শনিবার, অক্টোবর 3, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ইতিহাস

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | ষষ্ঠ পর্ব

✍🏻 আবু রাইয়ান হামিদী

রাসূলুল্লাহ ﷺ–এর যুদ্ধজীবন: মানবজাতির জন্য শিক্ষা | ষষ্ঠ পর্ব
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

মক্কায় কুরাইশদের প্রস্তুতি:

যখন দ্বমদ্বম গাফারীর হৃদয়বিদারক আর্তনাদ মক্কার অলিগলি ও বাজারে পৌঁছল, তখন কুরাইশ জনপদ জেগে উঠল। তাদের আবেগ-উদ্বেলিত চেতনাতে আগুন জ্বলে উঠল। তারা বলে উঠল:
“এটি তো ইবনু হাজরামীর কাফেলা নয় যে, তোমরা লুট করে নিতে চাও। আল্লাহর কসম! আমাদের সঙ্গে সংঘাত হবে কঠিন ও ভয়ংকর।”
তারা একমত হলো যে, হয় স্বয়ং যুদ্ধে যাবে, নয়তো প্রতিনিধি পাঠাবে। এরপর তারা একটি বৃহৎ সৈন্যবাহিনী প্রস্তুত করল। শুধু আবু লাহাব নিজে না গিয়ে তার ঋণগ্রস্ত সহযোগী আস ইবন হিশামকে পাঠাল এবং অন্যান্য গোত্রসমূহকেও এতে শরিক করে নিল।

কুরাইশের সঙ্গে বনু বকর গোত্রের শত্রুতা ছিল। তাই যখন তারা বদরের দিকে রওনা দিল, তখন তাদের ভয় হচ্ছিল যে, পিছন থেকে যেন কেউ আক্রমণ না করে বসে। এই সময়ে শয়তান সুরাক্বা ইবন মালিকের রূপ ধরে তাদের সামনে এলো এবং বলল, “বনু বকর কখনোই তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না।”
সুরাক্বার কথায় তারা আশ্বস্ত হয়ে গেল এবং মৃত্যুর দিকে তাদের পদক্ষেপ আরও বেগবান করল।

মক্কার বাহিনীর সংখ্যা ও রসদ:

এই সেনাবাহিনী গর্বভরে মক্কা থেকে রওনা দিল। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন—
”وَلَا تَكُونُوا كَالَّذِينَ خَرَجُوا مِن دِيَارِهِم بَطَرًا وَرِئَاءَ النَّاسِ“

অনুবাদ:
“তোমরা তাদের মত হয়ো না, যারা অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্যে নিজেদের ঘর থেকে বাহির হয়েছিল।”

এই বাহিনীর সংখ্যা ছিল প্রায় এক হাজার। তাদের সঙ্গে ছিল সাত শত উট ও এক শত ঘোড়া। প্রতিটি ঘোড়ায় ছিল বর্ম ও হেলমেট পরিহিত এক-একজন যোদ্ধা। তাদের সঙ্গে ছিল গায়ক-গায়িকাও, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীদের হেয় করে কবিতা আবৃত্তি করত।

এই বর্মধারী ঘোড়সওয়ারদের পাশাপাশি আরও ছয় শত বর্ম পরিহিত যোদ্ধা এই বাহিনীতে অংশ নিয়েছিল, যার নেতৃত্বে ছিল আবু জাহল।
এই দম্ভভরিত জনতা বদরের দিকে রওনা দিয়েছিল মুসলিম বাহিনীকে আরব উপদ্বীপ থেকে চিরতরে নিশ্চিহ্ন করার মনোবাসনা নিয়ে।

মুসলিম বাহিনীর অঅগ্রযাত্রা ও পথে ঘটে যাওয়া ঘটনাবলি:

যখন মুসলিম বাহিনী মদিনা থেকে রওনা দেয়, তখন পথে এমন কিছু ঘটনা ঘটে, যার মাঝে রয়েছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা।

১. যখন বাহিনী মদিনা থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত “আবী আনবা”-এর কূপে পৌঁছায়, তখন বাহিনীর সর্বাধিনায়ক নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাহিনী পরিদর্শন করেন। তিনি কিছু সাহাবীকে তাদের বয়স অল্প ও শত্রুর মোকাবিলা করার যোগ্যতা না থাকার কারণে মদিনায় ফিরিয়ে দেন। তাদের মধ্যে ছিলেন বরাআ ইবনু ‘আযিব এবং আবদুল্লাহ ইবনু উমর, যাঁদের তিনি নিজ হাতে ফিরিয়ে দেন।

২. বাহিনীতে একজন মুশরিকও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বাহিনী থেকে বের করে দেন এবং বলেন:
”ارجع فلن استعين بمشرك“
অর্থ: “তুমি ফিরে যাও, আমি কোনো মুশরিকের সাহায্য গ্রহণ করব না।”
সে বহু অনুরোধ করেও বাহিনীতে থাকতে পারেনি। অবশেষে সে ইসলাম গ্রহণ করে মুসলিম বাহিনীর একজন সম্মানিত সৈনিকে পরিণত হয়।

মুসলিম বাহিনী তখনো ‘সাফরা’ নামক স্থানে পৌঁছেনি, এমন সময় দুজন সাহাবী— বাসবাস ইবনু আমর ও উদাই ইবনু আবি রাগবাহকে কাফেলার অবস্থা জানার জন্য প্রেরণ করা হয়।
যখন বাহিনী সাফরায় পৌঁছে, তখন তাঁরা খবর নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে, কুরাইশরা একটি বিশাল বাহিনী নিয়ে মক্কা থেকে রওনা হয়েছে, যাতে করে তারা নিজ কাফেলাকে সুরক্ষিত করতে পারে।

কাফেলা উদ্ধার:

আবু সুফিয়ান ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি সাধারণ রুট দিয়ে বদরের দিকে অগ্রসর হচ্ছিলেন। বদরের কাছাকাছি পৌঁছে তিনি নিজে বদর এলাকায় যান যাতে মুসলিম বাহিনীর তথ্য সংগ্রহ করতে পারেন। এর পূর্বেই বাসবাস ও উদাই রদিয়াল্লাহু আনহুমা সেখানে পৌঁছে গিয়েছিলেন। তাঁরা বদরের ঝর্ণা থেকে পানি সংগ্রহ করেন এবং নিজেদের উটকে পানি পান করান।

যখন আবু সুফিয়ান সেখানে পৌঁছান, তখন তিনি মজদি ইবনু ‘আমরকে জিজ্ঞেস করেন: “এখানে কি কাউকে দেখেছো?”
মজদি বলেন, “না, শুধু দুইজন সওয়ার এসেছিল, তারা তাদের উটকে পানি পান করিয়ে চলে গেছে।”

আবু সুফিয়ান উটের পায়ের ছাপ খুঁজে খুঁজে এগোতে থাকেন এবং একপর্যায়ে তিনি কিছু উটের গোবর খুঁজে পান। তিনি তা তুলে ভাঙেন। এর ভেতর থেকে খেজুরের বিচি বের হয়, যা দেখে তিনি নিশ্চিত হন যে, এগুলো ইয়াসরিব (মদিনা)–এর খেজুর, অর্থাৎ মুসলিম বাহিনী নিশ্চিতভাবে এখানে অবস্থান করছে।

এরপর তিনি পশ্চিম দিকের সাগরতট বরাবর এক বিকল্প পথ গ্রহণ করেন এবং বদরের মূল পথকে ডানে রেখে অতিক্রম করে যান। এইভাবে তিনি তার কাফেলাকে মুসলিম বাহিনীর হাত থেকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন।

Tags: #আলমিরসাদবাংলা#ইতিহাস#বদর
ShareTweet

related-post

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইসলামী ইমারাতের সম্পর্ক
রাজনীতি

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইসলামী ইমারাতের সম্পর্ক

মে 13, 2025
বিশ্ব এক নতুন পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে!
ব্লগ

বিশ্ব এক নতুন পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে!

এপ্রিল 9, 2026
গাযযার নিরাপত্তা নাকি ইসরায়েলকে সাহায্য?
রাজনীতি

গাযযার নিরাপত্তা নাকি ইসরায়েলকে সাহায্য?

জানুয়ারি 25, 2026
খাওয়ারিজদের পরিচয় | চতুর্থ পর্ব
ইতিহাস

খাওয়ারিজদের পরিচয় | পঞ্চম পর্ব

ফেব্রুয়ারি 11, 2025
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | তৃতীয় পর্ব
দাঈশ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | তৃতীয় পর্ব

আগস্ট 2, 2025
দাঈশ : আদি থেকে অন্ত
আধুনিক খাও য়া রিজ

দাঈশ : আদি থেকে অন্ত

সেপ্টেম্বর 9, 2024
আইএস একটি মহামারির নাম | সপ্তবিংশ পর্ব
দাঈশ

আইএস একটি মহামারির নাম | সপ্তবিংশ পর্ব

সেপ্টেম্বর 7, 2025
সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ২
আফগানিস্তান

সাম্রাজ্যগুলোর কবরস্থান ও ইতিহাসের ঘূর্ণায়মান চাকা! | পর্ব ২

আগস্ট 23, 2026
ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | সপ্তম পর্ব
ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | সপ্তম পর্ব

আগস্ট 20, 2025

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    উমাইয়াহ, আব্বাসী এবং উসমানী খিলাফতকালে খাওয়ারিজদের অস্তিত্ব

    অক্টোবর 28, 2024
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    রাসূলুল্লাহ ﷺ–এর রাজনৈতিক জীবনের ওপর কারা আমলরত?

    সেপ্টেম্বর 2, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    দুই পবিত্র মসজিদের আকাশে চক্কর দেওয়া হুথি ড্রোন ঠেকাতে মক্কা চুক্তির আলোকে পাকিস্তানি সেনাবাহিনী নীরব কেন?

    দুই পবিত্র মসজিদের আকাশে চক্কর দেওয়া হুথি ড্রোন ঠেকাতে মক্কা চুক্তির আলোকে পাকিস্তানি সেনাবাহিনী নীরব কেন?

    অক্টোবর 3, 2026
    সামরিক রেজিম ও অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতার লজ্জাজনক ধারাবাহিকতা!

    সামরিক রেজিম ও অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতার লজ্জাজনক ধারাবাহিকতা!

    অক্টোবর 3, 2026
    ‘দ্য ডিপ্লোম্যাট’ লিখেছে, ‘আফগানিস্তানে চরম ব্যর্থতার পর পাকিস্তানের সামরিক নেতৃত্ব উন্মাদের মতো আচরণ করছে’

    ‘দ্য ডিপ্লোম্যাট’ লিখেছে, ‘আফগানিস্তানে চরম ব্যর্থতার পর পাকিস্তানের সামরিক নেতৃত্ব উন্মাদের মতো আচরণ করছে’

    অক্টোবর 1, 2026
    খাইবার পাখতুনখোয়া সরকারের ক্ষমতা কেড়ে নেওয়ার পরিকল্পনা পাকিস্তানি সামরিক রেজিমের 

    খাইবার পাখতুনখোয়া সরকারের ক্ষমতা কেড়ে নেওয়ার পরিকল্পনা পাকিস্তানি সামরিক রেজিমের 

    সেপ্টেম্বর 30, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist