া কেবল বাহ্যিকভাবে কুরআন তিলাওয়াত করার কোনো সুফল নেই। বরং যারা মহান আল্লাহর কালামকে অপব্যবহার করে, তারা মানুষের মধ্যে নিকৃষ্টতমদের অন্তর্ভুক্ত হয়ে যায়।

সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আলেম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাওয়ারিজদের সঙ্গে সাক্ষাতের পর বলেছিলেন,
“আমি তাদের চেয়ে অধিক ইবাদতগুজার কোনো সম্প্রদায় দেখিনি। অধিক সিজদার কারণে তাদের কপাল কালো হয়ে গিয়েছিল এবং তাদের হাত উটের হাঁটুর মতো শক্ত হয়ে গিয়েছিল। অথচ তারাই আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম।”

এই কথাগুলো থেকে বোঝা যায়, দ্বীনের সঠিক উপলব্ধি ও যথাযথ ইসলামী চরিত্রের অনুপস্থিতিতে বাহ্যিক ইবাদত শুধু মূল্যহীনই নয়, বরং তা মানুষকে আরও গভীর ভ্রষ্টতার দিকে ঠেলে দিতে পারে।

দাঈশ নিজেদের ইসলামের প্রকৃত প্রতিনিধি বলে দাবি করলেও বাস্তবে তাদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পেয়েছে, যেগুলোর কথা রাসুলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চৌদ্দ শতাধিক বছর আগেই বর্ণনা করেছিলেন। তাদের অধিকাংশ সদস্যই অজ্ঞ ও অনভিজ্ঞ তরুণ। দ্বীনি জ্ঞান সামান্য থাকা সত্ত্বেও তারা নিজেদের যুগের শ্রেষ্ঠ আলেম মনে করে। তারা কুরআন তিলাওয়াত করে, অথচ কুরআনের সঠিক উপলব্ধি ও প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ থেকে যায়।

তারা অত্যন্ত কঠোরতার সঙ্গে ইবাদত-বন্দেগি করে। একই সময়ে নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করা, ইবাদতখানা ধ্বংস করা এবং বন্দিদের দাসে পরিণত করাকে বৈধ মনে করে। এই সেই গোষ্ঠী, যাদের ফিতনা সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন,
“তোমরা যেখানেই তাদের সন্ধান পাবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কেননা তাদের হত্যা করার মধ্যে আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।”

Tags: #আলমিরসাদবাংলা#দাঈশখাওয়ারিজ
ShareTweet

related-post

পাকিস্তান ও ইসরায়েলের গোপন গোয়েন্দা সম্পর্ক!
ব্লগ

পাকিস্তান ও ইসরায়েলের গোপন গোয়েন্দা সম্পর্ক!

ফেব্রুয়ারি 25, 2026
সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ৩
আফগানিস্তান

সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ৩

আগস্ট 24, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | প্রথম পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | প্রথম পর্ব

জুলাই 23, 2025
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | চতুর্দশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | চতুর্দশ পর্ব

সেপ্টেম্বর 14, 2025
স্থিতিশীল আফগানিস্তান: ইতিহাসে অতুলনীয় নিরাপত্তা!
আফগানিস্তান

স্থিতিশীল আফগানিস্তান: ইতিহাসে অতুলনীয় নিরাপত্তা!

সেপ্টেম্বর 10, 2026
দাঈশের বুদ্ধিবৃত্তিক প্রোপাগাণ্ডা
দাঈশ

দাঈশের বুদ্ধিবৃত্তিক প্রোপাগাণ্ডা

জুলাই 29, 2025
জাতিসংঘ কর্তৃক মধ্যপ্রাচ্য ও বিশ্বে বপন করা দ্বন্দ্ব!
রাজনীতি

জাতিসংঘ কর্তৃক মধ্যপ্রাচ্য ও বিশ্বে বপন করা দ্বন্দ্ব!

এপ্রিল 16, 2026
খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ১)
দাঈশ

খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ১)

নভেম্বর 11, 2026
পাকিস্তানি শাসনব্যবস্থা: আফগানিস্তানের বিরুদ্ধে ইসরায়েলের পদাঙ্ক অনুসরণ!
রাজনীতি

পাকিস্তানি শাসনব্যবস্থা: আফগানিস্তানের বিরুদ্ধে ইসরায়েলের পদাঙ্ক অনুসরণ!

মার্চ 2, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৩)

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৩)

    নভেম্বর 16, 2026
    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৬)

    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৬)

    নভেম্বর 15, 2026
    আদর্শের অনুসরণ, নাকি ব্যক্তিপূজা?

    আদর্শের অনুসরণ, নাকি ব্যক্তিপূজা?

    নভেম্বর 15, 2026
    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ২)

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ২)

    নভেম্বর 14, 2026

    news

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৩)

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৩)

    নভেম্বর 16, 2026
    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৬)

    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৬)

    নভেম্বর 15, 2026
    আদর্শের অনুসরণ, নাকি ব্যক্তিপূজা?

    আদর্শের অনুসরণ, নাকি ব্যক্তিপূজা?

    নভেম্বর 15, 2026
    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ২)

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ২)

    নভেম্বর 14, 2026
    • লাইব্রেরি
    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .