মঙ্গলবার, নভেম্বর 17, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আফগানিস্তান

আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর ফরমানসমূহের প্রভাব!

✍🏻 আয়ায

আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর ফরমানসমূহের প্রভাব!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসলামের পবিত্র দ্বীন সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত মানবসমাজ, পারস্পরিক সম্পর্ক, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যকার মেলামেশা, রাজনৈতিক ও রাষ্ট্রীয় সম্পর্ক, সত্যের প্রতিরক্ষা এবং অসত্যের মূলোৎপাটনসহ জীবনের প্রতিটি বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়ে আসছে। এসব বিষয় শরিয়তের পবিত্র ও পরিচ্ছন্ন পরিসরে বর্ণিত হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে এবং বাস্তবে প্রয়োগ করা হয়েছে।

শাসক হলেন সেই মৌলিক ও দায়িত্বশীল ব্যক্তি, যাঁর ওপর আল্লাহ তাআলার পবিত্র শরিয়ত বাস্তবায়নের দায়িত্ব অর্পিত। তাঁর দায়িত্ব হলো, নিজ শাসনাধীন এলাকায় আল্লাহর সৃষ্টির জন্য উন্নত জীবন, স্বাচ্ছন্দ্য, সামাজিক ন্যায়বিচার ও অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে মহান রবের শরিয়ত বাস্তবায়ন করা। মহামান্য আমিরুল মুমিনিন সাহেবের ফরমানগুলো সামাজিক জীবন এবং ন্যায়বিচার ও ইনসাফের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কয়েকটি শিরোনামে আমরা এর সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরছি।

শরিয়ত

মহামান্য আমিরুল মুমিনিন সাহেব তাঁর ফরমানগুলোতে শরিয়তের ব্যাখ্যা ও বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ তাআলার পবিত্র কালাম ও নবীজির হাদিসের বাণীগুলো সাধারণ মানুষের বোধগম্য, সহজ ও কল্যাণকামী ভাষায় তুলে ধরেছেন। পাশাপাশি শরিয়তবিরোধী, অনৈতিক ও অপছন্দনীয় কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা জারি করেছেন।

ন্যায়বিচার ও ইনসাফ

মহামান্য আমিরুল মুমিনিন সাহেব তাঁর ফরমানগুলোতে ন্যায়বিচার ও ইনসাফের প্রতিটি দিক যথাযথ গুরুত্ব ও পূর্ণাঙ্গতার সঙ্গে বিবেচনা করেছেন। ব্যক্তিগত, আঞ্চলিক, ভাষাগত এবং শক্তি ও ক্ষমতার ভিত্তিতে সংঘটিত অবিচার প্রতিরোধ করেছেন। একজন ন্যায়পরায়ণ শাসকের জন্য সুবিচারভিত্তিক শাসনব্যবস্থার পথ সুগম করেছেন এবং নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের অভিযোগ শোনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এভাবে শরিয়তের অন্যতম মৌলিক দাবি, অর্থাৎ ন্যায়বিচার ও ইনসাফকে অগ্রাধিকার দিয়েছেন।

সামাজিক জীবন

মানুষের জীবনের ব্যস্ততা, জটিলতা ও পরিবর্তনশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে মহামান্য আমিরুল মুমিনিন সাহেব ইসলামী মূলনীতির আলোকে একটি সুস্থ, স্বনির্ভর ও পূর্ণাঙ্গ সামাজিক জীবনের যাবতীয় মৌলিক বিধিবিধান তাঁর প্রজাদের সামনে একটি সুবিন্যস্ত, সর্বব্যাপী ও পূর্ণাঙ্গ লিখিত দলিলে তুলে ধরেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কে তাঁর ফরমানগুলোতে ভারসাম্যপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বর্তমান যুগে বিদ্যমান এবং ভবিষ্যতে সৃষ্ট হতে পারে এমন সম্ভাব্য ফিতনাগুলো প্রতিরোধ করা সম্ভব।

অর্থনীতি ও রাজনীতি

মহামান্য আমিরুল মুমিনিন শায়খ সাহেব অর্থনীতিকে মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করে এর প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন। সমাজের প্রতিটি শ্রেণির প্রয়োজন ও সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েছেন এবং একটি স্বনির্ভর অর্থনীতি প্রতিষ্ঠার জন্য বহুমুখী প্রচেষ্টা চালিয়েছেন। অবৈধ লেনদেন ও শরিয়তবিরোধী কার্যক্রম প্রতিরোধে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এমন পূর্ণাঙ্গ ফরমান ও নির্দেশনা জারি করেছেন, যার প্রতিটি দিক শরিয়তের মানদণ্ড পূরণ করে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে মানবসমাজ কল্যাণ, সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে যায়।

রাজনৈতিক ক্ষেত্রেও তাঁর কর্মপদ্ধতি বিশ্বজুড়ে অনন্য দৃষ্টান্ত। তিনি মক্কা বিজয়ের ইতিহাসকে আবারও জীবন্ত করে তুলেছেন। বিশ্বের সঙ্গে সম্পর্ক ও পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে ইসলামী শিক্ষার ব্যাখ্যা তুলে ধরেছেন। দাসসুলভ এবং অন্যের অধীনতানির্ভর রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন। বিশ্ববাসীকে এই বার্তা দিয়েছেন যে, ইসলাম এমন এক ব্যবস্থা, যা শান্তি, সমঝোতা, নির্যাতিতের প্রতিরক্ষা এবং জালিমের বিরুদ্ধে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়।

উপসংহার

সংক্ষেপে বলা যায়, হৃদয়ের পথপ্রদর্শকের প্রতিটি ফরমানই শরিয়তের একটি ব্যাখ্যা এবং এর বাস্তব প্রয়োগের দিকনির্দেশনা। ইসলামী ব্যবস্থার যেসব সামাজিক, আন্তর্জাতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মূলনীতি একসময় আড়ালে পড়ে গিয়েছিল, বিস্মৃত হয়ে গিয়েছিল, পরিবর্তিত হয়ে গিয়েছিল কিংবা ঔপনিবেশিক প্রভাবের কারণে নিজস্ব স্বরূপ হারিয়ে ফেলেছিল, তিনি সেগুলো অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে তাঁর জাতির সামনে তুলে ধরেছেন। সেগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দায়িত্বশীল প্রতিষ্ঠান ও কর্মকর্তাকে সুস্পষ্ট নির্দেশনাও দিয়েছেন।

এসব ফরমান কার্যকরভাবে বাস্তবায়ন এবং সেগুলোর ধারাবাহিক তদারকির জন্য একটি ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠানও গঠন করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে এই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন এবং নিজেদের কার্যক্রমের যাবতীয় প্রতিবেদন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেশ করছেন।

Tags: #আফগানিস্তান#আমীরুলমুমিনীন
ShareTweet

related-post

ইসলামী ইমারতের নতুন সামরিক কৌশল এবং ডুরান্ড লাইনের ওপারে নতুন সংগ্রাম!
রাজনীতি

ইসলামী ইমারতের নতুন সামরিক কৌশল এবং ডুরান্ড লাইনের ওপারে নতুন সংগ্রাম!

জুন 23, 2026
পাকিস্তানের কূটচক্রান্ত: চীনকে আঞ্চলিক প্রক্সি যুদ্ধে জড়িয়ে নিজের স্বার্থ হাসিলের প্রচেষ্টা
রাজনীতি

পাকিস্তানের কূটচক্রান্ত: চীনকে আঞ্চলিক প্রক্সি যুদ্ধে জড়িয়ে নিজের স্বার্থ হাসিলের প্রচেষ্টা

নভেম্বর 23, 2024
২৮ আসাদ: আফগানিস্তানের স্বাধীনতার ১০৭তম বসন্ত!
আফগানিস্তান

২৮ আসাদ: আফগানিস্তানের স্বাধীনতার ১০৭তম বসন্ত!

আগস্ট 18, 2026
মুজাহিদ: পাকিস্তানে আত্মগোপনে আইএসআইএস-খোরাসানের নেতা ও সহযোগীরা; তাদের হস্তান্তরের দাবি ইসলামী ইমারতের
দাঈশ খাওয়ারিজ

মুজাহিদ: পাকিস্তানে আত্মগোপনে আইএসআইএস-খোরাসানের নেতা ও সহযোগীরা; তাদের হস্তান্তরের দাবি ইসলামী ইমারতের

অক্টোবর 12, 2025
দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৯)
আফগানিস্তান

দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৯)

নভেম্বর 16, 2026
যেদিন মুসলিম উম্মাহর হারানো গৌরবের এক ঝলক আবারও ফিরে এসেছিল!
আফগানিস্তান

যেদিন মুসলিম উম্মাহর হারানো গৌরবের এক ঝলক আবারও ফিরে এসেছিল!

আগস্ট 12, 2026
দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৬)
আফগানিস্তান

দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৬)

নভেম্বর 4, 2026
গেরিলা যুদ্ধ: আফগানিস্তানের অজেয় ইতিহাস ও অঞ্চলে নতুন রণাঙ্গন!
আফগানিস্তান

গেরিলা যুদ্ধ: আফগানিস্তানের অজেয় ইতিহাস ও অঞ্চলে নতুন রণাঙ্গন!

অক্টোবর 22, 2026
বিশৃঙ্খল গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় দৃঢ়করণের লক্ষ্যে আইএসআই প্রতিনিধি দলের তুরস্ক সফর
নিউজ

বিশৃঙ্খল গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় দৃঢ়করণের লক্ষ্যে আইএসআই প্রতিনিধি দলের তুরস্ক সফর

জানুয়ারি 30, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ১)

    আমিরুল মুমিনিনের ফরমান এবং আফগানিস্তানে শরয়ি, পারিবারিক ও সামাজিক সংস্কার! (পর্ব ১)

    নভেম্বর 17, 2026
    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর ফরমানসমূহের প্রভাব!

    আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহর ফরমানসমূহের প্রভাব!

    নভেম্বর 17, 2026
    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৯)

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৯)

    নভেম্বর 16, 2026
    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৩)

    খাওয়ারিজদের উত্তরসূরিরা! (পর্ব ৩)

    নভেম্বর 16, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist