বুধবার, মার্চ 4, 2026
আল মিরসাদ
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
  • বাড়ি
  • বিবৃতি
  • সংবাদ
  • বিশ্লেষণ এবং লেখা
  • ইসলামিক স্কলার
  • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
  • লাইব্রেরি
  • প্রকাশনা
  • ইনফোগ্রাফিক
  • সাবধান
    • عربي
    • EN
    • اردو
    • دري
    • پښتو
No Result
View All Result
আল মিরসাদ
No Result
View All Result
Home ইতিহাস

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | তৃতীয় পর্ব

✍🏻 হারিস উবায়দাহ

ইতিহাসের পাতায় উসমানি খিলাফত | তৃতীয় পর্ব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সেলজুক শাসনের প্রতিষ্ঠা
আরব এবং প্রাচ্যের রাজনীতিতে যে ঘটনাবলি ঘটছিল, সেই প্রেক্ষাপটে সেলজুকিদের আবির্ভাব ঐ অঞ্চলসমূহে গভীর রাজনৈতিক পরিবর্তন ডেকে আনে। এসব অঞ্চল একদিকে আব্বাসী খলিফাদের কর্তৃত্বাধীন ছিল, অপরদিকে শিয়া ফাতেমী খিলাফত তাদের আয়ত্তাধীন অঞ্চলসমূহে কর্তৃত্ব বিস্তার করেছিল।

এই প্রেক্ষাপটে সেলজুকিরা এক বিশাল তুর্কি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে, যা হিজরি পঞ্চম শতাব্দী তথা খ্রিষ্টীয় একাদশ শতকে প্রতিষ্ঠিত হয়। এই সাম্রাজ্য খোরাসান, মাওয়ারাউন্নাহার, ইরাক, ইরান ও শাম অঞ্চল নিয়ে গঠিত ছিল। প্রাথমিকভাবে এর কেন্দ্রস্থল ছিল ইরান, যা পরবর্তীতে ইরাকের রাজধানী বাগদাদে স্থানান্তরিত হয়।

এই যুগে খোরাসান, মাওয়ারাউন্নাহার (কিরমান), শামের সেলজুকি রাজ্য এবং আনাতোলিয়ায় (সেলজুকি রুম) ছোট ছোট বহু সেলজুকি রাজ্য গঠিত হয়। ইরান ও ইরাকসহ এ সমস্ত অঞ্চলই সেলজুকি শাসনের অন্তর্ভুক্ত বিবেচিত হতো।

সেলজুকিরা বাগদাদে অবস্থিত আব্বাসী খিলাফত ও আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের মতবাদকে সর্বান্তঃকরণে সহযোগিতা করে। সে সময় ইরান ও ইরাকে বুয়াইহীদের (আলে বুয়াহ) শাসন এবং শাম ও মিসরে ফাতেমী (উবায়দী) শাসনের কারণে খিলাফত দিনদিন দুর্বল হয়ে পড়ছিল। এমন পরিস্থিতিতে সেলজুকিরা বুয়াইহীদের শাসনের অবসান ঘটায় এবং ফাতেমী শাসনের মোকাবেলায় আব্বাসী খিলাফতের প্রতিরক্ষা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়।

সেলজুকি সেনাপতি তুঘরিল বেগ ৪৪৭ হিজরিতে বাগদাদে অবস্থিত আলে বুয়াহর শাসনের চির অবসান ঘটান। তিনি সকল অস্থিরতা দমন করেন, মসজিদগুলোর দরজায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে লেখা অপমানজনক ও অবমাননাকর লেখাগুলো মুছে দেন এবং চরমপন্থী রাফেজী নেতা আবু আবদুল্লাহ আজ-জাল্লাবকে অতিরিক্ত বাড়াবাড়ির কারণে হত্যা করেন।

সে সময় বুয়াইহী ও শিয়া প্রভাব বাগদাদ ও আব্বাসী খিলাফতে ছড়িয়ে পড়েছিল। যখন সেলজুকিরা বুয়াইহী শাসনের অবসান ঘটায় এবং সুলতান তুঘরিল বেগ আব্বাসী খেলাফতের রাজধানী বাগদাদে প্রবেশ করেন, তখন খলীফা কায়েম বিঅমরিল্লাহ তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি তুঘরিল বেগকে মূল্যবান পোশাক উপহার দেন, সম্মানিত আসনে বসান এবং “সুলতান রুকনুদ্দীন তুঘরিল বেগ” সহ বিভিন্ন সম্মানসূচক উপাধিতে ভূষিত করেন।

এরপর খলীফা আদেশ দেন, যেন মুদ্রায় তুঘরিল বেগের নাম খোদাই করা হয়, বাগদাদের মসজিদসমূহে তাঁর নামে খুতবা পাঠ করা হয় এবং জুমা ও অন্যান্য ইবাদতের সময় তাঁর জন্য দোয়া করা হয়। খলীফার এই অনুগ্রহের ফলে সেলজুকিরা গোটা ইসলামী জগতে মর্যাদা লাভ করে এবং তারা বাগদাদে বুয়াইহীদের স্থলাভিষিক্ত হয়ে সোনা ও রূপার অধিকারী হয়ে ওঠে। খলীফা তুঘরিল বেগের প্রতিটি পরামর্শকে সম্মানের সাথে গ্রহণ করতেন এবং তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করতেন।

তুঘরিল বেগ ছিলেন এক বলিষ্ঠ ও বুদ্ধিমান নেতা, সাহসী, ধার্মিক ও ন্যায়ের প্রসারক। তাঁর সদ্‌গুণাবলির কারণে অনুসারীদের সংখ্যা ক্রমবর্ধমান ছিল। তাঁর অধীনে ছিল এক শক্তিশালী সেনাবাহিনী এবং তাঁর উদ্দেশ্য ছিল সমস্ত সেলজুকি তুর্কিদের ঐক্যবদ্ধ করে দীন ও সাম্রাজ্যের প্রসারে অগ্রণী ভূমিকা রাখা।

আব্বাসী খলীফা কায়েম বিঅমরিল্লাহ সেলজুকি সুলতানদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে তুঘরিল বেগের বড় ভাই জাফর বেগের কন্যাকে বিয়ে করেন, এই বিয়ে হয় ৪৪৮ হিজরি / ১০৫৯ খ্রিষ্টাব্দে। এরপর ১০৬২ খ্রিষ্টাব্দে তুঘরিল বেগ খলীফা কায়েম বিঅমরিল্লাহর কন্যাকে বিয়ে করেন; তবে বিয়ের কিছুদিন পরই তুঘরিল বেগ ইন্তিকাল করেন।

৪৫৪ হিজরি, ৮ রমজান ১০৬২ খ্রিষ্টাব্দে, অর্থাৎ বিয়ের এক মাস পর তুঘরিল বেগ ইন্তিকাল করেন। সে সময় তাঁর বয়স ছিল সত্তর বছর। মৃত্যুর আগে তিনি খোরাসান ও উত্তর-পশ্চিম ইরাক অঞ্চলে সেলজুকি বিজয় ও শাসন প্রতিষ্ঠার কাজ স্ব-হস্তে সম্পন্ন করেছিলেন।

Tags: #আলমিরসাদবাংলা#ইতিহাস#উসমানী খিলাফত
ShareTweet

related-post

আইএস একটি মহামারির নাম
আধুনিক খাও য়া রিজ

আইএস একটি মহামারির নাম

জুলাই 14, 2024
অবিশ্বাস্য বিপ্লব; আফগানিস্তানে আমেরিকার উত্থান থেকে পতনের যাত্রা!
রাজনীতি

অবিশ্বাস্য বিপ্লব; আফগানিস্তানে আমেরিকার উত্থান থেকে পতনের যাত্রা!

সেপ্টেম্বর 16, 2025
দুই বিপ্লবের মহানায়ক: আত্মত্যাগের এক অমর প্রতীক
ব্লগ

দুই বিপ্লবের মহানায়ক: আত্মত্যাগের এক অমর প্রতীক

ডিসেম্বর 13, 2024
পাকিস্তানের সামরিক শাসন আসলে কী চায়?
রাজনীতি

পাকিস্তানের সামরিক শাসন আসলে কী চায়?

নভেম্বর 4, 2025
ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | প্রথম পর্ব
ব্লগ

ইসলামি ইমারাতের বিরুদ্ধে দাঈশি খারিজিদের প্রোপাগাণ্ডা ও আপত্তিসমূহের শরঈ বিশ্লেষণ | প্রথম পর্ব

জুলাই 21, 2025
আমি ইসলামী ইমারাতের পক্ষে কেন দাঁড়াই?!
আফগানিস্তান

আমি ইসলামী ইমারাতের পক্ষে কেন দাঁড়াই?!

সেপ্টেম্বর 17, 2025
জাতিসংঘ, পাকিস্তান এবং মিথ্যা প্রোপাগাণ্ডার রাজনীতি
রাজনীতি

জাতিসংঘ, পাকিস্তান এবং মিথ্যা প্রোপাগাণ্ডার রাজনীতি

আগস্ট 22, 2025
সোভিয়েত আক্রমণের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আফগান জনগণের দুর্ভোগ!
ইতিহাস

সোভিয়েত আক্রমণের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আফগান জনগণের দুর্ভোগ!

ফেব্রুয়ারি 15, 2026
সামরিক বাহিনীর নির্দিষ্ট একটি গোষ্ঠী— আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনার মূল কারণ
রাজনীতি

সামরিক বাহিনীর নির্দিষ্ট একটি গোষ্ঠী— আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনার মূল কারণ

ডিসেম্বর 26, 2024

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    • Trending
    • Comments
    • Latest
    আইএস একটি মহামারীর নাম

    আইএস একটি মহামারীর নাম

    জুলাই 4, 2024
    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি  নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার মনিটরিং কমিটি নাকি এ অঞ্চলের দেশগুলোকে ঠকানোর মেশিন?

    জুলাই 16, 2024
    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    আপনার সন্তানকে আইএসের আদর্শ থেকে দূরে রাখুন

    মে 12, 2024
    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আমানুল্লাহ খান: ব্রিটিশবিরোধী জিহাদের ফলাফল বিনষ্টকারী

    আগস্ট 23, 2024
    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    মাযলুমদের জন্য রহমত: শায়খ উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ

    0

    দাঈশ খাওয়ারিজরা গাযযা ও তুফানুল আকসার নামে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে

    0
    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    কলমের কণ্ঠে মুসলিম উম্মাহর করুণ দশার ব্যাপারে কিছু কথা

    0
    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    মুসলিম উম্মাহর তৃতীয় উমার

    0
    সামরিক শাসনের পাশাপাশি দাঈশি খাওয়ারিজদের আস্তানাগুলোও লক্ষ্যবস্তু হচ্ছে!

    সামরিক শাসনের পাশাপাশি দাঈশি খাওয়ারিজদের আস্তানাগুলোও লক্ষ্যবস্তু হচ্ছে!

    মার্চ 3, 2026
    গাযযা থেকে আফগানিস্তান: ইসলামের ছদ্মবেশে অপরাধের ধারাবাহিকতা!

    গাযযা থেকে আফগানিস্তান: ইসলামের ছদ্মবেশে অপরাধের ধারাবাহিকতা!

    মার্চ 2, 2026
    পাকিস্তানি শাসনব্যবস্থা: আফগানিস্তানের বিরুদ্ধে ইসরায়েলের পদাঙ্ক অনুসরণ!

    পাকিস্তানি শাসনব্যবস্থা: আফগানিস্তানের বিরুদ্ধে ইসরায়েলের পদাঙ্ক অনুসরণ!

    মার্চ 2, 2026
    নিরাপত্তা সূত্রগুলো আল মিরসাদকে জানিয়েছে যে, ওরাকজাই জেলায় পরিচালিত এক অভিযানে দুই কমান্ডারসহ আইএসআইএসের নয়জন জঙ্গি নিহত হয়েছে।

    নিরাপত্তা সূত্রগুলো আল মিরসাদকে জানিয়েছে যে, ওরাকজাই জেলায় পরিচালিত এক অভিযানে দুই কমান্ডারসহ আইএসআইএসের নয়জন জঙ্গি নিহত হয়েছে।

    মার্চ 1, 2026

    news

    আল-মুরসাদ সংযোগ : info@almirsaad.com

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • বাড়ি
    • বিবৃতি
    • সংবাদ
    • বিশ্লেষণ এবং লেখা
    • ইসলামিক স্কলার
    • উম্মাহর বিশিষ্ট ব্যক্তিত্বদের
    • লাইব্রেরি
    • প্রকাশনা
    • ইনফোগ্রাফিক
    • সাবধান
      • عربي
      • EN
      • اردو
      • دري
      • پښتو

    সর্বজনীন অধিকার সকল মুসলমানের জন্য সংরক্ষিত .

    Go to mobile version