শনিবার, অক্টোবর 17, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home রাজনীতি

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইসলামী ইমারাতের সম্পর্ক

✍🏻 ওয়ালিদ ওয়াইয়ার

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইসলামী ইমারাতের সম্পর্ক
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসলামী ইমারাত তার সংগ্রামের সূচনালগ্ন থেকেই কেবল অভ্যন্তরীণ দিকেই মনোনিবেশ করেনি, বরং বিশ্বজনীন পর্যায়ে সংলাপের দরজাও সবসময় উন্মুক্ত রেখেছে। কারণ, ইসলামী ইমারাত বিশ্বাস করে যে, আফগানিস্তানের অতীত অস্থিরতায় বহিরাগত শক্তির প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল। ইসলামী ইমারাতের কার্যকর পররাষ্ট্রনীতির সফল অভিজ্ঞতা বিশ্ববাসীকেও এ বাস্তবতা বিশ্বাস করাতে সক্ষম হয়েছে যে, ইসলামী ইমারাতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক স্থাপন সম্ভব, কেননা এটি একটি প্রতিশ্রুতিবদ্ধ, জনসমর্থনপুষ্ট এবং জনগণের প্রত্যাশার প্রতিফলনকারী শাসনব্যবস্থা।

ইসলামী ইমারাত বিশ্বের সঙ্গে তার সম্পর্ককে দীন ও জাতীয় মূল্যবোধের আলোকে পরিচালিত করে থাকে। এই রাজনৈতিক বৈধতার ভিত্তিতেই ইমারাত বহু আন্তর্জাতিক রাষ্ট্রকে এ ব্যাপারে নিশ্চিত করতে পেরেছে যে, তারা কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো মনোভাব পোষণ করে না, এবং আফগান ভূখণ্ড কোনো প্রতিবেশী বা আন্তর্জাতিক রাষ্ট্রের জন্য হুমকির উৎস হতে পারে না। একইভাবে, ইমারাত প্রত্যাশা করে যে, অন্যান্য রাষ্ট্রসমূহও নেটো ও আমেরিকার করুণ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করবে এবং আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থেকে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে রাজনৈতিক সম্পর্ক স্থাপনে এগিয়ে আসবে।

যদিও ইসলামী ইমারাত বিগত প্রায় সাড়ে তিন বছরের শাসনামলে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং উন্নয়নমূলক প্রতিটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনসমর্থন তথা অভ্যন্তরীণ রাজনৈতিক বৈধতা অর্জন করেছে, তথাপি পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও চীন ও রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রসমূহের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় রেখেছে।

চীন ও রাশিয়ার মতো এশিয়ার দুই প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির রাষ্ট্রে বর্তমানে ইসলামী ইমারাতের প্রতিনিধিগণ (রাষ্ট্রদূত) সক্রিয়ভাবে উপস্থিত রয়েছেন। তাঁরা কেবল রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলিতেও আফগানিস্তানের স্বার্থ সংরক্ষণ এবং আফগান জনগণের ন্যায্য অধিকার রক্ষায় নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় একটি সাম্প্রতিক অগ্রগতি হলো— ভারত থেকে নিযুক্ত একজন কনসালকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকৃতি দিয়েছে, যা আফগান জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে।

ইউরোপীয় রাষ্ট্রসমূহেও এমন অনেক কূটনৈতিক কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তি, যারা গণতন্ত্রপন্থী শাসনের প্রতিনিধিত্বকারী (জমিয়ত) গোষ্ঠীর অংশ ছিলেন এবং বর্তমান ব্যবস্থার প্রতি অনুগত বা সহানুভূতিশীল নন, তাঁদেরকে স্বয়ং স্বাগতিক রাষ্ট্রসমূহই বরখাস্ত করছে এবং তাঁদের কূটনৈতিক স্বীকৃতি বাতিল করছে। এই পদক্ষেপ নিজেই ইসলামী ইমারাতের সঙ্গে সম্পর্কের দরজা উন্মোচনের শামিল। তাই খুব অচিরেই নিউইয়র্ক ও জেনেভার মতো আন্তর্জাতিক কেন্দ্রগুলোতেও ইসলামী ইমারাতের রাজনৈতিক প্রতিনিধিদের স্বাগত জানানো অস্বাভাবিক কিছু হবে না।

এতে কোনো সন্দেহ নেই যে, ইসলামী ইমারাত বর্তমানে পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ রাজনৈতিক বৈধতা অর্জন করেছে, জনগণের প্রতিনিধিত্ব করছে এবং জনগণের কল্যাণেই কাজ করে যাচ্ছে। সুতরাং এখন বিশ্ববাসীর জন্য এই অজুহাত আর টেকসই থাকে না যে, তারা আফগানিস্তানের এই বৈধ দাবি— আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার দাবিকে অস্বীকার করবে। এই ভিত্তিতেই বহু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপিত অভিযোগ সত্ত্বেওএই বাস্তবতাকে মেনে নিচ্ছে এবং ইসলামী ইমারাতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্থাপনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে; কেননা তারা আফগানিস্তানের বিদ্যমান শাসনব্যবস্থার জনসমর্থন ও রাজনৈতিক বৈধতাকে গভীরভাবে অনুধাবন করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থার উচিত এই সংবেদনশীল সময়ে নিজেদের দায়িত্ব যথাযথভাবে উপলব্ধি করা এবং আফগানিস্তানকে একাকী ছেড়ে না দেওয়া। কারণ, ইসলামী ইমারাতের পুনঃপ্রতিষ্ঠা সোভিয়েতবিরোধী জিহাদের বিজয়ের পর গৃহযুদ্ধের পুনরাবৃত্তি এবং আন্তর্জাতিক সমাজের উপেক্ষা প্রতিরোধে সফল হয়েছে। পাশাপাশি এটি প্রতিবেশী দেশ ও গোটা অঞ্চলের জন্য শান্তি, সুসম্পর্ক এবং একটি ঐক্যবদ্ধ, জাতীয় ও প্রতিনিধিত্বমূলক সরকারব্যবস্থার নিশ্চয়তা প্রদান করেছে।

বিশ্বের রাষ্ট্রসমূহ, বিশেষত ইসলামি রাষ্ট্রসমূহের এখন উপলব্ধি করা উচিত যে, ইসলামী ইমারাত একটি জনইচ্ছা-নির্ভর ব্যবস্থা, যা জাতীয় বাজেট ও স্বায়ত্তশাসনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। গত তিন বছরে আন্তর্জাতিক চাপ তাকে দুর্বল করতে পারেনি এবং এ পবিত্র ভূমি থেকে কোনো প্রতিবেশী বা আন্তর্জাতিক রাষ্ট্রের জন্য কোনো হুমকি সৃষ্টি হয়নি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এমন কোনো আশঙ্কা তৈরি হবে না। বরং ইসলামী ইমারাত তার ইসলামি ও জাতীয় স্বার্থের আলোকে প্রতিবেশী, অঞ্চল এবং বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে সদা গম্ভীর ও অঙ্গীকারাবদ্ধ থাকবে।

Tags: #আফগানিস্তান#আলমিরসাদবাংলা#জাতিসংঘ#রাজনীতি
ShareTweet

related-post

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | বিংশ পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | বিংশ পর্ব

জুলাই 4, 2025
আইএসআইএস-খাওয়ারিজ আফগানিস্তানে কী চায়?
দাঈশ

আইএসআইএস-খাওয়ারিজ আফগানিস্তানে কী চায়?

অক্টোবর 16, 2024
আইএস একটি মহামারির নাম | বিংশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | বিংশ পর্ব

জুলাই 2, 2025
সিরিয়ায় আইএসআইএস শত শত ভেড়া চুরি করে স্থানীয় একটি মিলিশিয়া গোষ্ঠীর কাছে বিক্রি করে দিয়েছে
দাঈশ

সিরিয়ায় আইএসআইএস শত শত ভেড়া চুরি করে স্থানীয় একটি মিলিশিয়া গোষ্ঠীর কাছে বিক্রি করে দিয়েছে

সেপ্টেম্বর 25, 2024
সফল প্রতিশোধমূলক হামলা এবং শত্রুর কৌশলগত পরাজয়! ​
রাজনীতি

সফল প্রতিশোধমূলক হামলা এবং শত্রুর কৌশলগত পরাজয়! ​

ফেব্রুয়ারি 28, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চম পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চম পর্ব

আগস্ট 11, 2025
শেষত কেন সমাজে শরঈ হুদুদ প্রতিষ্ঠা করা অপরিহার্য?
ধর্মীয় নিবন্ধ

শেষত কেন সমাজে শরঈ হুদুদ প্রতিষ্ঠা করা অপরিহার্য?

ডিসেম্বর 12, 2025
ওয়াখান: অর্থনৈতিক ভবিষ্যতের পথে আফগানিস্তানের নতুন সড়ক!
রাজনীতি

ওয়াখান: অর্থনৈতিক ভবিষ্যতের পথে আফগানিস্তানের নতুন সড়ক!

অক্টোবর 5, 2026
পাকিস্তান; দাঈশের পুনর্জন্মের ঘাঁটি!
দাঈশ

পাকিস্তান; দাঈশের পুনর্জন্মের ঘাঁটি!

ফেব্রুয়ারি 7, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪

    অক্টোবর 15, 2026
    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    অক্টোবর 14, 2026
    পাকিস্তান ইসলামী ইমারাতকে ‘তালেবান রেজিম’ বলতে পারলে, নিজেদের ‘সামরিক রেজিম’ নামে শুনতে এত আপত্তি কেন?

    পাকিস্তান ইসলামী ইমারাতকে ‘তালেবান রেজিম’ বলতে পারলে, নিজেদের ‘সামরিক রেজিম’ নামে শুনতে এত আপত্তি কেন?

    অক্টোবর 13, 2026
    খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা কেন?

    খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা কেন?

    অক্টোবর 13, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist