শুক্রবার, অক্টোবর 16, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home রাজনীতি

পাকিস্তানে চলমান বিক্ষোভ এবং আরেকটি বিপজ্জনক পদক্ষেপের আশঙ্কা!

✍🏻 ওয়ালিদ

পাকিস্তানে চলমান বিক্ষোভ এবং আরেকটি বিপজ্জনক পদক্ষেপের আশঙ্কা!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী বর্তমানে দেশটির ইতিহাসের অন্যতম গুরুতর সংকটের মুখোমুখি। জনঅসন্তোষ, দমন-পীড়ন এবং দেশের প্রায় সব অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সুযোগ কেবল পাঞ্জাবের মধ্যে সীমাবদ্ধ করে রাখার নীতিই এই সংকটের প্রধান কারণ। বাস্তবে একটি নির্দিষ্ট দল ও পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারে পরিণত হওয়া সামরিক শাসকগোষ্ঠী অন্যান্য প্রদেশ ও সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখে। তাদের নির্লজ্জতার চূড়ান্ত প্রকাশ হলো, তারা প্রকাশ্যেই বিশ্বের এবং প্রতিবেশী দেশগুলোর চোখে ধুলো দিয়ে নিজেদের সন্ত্রাসবাদের শিকার, মানবাধিকারের রক্ষক এবং সমতার প্রবক্তা হিসেবে উপস্থাপন করে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই অবস্থানের বিরোধিতা করায় বর্তমানে কারাগারে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। তার সমর্থকদের পাশাপাশি দলনিরপেক্ষ অসংখ্য পাকিস্তানি স্বাধীনতা, অধিকার ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা শান্তিপূর্ণ বিক্ষোভ পাঞ্জাবের শাসকগোষ্ঠী ও সামরিক শাসকদের কাছে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। অন্যায় ও অসৎ পথে কোনো বোঝা তার গন্তব্যে পৌঁছাতে পারে না। জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। সামরিক শাসকগোষ্ঠীকে সব সংখ্যালঘুর ন্যায্য অধিকার স্বীকার করতে হবে এবং নিজেকে সন্ত্রাসবাদের শিকার হিসেবে চতুরতার সঙ্গে উপস্থাপন করতে করতে গোটা অঞ্চল ও বিশ্বজুড়ে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমেও এসব বিক্ষোভ ব্যাপকভাবে প্রচার পেয়েছে এবং এগুলোকে একটি প্রকৃত গণআন্দোলন হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের শাসকগোষ্ঠী নিজেদের বিপুল ক্ষমতা থাকা সত্ত্বেও এই গণআন্দোলন নিয়ে এতটাই আতঙ্কিত যে, ইসলামাবাদে প্রবেশের প্রায় সব সড়ক কনটেইনার ও কাঁটাতার দিয়ে অবরুদ্ধ করে দিয়েছে। এর অর্থ কী? এর মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা পাওয়া যায়। সামরিক শাসকগোষ্ঠী জনগণের মধ্যে আর অবস্থান বা গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারছে না। তারা আর পাকিস্তানের মুসলিম জনগণের প্রতিনিধিত্ব করার দাবি করতে পারে না। বরং তারা এমন একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যারা আমেরিকা ও পশ্চিমাদের প্রকল্প বাস্তবায়ন করে এবং যার লাভের অংশ যায় সেনাবাহিনীর জেনারেল ও নওয়াজ শরিফের দলের সদস্যদের হাতে।

চলমান এই বিক্ষোভের আরেকটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক। পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন পাকিস্তানের সেনাবাহিনী ও পুলিশের হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তারা স্বাভাবিকভাবেই নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানোর পুরোনো অভ্যাসে ফিরে যেতে পারে। প্রবল আশঙ্কা রয়েছে, তারা নিজেরাই বিক্ষোভকারীদের মধ্যে বোমা হামলা অথবা ড্রোন হামলা চালিয়ে এর দায় আফগানিস্তানের ওপর চাপাতে পারে। এর মাধ্যমে তারা একই সঙ্গে দুটি উদ্দেশ্য অর্জনের চেষ্টা করতে পারে। প্রথমত, বিশ্বকে দেখানো যে পাকিস্তানের নিরাপত্তাহীনতার উৎস আফগানিস্তান। দ্বিতীয়ত, নিজেদের জনগণের মধ্যে এমন প্রচারণা চালানো যে আফগানিস্তান সরকার কোনো না কোনোভাবে পাকিস্তানের জনগণ ও বিক্ষোভকারীদের শত্রু।

পাকিস্তানের বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের কর্মী এবং আন্দোলনের আয়োজকদের এই বিষয়টির প্রতি অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। বিশেষ করে সামরিক শাসকগোষ্ঠীর এই কুৎসিত ও গোপন কর্মকৌশলের সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। কারণ একটি প্রকৃত গণআন্দোলন ও বিক্ষোভ দমন করতে শেষ মুহূর্তে এ ধরনের কৌশলই ব্যবহার করা হতে পারে। অতীতের ঘটনাবলি বারবার দেখিয়েছে, পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সাজানো ঘটনা তৈরি করে এবং বিশ্বের সামনে নিজেদের একটি ইতিবাচক চেহারা তুলে ধরার ক্ষেত্রেও তারা যথেষ্ট অভ্যস্ত।

বিক্ষোভকারীরা জানেন, পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী কখনোই আফগান জাতির প্রতি সদয় আচরণ করেনি। সীমান্তবর্তী অঞ্চলে তারা নির্মম বোমাবর্ষণ চালিয়ে আসছে, নারী ও শিশুদের হত্যা করছে এবং মানবতা কিংবা প্রতিবেশীসুলভ আচরণের নামে কোনো নীতিরই তোয়াক্কা করছে না।

এ কারণেই এমন কোনো ঘটনা ঘটলে আফগান সরকার ও জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। বরং তারা এসব মানুষের ন্যায়সংগত সংগ্রাম ও সাফল্যের সমর্থক থাকবে। তবে এমন পরিস্থিতি এটিও ইঙ্গিত করবে যে, সামরিক শাসকগোষ্ঠী তাদের দ্বিমুখী নীতি, পরাধীনতা এবং পশ্চিমা স্বার্থ রক্ষার রাজনীতির শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। প্রতারণা ও বিশ্বের চোখে ধুলো দিয়ে তারা আর নিজেদের সামরিক অস্তিত্ব এবং দলীয় কৌশলগত স্বার্থ রক্ষা করতে পারবে না। কারণ আন্তর্জাতিক অঙ্গনে তারা নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির উৎস, জনগণের সমর্থনও আর তাদের সঙ্গে নেই। সরকার হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে তারা এমন একটি কর্তৃত্ববাদী ঠিকাদারি প্রতিষ্ঠানের মতো আচরণ করছে, যার ভিত্তি জনগণের আস্থা নয়, বরং ক্ষমতা ও দমন-পীড়ন।

Tags: #আলমিরসাদবাংলা#পাকিস্তান#রাজনীতি
ShareTweet

related-post

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | ষষ্ঠ পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | ষষ্ঠ পর্ব

এপ্রিল 20, 2025
দাঈশ: না রইলো আন্দোলন, না রইলো রাষ্ট্র!
দাঈশ

দাঈশ: না রইলো আন্দোলন, না রইলো রাষ্ট্র!

জুন 11, 2025
অস্ট্রিয়ায় এক আইএস বন্দী আত্মহত্যা করেছে
আধুনিক খাও য়া রিজ

অস্ট্রিয়ায় এক আইএস বন্দী আত্মহত্যা করেছে

জুলাই 13, 2024
আইএস একটি মহামারির নাম | চতুর্বিংশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | চতুর্বিংশ পর্ব

জুলাই 20, 2025
তুরস্কের ইরাকি কাউন্সিল অফিসে একজন গুরুত্বপূর্ণ আইএসআইএস কমান্ডারের অবাধ বিচরণ ইরাকি জনগণের শোক ও ক্ষোভের কারণ হয়েছে
ব্রেকিং নিউজ

তুরস্কের ইরাকি কাউন্সিল অফিসে একজন গুরুত্বপূর্ণ আইএসআইএস কমান্ডারের অবাধ বিচরণ ইরাকি জনগণের শোক ও ক্ষোভের কারণ হয়েছে

সেপ্টেম্বর 7, 2024
ফেরাউনসুলভ ঔদ্ধত্যের উত্থান ও এর ভয়ংকর পতন!
ব্লগ

ফেরাউনসুলভ ঔদ্ধত্যের উত্থান ও এর ভয়ংকর পতন!

অক্টোবর 8, 2026
খাওয়ারিজদের জন্ম
আধুনিক খাও য়া রিজ

খাওয়ারিজদের জন্ম

জুলাই 2, 2024
উমাইয়াহ খিলাফতের অন্তিম অধ্যায়ে আন্দালুসে খাওয়ারিজদের ব্যর্থ অভ্যুত্থান
ইতিহাস

উমাইয়াহ খিলাফতের অন্তিম অধ্যায়ে আন্দালুসে খাওয়ারিজদের ব্যর্থ অভ্যুত্থান

নভেম্বর 26, 2024
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | দ্বিতীয় পর্ব
ব্লগ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | দ্বিতীয় পর্ব

জুলাই 27, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! | পর্ব ৪

    অক্টোবর 15, 2026
    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির নেপথ্যে কী?

    অক্টোবর 14, 2026
    পাকিস্তান ইসলামী ইমারাতকে ‘তালেবান রেজিম’ বলতে পারলে, নিজেদের ‘সামরিক রেজিম’ নামে শুনতে এত আপত্তি কেন?

    পাকিস্তান ইসলামী ইমারাতকে ‘তালেবান রেজিম’ বলতে পারলে, নিজেদের ‘সামরিক রেজিম’ নামে শুনতে এত আপত্তি কেন?

    অক্টোবর 13, 2026
    খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা কেন?

    খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা কেন?

    অক্টোবর 13, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist