শনিবার, নভেম্বর 7, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | পঞ্চবিংশ পর্ব

✍🏻 আবু রাইয়ান হামিদী

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | পঞ্চবিংশ পর্ব
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

গাযওয়ায়ে বদর, বনু সুলাইম ও সাওয়ীক থেকে আহরিত শিক্ষার ধারাবাহিকতায় আরও কিছু গুরুত্বপূর্ণ দিক হলো—

৩: এ সমস্ত গযওয়াত থেকে এ কথাটি স্পষ্ট হয় যে, মুজাহিদ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদের নিয়তে ময়দানে অবতীর্ণ হয়, যুদ্ধ সংঘটিত হোক কিংবা না হোক, সর্বাবস্থায়ই সে সওয়াব লাভ করে। কেননা গযওয়ায়ে সাওয়ীকে যখন মুসলিম সেনাদল কোনো যুদ্ধ ছাড়াই ফিরে এল, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ ﷺ-এর নিকট জিজ্ঞাসা করলেন, “হে আল্লাহর রাসূল! এটিও কি গযওয়াহ বলে গণ্য হবে এবং আমরা কি এ জন্যও সওয়াব পাব?”
তিনি ﷺ উত্তর দিলেন, “হ্যাঁ, এটিও গযওয়াহ।”
৪: গযওয়ায়ে সাওয়ীক থেকে এ কথাটিও প্রতীয়মান হয় যে, সে সময়ের আরব মুশরিকরা তাদের অঙ্গীকার পূরণের শপথ করত, মানত করত এবং তা পূর্ণ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ থাকত। অনুরূপভাবে তারা জানাবাত (পবিত্রতা নষ্টকারী অবস্থা) হতে স্নানও করত, যা সে যুগে অন্যান্য জাতির তুলনায় তাদের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল।

গযওয়ায়ে বনু কায়নুকা‘
বনু কায়নুকা‘ ছিল মদিনা মুনাওয়ারায় বসবাসরত একটি ইয়াহুদি গোত্র, যারা বহু আগ থেকেই সেখানে বসতি স্থাপন করে আসছিল। যখন মদিনায় ইসলামের আলো বিস্তার লাভ করল এবং মুসলিমরা হিজরত করে সেখানে এলেন, তখন তাদের সঙ্গে ইয়াহুদিদের একটি চুক্তি সম্পাদিত হয় যে, পারস্পরিক সম্পর্ক সুসম্পর্কের ভিত্তিতে চলবে এবং শত্রুতায় রূপ নেবে না। মুসলিমরা সর্বদা চেষ্টা করেছেন চুক্তির প্রতি অনুগত থাকতে এবং কোনো এমন কাজ না করতে যা চুক্তির বিরোধী, কিন্তু ইয়াহুদিরা এ চুক্তির প্রতি আনুগত্য প্রদর্শন করেনি।

ক্রমে ক্রমে তাদের অন্তরে মুসলিমদের প্রতি হিংসা প্রকাশ পেতে লাগল। তারা বাজারে মুসলিমদের উপহাস করত এবং কষ্ট দিত। যখন মুসলিমরা গযওয়ায়ে বদরে বিজয় অর্জন করলেন, তখন এ ইয়াহুদিদের হিংসা ও শত্রুতা আরও বেড়ে গেল, কেননা এ বিজয় তাদের অনুমানের পরিপন্থী ছিল।

রাসূলুল্লাহ ﷺ বনু কায়নুকার বাজারে গমন করলেন, তাদের একত্রিত করলেন এবং উপদেশ দিয়ে বললেন, “হে ইয়াহুদিদের দল! কুরাইশদের মতো তোমরাও পরিণতির শিকার হওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ কর।”
কিন্তু তারা পথনির্দেশ গ্রহণের পরিবর্তে অহংকার প্রদর্শন করল এবং উদ্ধতভাবে বলতে লাগল, “হে মুহাম্মাদ! তুমি এ ধারণা কোরো না যে, তুমি কুরাইশকে পরাজিত করেছ বলে আমাদের ওপরও প্রভাব বিস্তার করতে পারবে। যদি তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো, তবে তুমি জেনে যাবে আমরা কারা!”

এ ছিল স্পষ্ট যুদ্ধ-ঘোষণা এবং পূর্ববর্তী চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তবুও রাসূলুল্লাহ ﷺ ধৈর্য অবলম্বন করলেন, সরাসরি যুদ্ধ শুরু করলেন না; বরং তাদের সুযোগ দিলেন যেন নিজেদের পথ সংশোধন করে নেয়।

একদিন এক মুসলিমা নারী ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বনু কায়নুকার বাজারে গেলেন। তিনি ছিলেন পর্দানশীন ও সৎ মহিলা। সেখানে ইয়াহুদিরা তার প্রতি অশালীন ঠাট্টা-বিদ্রূপ ও দুষ্টামি শুরু করল। তাকে বলা হলো, মুখ উন্মুক্ত করতে; কিন্তু তিনি ঈমানের দৃঢ়তায় তা প্রত্যাখ্যান করলেন। তখন এক ইয়াহুদি স্বর্ণকার ধূর্ততার সঙ্গে তার পোশাকের পশ্চাৎ অংশ (দামন) তার ওড়নার সঙ্গে বেঁধে দিল। নারী যখন দাঁড়ালেন, তখন তার আবরু উন্মুক্ত হয়ে গেল এবং তিনি বেপর্দা হয়ে গেলেন। ইয়াহুদিরা উচ্চস্বরে হেসে উঠল। নারী চিৎকার করে আর্তনাদ করলেন।

এ শব্দ এক মুসলিম শুনলেন, তার অন্তরে ঈমানী অগ্নি প্রজ্বলিত হলো। তিনি সঙ্গে সঙ্গে সেই ইহুদি স্বর্ণকারকে হত্যা করলেন। বাকি ইয়াহুদিরা তা দেখে ওই মুসলিমকে শহীদ করে ফেলল।

এ ঘটনাই মুসলিমদের সঙ্গে বনু কায়নুকার সম্পর্কের পূর্ণ অবনতি ডেকে আনে। পরিণামে যুদ্ধ সংঘটিত হয় এবং অবশেষে ওই ইয়াহুদি গোত্রকে মদিনা মুনাওয়ারা থেকে বহিষ্কার করা হয়। তারা নিজেরাই ফেতনা সৃষ্টি করেছিল এবং নিজেদের শাস্তি ভোগ করল।

Tags: #আলমিরসাদবাংলা#ইতিহাস#বদর#যুদ্ধ
ShareTweet

related-post

আইএস একটি মহামারীর নাম
আধুনিক খাও য়া রিজ

আইএস একটি মহামারীর নাম

জুলাই 4, 2024
আইএস একটি মহামারির নাম | দ্বাবিংশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | দ্বাবিংশ পর্ব

জুলাই 13, 2025
জাফর এক্সপ্রেসে হামলা: কেন দোষ আফগানিস্তানের ওপর চাপানো হলো?
ব্লগ

জাফর এক্সপ্রেসে হামলা: কেন দোষ আফগানিস্তানের ওপর চাপানো হলো?

মার্চ 15, 2025
আইএস একটি মহামারির নাম | বিংশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | বিংশ পর্ব

জুলাই 2, 2025
পাকিস্তান: দ্বিমুখী মানদণ্ড ও কূটকৌশলী রাজনীতির ফাঁদে!
রাজনীতি

পাকিস্তান: দ্বিমুখী মানদণ্ড ও কূটকৌশলী রাজনীতির ফাঁদে!

অক্টোবর 7, 2026
সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ৪ (শেষ)
রাজনীতি

সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ৪ (শেষ)

আগস্ট 31, 2026
আধুনিক খাও য়া রিজ

দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

মে 8, 2024
বালআম বিন বাউরা থেকে পাকিস্তানের দরবারি আলেম!
ইসলামিক স্কলার

বালআম বিন বাউরা থেকে পাকিস্তানের দরবারি আলেম!

মে 4, 2026
খাওয়ারিজদের পরিচয় | অষ্টম পর্ব
ইতিহাস

খাওয়ারিজদের পরিচয় | অষ্টম পর্ব

ফেব্রুয়ারি 25, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    সুদ বা রিবার পরিভাষাগত বিভ্রান্তি এবং ইসলামী অর্থনীতির মৌলিক কাঠামো! (পর্ব ১)

    সুদ বা রিবার পরিভাষাগত বিভ্রান্তি এবং ইসলামী অর্থনীতির মৌলিক কাঠামো! (পর্ব ১)

    নভেম্বর 7, 2026
    ইসলামী সভ্যতা: মানবতার জন্য এক উত্তরাধিকার এবং আধ্যাত্মিকতা ও উন্নতির ভারসাম্যের অনন্য দৃষ্টান্ত! (পর্ব ৪)

    ইসলামী সভ্যতা: মানবতার জন্য এক উত্তরাধিকার এবং আধ্যাত্মিকতা ও উন্নতির ভারসাম্যের অনন্য দৃষ্টান্ত! (পর্ব ৪)

    নভেম্বর 5, 2026
    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৪)

    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৪)

    নভেম্বর 5, 2026
    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৬)

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৬)

    নভেম্বর 4, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist