বৃহস্পতিবার, এপ্রিল 16, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home রাজনীতি

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলামী ইমারাতের সরল, দূরদৃষ্টিসম্পন্ন ও কার্যকর পদক্ষেপসমূহ

✍🏻 মুহাম্মাদ ইউসুফ বদরী

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলামী ইমারাতের সরল, দূরদৃষ্টিসম্পন্ন ও কার্যকর পদক্ষেপসমূহ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসলামী ইমারাত আফগানিস্তান তার পররাষ্ট্রনীতিকে এক নতুন পর্যায়ে প্রবেশ করিয়েছে। এক এমন ভিত্তির ওপর দাঁড় করিয়েছে, যা কেবল আঞ্চলিক কূটনৈতিক পরিবেশের পরিধি সম্প্রসারিত করেনি; বরং আফগানিস্তানের বৈধতা, অর্থনৈতিক বিকাশ, এবং বৈশ্বিক সম্পৃক্ততার নতুন দিগন্তও উন্মোচন করেছে। এই নীতি ইমারাতের নেতৃত্বের প্রজ্ঞাময়, ভারসাম্যপূর্ণ ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির প্রতিফলন; যার কল্যাণে বৈশ্বিক নিঃসঙ্গতা থেকে উত্তরণ এবং বিশ্বের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনের বাস্তব পথ প্রশস্ত হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইসলামী ইমারাত আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক এমনভাবে সম্প্রসারিত করেছে যে, এখন এর কূটনৈতিক কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন সরকারের নয়, বরং এক সক্রিয়, স্বাধীন ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের রূপ ধারণ করেছে। বহু দেশ আফগানিস্তানে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে; কিছু দেশে আফগান দূতাবাসসমূহ আবার কার্যকর হয়েছে; পাশাপাশি আফগান নাগরিকদের জন্য ভিসা ও অন্যান্য প্রয়োজনীয়তার ক্ষেত্রে যে সুবিধাসমূহ প্রদান করা হচ্ছে, তা ইসলামী ইমারাতের সফল পররাষ্ট্রনীতি এবং দেশের অভ্যন্তরে সরকার ও জনগণের পারস্পরিক আস্থারই ফল।

একটি বড় সাফল্য হলো বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। ইসলামী ইমারাত বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে, তাদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছে, এবং বিনিয়োগের জন্য আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছে। এর ফলেই চীন, রাশিয়া, কাতার, তুরস্কসহ আরও অনেক দেশের বিনিয়োগকারীরা আফগানিস্তানের জ্বালানি, সড়ক, খনিজ, কৃষি ও নির্মাণ খাতে আগ্রহ প্রকাশ করছেন। আফগানিস্তানের স্থানীয় পণ্য ও উৎপাদনকে বৈশ্বিক বাজারে পৌঁছে দেওয়াও আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য। বর্তমানে আফগানিস্তানের শুকনো ফল, চিলগোজা, কার্পেট, ভেষজ ওষুধ এবং অন্যান্য পণ্য মধ্য এশিয়া, চীন ও উপসাগরীয় দেশগুলোর বাজারে সুসংগঠিতভাবে রপ্তানি করা হচ্ছে। এটি শুধু জাতীয় অর্থনীতিকে মজবুত করছে না; বরং জনগণের দৈনন্দিন জীবনে স্থিতিশীলতা ও সমৃদ্ধির বার্তাও বয়ে আনছে।

ইমারাতের পক্ষ থেকে বৈশ্বিক ও আঞ্চলিক সম্মেলনগুলোতে সক্রিয় অংশগ্রহণও এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। রাশিয়ার “মস্কো ফরম্যাট” বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুতাক্কির আনুষ্ঠানিক অংশগ্রহণ ছিল এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এ বৈঠক আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পারস্পরিক আস্থার পরিসর আরও প্রসারিত করেছে এবং প্রমাণ করেছে যে ইসলামী ইমারাত শান্তি, সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

একইভাবে, ভারত সফর—যা ভারত সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সম্পন্ন হয়েছিল, এটি ছিল ইমারাতের কূটনৈতিক শক্তির স্পষ্ট নিদর্শন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু মৌলভী মুতাক্কিকে উচ্চ মর্যাদায় অভ্যর্থনাই জানায়নি; বরং কূটনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা, চিকিৎসা সহায়তা, ট্রানজিট করিডর উন্নয়ন এবং দুই দেশের জনগণের চলাচলে সুবিধা বৃদ্ধির নিশ্চয়তাও দিয়েছে। এই বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হয় যখন কিছু প্রতিবেশী দেশ আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্পৃক্ততা থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করছিল, কিন্তু ইসলামী ইমারাত তার ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে সে প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

ইমারাতের পররাষ্ট্রনীতি এখন এক সক্রিয় যোগাযোগনির্ভর নীতি, যা “সম্পর্কের মাধ্যমে বৈধতা” (legitimacy through engagement)-এর মূলনীতির ওপর প্রতিষ্ঠিত। এই নীতি শুধু জাতির প্রকৃত আকাঙ্ক্ষাকেই পূরণ করে না; বরং এমন এক আফগানিস্তানের প্রতিশ্রুতি দেয়, যা তার পরিচয়, ধর্ম, রাজনীতি ও অর্থনীতিকে বৈশ্বিক পরিমণ্ডলে সম্মান ও স্থিতিশীলতার সঙ্গে উপস্থাপন করে।

ইসলামী ইমারাত কেবল সম্পৃক্ততার ভিত্তি স্থাপনেই থেমে থাকেনি; বরং এমন বাস্তব পদক্ষেপ নিয়েছে, যার ফলে পারস্পরিক আস্থার পরিবেশ সুদৃঢ় হয়েছে। সবকিছুই এই বাস্তবতাকে স্পষ্ট করে যে, আফগানিস্তান এখন আর কোনো বিচ্ছিন্ন দেশ নয়, বরং অঞ্চল ও বিশ্বের সহযোগিতায় এক গুরুত্বপূর্ণ, মূল্যবান ও দৃঢ় অংশীদার।

Tags: #আফগানিস্তান#আলমিরসাদবাংলা#রাজনীতি
ShareTweet

related-post

আইএস একটি মহামারির নাম | ষষ্ঠবিংশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | ষষ্ঠবিংশ পর্ব

আগস্ট 13, 2025
পাকিস্তানের ভাড়াটে শাসকগোষ্ঠীর অর্ধ-শতাব্দীর অন্ধকার ইতিহাস!
ইতিহাস

পাকিস্তানের ভাড়াটে শাসকগোষ্ঠীর অর্ধ-শতাব্দীর অন্ধকার ইতিহাস!

এপ্রিল 7, 2026
দাঈশ: সভ্যতার বুকে এক অমানবিক ছাপ
দাঈশ

দাঈশ: সভ্যতার বুকে এক অমানবিক ছাপ

জুলাই 16, 2025
আমরা গাযযার পাশে আছি
ব্লগ

আমরা গাযযার পাশে আছি

জুন 1, 2025
​আফগানিস্তান: বীরদের আবাসস্থল এবং আক্রমণকারীদের কবরস্থান!
ইতিহাস

​আফগানিস্তান: বীরদের আবাসস্থল এবং আক্রমণকারীদের কবরস্থান!

ফেব্রুয়ারি 15, 2026
দাঈশ খোরাসানের মুখপাত্র সুলতান আযিয আযযামের গ্রেফতার; নতুন কোনো ‘কুরবানির’ সময় কি এসে গেছে?!
দাঈশ

দাঈশ খোরাসানের মুখপাত্র সুলতান আযিয আযযামের গ্রেফতার; নতুন কোনো ‘কুরবানির’ সময় কি এসে গেছে?!

ডিসেম্বর 29, 2025
খলিফা হারুন আর রশীদ রহ.–এর বিরুদ্ধে খাওয়ারিজদের বিদ্রোহ
ইতিহাস

খলিফা হারুন আর রশীদ রহ.–এর বিরুদ্ধে খাওয়ারিজদের বিদ্রোহ

ডিসেম্বর 3, 2024
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চদশ পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | পঞ্চদশ পর্ব

সেপ্টেম্বর 21, 2025
রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | উনবিংশ পর্ব
ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | উনবিংশ পর্ব

জুন 27, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    মে 12, 2024
    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আগস্ট 23, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    জাতিসংঘ কর্তৃক মধ্যপ্রাচ্য ও বিশ্বে বপন করা দ্বন্দ্ব!

    জাতিসংঘ কর্তৃক মধ্যপ্রাচ্য ও বিশ্বে বপন করা দ্বন্দ্ব!

    এপ্রিল 16, 2026
    অঞ্চল ও মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক পরিবর্তনসমূহ!

    অঞ্চল ও মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক পরিবর্তনসমূহ!

    এপ্রিল 16, 2026
    পাকিস্তান তো কোনো মধ্যস্থতাকারী ছিলই না! ​

    পাকিস্তান তো কোনো মধ্যস্থতাকারী ছিলই না! ​

    এপ্রিল 15, 2026
    অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে চলমান সংকট! ​

    অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে চলমান সংকট! ​

    এপ্রিল 14, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Go to mobile version