শনিবার, নভেম্বর 7, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home আধুনিক খাও য়া রিজ দাঈশ

রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৪)

✍🏻 আবদুল ওয়াহিদ

রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৪)
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মুসলমানদের হত্যা করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং অমুসলিমদের ছেড়ে দেওয়া

রাসূলুল্লাহ ﷺ-এর সহিহ হাদিসে খাওয়ারিজদের সুস্পষ্ট লক্ষণগুলোর মধ্যে রয়েছে মুসলমানদের প্রতি তাদের কঠোর আচরণ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং মুসলমানদের রক্তপাত ঘটানো। এটি তাদের চিন্তাধারার অন্যতম বিপজ্জনক দিক। কেননা, তারা বুদ্ধিবৃত্তিক মতপার্থক্য ও ধর্মের ভিন্ন ব্যাখ্যাকে মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা ও সহিংসতায় রূপান্তরিত করেছে।

রাসূলুল্লাহ ﷺ তাদের সম্পর্কে বলেছেন,
«يَقْتُلُونَ أَهْلَ الْإِسْلَامِ، وَيَدَعُونَ أَهْلَ الْأَوْثَانِ»
“তারা মুসলমানদের হত্যা করবে এবং মূর্তিপূজকদের ছেড়ে দেবে।”
(সহিহ বুখারি, হাদিস ৭৪৩২)

এই হাদিস থেকে প্রতীয়মান হয়, তাদের মৌলিক বিচ্যুতিগুলোর অন্যতম হলো মুসলমানদের নিজেদের প্রধান শত্রু হিসেবে গণ্য করা। অথচ শরিয়তে একজন মুসলমানের জীবন অত্যন্ত সম্মানিত ও সুরক্ষিত।

মহান আল্লাহ বলেন,
﴿وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا﴾
“আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে, তার শাস্তি হলো জাহান্নাম। সে তাতে চিরকাল থাকবে। আল্লাহ তার ওপর ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিশাপ দিয়েছেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রেখেছেন।”
(সূরা আন-নিসা, আয়াত ৯৩)

আমাদের সমসাময়িক সময়ে খাওয়ারিজদের ইতিহাসের দিকে তাকালে স্পষ্ট হয়ে যায় যে, আত্মপ্রকাশের শুরু থেকেই তারা মুসলমানদের প্রতি শত্রুতা পোষণ করে আসছে এবং এখনো তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ সন্তানদের নির্মূল করতে তারা নিজেদের সর্বশক্তি ও যাবতীয় সম্পদ নিয়োজিত করে।

মুসলমানদের প্রতি খাওয়ারিজদের শত্রুতার একটি সুস্পষ্ট দৃষ্টান্ত হলো ইসলামী ইমারাতের বিরুদ্ধে তাদের যুদ্ধ ও বিরোধিতা। এমন একটি ব্যবস্থা, যার শত্রুরা শুরু থেকে আজ পর্যন্ত কাফের, ইহুদি, খ্রিষ্টান এবং বিশ্বের সব তাগুত। এর যোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগের মাধ্যমে এই ব্যবস্থা দখলদার ও ফেরাউনদের নাক মাটিতে ঘষে দিয়েছে এবং মহান আল্লাহর সাহায্য ও সমর্থনে বিজয় ও সফলতা অর্জন করেছে। অথচ আজ তারা ইসলামের পুরোনো শত্রুদের আহ্বানে সাড়া দিয়ে সেই ইসলামী ব্যবস্থার বিরুদ্ধেই মোকাবিলায় অবতীর্ণ হয়েছে।

সংক্ষেপে, এ বিষয়ে শরিয়তের দলিলগুলো প্রমাণ করে যে, বুদ্ধিবৃত্তিক কিংবা ধর্মীয় মতপার্থক্যের কারণে ইসলাম কাউকে মুসলমানের জীবনের পবিত্রতা লঙ্ঘনের অনুমতি দেয় না। তীব্র মতবিরোধের সময়েও মানুষের জীবন সুরক্ষিত রাখতে হবে এবং তাদের অধিকারসমূহের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। কেবল ব্যক্তিগত উপলব্ধি বা ব্যাখ্যার ভিত্তিতে কোনো মুসলমানের রক্তপাতকে কখনোই বৈধ গণ্য করা যায় না।

এ কারণেই খাওয়ারিজদের সম্পর্কে বর্ণিত হাদিসগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, তাকফির ও সহিংসতার সঙ্গে যুক্ত হলে ধর্মীয় উগ্রবাদ মুসলিম সমাজকে অভ্যন্তরীণ বিভক্তি ও রক্তপাতের আগুনে নিক্ষেপ করতে পারে। সঠিক পথ হলো, নেককার সালাফদের উপলব্ধি ও জ্ঞানের আলোকে পবিত্র কুরআন ও বরকতময় সুন্নাহর দিকে ফিরে আসা, ন্যায়বিচার বজায় রাখা, মানবজীবনের পবিত্রতা সংরক্ষণ করা এবং জটিল বিষয়গুলোতে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে দিকনির্দেশনা গ্রহণ করা।

এ ক্ষেত্রে কাজ করা এবং মুসলিম উম্মাহর তরুণ প্রজন্মকে এই পথভ্রষ্ট গোষ্ঠীর ভ্রান্ত আকিদা ও চিন্তাধারা সম্পর্কে অবহিত করা আমাদের দায়িত্ব।

Tags: #আলমিরসাদবাংলা#খাওয়ারিজনিবন্ধ
ShareTweet

related-post

কারা শহীদ করেছেন শায়খ মুহাম্মাদ ইদরিস (রহ.)-কে, এবং তারা এখন কোথায়?
রাজনীতি

কারা শহীদ করেছেন শায়খ মুহাম্মাদ ইদরিস (রহ.)-কে, এবং তারা এখন কোথায়?

মে 9, 2026
সভ্যতার সংরক্ষণ : বুদ্ধিবৃত্তিক জিহাদের নতুন অঙ্গন!
ব্লগ

সভ্যতার সংরক্ষণ : বুদ্ধিবৃত্তিক জিহাদের নতুন অঙ্গন!

নভেম্বর 8, 2025
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ  [ পঞ্চদশ পর্ব ]
আফগানিস্তান

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ [ পঞ্চদশ পর্ব ]

সেপ্টেম্বর 21, 2025
সামরিক রেজিম ও অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতার লজ্জাজনক ধারাবাহিকতা!
রাজনীতি

সামরিক রেজিম ও অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতার লজ্জাজনক ধারাবাহিকতা!

অক্টোবর 3, 2026
পাকিস্তান: দ্বিমুখী মানদণ্ড ও কূটকৌশলী রাজনীতির ফাঁদে!
রাজনীতি

পাকিস্তান: দ্বিমুখী মানদণ্ড ও কূটকৌশলী রাজনীতির ফাঁদে!

অক্টোবর 7, 2026
কাবুলে খারিজিদের আত্মঘাতী জ্যাকেট তৈরির কেন্দ্র গুড়িয়ে দেওয়া হয়েছে
দাঈশ খাওয়ারিজ

কাবুলে খারিজিদের আত্মঘাতী জ্যাকেট তৈরির কেন্দ্র গুড়িয়ে দেওয়া হয়েছে

জুন 10, 2025
৭ই অক্টোবর : উম্মাহর শক্তি ও ক্ষমতার স্মৃতি দিবস!
উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের

৭ই অক্টোবর : উম্মাহর শক্তি ও ক্ষমতার স্মৃতি দিবস!

অক্টোবর 7, 2024
সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! | পর্ব ৬
আফগানিস্তান

সত্যের আয়নায় ইসলামী ইমারতের পাঁচ বছরের অর্জন ও অভিযোগের জবাব! | পর্ব ৬

অক্টোবর 27, 2026
আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের সমঝোতার বুদ্ধিবৃত্তিক সূচনা; ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত কাবুলে শান্তি-আলোচনার গঠনমূলক পর্যায়! | প্রথম পর্ব
রাজনীতি

আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের সমঝোতার বুদ্ধিবৃত্তিক সূচনা; ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত কাবুলে শান্তি-আলোচনার গঠনমূলক পর্যায়! | প্রথম পর্ব

জুলাই 22, 2026

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    সুদ বা রিবার পরিভাষাগত বিভ্রান্তি এবং ইসলামী অর্থনীতির মৌলিক কাঠামো! (পর্ব ১)

    সুদ বা রিবার পরিভাষাগত বিভ্রান্তি এবং ইসলামী অর্থনীতির মৌলিক কাঠামো! (পর্ব ১)

    নভেম্বর 7, 2026
    ইসলামী সভ্যতা: মানবতার জন্য এক উত্তরাধিকার এবং আধ্যাত্মিকতা ও উন্নতির ভারসাম্যের অনন্য দৃষ্টান্ত! (পর্ব ৪)

    ইসলামী সভ্যতা: মানবতার জন্য এক উত্তরাধিকার এবং আধ্যাত্মিকতা ও উন্নতির ভারসাম্যের অনন্য দৃষ্টান্ত! (পর্ব ৪)

    নভেম্বর 5, 2026
    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৪)

    রাসুলুল্লাহ ﷺ-এর হাদিসের আলোকে খাওয়ারিজদের বৈশিষ্ট্য! (পর্ব ৪)

    নভেম্বর 5, 2026
    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৬)

    দাঈশি খাওয়ারিজদের ইসলামী ইমারতবিরোধী সংশয়গুলোর শরিয়াহভিত্তিক পর্যালোচনা! (পর্ব ৬)

    নভেম্বর 4, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist