সোমবার, অক্টোবর 5, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home রাজনীতি

আগ্রাসী পাকিস্তানি সামরিক বাহিনীর আফগান ভূখণ্ডে হামলা!

✍🏻 সাইফুদ্দীন

আগ্রাসী পাকিস্তানি সামরিক বাহিনীর আফগান ভূখণ্ডে হামলা!
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজেদের ধারাবাহিক আগ্রাসী অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনী আবারও পাকতিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে নির্মম বিমান হামলা চালিয়েছে। এর ফলে বহু নিরীহ আফগান বেসামরিক নাগরিক, বিশেষত নারী, শিশু ও বয়োবৃদ্ধ ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। তারা ছিলেন নিরস্ত্র ও অসহায় মানুষ, যাদের হত্যা যুদ্ধাবস্থাতেও ইসলামী শরিয়তে সুস্পষ্টভাবে নিষিদ্ধ। এই অপরাধ আন্তর্জাতিক আইন, ইসলামী নীতিমালা এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের সকল মানদণ্ডের প্রকাশ্য লঙ্ঘন।

পাকিস্তানের সামরিক মহল, যারা দীর্ঘদিন ধরে নিজেদের অস্তিত্বকে আঞ্চলিক সংঘাত ও অস্থিতিশীলতার সঙ্গে যুক্ত করে রেখেছে, এই নৃশংস হামলার মাধ্যমে আবারও প্রমাণ করেছে যে তাদের জেনারেলরাই আঞ্চলিক স্থিতিশীলতা এবং ডুরান্ড লাইনের উভয় পাশের জনগণের শান্তির সবচেয়ে বড় শত্রু।

নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যর্থতা আড়াল করতে ব্যর্থ হয়ে তারা আবারও সেই পুরোনো ব্যর্থ নীতির আশ্রয় নিয়েছে, এই আশায় যে নিরপরাধ মানুষের রক্তের বিনিময়ে তারা নিজেদের উদ্দেশ্য অর্জন করতে পারবে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, এ ধরনের সামরিক গোষ্ঠীর ঔদ্ধত্য শেষ পর্যন্ত তাদের নিজেদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এসব জেনারেল যখন আফগান সরকারের দিকে অভিযোগের আঙুল তোলে, তখন বাস্তবতা হলো, টিটিপি এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মতো সংগঠনগুলো পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা। টিটিপি ও অনুরূপ গোষ্ঠীগুলোর জন্ম পাকিস্তানের ভেতরেই, তারা সেখানেই সদস্য সংগ্রহ করে, কার্যক্রম পরিচালনা করে, নিজেদের ঘাঁটি ও সরঞ্জাম সংরক্ষণ করে; এবং এগুলো মূলত দেশটির ভুল ও দমনমূলক অভ্যন্তরীণ নীতিরই ফলাফল।

এই গভীরমূল সমস্যার বুদ্ধিদীপ্ত ও গঠনমূলক সমাধান খোঁজার পরিবর্তে ইসলামাবাদের শাসকগোষ্ঠী নিজেদের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতার দায় আফগানিস্তানের ওপর চাপানোর চেষ্টা করে। কিন্তু এটি এমন একটি ব্যর্থ বয়ান, যা কখনো বাস্তবতায় পরিণত হতে পারে না। বাস্তব সত্য হলো, আফগানিস্তানের ইসলামী ইমারতের শাসনামলে দেশটি সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্তিত্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে। সারা দেশে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা এবং অতীতের সব সশস্ত্র ঘাঁটি ধ্বংস করে দেওয়া নিজেই প্রমাণ করে যে আফগান ভূমি সন্ত্রাসবাদের আশ্রয়স্থল নয়।

গত কয়েক বছরে বর্তমান আফগান সরকার বিপুল ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে সমগ্র দেশে পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং জনগণের শান্তির জন্য হুমকিস্বরূপ প্রতিটি গোষ্ঠীকে পরাজিত করেছে। সুতরাং আফগানিস্তান থেকে এখনও সশস্ত্র গোষ্ঠীগুলো পরিচালিত হচ্ছে—এ ধরনের দাবি আগ্রাসীদের কেবল অজুহাত এবং ভিত্তিহীন অভিযোগ ছাড়া আর কিছুই নয়, যা তারা একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে হামলার বৈধতা প্রতিষ্ঠার জন্য ব্যবহার করে।

এই কারণেই ইসলামী ইমারতের সরকারি নীতি সর্বদা সুস্পষ্ট এবং নীতিনিষ্ঠ। তাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো, তারা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং কাউকেও অন্য কোনো রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার করার অনুমতি দেয় না। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আফগানিস্তান তার সব প্রতিবেশী দেশ এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায়।

তবে সহযোগিতা ও অনধিকারচর্চাবিরোধী এই নীতিকে কখনো দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়। যদি কেউ আফগান ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করে, তাহলে ইসলামী ইমারত এবং আফগান জনগণের প্রতিরক্ষা বাহিনী তার জবাব না দিয়ে বসে থাকবে না। নিজেদের ভূমি ও জনগণকে রক্ষা করা আমাদের ধর্মীয় দায়িত্ব এবং বৈধ অধিকার উভয়ই।

এই কারণেই এসব বেপরোয়া বোমাবর্ষণ এবং নিরীহ আফগানদের হত্যাকাণ্ড পাকিস্তানের সামরিক মহলের জন্য এক ভারী ও ব্যয়বহুল প্রতিক্রিয়ার কারণ হবে। এ ধরনের নৃশংসতা শেষ পর্যন্ত কেবল একটি ফলই বয়ে আনে—এগুলো আফগান জনগণের সংকল্পকে আরও দৃঢ় করে, তাদের ঐক্যকে গভীরতর করে এবং আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়ানোর অঙ্গীকারকে আরও শক্তিশালী করে।

ইতিহাস বারবার প্রমাণ করেছে যে, যখনই এই গর্বিত জাতির ওপর বাইরে থেকে আক্রমণ এসেছে, তখনই উপজাতিগত বিরোধ ও অভ্যন্তরীণ মতপার্থক্য দ্রুত ম্লান হয়ে গেছে, এবং সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে আগ্রাসীদের বিরুদ্ধে কঠোর জবাব দিয়েছে। পাকতিয়া, পাকতিকা ও কুনারের সাহসী জনগণের ওপর এই হামলা প্রকৃতপক্ষে সমগ্র আফগান জাতির ওপরই হামলা। এই অপরাধ জনগণ ও সরকারের মধ্যকার বন্ধনকে আরও দৃঢ় করবে এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জাতীয় অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। পরিণামে, ইনশাআল্লাহ, এই আগ্রাসনের উত্তরাধিকার হিসেবে হামলাকারী সামরিক বাহিনীর ভাগ্যে লজ্জা ও দীর্ঘস্থায়ী অনুতাপ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না।

Tags: #আফগানিস্তান#আলমিরসাদবাংলা#পাকিস্তান#রাজনীতি#হামলা
ShareTweet

related-post

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | পঞ্চদশ পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | পঞ্চদশ পর্ব

মে 26, 2025
ইসলামী বিশ্ব ও তাকফিরি ফিতনা!
ইতিহাস

ইসলামী বিশ্ব ও তাকফিরি ফিতনা!

সেপ্টেম্বর 18, 2025
কূটনৈতিক বন্ধ্যাকাল ভেঙে আদর্শিক প্রতিরোধের উন্মেষ!
রাজনীতি

কূটনৈতিক বন্ধ্যাকাল ভেঙে আদর্শিক প্রতিরোধের উন্মেষ!

জুলাই 5, 2025
সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৪)
আফগানিস্তান

সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! (পর্ব ৪)

সেপ্টেম্বর 16, 2026
মুজাহিদ: পাকিস্তানে আত্মগোপনে আইএসআইএস-খোরাসানের নেতা ও সহযোগীরা; তাদের হস্তান্তরের দাবি ইসলামী ইমারতের
দাঈশ খাওয়ারিজ

মুজাহিদ: পাকিস্তানে আত্মগোপনে আইএসআইএস-খোরাসানের নেতা ও সহযোগীরা; তাদের হস্তান্তরের দাবি ইসলামী ইমারতের

অক্টোবর 12, 2025
ইসলামী ব্যবস্থার সুফল | সপ্তম ও শেষ পর্ব
ব্লগ

ইসলামী ব্যবস্থার সুফল | সপ্তম ও শেষ পর্ব

জানুয়ারি 16, 2026
খাইবার পখতুনখোয়া প্রদেশের খাইবার জেলার জাব্বার মেলা কেন্দ্রে দাঈশের সাথে জড়িত ব্যক্তিরা কারা?
দাঈশ খাওয়ারিজ

খাইবার পখতুনখোয়া প্রদেশের খাইবার জেলার জাব্বার মেলা কেন্দ্রে দাঈশের সাথে জড়িত ব্যক্তিরা কারা?

নভেম্বর 27, 2025
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | চতুর্থ পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | চতুর্থ পর্ব

ফেব্রুয়ারি 12, 2025
তুমি মূলত চাচ্ছোটা কী?
রাজনীতি

তুমি মূলত চাচ্ছোটা কী?

ডিসেম্বর 22, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    সামরিক রেজিম ও দায় এড়ানোর ব্যর্থ প্রচেষ্টা!

    সামরিক রেজিম ও দায় এড়ানোর ব্যর্থ প্রচেষ্টা!

    অক্টোবর 4, 2026
    অভ্যন্তরীণ সংকট, বিদেশি প্রভুদের দাসত্ব ও আফগানিস্তানে হামলা: পাকিস্তানি সামরিক রেজিমের দ্বিমুখী নীতি!

    অভ্যন্তরীণ সংকট, বিদেশি প্রভুদের দাসত্ব ও আফগানিস্তানে হামলা: পাকিস্তানি সামরিক রেজিমের দ্বিমুখী নীতি!

    অক্টোবর 4, 2026
    পাকিস্তানি সামরিক রেজিম: মুসলমানদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা!

    পাকিস্তানি সামরিক রেজিম: মুসলমানদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা!

    অক্টোবর 4, 2026
    দুই পবিত্র মসজিদের আকাশে চক্কর দেওয়া হুথি ড্রোন ঠেকাতে মক্কা চুক্তির আলোকে পাকিস্তানি সেনাবাহিনী নীরব কেন?

    দুই পবিত্র মসজিদের আকাশে চক্কর দেওয়া হুথি ড্রোন ঠেকাতে মক্কা চুক্তির আলোকে পাকিস্তানি সেনাবাহিনী নীরব কেন?

    অক্টোবর 3, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist