মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আফগানিস্তান

২৪ আসাদ: দখলদারিত্বের অবসান ও এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা!

✍🏻 নুসরাতুল্লাহ মুনিব

২৪ আসাদ: দখলদারিত্বের অবসান ও এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

২৪ আসাদ, অর্থাৎ ১৫ আগস্ট, আফগানিস্তানের সমকালীন ইতিহাসে কেবল শাসনব্যবস্থার পরিবর্তন কিংবা কোনো রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তির দিন নয়; বরং এটি দখলদারিত্বের অবসান এবং মুজাহিদ ও আফগান জনগণের অভূতপূর্ব আত্মত্যাগের ফল লাভের দিন।

দখলদারিত্বের বিশ বছরব্যাপী সময়ে বিশ্বের বৃহত্তম সামরিক জোট আমেরিকা ও ন্যাটো আধুনিক অস্ত্র, নির্বিচার বোমাবর্ষণ এবং শক্তিশালী অর্থনীতির ওপর নির্ভর করে আফগানিস্তানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল। কিন্তু তাদের বিরুদ্ধে আফগানিস্তানের বীর ভূমির গ্রাম-গঞ্জ ও অলিগলিতে এমন প্রতিরোধ ও যুদ্ধ চলেছে, যার নজির সমকালীন ইতিহাসে খুব কমই পাওয়া যায়। এই বিশ বছরের কঠিন সংগ্রামের প্রকৃত নায়ক ছিল নিপীড়িত ও মুজাহিদ আফগান জাতি। তারা নিজেদের ঘরে মুজাহিদদের আশ্রয় দিয়েছে, অসহায়তা ও দারিদ্র্যের মধ্যেও মুজাহিদদের যুদ্ধের ব্যয় বহনে অংশ নিয়েছে এবং এই বিশাল সামরিক জোটের অভিযান, নির্বিচার বোমাবর্ষণ ও শাহাদাতের ভার নিজেদের কাঁধে বহন করেছে।

এই গর্বিত জাতির মুজাহিদরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে, শীত, গ্রীষ্ম, আর্থিক দুর্বলতা এবং সর্বোপরি অসম সামরিক শক্তির মধ্যেও তাদের আকিদা, ভূমি, জাতি, ইসলামী পবিত্র নিদর্শন ও জাতীয় সংকল্প রক্ষা করেছে। অসংখ্য তরুণের শাহাদাত, আহত হওয়া এবং জীবনের সব ধরনের স্বাচ্ছন্দ্য ত্যাগ করাই শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বেশি অস্ত্রসজ্জিত ও আধুনিক সামরিক বাহিনীকে নতজানু হতে বাধ্য করেছে।

বিষয়টি সবার কাছেই স্পষ্ট: ২০০১ সালে আমেরিকা ও তার ৪৮ মিত্র যখন চরম ঔদ্ধত্যের সঙ্গে আফগানিস্তানে আক্রমণ চালিয়েছিল, তখন তাদের ধারণা ছিল কয়েক মাসের মধ্যেই আফগানদের প্রতিরোধ শেষ হয়ে যাবে, তাদের ভূখণ্ড দখল হয়ে যাবে এবং তারা আফগানদের ওপর বিজয় অর্জন করবে। কিন্তু দুই দশকের কঠিন প্রতিরোধের পর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন প্রমাণিত হয়েছে। আমেরিকা ও তার ৪৮ মিত্র বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা এবং হাজার হাজার সৈন্য হারানোর পরও আফগানদের ইস্পাতকঠিন সংকল্প ও দৃঢ় মনোবল ভাঙতে কিংবা তাদের নিজেদের পথ থেকে বিচ্যুত করতে সফল হয়নি।

দোহা চুক্তি স্বাক্ষরের পর বিশ্ব বুঝতে পেরেছিল যে আমেরিকা ও তার মিত্ররা পরাজয়, অপমান ও চরম বিভ্রান্তির শিকার হয়েছে। কাবুল বিমানবন্দর থেকে তাদের লজ্জাজনক ও পরাজিত অবস্থায় প্রত্যাহার এবং তাদের হতাশ সহযোগীদের বিমানে ঝুলে পড়ার দৃশ্য ছিল সেই ফেরাউনসুলভ সাম্রাজ্যের বাস্তব পরাজয়ের জীবন্ত প্রতিচ্ছবি, যে নিজের ক্ষমতা ও ঔদ্ধত্য নিয়ে গর্বিত ছিল।

সংক্ষেপে, গত বিশ বছরের শাসনব্যবস্থার লজ্জাজনক পরাজয় হঠাৎ করে ঘটেনি। বরং তাদের নিজেদের অভ্যন্তরীণ দুর্নীতি, জনগণ থেকে বিচ্ছিন্নতা, বিদেশি বাহিনীর ওপর নির্ভরতা এবং মিথ্যা স্লোগানের আড়ালে বিদেশি পরিকল্পনা বাস্তবায়নই ছিল তাদের পতনের স্বাভাবিক পরিণতি।

তবে এর চেয়েও লজ্জার বিষয় হলো, যখন ২৪ আসাদে মুজাহিদরা কাবুলের দরজায় পৌঁছে গেলেন, তখন তথাকথিত প্রজাতান্ত্রিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেদের জনগণ ও সেনাবাহিনীর কথা বিবেচনা না করে ব্যক্তিগত পলায়নকেই অগ্রাধিকার দিয়েছিলেন।

রাষ্ট্রপতি প্রাসাদ থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের লজ্জাজনক পলায়ন প্রমাণ করে দিয়েছিল যে তাদের শাসন আফগান জনগণের হৃদয়ের ওপর প্রতিষ্ঠিত ছিল না; বরং তা ছিল বিদেশি সমর্থন ও পৃষ্ঠপোষকতার ওপর নির্ভরশীল। অতএব আমরা বলতে পারি, ২৪ আসাদ কেবল বিজয় উদযাপনের দিন নয়; বরং সমগ্র দেশে চল্লিশ বছরের ধ্বংসযজ্ঞের অবসান, প্রক্সি গোষ্ঠীগুলোর অবসান, গৃহযুদ্ধের সমাপ্তি, পুরো দেশে ব্যাপক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং বিধবা বোন ও শোকাহত মায়েদের আনন্দের দিন।

এই উজ্জ্বল দিনের স্মরণ আমাদের গর্বিত জাতিকে মনে করিয়ে দেয় যে, বিদেশিদের ওপর আশা-ভরসা করা ধ্বংসের পথ এবং নিজের হাতে নিজেকে ধ্বংসের গহ্বরে ঠেলে দেওয়ার শামিল। আর নিজেদের দেশের প্রকৃত নির্মাণ ও উন্নয়ন কেবল আফগান জাতির পারস্পরিক ঐক্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই মহান আত্মত্যাগ ও স্বাধীনতার মূল্যকে সংরক্ষণের মাধ্যমেই সম্ভব।

Tags: #আফগানিস্তান#আলমিরসাদবাংলা
ShareTweet

related-post

এক সাবেক দাঈশ সদস্যের মুখে দাঈশের গল্প!
দাঈশ

এক সাবেক দাঈশ সদস্যের মুখে দাঈশের গল্প!

জানুয়ারি 22, 2025
আফগানিস্তানের মৌলিক উন্নয়ন; যে অগ্রগতি সীমান্তের ওপারে অস্বস্তির ঢেউ তোলে!
রাজনীতি

আফগানিস্তানের মৌলিক উন্নয়ন; যে অগ্রগতি সীমান্তের ওপারে অস্বস্তির ঢেউ তোলে!

ডিসেম্বর 2, 2025
বিশৃঙ্খল গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় দৃঢ়করণের লক্ষ্যে আইএসআই প্রতিনিধি দলের তুরস্ক সফর
নিউজ

বিশৃঙ্খল গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় দৃঢ়করণের লক্ষ্যে আইএসআই প্রতিনিধি দলের তুরস্ক সফর

জানুয়ারি 30, 2025
মুসলিমদের দায়িত্ব; সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ!
আফগানিস্তান

মুসলিমদের দায়িত্ব; সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ!

অক্টোবর 4, 2024
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | চতুর্বিংশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | চতুর্বিংশ পর্ব

জুলাই 15, 2026
আইএস একটি মহামারির নাম
আধুনিক খাও য়া রিজ

আইএস একটি মহামারির নাম

সেপ্টেম্বর 18, 2024
শাহাদাত আমাদের শক্তির রহস্য
ব্লগ

শাহাদাত আমাদের শক্তির রহস্য

ডিসেম্বর 15, 2024
সমসাময়িক ইসলামী রাষ্ট্রব্যবস্থায় হুদুদ বাস্তবায়নের নীতি এবং আইএসের চরমপন্থার পরিণতি!
দাঈশ

সমসাময়িক ইসলামী রাষ্ট্রব্যবস্থায় হুদুদ বাস্তবায়নের নীতি এবং আইএসের চরমপন্থার পরিণতি!

জুলাই 22, 2026
আইএস একটি মহামারির নাম
দাঈশ

আইএস একটি মহামারির নাম

অক্টোবর 29, 2024

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী কেন আফগান ভূখণ্ডে আগ্রাসন চালায়?

    পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী কেন আফগান ভূখণ্ডে আগ্রাসন চালায়?

    সেপ্টেম্বর 28, 2026
    পাকিস্তানে চলমান বিক্ষোভ এবং আরেকটি বিপজ্জনক পদক্ষেপের আশঙ্কা!

    পাকিস্তানে চলমান বিক্ষোভ এবং আরেকটি বিপজ্জনক পদক্ষেপের আশঙ্কা!

    সেপ্টেম্বর 28, 2026
    মক্কা চুক্তির ব্যর্থতা, আফগানিস্তানে অজুহাতের সন্ধান!

    মক্কা চুক্তির ব্যর্থতা, আফগানিস্তানে অজুহাতের সন্ধান!

    সেপ্টেম্বর 27, 2026
    নিজেদের তৈরি সংকটের ঘূর্ণাবর্তে পাকিস্তানি শাসকগোষ্ঠী!

    নিজেদের তৈরি সংকটের ঘূর্ণাবর্তে পাকিস্তানি শাসকগোষ্ঠী!

    সেপ্টেম্বর 27, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist